কাবার পথের সামগ্রী - Kabar Pather Samogri

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • কাবার পথের সামগ্রী - Kabar Pather Samogri

কাবার পথের সামগ্রী - Kabar Pather Samogri Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কাবার পথের সামগ্রী - Kabar Pather Samogri, Travel Service, 30/A Hasan Nagar Vandarir Mor Kamrangir Char (Near By Inan Hospital), Dhaka.

আপনার হজ্জ বা উমরাহ যাত্রাকে সহজ ও সুন্দর করতে যা যা প্রয়োজন—সবকিছুই আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ।
আমরা দিচ্ছি উন্নত মানের পণ্য, সাশ্রয়ী দামে। গুণগত মান ও সাশ্রয়ী দামে আমরা আপনার পাশে।

কখনো ট্রলার, কখনো লঞ্চ, কখনো লেগুনা, কখনো বাস, কখনো হোন্ডা, কখনো সিএনজি....কখনো রিক্সা, আবার ছোট দূরুত্বগুলো পায়ে হাটা.....
17/08/2026

কখনো ট্রলার, কখনো লঞ্চ, কখনো লেগুনা, কখনো বাস, কখনো হোন্ডা, কখনো সিএনজি....
কখনো রিক্সা, আবার ছোট দূরুত্বগুলো পায়ে হাটা...
এভাবেই চলছে বিজনেস জার্নি, আলহামদুলিল্লাহ।

তাওয়াফ কী? তাওয়াফ কীভাবে করতে হয়?তাওয়াফ হলো কাবা ঘরের চারপাশে ৭ বার প্রদক্ষিণ করা। তাওয়াফের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ও আদব...
12/08/2026

তাওয়াফ কী? তাওয়াফ কীভাবে করতে হয়?

তাওয়াফ হলো কাবা ঘরের চারপাশে ৭ বার প্রদক্ষিণ করা। তাওয়াফের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ও আদব নিচে সুন্দরভাবে তুলে ধরা হলো—

১. তাওয়াফ শুরু করার নিয়ম

তাওয়াফ শুরু করার পূর্বে তালবিয়াহ পাঠ বন্ধ করে মনে মনে তাওয়াফের নিয়ত করবেন। এরপর হাজরে আসওয়াদ-এর কাছে গিয়ে “বিসমিল্লাহি আল্লাহু আকবার” বলে সম্ভব হলে হাজরে আসওয়াদ চুম্বন করে তাওয়াফ শুরু করবেন।

তবে প্রচণ্ড ভিড় থাকলে ধাক্কাধাক্কি করে হাজরে আসওয়াদ চুম্বন করার চেষ্টা করবেন না। এতে নিজে ও অন্য হাজীদের কষ্ট হতে পারে। এমন পরিস্থিতিতে হাজরে আসওয়াদের বরাবর থেকে ইশারা করে তাওয়াফ শুরু করবেন।

হাজরে আসওয়াদের বরাবর মসজিদুল হারামের দেয়ালের পাশে সবুজ বাতি/চিহ্ন রয়েছে। সেখান থেকে শুরু করে আবার একই স্থানে পৌঁছালে এক চক্কর পূর্ণ হবে। এভাবে ৭ চক্কর সম্পন্ন করতে হবে।

গ্রাউন্ড ফ্লোরে প্রচণ্ড ভিড় হলে সুবিধা অনুযায়ী ওপরের তলা বা ছাদেও তাওয়াফ করা যায়। ভিড়ের মধ্যে প্রবেশ করে অন্যকে কষ্ট না দেওয়াই উত্তম।

২. কাবাকে বাম পাশে রাখা

তাওয়াফের সময় কাবা শরীফকে বাম পাশে রাখতে হবে।

প্রথম চক্করে “বিসমিল্লাহি আল্লাহু আকবার” বলে নিম্নের দোয়াটি পড়া যায়—

اَللَّهُمَّ إِيْمَانًا بِكَ وَتَصْدِيْقًا بِكِتَابِكَ وَوَفَاءً بِعَهْدِكَ وَاتِّبَاعًا لِسُنَّةِ نَبِيِّكَ مَحَمَّدٍ -صلى الله عليه وسلم-

অর্থ:
হে আল্লাহ! তোমার প্রতি ঈমান এনে, তোমার কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে, তোমার সাথে কৃত অঙ্গীকার পূরণের জন্য এবং তোমার নবী মুহাম্মাদ ﷺ-এর সুন্নাতের অনুসরণ করে এ তাওয়াফ করছি।

৩. রমল

প্রথম তাওয়াফের প্রথম ৩ চক্করে পুরুষদের সামান্য দ্রুতগতিতে, ছোট ছোট পদক্ষেপে চলাকে রমল বলা হয়। পরবর্তী ৪ চক্কর স্বাভাবিক গতিতে চলবেন।

পরবর্তী তাওয়াফগুলোতে রমল করতে হয় না। মহিলাদের রমল করতে হয় না।

৪. ইযতিবা

প্রথম তাওয়াফে পুরুষরা ইহরামের চাদরের এক প্রান্ত ডান বগলের নিচ দিয়ে এনে ডান কাঁধ ও বাহু খোলা রাখবেন এবং বাম কাঁধ ও বাহু ঢেকে রাখবেন। এটিকে ইযতিবা (اضطباع) বলা হয়।

তাওয়াফ শেষ হলে দুই কাঁধ ও বাহু আবার ইহরামের কাপড় দিয়ে ঢেকে নেবেন।

৫. রুকনে ইয়ামানী

কাবা শরীফের একটি কোণের নাম রুকনে ইয়ামানী। হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করে এ কোণে পৌঁছলে ভিড় না থাকলে ডান হাত দিয়ে স্পর্শ করার চেষ্টা করবেন।

তবে রুকনে ইয়ামানীকে চুম্বন করবেন না, দূর থেকে হাত দিয়ে ইশারা করবেন না এবং এখানে “আল্লাহু আকবার” বলবেন না। হাজরে আসওয়াদে পৌঁছেই তাকবির বলবেন।

তাওয়াফ শুরু ও শেষ হবে হাজরে আসওয়াদ থেকে।

৬. রুকনে ইয়ামানী ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী দোয়া

এ স্থানে নিম্নের দোয়াটি পড়া মুস্তাহাব—

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَّفِي الْآخِرَةِ حَسَنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ

অর্থ:
হে আমাদের রব! আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও, আখেরাতেও কল্যাণ দাও এবং আমাদেরকে জাহান্নামের আগুনের আযাব থেকে রক্ষা কর।
[সূরা আল-বাকারা: ২০১]

৭. হাজরে আসওয়াদে ইশারা

প্রতি চক্করে হাজরে আসওয়াদে পৌঁছলে সম্ভব হলে তা স্পর্শ ও চুম্বন করা উত্তম। কিন্তু প্রচণ্ড ভিড় থাকলে ধাক্কাধাক্কি করবেন না।

এ ক্ষেত্রে হাজরে আসওয়াদের দিকে মুখ করে ডান হাত দিয়ে ইশারা করবেন। ইশারা করা হাত চুম্বন করবেন না। ইশারা করার সময় একবার বলবেন—

بِسْمِ اللهِ اللهُ أَكْبَرُ
“বিসমিল্লাহি আল্লাহু আকবার।”

৮. তাওয়াফের সময় দোয়া ও যিকর

তাওয়াফের সময় বেশি বেশি যিকর, দোয়া, ইস্তিগফার ও তাওবা করবেন। কুরআন তিলাওয়াতও করা যায়।

প্রতি চক্করের জন্য নির্দিষ্ট আলাদা দোয়া পড়ার কোনো প্রমাণিত ভিত্তি নেই। তাই নিজের সামর্থ্য অনুযায়ী বিভিন্ন দোয়া করবেন এবং নিজের ভাষাতেও আল্লাহর কাছে মনের কথা তুলে ধরতে পারেন।

দলবদ্ধভাবে উচ্চস্বরে একসঙ্গে দোয়া করে অন্য তাওয়াফকারীদের মনোযোগ নষ্ট করবেন না।

৯. তাওয়াফ শেষে দুই রাকাত সালাত

৭ চক্কর সম্পন্ন হলে পুরুষরা ইযতিবা শেষ করে দুই কাঁধ ও বাহু ঢেকে নেবেন।

এরপর মাকামে ইব্রাহীমের কাছে গিয়ে পড়বেন—

وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلّىً

অর্থ:
“তোমরা ইব্রাহীমের দাঁড়ানোর স্থানকে সালাতের স্থান হিসেবে গ্রহণ করো।”
[সূরা আল-বাকারা: ১২৫]

এরপর মাকামে ইব্রাহীমের পেছনে সম্ভব হলে দুই রাকাত সালাত আদায় করবেন। সেখানে জায়গা না পেলে মসজিদুল হারামের অন্য কোনো সুবিধাজনক স্থানে সালাত আদায় করা যাবে। চলাচলের পথে দাঁড়িয়ে অন্য মুসল্লিদের কষ্ট দেবেন না।

সুন্নাত অনুযায়ী প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা কাফিরূন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়া যায়।

১০. যমযমের পানি

তাওয়াফের পর যমযমের পানি পান করা মুস্তাহাব। পান করার পর যমযমের কিছু পানি মাথায় দেওয়া সুন্নাত হিসেবে বর্ণিত হয়েছে।

১১. পুনরায় হাজরে আসওয়াদে যাওয়া

তাওয়াফ শেষে সম্ভব হলে পুনরায় হাজরে আসওয়াদের কাছে গিয়ে তা স্পর্শ ও চুম্বন করা মুস্তাহাব। তবে ভিড় বেশি থাকলে এ জন্য ধাক্কাধাক্কি বা কষ্ট সৃষ্টি করবেন না।

১২. মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়

মহিলারা বেগানা পুরুষদের সামনে হাজরে আসওয়াদ চুম্বনের সময় পর্দার বিষয়টি খেয়াল রাখবেন। কাবা শরীফের একেবারে গা ঘেঁষে পুরুষদের ভিড়ের মধ্যে না গিয়ে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ দূরত্বে তাওয়াফ করা উত্তম।

১৩. তাওয়াফের সময় জামাতের ইকামত হলে

তাওয়াফের সময় জামাতের ইকামত হয়ে গেলে তাওয়াফ বন্ধ করে জামাতে সালাত আদায় করবেন। সালাতের সময় পুরুষরা ডান কাঁধ ও বাহু ইহরামের চাদর দিয়ে ঢেকে নেবেন।

সালাত শেষ হওয়ার পর যেখানে তাওয়াফ বন্ধ করেছিলেন, সেখান থেকে অবশিষ্ট চক্কর পূর্ণ করবেন।

«গুরুত্বপূর্ণ: তাওয়াফের সময় সর্বদা অন্য হাজীদের প্রতি সহনশীল ও সতর্ক থাকুন। ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি, কাউকে কষ্ট দেওয়া বা ইবাদতে অন্যের মনোযোগ নষ্ট করা থেকে বিরত থাকুন। আল্লাহ আমাদের সকলের তাওয়াফ কবুল করুন। আমিন।»

ফজরের নামাজের সময় হয়ে গেছে। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখনো মসজিদে আসেননি। ঐদিকে সূর্যও উঠে যাচ্ছে। আর দেরি ক...
09/08/2026

ফজরের নামাজের সময় হয়ে গেছে। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখনো মসজিদে আসেননি। ঐদিকে সূর্যও উঠে যাচ্ছে। আর দেরি করলে ওয়াক্ত চলে যাবে।

এমন সময় সাহাবীরা কী করবেন এই নিয়ে দোটানায় থাকলে বিলাল রাদিয়াল্লাহু আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে বললেন নামাজের ইমামতি করতে।

আব্দুর রহমান ইবনে আউফ নামাজের ইমামতি করেন।

দুই রাকআত নামাজ শেষ হলো।

নামাজ শেষে সাহাবীরা পেছনে তাকিয়ে দেখলেন নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জামআতে এক রাকআত নামাজ মিস করেছেন, এজন্য ঐ রাকআত নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন।
সাহাবীরা ভয় পেয়ে গেলেন।

এ কী হলো?

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুক্তাদি হয়ে নামাজ পড়লেন, সাহাবী তাঁর ইমামতি করলেন!?
সাহাবীরা ভয়ে 'সুবহানাল্লাহ' পড়তে থাকলেন।

এদিকে আব্দুর রহমান ইবনে আউফ এতোটা বিব্রতবোধ করলেন যে, তিনি ভয়ে কাঁপছেন! এতো বড়ো দুঃসাহস দেখালেন? নবিজী 'ওয়াশরুমে' গিয়েছিলেন, দেরি হচ্ছে দেখে নামাজ পড়ানো শুরু করবেন?

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর এক রাকআত নামাজ শেষে সালাম ফেরালেন।
ভীত-তটস্থ সাহাবীদের অবস্থা দেখে বুঝতে পারলেন তাদেরকে সান্ত্বনা দিতে হবে।

তিনি বললেন, "(ভয় পাবার কিছু নেই) তোমরা তো সঠিক কাজই করেছো।"

সাহাবীদের মন থেকে ভীতি দূর করতে তিনি হাসলেন। হেসে বললেন, "তোমরা নির্ধারিত সময়ে নামাজ আদায় করেছো।"

এর মাধ্যমে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু প্রথম সাহাবী হবার মর্যাদালাভ করেন, যিনি নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পূর্ণ এক রাকআত নামাজের ইমামতি করেছেন।


তথ্যসূত্র:
সহীহ মুসলিম, হাদীস নাম্বার ৮৩৬।

✨ ইহরাম এক্সক্লুসিভ সিরিজ ✨হজ্জ ও উমরাহর মতো পবিত্র সফরে ইহরাম হোক আরামদায়ক ও স্বস্তির।এই ভাবনা থেকেই আমাদের প্রিমিয়াম ই...
06/08/2026

✨ ইহরাম এক্সক্লুসিভ সিরিজ ✨

হজ্জ ও উমরাহর মতো পবিত্র সফরে ইহরাম হোক আরামদায়ক ও স্বস্তির।

এই ভাবনা থেকেই আমাদের প্রিমিয়াম ইহরাম কালেকশন।
চায়না থেকে ইমপোর্টেড উন্নত মানের কাপড় দিয়ে তৈরি, যা নরম, আরামদায়ক ও দীর্ঘসময় ব্যবহার উপযোগী।

🔹 প্রিমিয়াম তোয়ালে প্যাটার্ন – ডায়মন্ড ডিজাইন।
🔹 খুবই কোমল ও ত্বক-বান্ধব।
🔹 ঘাম দ্রুত শোষণ করে।
🔹 টেকসই ও মজবুত কাপড়।
🔹 গরম আবহাওয়ায়ও আরামদায়ক অনুভূতি।

আপনার পবিত্র সফরকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে তৈরি করা হয়েছে আমাদের এই বিশেষ কালেকশন।

আপনার হজ্জ অথবা উমরাহ হোক আরও সুন্দর ও স্বস্তিময়।

🛒 অর্ডার করুন সহজেই।
📌 ফেসবুক পেজে মেসেজ দিন — কাবার পথের সামগ্রী - Kabar Pather Samogri
📌 অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।
📞 সরাসরি কল করুন: 01844-687759

সুন্দর মানের পণ্য, বিশ্বাসযোগ্য সার্ভিস — আপনার দ্বারপ্রান্তে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।

আমরা অনেকেই ওমরাহ পালন করতে গিয়ে অনেক সময় আবেগ, তাড়াহুড়ো বা অসচেতনতার কারণে আমরা অজান্তেই কিছু ভুল করে বসি।অথচ সামান...
22/07/2026

আমরা অনেকেই ওমরাহ পালন করতে গিয়ে অনেক সময় আবেগ, তাড়াহুড়ো বা অসচেতনতার কারণে আমরা অজান্তেই কিছু ভুল করে বসি।
অথচ সামান্য একটু ধৈর্য, সচেতনতা এবং সঠিক জ্ঞান আমাদের ইবাদতকে আরও শুদ্ধ, সুন্দর ও সুন্নাহসম্মত করতে পারে।
নিচের বিষয়গুলো একবার দেখে নিন। ইনশাআল্লাহ এগুলো আপনার ওমরাহকে আরও সঠিকভাবে আদায় করতে সহায়ক হবে।
আল্লাহ তাআলা আমাদের সকলের ইবাদত কবুল করুন। আমীন। 🤲

🕋 উমরাহ করতে সৌদি আরব যাচ্ছেন? তাহলে এই তথ্যটি অবশ্যই জেনে রাখুন।সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, উমরাহ ভিস...
15/07/2026

🕋 উমরাহ করতে সৌদি আরব যাচ্ছেন? তাহলে এই তথ্যটি অবশ্যই জেনে রাখুন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, উমরাহ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সৌদি আরবে অবস্থান করলে-

সর্বোচ্চ:
⚠️ ৫০,০০০ সৌদি রিয়াল জরিমানা
⚠️ ৬ মাস পর্যন্ত কারাদণ্ড
⚠️ ডিপোর্ট (দেশ থেকে বহিষ্কার)

উমরাহ ভিসা শুধুমাত্র ইবাদতের জন্য। ভিসার অপব্যবহার বা মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান করা সৌদির আইন লঙ্ঘন এবং এর কারণে ভিসা প্রদানকারী প্রতিষ্ঠান ও ভবিষ্যৎ যাত্রীদেরও সমস্যার সম্মুখীন হতে হয়।

✅ ভিসার মেয়াদ, হোটেল বুকিং ও রিটার্ন টিকিটের তারিখ আগে থেকেই মিলিয়ে নিন।
✅ প্রয়োজনে দ্রুত আপনার ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করুন।
✅ ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি আরব ত্যাগ করুন।

নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।

সূত্র: Saudi Ministry of Interior (Official Announcement)

কাবার পথের সামগ্রী - Kabar Pather Samogri
হোয়াটসঅ্যাপ/ফোন: 01844-687759

03/07/2026

🕋 কাবার পথে যাত্রা—প্রস্তুতিও হোক পরিপূর্ণ।

ওমরাহর সফরে প্রয়োজনীয় কোনো জিনিস বাদ পড়ে গেলে ইবাদতের সময় অপ্রয়োজনীয় ঝামেলায় পড়তে হতে পারে। তাই শুরু থেকেই নিন সঠিক প্রস্তুতি।

কাবার পথের সামগ্রী - Kabar Pather Samogri নিয়ে এসেছে ওমরাহ যাত্রীদের জন্য সম্পূর্ণ প্রস্তুতির নির্ভরযোগ্য সমাধান।

✨ এক প্যাকেজেই পাচ্ছেন—
🤍 প্রিমিয়াম মানের এহরামের কাপড়
🕌 ওমরাহর প্রয়োজনীয় সব সামগ্রী
🎒 সহজ, গোছানো ও ঝামেলামুক্ত প্রস্তুতি

📦 ঘরে বসেই অর্ডার করুন
🚚 সারাদেশে হোম ডেলিভারি
💳 কোনো অগ্রিম পেমেন্ট নয়
✅ পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করুন

আপনার পবিত্র সফরের বিশ্বস্ত সঙ্গী — কাবার পথের সামগ্রী।

📩 বিস্তারিত জানতে এখনই ইনবক্স করুন অথবা সরাসরি কল করুন - 📞 01844-687759

🕋 হজ্জ সহজ নয়...অনেকেই বলেন, "এখন তো হজ্জ অনেক আরামের হয়ে গেছে!"আমি শুধু মুচকি হাসি।কারণ হজ্জকে দূর থেকে দেখা আর হাজ্জ...
22/06/2026

🕋 হজ্জ সহজ নয়...

অনেকেই বলেন, "এখন তো হজ্জ অনেক আরামের হয়ে গেছে!"

আমি শুধু মুচকি হাসি।

কারণ হজ্জকে দূর থেকে দেখা আর হাজ্জের ময়দানে দাঁড়ানো—দুইটি সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা।

মিনার গরম তাঁবুতে, আরাফার জনসমুদ্রে, মুযদালিফার খোলা আকাশের নিচে, কিংবা জামারার পথে মানুষের ঢলে যখন আপনি নিজেকে খুঁজে বেড়াবেন, তখন বুঝবেন—হজ্জ কোনো বিলাসী সফর নয়।

এটি এমন এক সফর, যেখানে আপনার শরীর ক্লান্ত হয়, মন ভেঙে পড়তে চায়, ধৈর্যের সীমা পরীক্ষা হয়, আর আত্মা বারবার আল্লাহর দিকে ফিরে যেতে শেখে।

আমি দেখেছি—

বৃদ্ধ মানুষকে ওয়াকার নিয়ে কষ্ট করে হাঁটতে।

অসুস্থ মানুষকে বমি করতে করতে হাসপাতালে যেতে।

চোখের পানি লুকিয়ে কষ্ট সহ্য করতে।

আবার দেখেছি—

অপরিচিত মানুষকে অপরিচিত মানুষের হাত ধরে সাহায্য করতে।

এক বোতল পানি ভাগাভাগি করে খেতে।

নিজের জায়গা ছেড়ে দিতে।

হজ্জের ময়দান মানুষকে তার প্রকৃত রূপে প্রকাশ করে দেয়।

সেখানে আপনার পরিচয়, পেশা, সম্পদ কিংবা সামাজিক অবস্থান কোনো মূল্য বহন করে না।

আপনি শুধু একজন বান্দা।

আর আপনার সামনে শুধু আপনার রব।

হজ্জ আমাদের শেখায়—

ধৈর্য কাকে বলে।

অপেক্ষা কাকে বলে।

ত্যাগ কাকে বলে।

আর শেখায়, এই পৃথিবীতে আমরা কত অসহায়।

অনেকেই বৃদ্ধ বয়স পর্যন্ত অপেক্ষা করেন।

অনেকেই ভাবেন, "আরও কিছুদিন পরে যাব।"

কিন্তু সত্য হলো—

হজ্জের জন্য শুধু অর্থের প্রস্তুতি যথেষ্ট নয়।

প্রয়োজন সুস্থ শরীর।

প্রয়োজন শক্ত মন।

প্রয়োজন আল্লাহর ডাকে সাড়া দেওয়ার প্রস্তুতি।

হাজ্জের কষ্ট কোনো দুর্ঘটনা নয়।

এটি হজ্জেরই অংশ।

যেমন ময়লা পরিষ্কার করতে গিয়ে শরীরে ব্যথা লাগে, তেমনি গুনাহের বোঝা হালকা করতেও কষ্ট হয়।

এই কষ্ট চোখে দেখা যায় না।

শুধু হৃদয় অনুভব করে।

তাই আজ যদি আল্লাহ আপনাকে হাজ্জের সামর্থ্য দিয়ে থাকেন, দেরি করবেন না।

আর যদি এখনও না গিয়ে থাকেন, তবে আজ থেকেই প্রস্তুতি শুরু করুন।

কারণ হজ্জ সহজ নয়।

কিন্তু আল্লাহর জন্য সহ্য করা সবচেয়ে সুন্দর কষ্টগুলোর একটি।

🕋 اللهم ارزقنا حجاً مبروراً وسعياً مشكوراً وذنباً مغفوراً

15/06/2026

উমরাহ একটি পবিত্র ইবাদতের সফর। এই সফরের প্রস্তুতিও হওয়া উচিত যত্নের সাথে এবং সঠিকভাবে। অনেক সময় দেখা যায়, উমরাহতে যাওয়ার আগে প্রয়োজনীয় ছোট-বড় অনেক জিনিস আলাদা আলাদা করে সংগ্রহ করতে হয়। এতে সময়ও লাগে, আবার অনেক সময় গুরুত্বপূর্ণ কিছু জিনিস বাদও পড়ে যায়।

এই বিষয়টি মাথায় রেখেই - কাবার পথের সামগ্রী - Kabar Pather Samogri নিয়ে এসেছে ডিলাক্স উমরাহ কম্বো প্যাকেজ। একটি প্যাকেজেই রাখা হয়েছে উমরাহ সফরের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ও ব্যবহারিক সামগ্রী, যাতে আপনার প্রস্তুতি হয় আরও সহজ এবং গুছানো।

ডিলাক্স উমরাহ কম্বো প্যাকেজ (পুরুষ)

১) প্রিমিয়াম টাওয়েল ইহরামের কাপড় ১ সেট (১ সেট = ২ টুকরো কাপড়, ৫.৫ গজ)।
২) ইহরাম বেল্ট ১টি।
৩) পিঠের ব্যাগ (মোটা রশির) ১টি।
৪) জুতা রাখার ব্যাগ ১টি।
৫) ডকুমেন্ট ব্যাগ ১টি।
৬) জায়নামাজ ১টি।
৭) সুগন্ধি বিহীন সাবান ১টি।
৮) সাতদানা তাসবিহ ১টি।
৯) মিসওয়াক ১টি।
১০) ডিজিটাল তাসবিহ ১টি।
১১) ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি (৫০ মিলি) ১টি।
১২) রেজার ১টি।
১৩) তায়াম্মুমের মাটি ১টি।
১৪) লাগেজ স্টিকার ১টি।
১৫) উমরাহ গাইডবুক ১টি।

❗সর্বোমোট ১৫ টি পন্য।❗

আমরা চেষ্টা করেছি এমন সব জিনিস এই প্যাকেজে রাখার, যেগুলো উমরাহ সফরের সময় সত্যিই প্রয়োজন হয় এবং যেগুলো ব্যবহার করেও আরাম পাওয়া যায়। অযথা বাড়তি কিছু না দিয়ে শুধু প্রয়োজনীয় জিনিসগুলোই এই প্যাকেজে রাখা হয়েছে, যাতে একজন উমরাহ যাত্রী সহজে উপকৃত হতে পারেন।

🛒 অর্ডার করুন সহজেই।
📌 ফেসবুক পেজে মেসেজ দিন — কাবার পথের সামগ্রী - Kabar Pather Samogri
📌 অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।
📞 সরাসরি কল করুন: 01844-687759

সুন্দর মানের পণ্য, বিশ্বাসযোগ্য সার্ভিস — আপনার দ্বারপ্রান্তে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।

09/06/2026

রাসুলুল্লাহ (সাঃ) মদীনার বাহিরে গেলে মসজিদে নববীতে নামাজ পড়াতেন কে?

Address

30/A Hasan Nagar Vandarir Mor Kamrangir Char (Near By Inan Hospital)
Dhaka
1211

Telephone

+8801844687759

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাবার পথের সামগ্রী - Kabar Pather Samogri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কাবার পথের সামগ্রী - Kabar Pather Samogri:

Shortcuts

Share

Category