Nabil Highway Restaurant

Nabil Highway Restaurant Your favorite highway stop!

একটি সস্তিপূর্ণ যাত্রা বিরতি ও তৃপ্তিময় ভোজের জন্য সকলের আমন্ত্রণ রইলো আমাদের নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে।📍খোর্দ্দো বগুড়...
28/06/2026

একটি সস্তিপূর্ণ যাত্রা বিরতি ও তৃপ্তিময় ভোজের জন্য সকলের আমন্ত্রণ রইলো আমাদের নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে।

📍খোর্দ্দো বগুড়া, ছনকা, শেরপুর, বগুড়া-৫৮৪০।

নাবিল হাইওয়ে রেস্টুরেন্টের সম্মানিত যাত্রীবৃন্দ আমাদের রেস্টুরেন্ট সংলগ্ন ইউটার্ন বন্ধ হওয়ায় অনেকেই উদ্বেগ প্রকাশ করছে...
23/06/2026

নাবিল হাইওয়ে রেস্টুরেন্টের সম্মানিত যাত্রীবৃন্দ আমাদের রেস্টুরেন্ট সংলগ্ন ইউটার্ন বন্ধ হওয়ায় অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন।

ঢাকা থেকে আসা যানবাহন রেস্টুরেন্ট থেকে ৮০০ মিটার দূরে ছনকা বাস্ট্যান্ড ওভারপাসের নিচ থেকে ইউটার্ন নিয়ে আসতে পারবেন এবং উত্তরবঙ্গ মুখী যানবাহন ৪০০ মিটার দূরত্বে ইউটার্ন নিয়ে আবার যাত্রা শুরু করতে পারবেন। আমাদের সাথেই থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

📍Khorddo Bogura, Chhonka, Sherpur, Bogura-5840

গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, দেশের পরিবহন খাতের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব, হানিফ এন্টারপ্রাইজের সম্মানিত চেয়ারম...
31/05/2026

গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, দেশের পরিবহন খাতের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব, হানিফ এন্টারপ্রাইজের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কফিল উদ্দিন সাহেব দীর্ঘদিন ভারতের দিল্লিতে চিকিৎসাধীন থাকার পর আজ, ৩১ মে ২০২৬ ইং তারিখে ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )

তাঁর মৃত্যুতে নাবিল পরিবার পরিবহন, ফিলিং স্টেশন এবং হাইওয়ে রেস্টুরেন্টের সকল কর্মকর্তা-কর্মচারী গভীরভাবে শোকাহত ও মর্মাহত। পরিবহন শিল্পের উন্নয়ন, আধুনিকায়ন এবং যাত্রীসেবার মানোন্নয়নে তাঁর অসামান্য অবদান, দূরদর্শী নেতৃত্ব, সততা, কর্মনিষ্ঠা ও মানবিক গুণাবলি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রয়াণ দেশের পরিবহন অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করছি, তিনি যেন মরহুমকে সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের এই শোক সহ্য করার তাওফিক ও ধৈর্য দান করুন।

আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু। আমিন।

গভীর শোক ও সমবেদনায়
Nabil Highway Restaurant & Nabil Filling Station

28/05/2026

🌙✨ ঈদুল আযহার শুভেচ্ছা ✨🌙

ত্যাগের মহিমা, ভালোবাসার বন্ধন আর আনন্দের উচ্ছ্বাসে
পবিত্র ঈদুল আযহা বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধির বার্তা। 🤍

🩵 “নাবিল হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্ট” 🩵
এর পক্ষ থেকে সকল সম্মানিত অতিথি, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীকে জানাই
প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক “ঈদ মোবারক”। 🐐🐄🐮🌙

এই ঈদে পরিবার ও প্রিয়জনদের সাথে ভ্রমণের প্রতিটি মুহূর্ত হোক নিরাপদ, আনন্দময় ও স্মরণীয়।
দীর্ঘ পথের ক্লান্তি ভুলে
সুস্বাদু খাবার, মনোরম পরিবেশ ও আন্তরিক সেবায়
আপনাদের পাশে থাকতে আমরা সবসময় প্রস্তুত। ❤️

আপনাদের ভালোবাসা ও আস্থাই
“নাবিল হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্ট” এর এগিয়ে চলার শক্তি।
সবাইকে নিয়ে আনন্দে কাটুক ঈদের প্রতিটি ক্ষণ। ✨

🌙 ঈদ মোবারক 🌙
— নাবিল হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্ট পরিবার।

আলহামদুলিল্লাহ! আপনাদের ভালোবাসা, আস্থা ও সমর্থন নিয়েই আমরা আরেকটি সফল বছরের পথে। শুরুটা ছিল ছোট, কিন্তু আজ আপনাদের সহয...
14/03/2026

আলহামদুলিল্লাহ! আপনাদের ভালোবাসা, আস্থা ও সমর্থন নিয়েই আমরা আরেকটি সফল বছরের পথে। শুরুটা ছিল ছোট, কিন্তু আজ আপনাদের সহযোগিতা ও ভালোবাসায় নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট হয়ে উঠেছে ভ্রমণপথের স্বাদের একটি নির্ভরযোগ্য ঠিকানা।

সুস্বাদু খাবার, মনোরম পরিবেশ এবং আন্তরিক সেবার মাধ্যমে প্রতিটি অতিথির মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় আনন্দ। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে আপনারা আমাদের পাশে ছিলেন বলেই আজ আমরা এই বিশেষ দিনে পৌঁছাতে পেরেছি।

এই আনন্দের দিনে আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের সকল সম্মানিত অতিথি, শুভাকাঙ্ক্ষী এবং সহযোগীদের প্রতি। আপনাদের ভালোবাসা ও বিশ্বাসই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।

✨ নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট — স্বাদের অনন্য ঠিকানা, আপনার ভ্রমণের সেরা সঙ্গী। ✨



এই পবিত্র রমজান মাসে, আমরা সকলকে আমাদের সাথে ইফতার করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের যত্ন সহকারে তৈরি করা ইফতার প্ল্যা...
19/02/2026

এই পবিত্র রমজান মাসে, আমরা সকলকে আমাদের সাথে ইফতার করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের যত্ন সহকারে তৈরি করা ইফতার প্ল্যাটার পাচ্ছেন একটি বক্স অথবা প্লেট হিসেবে।

বক্স: খেজুর, কলা, পেঁয়াজু, ছোলা, ভেজিটেবল রোল, বুন্দিয়া ও শষা।

প্লেট: খেজুর, কলা, পেঁয়াজু, ছোলা, খিচুড়ি, ভেজিটেবল রোল, বুন্দিয়া ও শষা।

মূল্য: ১০০ টাকা মাত্র।

📍খোর্দ্দো বগুড়া, ছনকা, শেরপুর, বগুড়া-৫৮৪০।

Address

Sherpur
Bogra

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nabil Highway Restaurant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share