Al Misbah Foundation BD

Al Misbah Foundation BD আল মিসবাহ ফাউন্ডেশন একটি দা'ওয়াহ ভিত্তিক, অরাজনৈতিক,মানবতার সেবা ও শিক্ষায় নিবেদিত প্রতিষ্ঠান।

আলহামদুলিল্লাহ! পরম করুণাময় মহান আল্লাহর অশেষ রহমতে আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘ Al Misbah Blood Donor Associati...
07/08/2026

আলহামদুলিল্লাহ!
পরম করুণাময় মহান আল্লাহর অশেষ রহমতে আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘ Al Misbah Blood Donor Association ’।

​আজকের এই ঐতিহাসিক দিনে আমাদের উদ্বোধনী কার্যক্রমের শুভ সূচনা হয় ঐতিহ্যবাহী জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণ থেকে। পরবর্তীতে ‘ইত্তেসাল ইনস্টিটিউট’-এ সংগঠনের দায়িত্বশীলদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে আমাদের কার্যক্রমের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়।

মানবতার শাশ্বত কল্যাণ এবং আর্তমানবতার সেবায় আত্মনিবেদিত অলাভজনক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান আল মিসবাহ ফাউন্ডেশন বাংলাদেশ-এর একটি দূরদর্শী ও অত্যন্ত সংবেদনশীল অঙ্গপ্রকল্প হলো "আল মিসবাহ ব্লাড ডোনার এসোসিয়েশন"। চিকিৎসা বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগেও প্রতিদিন দুর্ঘটনা, থ্যালাসেমিয়া, জটিল অস্ত্রোপচার, প্রসূতি জটিলতা, ক্যানসারসহ বিভিন্ন কারণে হাজারো রোগীর জরুরি রক্তের প্রয়োজন হয়। কিন্তু সময়মতো উপযুক্ত রক্তদাতা খুঁজে না পাওয়ায় অনেক পরিবারকে চরম ভোগান্তির শিকার হতে হয় এবং কখনো কখনো মূল্যবান প্রাণও হারাতে হয়। সেই সংকটময় মুহূর্তে আশার প্রদীপ হয়ে পাশে দাঁড়ানোর প্রত্যয়ে এই প্রজেক্টের জন্ম।

আল মিসবাহ ব্লাড ডোনার এসোসিয়েশন-এর দর্শন কেবল রক্ত সংগ্রহ ও সরবরাহের একটি কাঠামোগত পরিসরে সীমাবদ্ধ নয়; বরং এটি হলো ঐশী নির্দেশমালা, সালাফগণের সুমহান আদর্শ, চিকিৎসা বিজ্ঞানের সত্য এবং আধুনিক মনস্তত্ত্বের গভীরতম উপলব্ধির এক সুসংহত মেলবন্ধন।

রক্তদান এখানে নিছক একটি জৈবিক বা সামাজিক সহায়তা নয়, এটি হলো মুমূর্ষু মানবতার সেবায় ইমানি দায়বদ্ধতা, আত্মিক পরিশুদ্ধির অনুপম মাধ্যম এবং সমাজ প্রগতির এক প্রদীপ্ত অভিযাত্রা।

আমাদের এই প্ল্যাটফর্ম দৃঢ়ভাবে বিশ্বাস করে—প্রতিটি সুস্থ হৃদস্পন্দন এবং একজন দাতার নিঃস্বার্থ রক্তকণিকা কেবল একটি মুমূর্ষু প্রাণকেই পুনরুজ্জীবিত করে না, বরং তা সমগ্র মানবসমাজে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও শান্তির এক অবিনশ্বর সেতুবন্ধ রচনা করে।

আসুন, সকল সংকীর্ণতা ও উদাসীনতা পরিহার করে মানবতার এই মহিমান্বিত পতাকাতলে সমবেত হই। আর্তের মুখে হাসি ফোটানোর এই মহৎ প্রচেষ্টায় আমাদের প্রতিটি ফোঁটা রক্ত হোক একটি নিভে যাওয়া জীবন প্রদীপে আশার আলোকবর্তিকা।

আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি ইত্তেসাল ইনস্টিটিউট কর্তৃপক্ষকে। আমাদের এই মানবিক উদ্যোগকে ত্বরান্বিত করতে তাদের সুন্দর ও মনোরম স্থান উপহার দিয়ে চমৎকার সহযোগিতা করার জন্য তাদের প্রতি আমরা আন্তরিকভাবে ঋণী।

​ ​ িসবাহ_ফাউন্ডেশন

"এতিম শিশুদের মাঝে শিক্ষা উপকরণ সহায়তা""শিক্ষা মৌলিক অধিকার হওয়া সত্ত্বেও অর্থনৈতিক সংকটের কারণে অনেক এতিম শিশু শিক্ষা উ...
02/08/2026

"এতিম শিশুদের মাঝে শিক্ষা উপকরণ সহায়তা"

"শিক্ষা মৌলিক অধিকার হওয়া সত্ত্বেও অর্থনৈতিক সংকটের কারণে অনেক এতিম শিশু শিক্ষা উপকরণ ক্রয়ে ব্যর্থ হয়। এই প্রতিবন্ধকতা দূর করার জন্য এবং ঝরে পড়া রোধকল্পে অত্র সংগঠনের পক্ষ থেকে নিয়মিত শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি পরিচালিত হয়ে আসছে, যা শিক্ষার্থীদের পড়াশোনায় অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা রাখছে মিসবাহ পরিবার ইনশা আল্লহ।"

​ #শিক্ষাউপকরণবিতরণ ​ #এতিমকল্যাণ #সুবিধাবঞ্চিত_শিশু​ #শিক্ষারআলো ​ ​ ​ ​ িসবাহ_ফাউন্ডেশন

01/08/2026

পুনর্বাসন প্রকল্প–০২
​লোকেশন: দক্ষিণ ইলশা (৫ নং ওয়ার্ড, ৪ নং ইউপি), বাঁশখালী, চট্টগ্রাম।

​সীমহীন অভাবের কাছে হার না মানলেও মরণব্যাধি ক্যান্সারের নির্মম থাবায় অকালে প্রদীপ নিভে গিয়েছিল দক্ষিণ ইলশার সম্মানিত আলেম মাওলানা মুখলেস সাহেবের (রহিমাহুল্লাহ)। মৃত্যুর কোলে ঢলে পড়ার পূর্বে তিনি রেখে গেছেন দু’টি অবুঝ পিতৃহীন সন্তান আর অন্তহীন টানাটানির সংসার। সাম্প্রতিক আকস্মিক প্লাবন ও প্লাবিত জলরাশি সেই দারিদ্র্যের আগুনে যেন কেবলই ঘি ঢেলে দিয়েছে—তাদের নিত্যদিনের দুর্ভোগ পৌঁছেছে চূড়ান্ত চরমে।

​আমাদের স্থানীয় প্রতিনিধির মারফতে এই হৃদয়বিদারক পরিস্থিতির খবর পাওয়া মাত্রই এক মুহূর্ত বিলম্ব করিনি আমরা। আল মিসবাহ ফাউন্ডেশন এবং উলামা ত্বলাবা মানবিক সংগঠন-এর যৌথ উদ্যোগে সামর্থ্যের সর্বোচ্চ হাদিয়া ও সহায়তার ডালি নিয়ে ছুটে গিয়েছি সেই সম্মানিত মরহুম আলেমের শোকাকুল নীড়ে।

এই মহৎ উদ্যোগে আপনিও শরিক হতে পারেন: 01576799891 (বিকাশ/নগদ)

#বন্যা_পুনর্বাসন ​ #বানভাসি_মানুষের_পাশে #বন্যা_ত্রাণ_ও_পুনর্বাসন ​ #জরুরি_ত্রাণ_সহায়তা​ #বন্যা_দুর্গতদের_পাশে ​ িসবাহ_ফাউন্ডেশন #উলামা_ত্বলাবা_মানবিক_সংগঠন ​ #মানবিক_সহায়তা #একসাথে_মানবতার_পাশে ​ #মানবসেবা ​ ​ ​ ​ ​ ​

01/08/2026

পুনর্বাসন প্রকল্প ১
স্থান: বাঁশখালী, সাধনপুর ইউনিয়ন (৫ নং ওয়ার্ড)

মানবসেবা ও দ্বীনি খেদমতের ধারাবাহিকতায় ‘আল মিসবাহ ফাউন্ডেশন’ এবং ‘উলামা ত্বলাবা মানবিক সংগঠন’-এর যৌথ উদ্যোগে গৃহীত পুর্নবাসন প্রকল্পের আওতায় আমরা সম্প্রতি উপস্থিত হয়েছিলাম বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে।

উক্ত এলাকার সর্বজনশ্রদ্ধেয় ও সম্মানীত আলেম হযরত মাওলানা আবু তাহের (রহিমাহুল্লাহ) দীর্ঘদিন অসুস্থ থাকার পর সম্প্রতি পরলোকগমন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনের জন্য একমাত্র সহায়-সম্বল হিসেবে একটি মাটির ঘর রেখে গিয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ের ভয়াবহ অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় সেই একমাত্র মাথা গোঁজার ঠাঁই মাটির ঘরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে পড়ে। এতে করে মরহুমের পরিবারটি চরম অসহায়ত্ব ও সীমাহীন সংকটের মুখে পড়ে।

এমন পরিস্থিতিতে উলামায়ে কেরাম ও মানবতার কল্যাণে নিবেদিত দুই সংগঠন—আল মিসবাহ ফাউন্ডেশন এবং উলামা ত্বলাবা মানবিক সংগঠন সামর্থ্য অনুযায়ী উক্ত অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। আলহামদুলিল্লাহ, মরহুম মাওলানার ভাঙা ঘরটি মেরামতের জন্য প্রয়োজনীয় নির্মাণসামগ্রী ও আসবাবপত্রের ব্যবস্থা করে যৌথ উদ্যোগের এই উপহার প্রদান করা হয়।

আমাদের পক্ষ থেকে পাঠানো এই ক্ষুদ্র হাদিয়া ও সহায়তাটুকু মরহুমের পরিবারের হাতে পৌঁছে দিয়েছেন আল মিসবাহ ফাউন্ডেশন বাঁশখালী শাখার শ্রদ্ধেয় প্রতিনিধি মাওলানা হামিদ সাহেব।

​ িসবাহ_ফাউন্ডেশন #উলামা_ত্বলাবা_মানবিক_সংগঠন ​ #পুনর্বাসন_প্রকল্প #মানবিক_সহায়তা ​ #বাঁশখালী ​ #মানবসেবা #আলেম_পরিবার ​ #জরুরি_ত্রাণ_ও_পুনর্বাসন #একসাথে_মানবতার_পাশে

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী উপহার দিতে আল মিসবাহ ফাউন্ডেশন বাংলাদেশ-এর প...
30/07/2026

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী উপহার দিতে আল মিসবাহ ফাউন্ডেশন বাংলাদেশ-এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছে "গাছের চারা বিতরণ কর্মসূচি ২০২৬"।

​আপনার রোপণ করা একটি চারাই হতে পারে আগামী দিনের ছায়ানীড়। আসুন, আমরা সবাই মিলে বেশি করে গাছ লাগাই এবং পরিবেশ রক্ষায় অবদান রাখি।


​ #সবুজ_বাংলাদেশ #বৃক্ষরোপণ_২০২৬ #পরিবেশ_রক্ষা

সম্প্রতি আল-মিসবাহ-এর সম্মানীয় দায়িত্বশীল ও পরিদর্শন দল কর্তৃক নবপ্রতিষ্ঠিত মক্তবসমূহ পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনের ম...
30/07/2026

সম্প্রতি আল-মিসবাহ-এর সম্মানীয় দায়িত্বশীল ও পরিদর্শন দল কর্তৃক নবপ্রতিষ্ঠিত মক্তবসমূহ পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল মক্তবগুলোর সার্বিক পড়াশোনার পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি এবং দ্বীনি তালিমের মান পর্যবেক্ষণ করা।

​আল্লাহ তাআলা এই নতুন মক্তবগুলোকে দ্বীনি শিক্ষার এক একটি মজবুত দুর্গে পরিণত করুন এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুন।

মক্তব নাম্বার ৬লোকেশন:- বাইতুল জাব্বার জামে মসজিদ,জঙ্গল পাইরাং, বালুরচর পাড়া, ৯ নং ওয়ার্ড, সরল, বাঁশখালী, চট্টগ্রাম।
24/07/2026

মক্তব নাম্বার ৬
লোকেশন:- বাইতুল জাব্বার জামে মসজিদ,জঙ্গল পাইরাং, বালুরচর পাড়া, ৯ নং ওয়ার্ড, সরল, বাঁশখালী, চট্টগ্রাম।

মক্তব নাম্বার ৫লোকেশন: খানখানাবাদ (উপকূলীয় অঞ্চল), বাঁশখালী,চট্টগ্রাম।
22/07/2026

মক্তব নাম্বার ৫
লোকেশন: খানখানাবাদ (উপকূলীয় অঞ্চল), বাঁশখালী,চট্টগ্রাম।

মক্তব নম্বর: ০৪লোকেশন: ছারা বটতল, ২ নং সাধনপুর ইউনিয়ন, বাঁশখালী।পূর্বের সফর ও পরিদর্শনের প্রেক্ষিতে আল-মিসবাহ ফাউন্ডেশন ...
20/07/2026

মক্তব নম্বর: ০৪
লোকেশন: ছারা বটতল, ২ নং সাধনপুর ইউনিয়ন, বাঁশখালী।

পূর্বের সফর ও পরিদর্শনের প্রেক্ষিতে আল-মিসবাহ ফাউন্ডেশন উক্ত এলাকায় একটি দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল। প্রায় ৩২০টি পরিবারের সমন্বয়ে গঠিত এই বিশাল জনবহুল এলাকায় পূর্বে কোনো দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় একটি বড় ধরনের সংকট বিরাজ করছিল।

আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত উপদেষ্টা ড. আব্দুর রহিম স্যারের সক্রিয় ও উদার সহযোগিতায় আমরা আজ এই মক্তবটি সফলভাবে প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছি। শিশুদের শিক্ষা উপকরণ বিতরণের মধ্য দিয়ে এই মক্তবের যাত্রা শুরু হয়েছিলো।

আশপাশের এলাকার দ্বীনি শিক্ষাবিস্তার ও কোমলমতি শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে এই উদ্যোগ একটি বড় ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তায়ালা আমাদের এই কাজকে কবুল করুন এবং এর সাথে জড়িত সকলের দান ও মেহনতকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন। আমিন।

লোকেশন: ৮ ও ৯ নং ওয়ার্ড, পহরচাঁদা, বরইতলী, চকরিয়া, কক্সবাজার।চকরিয়ার পহরচাঁদা এলাকায় বন্যার পানি কিছুটা নেমে গেলেও, অসংখ...
14/07/2026

লোকেশন: ৮ ও ৯ নং ওয়ার্ড, পহরচাঁদা, বরইতলী, চকরিয়া, কক্সবাজার।

চকরিয়ার পহরচাঁদা এলাকায় বন্যার পানি কিছুটা নেমে গেলেও, অসংখ্য পরিবার এখনো চরম সংকটের মুখে রয়েছেন। অনেক বাড়িতেই এখন পর্যন্ত চুলায় আগুন জ্বলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এই মানবিক সংকট মোকাবিলায় আল মিসবাহ ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা জসিম উদ্দিন হেলালী (দা.বা.)-এর নেতৃত্বে আমাদের একটি টিম উক্ত এলাকায় পৌঁছায়।

মিসবাহ ফাউন্ডেশনের শূরা প্রধানসহ আমাদের টিমের সদস্যরা মিলে পহরচাঁদার ৮ ও ৯ নং ওয়ার্ডে মোট ৪০০ প্যাকেট খাবার বিতরণ সম্পন্ন করেছেন আলহামদুলিল্লাহ। অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়ার এই কার্যক্রমে আমাদের টিমের নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশা আল্লহ।দোয়া চাই🤲

Address

Bulbul Centre 486/B, O. R. Nizam Road, CDA Avenue, Chittagong - 4100, Bangladesh
Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Misbah Foundation BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share