Sajjad Vai - Visa Info

Sajjad Vai - Visa Info ওয়ার্ক ভিসা, স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা ও ট্রাভেল রিলেটেড এক্সক্লুসিভ সকল ইনফরমেশন পেতে LIKE / FOLLOW দিয়ে সাথেই থাকুন । ✅

বাংলাদেশ থেকে ইউরোপে স্টুডেন্ট ভিসা সহজে পাওয়া যায় যেসব দেশে ✈️ইউরোপে পড়াশোনা করতে চান? অনেক বাংলাদেশি শিক্ষার্থীর প্...
22/05/2026

বাংলাদেশ থেকে ইউরোপে স্টুডেন্ট ভিসা সহজে পাওয়া যায় যেসব দেশে ✈️

ইউরোপে পড়াশোনা করতে চান? অনেক বাংলাদেশি শিক্ষার্থীর প্রথম পছন্দ এখন ইউরোপ। কারণ এখানে রয়েছে বিশ্বমানের শিক্ষা, পার্ট-টাইম কাজের সুযোগ এবং পড়াশোনা শেষে চাকরির সম্ভাবনা।

✅ বাংলাদেশ থেকে তুলনামূলক সহজে স্টুডেন্ট ভিসা পাওয়া যায় যেসব দেশে:

🇭🇺 হাঙ্গেরি
🇵🇱 পোল্যান্ড
🇷🇴 রোমানিয়া
🇧🇬 বুলগেরিয়া
🇱🇹 লিথুয়ানিয়া
🇱🇻 লাটভিয়া
🇪🇪 এস্তোনিয়া
🇨🇿 চেক প্রজাতন্ত্র
🇸🇰 স্লোভাকিয়া
🇵🇹 পর্তুগাল

📌 কেন এই দেশগুলো জনপ্রিয়?
✔️ তুলনামূলক কম টিউশন ফি
✔️ সহজ ভিসা প্রসেসিং
✔️ আইইএলটিএস ছাড়াও সুযোগ (কিছু ক্ষেত্রে)
✔️ পার্ট-টাইম কাজের সুযোগ
✔️ ইউরোপে স্থায়ী হওয়ার সম্ভাবনা

💡 আবেদন করার আগে যা নিশ্চিত করবেন:
🔹 বিশ্ববিদ্যালয়ের অফার লেটার
🔹 পর্যাপ্ত ব্যাংক স্টেটমেন্ট
🔹 মোটিভেশন লেটার (SOP)
🔹 প্রয়োজনীয় ভাষা দক্ষতা

আপনি যদি ইউরোপে পড়াশোনা করতে চান, তাহলে সঠিক দেশ নির্বাচনই হতে পারে আপনার সফলতার প্রথম ধাপ।

📩 কোন দেশে পড়তে চান? কমেন্টে জানান!

#ইউরোপে_পড়াশোনা #স্টুডেন্ট_ভিসা #বিদেশে_পড়াশোনা

21/05/2026

ভাইটি অনেক কষ্ট করেছে, তাই তাকে ৫০% ডিসকাউন্টে আমাদের ই-বুকটি দিয়ে দিলাম ✅

* বিদেশ যাওয়ার রোডম্যাপ * ই-বুকটির ওভারভিউ ও সূচিপত্র শেয়ার করলাম। যাদের বিদেশ যাত্রা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার জন্য এই ই-বুকটি হেল্পফুল মনে হবে, তারা অবশ্যই ই-বুকটি অর্ডার করতে পারেন।

✅ সাথে পাবেন আরো ৪টি এক্সক্লুসিভ বোনাস গাইড একদম ফ্রি।

🔹১. যে কোন ভিসা তথ্য জানার সরাসরি
whats'app গ্রুপ access
🔹২. ভিজিট ভিসাকে ওয়ার্ক পারমিট ভিসায়
কনভার্ট করার টোটাল A to Z গাইডলাইন।
🔹৩. বাংলাদেশ ইমিগ্রেশন এবং বিদেশি
ইমিগ্রেশনে কোন ভিসায় কি কি প্রশ্ন করে
থাকে, উত্তরসহ তার টোটাল গাইডলাইন।
🔹৪. স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, ভিজিট
ভিসার জন্য আলাদা আলাদা করে বেস্ট
ডকুমেন্টস চেক লিস্ট।

ঈদ স্পেশাল 50% ডিসকাউন্ট 😳

Discount Price - 200/- tk. ✅

#ভিসা_গাইড #অস্ট্রেলিয়া_ভিসা #কানাডা_ভিসা

ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে গিয়ে যে ভুলগুলো অনেকেই করে! ✈️ভিসা আবেদন করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো সঠিকভা...
20/05/2026

ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে গিয়ে যে ভুলগুলো অনেকেই করে! ✈️

ভিসা আবেদন করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করা। সামান্য ভুলও আপনার স্বপ্নের যাত্রাকে থামিয়ে দিতে পারে। তাই আবেদন করার আগে নিচের ভুলগুলো অবশ্যই এড়িয়ে চলুন।

❌ ১. পাসপোর্ট অনুযায়ী তথ্য না দেওয়া
নাম, জন্মতারিখ, পাসপোর্ট নম্বর বা মেয়াদোত্তীর্ণের তারিখ ভুল লিখলে আবেদন বাতিল হতে পারে।

❌ ২. বানান ভুল করা
একটি অক্ষরের ভুলও বড় সমস্যা তৈরি করতে পারে।

❌ ৩. অসম্পূর্ণ তথ্য প্রদান
কোনো ঘর ফাঁকা রাখা বা গুরুত্বপূর্ণ তথ্য বাদ দেওয়া অনেক দূর পর্যন্ত ক্ষতি করতে পারে।

❌ ৪. ভুল ডকুমেন্ট সংযুক্ত করা
চাহিদা অনুযায়ী সঠিক কাগজপত্র না দিলে আবেদন গ্রহণ নাও হতে পারে।

❌ ৫. ভ্রমণের উদ্দেশ্য অস্পষ্ট রাখা
কেন যাচ্ছেন—ট্যুর, স্টাডি, কাজ বা ব্যবসা—এটি পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে।

❌ ৬. আর্থিক তথ্য গোপন বা ভুল দেওয়া
ব্যাংক স্টেটমেন্ট ও আয়ের তথ্য সঠিক না হলে সন্দেহ তৈরি হতে পারে।

❌ ৭. পূর্বের ভিসা ইতিহাস ভুলভাবে উল্লেখ করা
আগে কোনো ভিসা প্রত্যাখ্যান হয়ে থাকলে তা গোপন করবেন না।

❌ ৮. ভুল ছবি আপলোড করা
ছবির সাইজ, ব্যাকগ্রাউন্ড ও ফরম্যাট নির্ধারিত নিয়ম অনুযায়ী হতে হবে।

❌ ৯. ফর্ম সাবমিটের আগে যাচাই না করা
একবার সাবমিট করার পর অনেক ক্ষেত্রে তথ্য সংশোধনের সুযোগ থাকে না।

❌ ১০. অন্যের তথ্য কপি করা
নিজের পরিস্থিতি অনুযায়ী সঠিক তথ্য দিন।

✅ সফল ভিসা আবেদনের টিপস:
✔️ পাসপোর্ট দেখে তথ্য পূরণ করুন
✔️ সব তথ্য অন্তত দুইবার যাচাই করুন
✔️ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন
✔️ সন্দেহ হলে অভিজ্ঞ কারও পরামর্শ নিন

📌 মনে রাখবেন, সঠিক তথ্যই ভিসা অনুমোদনের প্রথম ধাপ।

আপনি কি কখনও ভিসা আবেদন করতে গিয়ে এমন কোনো ভুল করেছেন? মন্তব্যে জানান।

#ভিসা_আবেদন #ভিসা_টিপস #ভিসা_ফর্ম #বিদেশ_যাত্রা #ইমিগ্রেশন_টিপস

19/05/2026

কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের ভিসা নিয়ে চলছে, অবিশ্বাস্য মাপের প্রতারণা ❌ সবাই সাবধান ❌

এই ভিডিওটির মাধ্যমে দেখানো হয়েছে বিভিন্ন প্রতারক এজেন্সিরা, কানাডা ওয়ার্ক পারমিট ভিসা, অস্ট্রেলিয়া কাজের ভিসা, ইউরোপের ভিসা, দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে।

ইউরোপ ভিসা, কানাডা ভিসা, বঅস্ট্রেলিয়া ভিসা, ইউরোপ যাওয়ার সহজ উপায়, দেখলেই অনেকেই সেই ভিডিও গুলো দেখে প্রতারিত হন তাদেরকে সতর্ক করার জন্যই আমাদের আজকের এই ভিডিওটি।

একটি বাস্তব ঘটনা একটি নিউজ থেকে নিয়ে এই ভিডিওর মাধ্যমেও শেয়ার করা হয়েছে। এই ভিডিওটি অনেক মানুষের কাছে যাওয়া দরকার যাতে মানুষ সচেতন হয়।

#কানাডা_ভিসা #অস্ট্রেলিয়া_ভিসা #ইউরোপ_ভিসা

✈️ ভিজিট ভিসা আবেদন করার সময় ভিসা অফিসার কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব দেন?অনেকেই মনে করেন শুধুমাত্র ব্যাংক স্টেটম...
18/05/2026

✈️ ভিজিট ভিসা আবেদন করার সময় ভিসা অফিসার কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব দেন?

অনেকেই মনে করেন শুধুমাত্র ব্যাংক স্টেটমেন্ট ভালো হলেই ভিসা পাওয়া যায়। কিন্তু বাস্তবে ভিসা অফিসার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় খুব গভীরভাবে যাচাই করেন। আপনি যদি এসব বিষয় ঠিকভাবে প্রস্তুত করতে পারেন, তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

✅ ১. ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য (Purpose of Visit)
আপনি কেন যাচ্ছেন—ভ্রমণ, আত্মীয় দেখা, চিকিৎসা, ব্যবসা বা অন্য কোনো বৈধ কারণ—তা পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে।

✅ ২. আর্থিক সক্ষমতা (Financial Stability)
ব্যাংক স্টেটমেন্ট, সঞ্চয়, নিয়মিত আয় এবং স্পন্সর থাকলে তার আর্থিক প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

✅ ৩. নিজ দেশে শক্ত সম্পর্ক (Strong Home Ties)
চাকরি, ব্যবসা, পরিবার, সম্পত্তি বা অন্যান্য দায়বদ্ধতা দেখাতে পারলে অফিসার নিশ্চিত হন যে আপনি নির্ধারিত সময়ে দেশে ফিরে আসবেন।

✅ ৪. ভ্রমণের ইতিহাস (Travel History)
পূর্বে অন্য দেশে ভ্রমণ করে সময়মতো ফেরত আসার রেকর্ড থাকলে তা ইতিবাচক প্রভাব ফেলে।

✅ ৫. কাগজপত্রের সত্যতা (Authentic Documents)
সব ডকুমেন্ট অবশ্যই আসল, সঠিক এবং তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

✅ ৬. আমন্ত্রণপত্র ও হোটেল বুকিং
যদি আত্মীয়ের কাছে যান, ইনভাইটেশন লেটার দরকার হতে পারে। পর্যটনের ক্ষেত্রে হোটেল বুকিং ও ভ্রমণ পরিকল্পনা গুরুত্বপূর্ণ।

✅ ৭. সাক্ষাৎকারে আত্মবিশ্বাস (Visa Interview Performance)
সত্য ও সংক্ষিপ্ত উত্তর, আত্মবিশ্বাস এবং তথ্যের সামঞ্জস্য ভিসা অনুমোদনে বড় ভূমিকা রাখে।

📌 মনে রাখবেন:
ভিসা অফিসারের প্রধান লক্ষ্য হলো নিশ্চিত হওয়া যে আপনি বৈধ উদ্দেশ্যে যাচ্ছেন এবং সময়মতো নিজ দেশে ফিরে আসবেন।

💡 সঠিক প্রস্তুতি, সত্য তথ্য এবং শক্তিশালী ডকুমেন্টেশনই ভিজিট ভিসা সফলতার মূল চাবিকাঠি।

18/05/2026

* বিদেশ যাওয়ার রোডম্যাপ * ই-বুকটির ওভারভিউ ও সূচিপত্র শেয়ার করলাম। যাদের বিদেশ যাত্রা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার জন্য এই ই-বুকটি হেল্পফুল মনে হবে, তারা অবশ্যই ই-বুকটি অর্ডার করতে পারেন।

✅ সাথে পাবেন আরো ৪টি এক্সক্লুসিভ বোনাস গাইড একদম ফ্রি।

🔹১. যে কোন ভিসা তথ্য জানার সরাসরি whats'app গ্রুপ access
🔹২. ভিজিট ভিসাকে ওয়ার্ক পারমিট ভিসায় কনভার্ট করার টোটাল A to Z গাইডলাইন।
🔹৩. বাংলাদেশ ইমিগ্রেশন এবং বিদেশি ইমিগ্রেশনে কোন ভিসায় কি কি প্রশ্ন করে থাকে, উত্তরসহ তার টোটাল গাইডলাইন।
🔹৪. স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, ভিজিট ভিসার জন্য আলাদা আলাদা করে বেস্ট ডকুমেন্টস চেক লিস্ট।

প্রথম 50 জন পাবেন 50% ডিসকাউন্ট 😳

Regular Price - 400/- tk. ❌

Discount Price - 200/- tk. ✅

বাংলাদেশ থেকে চলতি বছরে নতুন করে ৬ হাজার দক্ষ ড্রাইভার নিয়োগ দেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। এ লক্ষ্যে আগামী ১৮ মে ২০২৬ থে...
18/05/2026

বাংলাদেশ থেকে চলতি বছরে নতুন করে ৬ হাজার দক্ষ ড্রাইভার নিয়োগ দেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। এ লক্ষ্যে আগামী ১৮ মে ২০২৬ থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চালক নিয়োগের জন্য সাক্ষাৎকার কার্যক্রম শুরু হবে।

রোববার রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানান দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বাংলাদেশ থেকে দক্ষ চালক নিয়োগে আগ্রহ দেখানোর জন্য দুবাই ট্যাক্সি কোম্পানিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, পুরো নিয়োগ প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।

এ সময় তিনি দুবাইয়ে পৌঁছানোর পর প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন-ভাতার ব্যবস্থা রাখার জন্য কোম্পানির প্রতি আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্সসহ অন্যান্য পেশাজীবীদের নিয়োগের বিষয়েও অনুরোধ করেন।

দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমুজিন চালক হিসেবে কর্মরত আছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। বাংলাদেশি কর্মীদের দক্ষতা, আন্তরিকতা ও পরিশ্রমের কারণে তাদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় বলেও উল্লেখ করেন তারা।

প্রতিনিধিরা আরও জানান, আগামীকাল থেকে শুরু হওয়া সাক্ষাৎকারের মাধ্যমে প্রাথমিকভাবে দেড় হাজার চালক বাছাই করা হবে। চলতি বছরের মধ্যে মোট ৬ হাজার বাংলাদেশি ড্রাইভার নিয়োগের পরিকল্পনা রয়েছে তাদের।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, দুবাই যেতে একজন বাংলাদেশি চালকের অনেক অর্থ ব্যয় হয়। অধিকাংশ কর্মী আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় ঋণ নিয়ে বিদেশে যেতে বাধ্য হন। তাই অভিবাসন ব্যয় কমিয়ে ১ লাখ টাকার মধ্যে রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় সংযুক্ত আরব আমিরাতে কর্মী পাঠানোর অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজের প্রতিনিধিরা জানান, ড্রাইভারের পাশাপাশি বাংলাদেশ থেকে ক্লিনার, টেকনিশিয়ান ও মেকানিক নিয়োগের বিষয়েও তারা আগ্রহী।

সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, দুবাই ট্যাক্সি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#বিদেশ #দুবাই_ভিসা #ভিসা_নিউজ

18/05/2026

* বিদেশ যাওয়ার রোডম্যাপ * ই-বুকটির ওভারভিউ ও সূচিপত্র শেয়ার করলাম। যাদের বিদেশ যাত্রা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার জন্য এই ই-বুকটি হেল্পফুল মনে হবে, তারা অবশ্যই ই-বুকটি অর্ডার করতে পারেন।

প্রথম 50 জন পাবেন 50% ডিসকাউন্ট 😳

Regular Price - 400/- tk.
Discount price - 200/- ✅

সাথে পাবেন আরো ৫টি এক্সক্লুসিভ বোনাস গাইড একদম ফ্রি।

🔹১. যেকোন ভিসা তথ্য জানার সরাসরি সিক্রেট
Whats'app গ্রুপ Join এক্সেস।
🔹২. ভিজিট ভিসাকে ওয়ার্ক পারমিট ভিসায় কনভার্ট
করার টোটাল A to Z গাইডলাইন।
🔹৩. বাংলাদেশ ইমিগ্রেশন এবং বিদেশি ইমিগ্রেশনে
কোন ভিসায় কি কি প্রশ্ন করে থাকে, উত্তরসহ
তার টোটাল গাইডলাইন।
🔹৪. স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, ভিজিট ভিসার জন্য
আলাদা আলাদা করে বেস্ট ডকুমেন্টস চেক লিস্ট।

ই-বুকটি অর্ডার করতে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারের সরাসরি মেসেজ করতে পারেন।

01937-568283 (What'sapp)

#ভিসা_গাইড #ইবুক #ট্রাভেল_গাইড

18/05/2026

* বিদেশ যাওয়ার রোডম্যাপ * ই-বুকটিতে পাবেন ভিসা জগতের সকল তথ্য, মাথাই নষ্ট 🤯

* বিদেশ যাওয়ার রোডম্যাপ * ই-বুকটির ওভারভিউ ও সূচিপত্র শেয়ার করলাম। যাদের বিদেশ যাত্রা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার জন্য এই ই-বুকটি হেল্পফুল মনে হবে, তারা অবশ্যই ই-বুকটি অর্ডার করতে পারেন।

✅ সাথে পাবেন আরো ৪টি এক্সক্লুসিভ বোনাস গাইড একদম ফ্রি।

🔹১. যে কোন ভিসা তথ্য জানার সরাসরি whats'app গ্রুপ access
🔹২. ভিজিট ভিসাকে ওয়ার্ক পারমিট ভিসায় কনভার্ট করার টোটাল A to Z গাইডলাইন।
🔹৩. বাংলাদেশ ইমিগ্রেশন এবং বিদেশি ইমিগ্রেশনে কোন ভিসায় কি কি প্রশ্ন করে থাকে, উত্তরসহ তার টোটাল গাইডলাইন।
🔹৪. স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, ভিজিট ভিসার জন্য আলাদা আলাদা করে বেস্ট ডকুমেন্টস চেক লিস্ট।

প্রথম 50 জন পাবেন 50% ডিসকাউন্ট 😳

Regular Price - 400/- tk. ❌

Discount Price - 200/- tk. ✅

⭐ বিদেশ যাওয়ার রোডম্যাপ ⭐ এই ই-বুকটির মাধ্যমে ওয়ার্ক ভিসা, স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা, বিজনেস ভিসা সম্পর্কে বিস্তারিত ...
17/05/2026

⭐ বিদেশ যাওয়ার রোডম্যাপ ⭐ এই ই-বুকটির মাধ্যমে ওয়ার্ক ভিসা, স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা, বিজনেস ভিসা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

যারা দেশের বাইরে কাজের ভিসায়, স্টুডেন্ট ভিসায়, অথবা ভিজিট ভিসায় পৃথিবীর বিভিন্ন দেশে যেতে চান তাদের জন্যই আমাদের এই ই-বুকটি। বিভিন্ন ভিসা, দেশি-বিদেশি ইমিগ্রেশন, ট্রাভেল গাইড এবং ভিসা নিয়ে বিভিন্ন সিক্রেট তথ্য আপনারা পেয়ে এখানে যাবেন।

তাই যাদের লাগবে তারা অবশ্যই সরাসরি মেসেঞ্জারে অথবা 01937-568283 (What'sapp) এ মেসেজ করতে পারেন ✅

#ভিসা #ট্রাভেল_গাইড #ভিসা_নিউজ #ইবুক

17/05/2026

বিদেশের উন্নত দেশ গুলোতে _ অনলাইনে চাকরির আবেদন করতে * CV + Cover Letter + Experience Certificate * সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।কিন্তু কেন,

✅ কোম্পানি সর্বপ্রথম আপনাকে দেখেন না,
তারা দেখেন আপনার সিভি - CV + Cover
Letter + Experience Certificate এগুলোকে ।
✅ তারা আপনার উপরক্ত ডকুমেন্টস গুলো দেখে
বুঝতে পারেন যে, আপনার ভিতরে কি আছে -
আপনি তাদের যোগ্য কিনা?
✅ কোম্পানি আপনার উপরক্ত ডকুমেন্টস গুলো
দেখেযদি কনভেন্স হয়, তাহলেই তারা আপনার
সাথে - পরবর্তী স্টেপে এগোবে ।
✅ উপরক্ত ডকুমেন্টস - একটি জব পেতে
প্রায় ৯০% ভূমিকা রাখে ।

সুতরাং, যারা অনলাইনে চাকরির জন্য বিভিন্ন দেশে আবেদন করে থাকেন, বা করবেন ভাবছেন - তারা অবশ্যই তাদের CV + Cover Letter + Experience Certificat এগুলোর দিকে সবার আগে ফোকাস করুন ।

Resume > Cover Letter > Experience Certificate সার্ভিস 👍 নিতে চাইলে যোগাযোগ করুন ✅

👉 পেইজে ইনবক্স করুন অথবা মেসেজ করুন 👍 অথবা মেসেজ করুন / 01937-568283 (What'sapp)








#ভিসা_নিউজ
েখারনিয়মjob
#সিভিলেখারনিয়মবাংলা
#সিভি
েখারনিয়ম10minuteschool

#কাভারলেটার

Address

Dhaka
7001

Alerts

Be the first to know and let us send you an email when Sajjad Vai - Visa Info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share