BILLU BHAI

BILLU BHAI hello guys as-salamu alaykum

18/07/2025
19/05/2025

#আওয়ামী লীগের আমলে তেল বাজ...😡🤬

 #সেলুট নারী রূপের ভয়ংকর অমানুষের... নারী তোমরা আসলেই ভয়ংকর, কখন কোথায় কি কথা বলতে হবে, কার সাথে কি বলতে হবে বুঝলে না, ত...
21/04/2025

#সেলুট নারী রূপের ভয়ংকর অমানুষের...
নারী তোমরা আসলেই ভয়ংকর, কখন কোথায় কি কথা বলতে হবে, কার সাথে কি বলতে হবে বুঝলে না, তোমরাই তো সন্তান জন্ম দেও, ছলনাময়ী নারী শোন তোমাকেই বলছি তোমার ভিতরে ছিলো ভরপুর আবেগ আর তোমার এই ভরপুর আবেগই কেরে নিলো আমার ভাইকে, একটা হাসির কারনে একটা তাজা প্রান বাহ্ নারী তুমি তো একদিন মা হবে তখন বুঝবে সন্তান হারা মায়ের কান্না কতটা ভারি।
মৃত্যুর আগে প্রাইম বিশ্ববিদ্যালয়ের পারভেজের শেষ উক্তি ছিলো:- আমি শুধু বন্ধুদের সাথে হাসতেছিলাম মেয়েগুলোর দিকে তাকিয়ে হাসিনি"

প্রক্টরকে এই কথা বলার পরেও মেয়ে দুটোর কাছে মাফ চেয়েছে।
কিন্তু মাফ চাওয়ার পরে ও মীমাংসিত একটা বিষয়ে এই দুই নারী তাদের ছাপরি বয়ফ্রেন্ডকে দিয়ে পারভেজকে খুন করিয়েছে।

প্রকৃত খুনের মাস্টারমাইন্ড এই দুইজন।
এদেরকে গ্রেফতার করুন আর এমনভাবে ভাইরাল করুন যাতে দুনিয়ার অক্সিজেন এদের জন্য বিষাক্ত হয়ে যায়।
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুনের বিচার চাই। জড়িতরা যদি সমন্বয়ক হোক বা ছাত্রদল তাদের সাথে সাথে এই দুই নারীকেও ফাঁসি দেওয়ার দাবি রহিলো।

10/04/2025

বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এই প্রথম এমন একটি বিক্ষোভ-সমাবেশ হতে যাচ্ছে, যেখানে সকল রাজনৈতিক-অরাজনৈতিক দলমতের মানুষের সম্মিলিত স্রোত আগামী ১২ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানের মোহনায় মিলিত হবে ইনশাআল্লাহ।

যেখানে অংশ নিচ্ছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, বিজেপি, জমিয়তে উলামায়ে ইসলাম, হেফাজতে ইসলাম, জাতীয় দলের ক্রিকেটার, অভিনেতা, তাবলীগ জামাত, আহলে হাদীস, হাইয়াতুল উলইয়া, বেফাকুল মাদারিস, দারুন্নাজাত মাদরাসা, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলনের মতো রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব।

যেমন : বায়তুল মোকাররমের খতীব মাওলানা আব্দুল মালেক, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, শায়খ মিজানুর রহমান আজহারী, মাহমুদুল হাসান সোহাগ, আয়মান সাদিক, আরজে কিবরিয়া, লতিফুল ইসলাম শিবলী সহ বিভিন্ন সেক্টরের সেলিব্রেটিগণ।

মানবতার জন্য এদিন আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে। কাছের মানুষকে আসতে উদ্বুদ্ধ করুন। সম্ভব হলে সন্তানকেও সঙ্গে আনুন। তারাও জানুক পবিত্র ভূমির মানুষের মর্মন্তুদ দুঃখগাথা।

পাশাপাশি বিপুল জমায়েতের সুযোগে কোনো অসাধু চক্র যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়েও সর্বোচ্চ সতর্ক থাকুন।

 #একটি ফোনকল, এক মিনিটের সিদ্ধান্ত এবং এক মাসের যাত্রাএকদিন দুপুরে হঠাৎই ফোন আসে প্রফেসর ডঃ মোহাম্মদ ইউনুস স্যারের কাছ থ...
09/04/2025

#একটি ফোনকল, এক মিনিটের সিদ্ধান্ত এবং এক মাসের যাত্রা
একদিন দুপুরে হঠাৎই ফোন আসে প্রফেসর ডঃ মোহাম্মদ ইউনুস স্যারের কাছ থেকে।তিনি সরাসরি বললেন,
“আশিক, দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ এসেছে। তুমি আসবে তো....?”
একটা মুহূর্তও দেরি করিনি।
নন্দিনীকে জিজ্ঞেস করিনি, কারণ জানতাম—আমার সিদ্ধান্তে ও কখনও বাধা হবে না।
সে একটা ৫৯ সেকেন্ডের হোয়াটসঅ্যাপ কলে আমি সিঙ্গাপুরের বিলাসবহুল, নিরাপদ, গোছানো জীবন পেছনে ফেলে দিলাম।
চলে এলাম বাংলাদেশে। দায়িত্ব নিলাম বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের—সংক্ষেপে BIDA—যেখানে কাজ আমার দেশের জন্য, দেশের মানুষদের জন্য।
বন্ধুরা মজা করে বলে, “তুই তো এখন দেশের চিফ মার্কেটিং অফিসার!”
তবে এই দায়িত্ব শুধু সম্মানের নয়—একটা বিশাল চাপ, বিশাল প্রত্যাশা, আর তার চেয়েও বড় দায়।
এই এক মাসে কোনও সপ্তাহে ছুটি কাটাইনি। শুক্র-শনিবার মিলিয়ে প্রতিদিন গড়ে ১৬-১৮ ঘণ্টা কাজ করছি।
প্রায় আড়াইশো সিইও, উদ্যোক্তা, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি।
চেষ্টা করছি বুঝতে—তাদের কোথায় বাধা লাগে, কেন নতুন বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি হয়, আর আমরা প্রশাসনিকভাবে কীভাবে এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে পারি।
আমার কাজ হলো নতুন বিনিয়োগ আনা, দেশি-বিদেশি উদ্যোক্তাদের আস্থা ফিরিয়ে আনা, এক কথায়—বাংলাদেশকে তুলে ধরা বিশ্বের বাণিজ্য মানচিত্রে।
আমরা একটা জনগণের সরকার। আমাদের কাছে প্রত্যাশা অনেক বেশি—এবং সেটা হওয়াই স্বাভাবিক।
জাতীয় ক্রিকেট দলের সঙ্গে এই জায়গাটা মিলে যায়—সবার চাওয়া আমরা জিতি, সবসময় ভালো পারফর্ম করি।
কিন্তু পরের বলটা একটু খারাপ হলেই চারদিক থেকে হু-হু করে ওঠে সমালোচনার ঝড়—কে দলে থাকবে, কে বাদ যাবে, ফিল্ডিং কেন এমন হল—সব কিছু নিয়েই কথা।
তেমনি, আমরাও প্রতিনিয়ত যাচাইয়ের মধ্যে আছি। কাজের ফলাফলে একটু খামতি হলে তার বিশ্লেষণ শুরু হয়, সমালোচনাও আসে।
তবুও এটা মেনে নেওয়া শিখেছি—কারণ দেশটা আমাদের। মানুষ বলবেই। তাদের বলার অধিকার আছে, কারণ আমরাই তাদের প্রতিনিধিত্ব করছি।
দিন শেষে যখন বাড়ি ফিরি, ফোনটাও তখনো বাজতে থাকে। মেইল-টেক্সট-হোয়াটসঅ্যাপে জমে থাকা মেসেজের ভিড়ে চোখ রাখি।
তারপর হালকা ক্লান্ত মনে ফেসবুক খুলে দেখি—সমালোচনার নতুন ঢেউ। এমনকি কখনও কখনও মনে হয়, আমার নিজের স্ত্রীও বুঝি বিরোধী দলে!
তখন নিজেকে বোঝাই—এইটাই তো বাস্তবতা। গণতন্ত্র মানেই ভিন্নমত, মানেই প্রশ্ন তোলা।
তাই আমরা ভুল করব, আবার শিখব, আবার শুধরাবো।

 #ড. মুহাম্মদ ইউনূস: জীবন, কর্ম ও অবদানড. মুহাম্মদ ইউনূস একজন খ্যাতনামা বাংলাদেশি অর্থনীতিবিদ, সমাজসেবক এবং গ্রামীণ ব্যা...
03/04/2025

#ড. মুহাম্মদ ইউনূস: জীবন, কর্ম ও অবদান

ড. মুহাম্মদ ইউনূস একজন খ্যাতনামা বাংলাদেশি অর্থনীতিবিদ, সমাজসেবক এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তিনি ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ক্ষুদ্রঋণ ব্যবস্থার মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে অবদানের জন্য।

---

জন্ম ও শিক্ষা

ড. মুহাম্মদ ইউনূস ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হালিশহরে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন স্বর্ণকার ছিলেন। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও কলেজে পড়াশোনা করেন এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

---

কর্মজীবন

শিক্ষকতা ও প্রাথমিক উদ্যোগ

ড. ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময় তিনি গরিব কৃষকদের আর্থিক দুরবস্থা দেখে ক্ষুদ্রঋণের ধারণা বাস্তবায়নের উদ্যোগ নেন।

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা

১৯৭৬ সালে তিনি গ্রামীণ ব্যাংকের ধারণা নিয়ে কাজ শুরু করেন, যা ১৯৮৩ সালে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। এই ব্যাংকের মূল লক্ষ্য ছিল গরিব ও প্রান্তিক জনগোষ্ঠীকে জামানতবিহীন ঋণ প্রদান করা, বিশেষ করে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা।

---

ক্ষুদ্রঋণ ব্যবস্থা ও প্রভাব

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ ব্যবস্থা দারিদ্র্য দূরীকরণে একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে। তার মডেল বিশ্বব্যাপী অনুসরণ করা হয়েছে, বিশেষত আফ্রিকা, লাতিন আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে।

গ্রামীণ ব্যাংকের মাধ্যমে:

লক্ষ লক্ষ মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে।

নারীদের অর্থনৈতিক স্বাধীনতা বৃদ্ধি পেয়েছে।

ক্ষুদ্র ব্যবসায়ীরা সহজে ঋণ পেয়ে স্বনির্ভর হয়েছেন।

---

পুরস্কার ও স্বীকৃতি

ড. ইউনূস তার জীবনে বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য:

নোবেল শান্তি পুরস্কার (২০০৬)

প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম (২০০৯, যুক্তরাষ্ট্র)

কংগ্রেসনাল গোল্ড মেডেল (২০১৩, যুক্তরাষ্ট্র)

সীমান্তহীন চিকিৎসক সংস্থার বিশ্ব খাদ্য পুরস্কার

---

সমালোচনা ও বিতর্ক

ড. ইউনূস ও তার গ্রামীণ ব্যাংকের কার্যক্রম নিয়ে কিছু বিতর্কও রয়েছে।

কিছু মহল অভিযোগ করে যে ক্ষুদ্রঋণ গ্রহীতাদের উচ্চ সুদের কারণে ঋণের ফাঁদে পড়তে হয়।

২০১১ সালে বাংলাদেশ সরকার তাকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে অপসারণ করে।

তিনি রাজনৈতিক দল গঠনেরও চেষ্টা করেছিলেন, তবে তা বেশি দূর এগোয়নি।

---

উপসংহার

ড. মুহাম্মদ ইউনূস একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব, যিনি দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণের মাধ্যমে বৈশ্বিক পরিবর্তন এনেছেন। তার অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত হলেও বিতর্কও রয়েছে। তা সত্ত্বেও, তিনি একজন নোবেলজয়ী সমাজসংস্কারক, যিনি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন।

 #এই দেশ যেমন ফখরুল-রিজভীর, তেমনি আমার-আপনারও। তারা উঠতে-বসতে 'নির্বাচন, নির্বাচন' করলে, আমার-আপনারও সারাদিন 'সংস্কা*র, ...
03/04/2025

#এই দেশ যেমন ফখরুল-রিজভীর, তেমনি আমার-আপনারও। তারা উঠতে-বসতে 'নির্বাচন, নির্বাচন' করলে, আমার-আপনারও সারাদিন 'সংস্কা*র, সংস্কা*র' করতে হবে। এই জাতির স-ম-স্যার সুযোগ নিয়ে রাজ*নীতি হয়েছে অনেক, সমাধানের কথা তেমন কেউই ভাবে নি। সমাধান হয়ে গেলেই তো স-ম-স্যা নিয়ে রাজ*নীতি করার সুযোগ আর থাকবে না! বর্তমানে ড. ইউনুসের নেতৃত্ব টেকসই সমাধানের পথে এগোচ্ছে।

আমি দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক কাঠামোর সুষ্ঠু সংস্কা*র না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন না হওয়ার পক্ষে শ*ক্ত অবস্থান নিলাম। আপনিও নিন। 🤝

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when BILLU BHAI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share