Fly with me

Fly with me Wheels up, stress down �

10/08/2026

21/05/2026

North South University Independent University, Bangladesh American International University-Bangladesh evercare Bashundhara Kings Bashundhara City Shopping Mall

সম্মানিত বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাগণ,

​বসুন্ধরা আবাসিক এলাকাকে সম্পূর্ণ নিরাপদ ও মাদকমুক্ত রাখতে বসুন্ধরা সিকিউরিটি বিভাগ সর্বদা কঠোর অবস্থান বজায় রেখে চলেছে। এরই ধারাবাহিকতায়, আমাদের সিকিউরিটি টিমের বিশেষ তৎপরতায় এ ব্লকের ৯ নম্বর রোড থেকে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়েছে।

​অভিযানের বিবরণ:

​আটককৃত ব্যক্তির নাম: হানিফ (উক্ত এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে মাদক বিক্রির চেষ্টা চালিয়ে আসছিল)।

​উদ্ধারকৃত মাদক: তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​সময় ও তারিখ: গত ১৭ মে ২০২৬ ইং, রবিবার রাত ৮:৫০ ঘটিকায় তাকে সন্দেহজনক অবস্থায় হাতেনাতে ধরা হয়।

​আইনি ব্যবস্থা: আটককৃত মাদক ব্যবসায়ী হানিফকে উদ্ধারকৃত আলামতসহ তাৎক্ষণিকভাবে ভাটারা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন।

​বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরে যেকোনো ধরনের মাদক ব্যবসা, সেবন বা অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে আমাদের এই "জিরো টলারেন্স" নীতি ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।

​আবাসিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে আপনাদের সচেতনতা ও সহযোগিতা একান্ত কাম্য। কোনো সন্দেহভাজন ব্যক্তি বা কার্যক্রম নজরে এলে সাথে সাথে আমাদের সিকিউরিটি কন্ট্রোল রুমে (01722222327/328) জানানোর জন্য অনুরোধ করা হলো।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিট অ্যান্ড গ্রিট সার্ভিসনোট: এই সার্ভিস নেয়া বাধ্যতামূলক নয়। সার্ভিস যাদের প্রয়োজ...
24/04/2026

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস
নোট: এই সার্ভিস নেয়া বাধ্যতামূলক নয়। সার্ভিস যাদের প্রয়োজন শুধু তারা ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তরিকতার সাথে মিট এন্ড গ্রিট সার্ভিস দিচ্ছে ট্রাভেল শপ। এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদিত ও নীতিমালা অনুসরণ করে ২৪ ঘন্টা সার্ভিস প্রদান করা হয়।
_____________________________
ট্রাভেল শপের মিট অ্যান্ড গ্রিট সার্ভিস কী?
____________________________
মিট অ্যান্ড গ্রিট সার্ভিস মূলত সহায়তা মুলক সেবা। কিছু দিন আগে আপনার অপারেশন হয়েছে ভারি ব্যাগ নাড়াচাড়া করা মানা, কিংবা সাথে দুটি বাচ্চা আছে- এখন আপনি ব্যাগ সামলাবেন নাকি বাচ্চা সামলাবেন ? মিট অ্যান্ড গ্রিট সার্ভিস প্রতিষ্ঠানের কাস্টমার সার্ভিস এজেন্ট আপনার হয়ে আপনার লাগেজগুলো বহন করে আপনাকে বিমানবন্দরে সহায়তা করবে।
আপনার বয়স্ক মা-বাবা একা একা প্রথমবারের মতো আপনার কাছে বিদেশ আসবেন, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা কিছু তো তারা বোঝেন না। একজন কেউ যদি পাশে থেকে তাদের লাগেজগুলো সাথে নিয়ে সব কিছু করে দিতো ? মিট অ্যান্ড গ্রিট সার্ভিস প্রতিষ্ঠানের কাস্টমার সার্ভিস এজেন্ট যাত্রীর পাশে থেকে লাগেজগুলো বহন করে বিমানবন্দরের আনুষ্ঠানিকতায় সহায়তা করবে।
বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন। বিদেশি বিনিয়োগকারী আপনার প্রজেক্ট দেখতে আসবেন। হোটেল থেকে গাড়ি সবই রেডি তার জন্য। বিমানবন্দরে তাকে যদি কেউ রিসিভ করে লাগেজগুলো সাথে নিয়ে সব কিছু করে দিতো ? হ্যা এখানেও সহায়তা করবে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস প্রতিষ্ঠানের কাস্টমার সার্ভিস এজেন্ট।
বিশ্বের অন্যান্য দেশের বিমানবন্দরের মতো বাংলাদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য মিট অ্যান্ড গ্রীট এর সুবিধা রয়েছে। দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে বেসরকারি প্রতিষ্ঠান সার্ভিস চার্জের বিনিময়ে সম্মানিত যাত্রীদের প্রটোকল, নির্দেশনামূলক সহায়তা প্রদান করে আসছে। মিট অ্যান্ড গ্রিট টিম সপ্তাহে ৭দিন, ২৪ ঘন্টা সার্ভিস প্রদান করে থাকে।
মিট অ্যান্ড গ্রিট সার্ভিস উপভোগ করতে আপনাকে বিজনেস ক্লাস টিকিট বা অন্য কোন নীতি অনুসরণ করতে হবে না। সার্ভিস চার্জ দিয়ে যে কেউ এ সার্ভিস গ্রহণ করতে পারবেন।
তবে, পাশে থেকে সহায়তা করলেও যাত্রীর এয়ারলাইনের টিকিট, ভিসা, ইমিগ্রেশন, কাস্টমস সংক্রান্ত বৈধতা যাচাই বা আনুষ্ঠানিকতা যাত্রীকেই সম্পন্ন করতে হবে। এ সকল বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন, ইমিগ্রেশন, কাস্টমসের আইনগত বিষয়ের দায় যাত্রীর, মিট অ্যান্ড গ্রিট সার্ভিসে নয়।
মিট অ্যান্ড গ্রিট সার্ভিস চার্জ কত ?.......................................................................................................
✈ বিদেশ যাওয়ার ক্ষেত্রে ✈
১. টার্মিনাল ভবনের প্রবেশ গেট থেকে রিসিভ করে ইমিগ্রেশন পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ৫০০ টাকা
২. ডোমেস্টিক টার্মিনালের অ্যারাইভাল থেকে রিসিভ করে ইমিগ্রেশন পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ১০০০ টাকা...............................................................................................................................
✈️ বিদেশে থেকে দেশে আসার ক্ষেত্রে ✈️
১.
ইমিগ্রেশন থেকে যাত্রীকে রিসিভ করে টার্মিনাল ভবনের সামেনের ক্যানোপি অথবা বহুতল কার পার্কিং পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ৫০০ টাকা
২.
ইমিগ্রেশন আগে ভিসা অন অ্যারিভাল ডেস্ক পয়েন্ট থেকে যাত্রীকে রিসিভ করে টার্মিনাল ভবনের সামেনের ক্যানোপি অথবা বহুতল কার পার্কিং পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ১০০০ টাকা
৩.
ইমিগ্রেশন থেকে যাত্রীকে রিসিভ করে ডোমেস্টিক টার্মিনালের এয়ারলাইনের বুকিং কাউন্টার পর্যন্ত সার্ভিস চার্জ জনপ্রতি ১০০০ টাকা।
৪.
ইমিগ্রেশন আগে ভিসা অন অ্যারিভাল ডেস্ক পয়েন্ট থেকে যাত্রীকে রিসিভ করে ডোমেস্টিক টার্মিনালের এয়ারলাইনের বুকিং কাউন্টার পর্যন্ত সার্ভিস চার্জ জনপ্রতি ১৫০০ টাকা।
_____________________________
নোট:
_____________________________
১. জন প্রতি চার্জ প্রদান করতে হয়। ২ বছর বা ২ বছরের কমবয়সী যাত্রীদের সার্ভিস চার্জ ফ্রি।
২. একজন সম্মানিত যাত্রীর এয়ারলাইনের সাধারণ লাগেজ এলাউন্স থেকে বড় আকারের কিংবা অধিক সংখ্যক লাগেজ থাকলে, তখন যদি ১ জন সম্মানিত যাত্রীর জন্য একাধিক কাস্টমার সার্ভিস এজেন্ট প্রয়োজন হয়, তবে যাত্রীকে অতিরিক্ত সার্ভিস চার্জ দিতে হবে।

যোগাযোগের ফোন নাম্বার প্রথম কমেন্টে।

16/11/2025



16/11/2025

16/11/2025
16/11/2025
16/11/2025



চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক দেশের পর্যটন ও অর্থনীতির প্রধান ধমনী, যেখানে বছরে প্রায় ৩০ লাখ পর্যটক চলাচল করেন এবং ১২,০০০ ক...
07/11/2025

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক দেশের পর্যটন ও অর্থনীতির প্রধান ধমনী, যেখানে বছরে প্রায় ৩০ লাখ পর্যটক চলাচল করেন এবং ১২,০০০ কোটি টাকার অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পৃক্ত। সরু ও অপর্যাপ্ত ২-লেন সড়ক দুর্ঘটনা, প্রাণহানি ও যানজটের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে—শুধু ২০২৩ সালেই ৪০০ জনের বেশি প্রাণ হারান।

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, এলএনজি টার্মিনালসহ মেগা প্রকল্পগুলোর নিরাপদ ও টেকসই পরিচালনার জন্য আধুনিক ৬-লেন সড়ক অপরিহার্য।

এই সড়ক সম্প্রসারণে যানজট ও কার্বন নিঃসরণ কমবে, ব্যবসা ও পর্যটন গতিশীল হবে, এবং দেশের দক্ষিণাঞ্চল হবে “Blue Gateway of South Asia”।

৬-লেন মহাসড়ক এখনই সময়ের দাবি; এটি জীবন, নিরাপত্তা ও জাতীয় অর্থনীতির ভবিষ্যতের প্রশ্ন।

Address

Cox's Bazar
4700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fly with me posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share