Air Travel Zone

Air Travel Zone Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Air Travel Zone, Travel and transport, Gulf Tower(6th floor) 30 Purana paltan Lane, Dhaka.

"আপনার বিশ্বস্ত ভ্রমণ সঙ্গী ও প্রয়োজনীয় সেবার সমাধান! 🤝
✈️ এয়ার টিকেট
🏨 হোটেল রিজার্ভেশন
🛂 ভিসা প্রসেসিং
🧑‍💼 ম্যানপাওয়ার সাপোর্ট
🕋 পবিত্র হজ ও ওমরাহ
🗺️ কাস্টমাইজড ট্যুর প্যাকেজ
সঠিক ও নির্ভরযোগ্য সেবার জন্য যোগাযোগ করুন:
📞 +880 1920-704204

🌹✈️ঢাকা-রিয়াদ রুটে নতুন অধ্যায়ের সূচনা: অবতরণ করলো ‘রিয়াদ এয়ার’-এর প্রথম বাণিজ্যিক ফ্লাইট!আলহামদুলিল্লাহ! আজ সকাল ৬:২০ ...
08/08/2026

🌹✈️ঢাকা-রিয়াদ রুটে নতুন অধ্যায়ের সূচনা: অবতরণ করলো ‘রিয়াদ এয়ার’-এর প্রথম বাণিজ্যিক ফ্লাইট!
আলহামদুলিল্লাহ! আজ সকাল ৬:২০ নাগাদ রিয়াদ এয়ারের (Riyadh Air) প্রথম বাণিজ্যিক ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর,ঢাকায় সফলভাবে অবতরণ করেছে।
এর মধ্য দিয়ে প্রবাসীদের দীর্ঘ ৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটলো। আজ থেকেই ঢাকা ও রিয়াদ রুটে রিয়াদ এয়ারের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে।
প্রবাসীদের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক হোক—এই শুভকামনা!

✈️🇸🇦🇧🇩
Air Travel Zone

আরব আমিরাত থেকে দেশে গিয়ে যাদের ভিসা ক্যান্সেল হয়েছে তাদের জন্য!!
31/07/2026

আরব আমিরাত থেকে দেশে গিয়ে যাদের ভিসা ক্যান্সেল হয়েছে তাদের জন্য!!

এয়ার পোর্টে যদি কোন প্রবাসী কোন ধরণের হয়রানির শিকার হন অথবা মালামাল চুরি হয় দ্রুত নিম্নে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ...
02/06/2026

এয়ার পোর্টে যদি কোন প্রবাসী কোন ধরণের হয়রানির শিকার হন অথবা মালামাল চুরি হয় দ্রুত নিম্নে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন।

২০২৬ সালে হজ পালন করেছেন মোট ১৭ লাখ ৭ হাজার ৩০১ জন।সৌদি আরবের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, আকাশপথে এসেছেন ১৪ লাখ ৮৫ হাজার ...
29/05/2026

২০২৬ সালে হজ পালন করেছেন মোট ১৭ লাখ ৭ হাজার ৩০১ জন।

সৌদি আরবের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, আকাশপথে এসেছেন ১৪ লাখ ৮৫ হাজার ৭২৯ জন।

স্থলপথে এসেছেন ৫৪ হাজার ৪২৯ জন।

সমুদ্রপথে এসেছেন ৬ হাজার ৪৯৭ জন।

পাশাপাশি, সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনা পরিচালনার জন্য দায়িত্ব পালন করেছেন ৪ লাখ ৪১ হাজার ৪৮ জন কর্মী এবং ২৬ হাজার ৭০১ জন স্বেচ্ছাসেবক।

বাংলাদেশ থেকে এ বছর প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের সুযোগ পেয়েছিলেন।

বিদেশ থেকে আগত হাজী: ১৫ লাখ ৪৬ হাজার ৬৫৫ জন
সৌদির ভেতরের (নাগরিক ও প্রবাসী) হাজী: ১ লাখ ৬০ হাজার ৬৪৬ জন।

সম্মানিত সদস্যবৃন্দ,আসসালামু আলাইকুম ।আসন্ন আটাব নির্বাচনে ভোটার তালিকায় অন্তর্ভূক্তির জন্য  অফিস প্যাডে আবেদনসহ  আপনার ...
19/05/2026

সম্মানিত সদস্যবৃন্দ,
আসসালামু আলাইকুম ।

আসন্ন আটাব নির্বাচনে ভোটার তালিকায় অন্তর্ভূক্তির জন্য অফিস প্যাডে আবেদনসহ আপনার আপডেট সিভিল এভিয়েশন সার্টিফিকেট, ২০২৫-২০২৬ এর ট্যাস্ক, ট্রেড লাইস্নেস ও বার্ষিক চাঁদার পে-অর্ডারসহ আগামী ২১ মে, ২০২৬ বিকাল ৫ টার মধ্যে প্রেরণের অনুরোধ করছি।

উল্লেখ্য যে সকল সদস্য তফসিল ঘোষনার পূর্বে শুধুমাত্র 12300 টাকা দিয়ে নবায়নের আবেদন করছেন তারা তফসিলে ঘোষিত বর্ধিত বার্ষিক চাঁদা পরিশোধপূর্বক ভোটার তালিকায় অন্তর্ভূক্তির জন্য আবেদন করার অনুরোধ করছি।

আলহামদুলিল্লাহ পবিত্র ওমরাহ শুরু হতে যাচ্ছেউমরাহ ভিসা ইস্যু শুরু - ০১ জুন, ২০২৬উমরাহ যাত্রী প্রবেশ শুরু - ০২ জুন, ২০২৬
16/05/2026

আলহামদুলিল্লাহ পবিত্র ওমরাহ শুরু হতে যাচ্ছে

উমরাহ ভিসা ইস্যু শুরু - ০১ জুন, ২০২৬
উমরাহ যাত্রী প্রবেশ শুরু - ০২ জুন, ২০২৬

১। বাংলাদেশ ব্যাংক বলেছে ছেড়া টাকা যে ব্যাংক নিয়ম মাফিক চেঞ্জ করে দিবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে 🛑২। একটা কাজ করে...
13/04/2026

১। বাংলাদেশ ব্যাংক বলেছে ছেড়া টাকা যে ব্যাংক নিয়ম মাফিক চেঞ্জ করে দিবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে 🛑

২। একটা কাজ করেন, এই সার্কুলারটা সেভ করে রাখেন। যে ব্যাংক চেঞ্জ করতে চায় না, তাকে এটা দেখান। তবু কাজ না হলে সেই ব্যাংকের হেড অফিসে বা বাংলাদেশ ব্যাংকে অভিযোগ জানান।

৩। বাংলাদেশ ব্যাংকে অভিযোগ জানাতে ১৬২৩৬ এই নাম্বারে কল করুন অফিস টাইমে।

৪। কি রকম ছেড়া নোটের বিপরীতে কত টাকা পাবেন সে সম্পর্কে আমার বেশ কিছু ভিডিও আছে, প্রয়োজনে দেখে নিন।

Air Travel Zone

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শনঢাকা, ১ চৈত্র (১৫ মার্চ):বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্...
15/03/2026

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন

ঢাকা, ১ চৈত্র (১৫ মার্চ):

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) আজ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি ও অভ্যন্তরীণ টার্মিনাল সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মন্ত্রী বিমানবন্দরের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করেন এবং যাত্রীসেবার মান উন্নয়ন ও যাত্রী হয়রানি রোধে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে আরো আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

10/03/2026

ওমরা লাইসেন্স করতে কী কী ডকুমেন্টস লাগবে?
বিস্তারিত কমেন্টএ

আলহামদুলিল্লাহবাইরে থাকা প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ ৩ মাস বাড়ালো কুয়েত সরকারইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমা...
04/03/2026

আলহামদুলিল্লাহ

বাইরে থাকা প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ ৩ মাস বাড়ালো কুয়েত সরকার
ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের ফলে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েতে অবস্থানরত এবং কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে দেশটির সরকার।
বর্তমান ব্যতিক্রমী পরিস্থিতি বিবেচনা করে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ অতিরিক্ত ৩ মাস এবং কুয়েতে অবস্থানরত ভিজিট ভিসাধারীদের মেয়াদ ১ মাস বাড়ানো হয়েছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, বর্তমানে কুয়েতে অবস্থানরত সকল ভিজিট ভিসাধারীর ভিসা স্বয়ংক্রিয়ভাবে ১ মাসের জন্য বৃদ্ধি করা হবে। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে যেসব ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ হতে যাচ্ছে, সেগুলো অতিরিক্ত এক মাস বৈধ থাকবে। এ জন্য কোনো আবেদন বা ইমিগ্রেশন অফিসে যাওয়ার প্রয়োজন নেই। পুরো প্রক্রিয়া ইলেকট্রনিকভাবে সম্পন্ন হবে এবং এ সময়ের জন্য কোনো জরিমানা বা অতিরিক্ত ফি নেয়া হবে না।
দেশটির সরকার জানিয়েছে, পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে এ সময়সীমা আরও বাড়ানো হতে পারে। একই সঙ্গে নাগরিক ও প্রবাসীদের ভিসা ও রেসিডেন্স সংক্রান্ত আপডেটের জন্য সরকারি ঘোষণাগুলো অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া, যারা বর্তমানে কুয়েতের বাইরে অবস্থান করছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কুয়েতে ফিরতে পারেননি, তাদের জন্য ৩ মাসের অতিরিক্ত অনুপস্থিতি অনুমতি দেয়া হয়েছে। এই সুবিধাও স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে এবং এর জন্য আলাদা কোনো ফি প্রযোজ্য হবে না।

নিউজ
https://jamuna.tv/international/652601
Air Travel Zone

Address

Gulf Tower(6th Floor) 30 Purana Paltan Lane
Dhaka
1000

Opening Hours

Monday 10:00 - 17:30
Tuesday 10:00 - 17:30
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 19:15
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 18:00

Alerts

Be the first to know and let us send you an email when Air Travel Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share