Gazi International Service

Gazi International Service Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gazi International Service, Travel Service, 46/A Purana Paltan(North Side of Baitul Mukarram Masque ), Dhaka.

আসসালামু আলাইকুম
@স্বল্প খরচে স্বল্প সময়ে নিশ্চিন্তে বিদেশ গমনের সুযোগ।
@ভিসা প্রসেসিং,এয়ার টিকিট,হজ-ওমরা ও জিয়ারা ভিসা সংক্রান্ত সহযোগিতার জন্য যোগাযোগ :+8801722276662

রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি
18/08/2026

রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি

01/08/2026

আগামি সপ্তাহেই হয়তো মেডিকেল শুরু হবে। অতীত অভিজ্ঞতার আলোকে ৫টি কথা::

১.
মালেশিয়ার সকল ভিসায় বেতন ও সুযোগ সুবিধা একইরকম। হয়তো কাজের পরিবেশের মধ্যে পার্থক্য। এজন্য আমার পরামর্শ হলো- নির্দিষ্ট চয়েজ না রেখে মোটামুটি একটা ভিসা পেলেই চলে যাবেন।

কেননা, আপনি নির্দিষ্ট সেক্টরের ভিসায় আশায় থাকলে তা না-ও পেতে পারেন। এমনও হতে পারে, আপনি যার কাছে পাসপোর্ট দিয়েছেন, সে ঐ ভিসা কিনতে পারেনি। ফলে আপনার আশা হতাশায় পরিণত হবে।

২.
সৌদি আরবের মেডিকেল কন্টাক্ট করে ফিট করা যায়, কিন্তু মালেশিয়ার মেডিকেল কন্টাক্ট করে ফিট করা যায় না। একবার মেডিকেল আনফিট হলে ৩ মাস অপেক্ষা করতে হবে।

এক্ষেত্রে আমার পরামর্শ হলো এখনই টেস্ট মেডিকেল করে নিজের শারীরিক অবস্থা নিশ্চিত হওয়া। কোন সমস্যা ধরা পড়লে, চূড়ান্ত মেডিকেলের পূর্বে যেন চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া যায়।

৩.
অনেকেই প্রশ্ন করেন- "ভাই, আপনার RL কত?"
আচ্ছা, বলেন তো RL এর কাজ কী? RL এর কাজ হচ্ছে ভিসা প্রসেসিং করা।

বাংলাদেশে RL আছে ৩০০০+। কিন্তু মালেশিয়ার সিন্ডিকেট হয়েছে ২৫০+। তাহলে বাকি ২৭০০+ RL এর কাজ কী? তাদের কোন কাজই নাই।

আপনি নিজেও মালেশিয়ার ভিসা কিনতে পারেন। ভিসা কিনতে RL লাগে না। সিন্ডিকেট মানে হচ্ছে- যে / যারাই ভিসা কিনুক না কেন, তাদের ভিসাগুলো এই নির্দিষ্ট লাইসেন্সে প্রসেসিং করতে হবে। এছাড়া আর কিছুই না।

৪.
মালেশিয়ার কাজ শুরু হলে সকল ধরনের কাজ আমার কাছে পাবেন। আমার কাছে পাসপোর্ট দেয়ার শর্ত হলো ২টা।
ক. টেস্ট মেডিকেল করে ফিট রিপোর্ট দেয়া
খ. পাসপোর্টের সাথে অবশ্যই ৫০ হাজার টাকা জমা দেয়া

যারা এডভান্স দিতে পারবেন না, তাদের পাসপোর্ট আমি অফিসে রাখি না।

৫.
মালেশিয়াতে গেলে খরচ কেমন হতে পারে?
যদিও এখনো ভিসার রেট ঠিক হয়নি, তবে আনুমানিক ৫ লাখ টাকার আশেপাশে হবে।

যারা মালেশিয়া যাবেন, তারা আনুমানিক ৫ লাখ টাকার প্রস্তুতি নেয়া শুরু করেন।

01/08/2026

🇲🇾 মালয়েশিয়া যেতে আগ্রহীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট!

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী এক সপ্তাহের মধ্যেই বাংলাদেশের জন্য মালয়েশিয়ার কর্মী নিয়োগের অনলাইন সিস্টেম চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিস্টেম চালু হওয়ার পর খুব দ্রুত মেডিকেল, ইনশুরেন্স এবং অন্যান্য প্রক্রিয়া শুরু হতে পারে। তাই যারা মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ নিতে চান, তারা এখন থেকেই নিচের প্রস্তুতিগুলো সম্পন্ন করে রাখুন—

✅ BMET Registration সম্পন্ন করুন।
✅ বাধ্যতামূলক ৩ দিনের TTC Training সম্পন্ন করুন।
✅ পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ২ বছর রয়েছে কিনা নিশ্চিত করুন।
✅ প্রয়োজনীয় সকল কাগজপত্র (পাসপোর্ট, NID, ছবি ইত্যাদি) প্রস্তুত রাখুন।

⚠️ সতর্কতা:
সরকারি নির্দেশনা ছাড়া কোনো ব্যক্তি বা দালালের কাছে টাকা বা পাসপোর্ট জমা দেবেন না।

অবশেষে চালু হলো টুরিস্ট ভিসা।। আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আজই রেডি করে পাঠিয়ে দিন।। ২৮  জুন থেকে আবেদন গ্রহণ ।🇮🇳 ...
25/06/2026

অবশেষে চালু হলো টুরিস্ট ভিসা।।

আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আজই রেডি করে পাঠিয়ে দিন।। ২৮ জুন থেকে আবেদন গ্রহণ ।
🇮🇳 ভারতীয় টুরিস্ট ভিসা করার প্রয়োজনীয় কাগজপত্র-
1. মূল পাসপোর্ট (মিনিমাম ৮ মাস মেয়াদ থাকতে হবে)।
2. NID Card এর ফটোকপি।
3. 2/2 ইঞ্চি রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)
4. ইউটিলিটি বিল এর ফটোকপি।
5. পেশা প্রমাণের জন্য-
ক. চাকরিজীবী হলে এন.ও.সি।
খ. ব্যবসায়ী হলে আপডেট ট্রেড লাইসেন্স।
গ. যদি কৃষক থাকেন তাহলে জমির পর্চা।
ঘ. স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড।
1. আর্থিক সচ্ছলতা প্রমানের জন্য ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম ছয় মাস অথবা ডলার androcement MTE মিনিমাম ১৫০ ডলার সমপরিমাণ। অথবা এসবিআই ট্রাভেল কার্ড।
2. পূর্বের ভিসা থাকলে সেই ভিসার কপি।
3. লস্ট পাসপোর্ট থাকলে জিডি কপি, নোটারি এবং লস্ট সার্কুলেশন ( এটা পাবেন আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে অথবা আপনি যেখানে পাসপোর্ট করেছেন সেখানে গেলেও পাবেন।)।
4. পাসপোর্ট এর কোন তথ্য পরিবর্তন করলে যেমন নিজের নাম, বাবার নাম, মায়ের নাম অথবা বয়স যদি পরিবর্তন হয় তবে তার জন্য কোর্ট এফিডেভিট লাগবে।

যোগাযোগ করা জন্য 01722-276662

20/06/2026
16/06/2026

পরিবর্তন হয়েছে ফ্যামিলি ভিসা প্রসেসিং....
সৌদি ফ্যামিলি ভিজিট ভিসা আবেদন ও প্রসেসিং নিয়মাবলি (১৪৪৮ হিজরি)
সৌদি আরবের ফ্যামিলি ভিজিট ভিসার ক্ষেত্রে নতুন নিয়মাবলি সংযুক্ত করা হয়েছে। আবেদন ও প্রসেসিংয়ের বিস্তারিত ধাপ নিচে দেওয়া হলো:

১. ভিসা আবেদন প্রক্রিয়া
ইকামার মেয়াদ: ইকামার মেয়াদ অন্তত ৩ মাস থাকা আবশ্যক।
MOFA আবেদন: MOFA (Ministry of Foreign Affairs) থেকে ভিসার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
চেম্বার: আবেদন নাম্বারের ওপর ভিত্তি করে কফিল বা কোম্পানির মাধ্যমে ভিসা চেম্বার করতে হবে।
সময়কাল: চেম্বার হওয়ার পর ভিসা পেতে সাধারণত ৭ থেকে ১৫ দিন সময় লাগে।
প্রসেসিং সময়: ভিসা পাওয়ার পর থেকে ১ মাস সময়ের মধ্যে ভিসা প্রসেসিং সম্পন্ন করতে হবে।

২. প্রয়োজনীয় নথিপত্র (ডকুমেন্টস)
ক. সৌদি প্রবাসীর জন্য (সৌদিতে অবস্থানরত):
পাসপোর্টের রঙিন ফটোকপি।
আকামার রঙিন ফটোকপি।
ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের রঙিন ফটোকপি।

খ. বাংলাদেশ থেকে ভ্রমণকারী যাত্রীর জন্য:
পাসপোর্টের রঙিন ফটোকপি।
ভোটার আইডি কার্ডের রঙিন ফটোকপি।
জন্ম নিবন্ধনের রঙিন ফটোকপি (অবশ্যই অনলাইন থাকতে হবে)।
অরিজিনাল কাবিননামা (অবশ্যই অনলাইনে ভেরিফাইড হতে হবে)।
পাসপোর্ট সাইজের ছবি – ৪ কপি (ল্যাব প্রিন্ট, সাদা ব্যাকগ্রাউন্ড)।

গ. পরিবারের অন্য সদস্য সাথে থাকলে (বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, ভাই-বোন):
রিলেশনশিপ অ্যাফিডেভিট (৩০০ টাকার স্ট্যাম্পে)।
জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এটেস্টেশন (সত্যায়ন)।
পররাষ্ট্র মন্ত্রণালয় (MOFA) কর্তৃক সত্যায়ন।
নোট: স্বামী-স্ত্রী হলে উপরের ৩টি ডকুমেন্টের প্রয়োজন নেই।

৩. কাবিননামা অনলাইন করার নিয়ম
বর্তমানে ভিসা প্রসেসিংয়ের জন্য কাবিননামা অনলাইন থাকা বাধ্যতামূলক, নতুবা ফাইল বাতিল হয়ে যাবে।
১. কাবিননামা জেনুইন বা আসল হতে হবে।
২. জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে কাবিননামা অনলাইনের জন্য আবেদন করতে হবে।
৩. আবেদন যাচাইয়ের সময় বিয়ে সম্পাদনকারী কাজীর কাছে ভেরিফিকেশন কল যাবে। কাজীর কল রিসিভ ও ভেরিফিকেশন সম্পন্ন হলে ২-৩ দিনের মধ্যে কাবিননামা অনলাইনে সাবমিট হয়ে যাবে।
(পরামর্শ: কাজীকে আগে থেকে অবগত করে রাখুন, যেন তিনি ফোন রিসিভ করেন।)

৪. গুরুত্বপূর্ণ আপডেট: ই-অ্যাপোস্টিল (e-Apostille)
ভিসা সংক্রান্ত সকল ডকুমেন্ট অবশ্যই ই-অ্যাপোস্টিল করতে হবে।
ই-অ্যাপোস্টিল ছাড়া তাশির সেন্টার (Tasheer Center) ফাইল গ্রহণ করবে না।
ভিসা বাতিলের ঝুঁকি এড়াতে অবশ্যই ১০০% অরিজিনাল বা জেনুইন ই-অ্যাপোস্টিল জমা দিতে হবে। ডুপ্লিকেট বা ক্লোন কপি গ্রহণযোগ্য নয়।

৫. তাশির সেন্টারে ভিসা প্রসেসিং (ধাপসমূহ)
১. সকল অরিজিনাল ডকুমেন্ট সংগ্রহ করুন।
২. নির্ধারিত তাশির সেন্টারে সশরীরে উপস্থিত হয়ে ডকুমেন্ট জমা দিন।
৩. ভিসা ফি (বয়সভেদে ১৬,৫০০ টাকা থেকে ৩০,০০০ টাকা) নিজ দায়িত্বে জমা দিন।
৪. সেন্টারে ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করুন।
৫. ভিসা ইস্যু হলে নিজ দায়িত্বে এয়ার টিকিট সংগ্রহ করুন।

বিঃদ্রঃ ভিসা প্রসেসিংয়ের সাধারণ সময় ১৫ কর্মদিবস (পরিবর্তনশীল)। ভিসা পাওয়া সম্পূর্ণ সৌদি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। বর্তমানে কফিল চেম্বার ছাড়া আউট চেম্বারের ভিসা কার্যক্রম বন্ধ থাকায় গ্রাহকদের অপেক্ষা করার অনুরোধ জানাচ্ছি।
তথ্য সূত্রে-

14/04/2026

🌏🇲🇾 মালয়েশিয়া যেতে চান? ✈️
স্বপ্ন আপনার — দায়িত্ব আমাদের!

👉 এখনই সুযোগ! খুব শীঘ্রই 🇲🇾 মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু হতে যাচ্ছে!



📢 আমাদের সেবাসমূহঃ
🤝 দীর্ঘদিনের অভিজ্ঞতায় বৈধভাবে বিদেশে কর্মসংস্থান সেবা প্রদান
🤝 দক্ষ ও অভিজ্ঞ টিম দ্বারা সম্পূর্ণ গাইডলাইন ও ডকুমেন্টেশন সহায়তা
🤝 আপনার দক্ষতা অনুযায়ী সঠিক কাজের ব্যবস্থা



🚀 মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শীঘ্রই শুরু হবে!
👉 আগ্রহীরা এখনই আগাম প্রস্তুতি নিয়ে রাখুন



📋 প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
✔️ পাসপোর্ট (মেয়াদ কমপক্ষে ২ বছর)
✔️ NID (পাসপোর্টের সাথে তথ্য মিল থাকতে হবে)
✔️ পাসপোর্ট সাইজ ছবি
✔️ শিক্ষাগত সনদ যদি থাকে
✔️ কাজের অভিজ্ঞতার সনদ
✔️ পুলিশ ক্লিয়ারেন্স (প্রয়োজনে)
✔️ BMET রেজিস্ট্রেশন



⚠️ গুরুত্বপূর্ণ নির্দেশনা:
সরকারি অনুমোদন ও ভিসা চালু হওয়ার পরই প্রসেস শুরু হবে।

🚨 সতর্কতা:
বিদেশ যাওয়ার ক্ষেত্রে অবশ্যই বৈধ ও লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির মাধ্যমে আবেদন করুন। প্রতারণা থেকে দূরে থাকুন।



📌 বর্তমানে প্রাথমিক রেজিস্ট্রেশন চলছে!
👉 আগ্রহী হলে এখনই যোগাযোগ করুন

📞01722-276662



🔥 সীমিত সুযোগ — আগে আসলে আগে পাবেন!

14/04/2026

জরুরি সতর্কবার্তা

১৮ তারিখ উমরাহ ভিসায় থাকার শেষ সময়। এর পর একদিনও অতিরিক্ত অবস্থান করলে জরিমানা এবং জেল হতে পারে।

যাদের হাজী এখনো সৌদি আরবে অবস্থান করছেন, তাদেরকে এই সময়সীমার মধ্যে দেশে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করুন।

👮‍♂️দেরি করলে বড় ধরনের আইনি জটিলতা তৈরি হতে পারে।

📢 যাদের এজেন্সির হাজী রয়েছে, তারা অনুগ্রহ করে এই মেসেজটি সংশ্লিষ্ট এজেন্টদের কাছে পৌঁছে দিন।

07/12/2025

সৌদি সরকার ফ্যামিলি ভিসার নিয়মে নতুন আপডেট এনেছে 🇸🇦

📋সৌদি ফ্যামিলি ভিসার জন্য আবেদন করার পর নিজেদের সুবিধা মতে যে কোন সময় প্রসেসিং করা হতো কিন্তু নতুন আপডেট অনুযায়ী আপনি ভিসা আবেদন করার দিন থেকে ৩০ দিনের মধ্যে প্রসেসিং করে এম্বাসি জমা করতে হবে।
📋নিদিষ্ট মেয়াদের মধ্যে ফাইল রেড়ি করে যদি এম্বাসি জমা না করতে পারেন তাহলে সেই আবেদন বাতিল হয়ে যাবে❌
✅ আবেদন বাতিল যেন না হয় সে জন্য করণীয়!

✅ফ্যামিলি ভিসা আবেদন করার আগেই ১৯ বছরের বেশী বয়সীদের জন্য পুলিশ ক্লিয়ারেন্স রেডি করে ফেলুন।
✅স্ত্রীর জন্য আবেদন হলে এরিয়ার কাজী অফিস থেকে কাবিন নামা (বাংলা)মূল কপি প্রস্তুত রাখুন।

*বিঃদ্রঃযথাযথ ডকুমেন্টস দিলে মাত্র ২/৩ কর্মদিবসের মধ্যে আমরা ফ্যামিলি ভিসা প্রসেসিং এবং এম্বাসি এপোয়েন্টম্যান্ট করে থাকি।

Address

46/A Purana Paltan(North Side Of Baitul Mukarram Masque )
Dhaka
1000

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801722276662

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gazi International Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gazi International Service:

Shortcuts

Share

Category