Nazat TravelAid Service

Nazat TravelAid Service Air Ticketing,Visa Processing,ManPower,Family Visit Visa,Tour Package,Hotel Package,Umrah Package

BMET Update 06-08-2026
08/08/2026

BMET Update
06-08-2026

কফিল আকামা নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে নবায়নের সুযোগ সৃষ্টিসহ শ্রমবাজার সম্প্রসারণে সৌদি আরবের প্রতিনিধিদলে...
04/08/2026

কফিল আকামা নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে নবায়নের সুযোগ সৃষ্টিসহ শ্রমবাজার সম্প্রসারণে সৌদি আরবের প্রতিনিধিদলের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

(ঢাকা, ৪ আগস্ট ২০২৬ খ্রি.)
আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরীর অফিস কক্ষে সৌদি আরবের ডেপুটি মিনিস্টার অব ফরেন কনস্যুলার ড. মোহাম্মদ এ এম আলশামেরি এবং ডেপুটি মিনিস্টার অব হিউম্যান রিসোর্সেস মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতের শুরুতেই সৌদির ডেপুটি মিনিস্টার অব হিউম্যান রিসোর্সেস মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা বাংলাদেশি কর্মীদের জন্য বিশেষ সুখবর জানিয়ে বলেন, এখন থেকে সৌদি আরবে কর্মস্থলে বাংলাদেশি কর্মীদের কোনো কারণে মূল নিয়োগকর্তা বা কফিল আকামা নবায়ন না করলে, দ্রুততম সময়ে অন্য কোনো নিয়োগকর্তা বা কফিলের অধীনে আকামা নবায়ন করতে পারবেন এবং এতে আইনগত কোনো বাধা থাকবে না।

বৈঠকে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ সংক্রান্ত বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত তিনটি চুক্তির মধ্যে ডোমেস্টিক কর্মী এবং এসভিপি চুক্তি দুটি নবায়ন করার বিষয়ে অনুরোধ করা হয়। সম্প্রতি কর্মী নিয়োগের চুক্তিটি বাংলাদেশ কর্তৃক অনুমোদিত হয়েছে এবং সৌদি সরকার কর্তৃক অনুমোদনের জন্য অনুরোধ করা হয়েছে। কর্মী নিয়োগ, প্রশিক্ষণ এবং কল্যাণের বিভিন্ন বিষয়ে উভয় দেশের মধ্যে আলোচনার জন্য জয়েন্ট টেকনিক্যাল কমিশনের সভা অনুষ্ঠানের জন্য অনুরোধ করা হয়। পাশাপাশি কর্মীদের দক্ষতা উন্নয়ন, আরবি ভাষা প্রশিক্ষণ, সৌদি আইন, সংস্কৃতি ও রীতিনীতি সংক্রান্ত জ্ঞান এবং প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন প্রদানের লক্ষ্যে যৌথ উদ্যোগে বাংলাদেশে একটি 'সৌদি-বাংলাদেশ যৌথ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র' প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়।

তাছাড়া স্বাস্থ্যসেবা, নির্মাণ, আইটি এবং হসপিটালিটির মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে দক্ষ, উচ্চ-দক্ষ ও পেশাদার কর্মীদের নিয়োগ সহজতর করার লক্ষ্যে কারিগরি, ভোকেশনাল ও পেশাগত যোগ্যতার পারস্পরিক স্বীকৃতির ফ্রেমওয়ার্ক তৈরির প্রস্তাব করা হয়। একই সাথে বাংলাদেশি কর্মীদের জন্য সময়মতো ওয়ার্ক পারমিট (ওয়ার্ক ভিসা) ও আকামা ইস্যু ও নবায়ন নিশ্চিত করার অনুরোধ জানানো হয় এবং ওয়ার্ক পারমিটের বর্ধিত ফি-র দোহাই দিয়ে কিছু নিয়োগকর্তা যে বিলম্ব ঘটাচ্ছে, তা সমাধানে সৌদি সরকারের সহযোগিতা আবেদন করা হয়।

সৌদি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়ে মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশি কর্মীরা সৌদি আরবের সার্বিক উন্নয়নে যেমন অবদান রাখছে, তেমনি রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সময় মন্ত্রী উল্লেখ করেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা আরবি ভাষায় বেশ পারদর্শী; তাই তাদের উপযুক্ত প্রশিক্ষণ প্রদান করে সৌদি আরবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য তিনি বিশেষভাবে আহবান জানান।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক ২০৩৪ সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে বর্ধিত কর্মী চাহিদায় বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ শ্রমিক গ্রহণের আহবান জানান। একই সাথে বাংলাদেশ থেকে গমনকারী নারী গৃহকর্মীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার তাগিদ দেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ আসন্ন পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে সৌদি আরবের সফর জেলে আটক থাকা বাংলাদেশি কর্মীদের সাধারণ ক্ষমার আওতায় আনার আহবান জানান।

বাংলাদেশের প্রস্তাবনার জবাবে সৌদির ডেপুটি মিনিস্টার অব হিউম্যান রিসোর্সেস মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা স্বাস্থ্যসেবা, নির্মাণ, আইটি ও হসপিটালিটিসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে বাংলাদেশ থেকে দক্ষ ও পেশাদার কর্মী নিয়োগে গভীর আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, কর্মীদের অধিকার সুরক্ষায় ইতোমধ্যে ওয়েজ প্রটেকশন সিস্টেম এবং ইন্স্যুরেন্স নিশ্চিত করা হয়েছে। এছাড়া সফর জেলে আটক বাংলাদেশি কর্মীদের বিস্তারিত তথ্য কূটনৈতিক চ্যানেলে পাঠানো হলে তাদের ক্ষমার বিষয়টি নিয়ে সৌদি সরকার গুরুত্বের সাথে কাজ করবে বলে তিনি আশ্বস্ত করেন।

উক্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খানসহ পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত
মোঃ শরীফুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

01676-525241

25/07/2026

*⚠️ জরুরি সতর্কতা:*

*আপনার আরব আমিরাত (UAE) গামী যাত্রীর ভিসা Active আছে কিনা, তা ডকুমেন্ট গ্রহণের পূর্বে অবশ্যই যাচাই করুন।*

*যদি যাত্রী এয়ারপোর্টে পৌঁছানোর পর ভিসা Cancelled/Inactive পাওয়া যায়, তাহলে Flydubai (FZ) এবং Air Arabia (G9)-এর নিয়ম অনুযায়ী টিকিটের সম্পূর্ণ মূল্য নষ্ট হবে এবং কোনো রিফান্ড প্রযোজ্য হবে না।*

২০২৭ হজের প্রাথমিক নিবন্ধন বিজ্ঞপ্তি         Nazat TravelAid Service
23/07/2026

২০২৭ হজের প্রাথমিক নিবন্ধন বিজ্ঞপ্তি




Nazat TravelAid Service

সতর্ক থাকুন...... 08-07-2026
08/07/2026

সতর্ক থাকুন......
08-07-2026

২৮ জুন থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। নিচে কি কি ডকুমেন্টস লাগবে তা উল্লেখ করা হলো।ভারতীয় Tourist ভিসা করার প্র...
25/06/2026

২৮ জুন থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। নিচে কি কি ডকুমেন্টস লাগবে তা উল্লেখ করা হলো।

ভারতীয় Tourist ভিসা করার প্রয়োজনীয় কাগজপত্র-
1. মূল পাসপোর্ট (মিনিমাম ৮ মাস মেয়াদ থাকতে হবে)।
2. NID Card / জন্ম নিবন্ধন এর ফটোকপি।
3. 2/2 ইঞ্চি রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)
4. ইউটিলিটি বিল এর ফটোকপি।
5. পেশা প্রমাণের জন্য-
ক. চাকরিজীবী হলে এন.ও.সি।
খ. ব্যবসায়ী হলে আপডেট ট্রেড লাইসেন্স।
গ. যদি কৃষক থাকেন তাহলে জমির পর্চা।
ঘ. স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড।
6. আর্থিক সচ্ছলতা প্রমানের জন্য ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম ছয় মাস অথবা ডলার এন্ডোসমেন্ট মিনিমাম ১৫০ ডলার সমপরিমাণ। অথবা এসবিআই ট্রাভেল কার্ড।
7. পূর্বের ভিসা থাকলে সেই ভিসার কপি।
8. পুরাতন সকল পাসপোর্ট এবং লস্ট পাসপোর্ট থাকলে জিডি কপি, নোটারি এবং লস্ট সার্কুলার ( এটা পাবেন আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে অথবা আপনি যেখানে পাসপোর্ট করেছেন সেখানে গেলেও পাবেন।)।
9. পাসপোর্ট এর কোন তথ্য পরিবর্তন করলে যেমন নিজের নাম, বাবার নাম, মায়ের নাম অথবা বয়স যদি পরিবর্তন হয় তবে তার জন্য কোর্ট এফিডেভিট লাগবে। (কোন এডভোকেটের সঙ্গে যোগাযোগ করে এটা পাবেন)।


01676-525241

23/06/2026

*🇮🇹 ব্রেকিং: ইতালির ওয়ার্ক ভিসায় ‘দালাল রাজ’ শেষ? সরকারি ফি ফিক্সড, বাড়তি ১ ইউরোও অবৈধ! 🇧🇩*
*📅 ২১ জুন, ২০২৬ | রোম, ইতালি*

সুখবর! ইতালিতে *স্পন্সর ভিসা - Nulla Osta* আর *ওয়ার্ক ভিসা* নিয়ে দালালদের রমরমা ব্যবসার দিন শেষ হতে চলেছে।

ইতালি সরকার *Decreto Flussi ২০২৬* এর আওতায় কাজের ভিসার আবেদন প্রক্রিয়ায় ঐতিহাসিক পরিবর্তন এনেছে। এখন থেকে *সরকারি ফি ফিক্সড, স্বচ্ছ, আর সবার জন্য এক*। “ফাইল আগানো”, “এক্সপ্রেস প্রসেসিং”, “ভেতরের লোক আছে” — এই নামে *বাড়তি ১ ইউরো চাওয়াও এখন ক্রিমিনাল অফেন্স*।

যারা বৈধভাবে ইতালি আসতে চান, তাদের জন্য এটা গেম চেঞ্জার। দালালের পকেটে ৮-১২ লাখ টাকা না দিয়ে এবার সরাসরি সরকারি রেটে আবেদন করুন।

# # # *🔍 ১. ঠিক কী বদলাচ্ছে? নতুন নিয়মের ৩টা স্তম্ভ*

*স্তম্ভ ১: ‘ওয়ান ফি ফর অল’ নীতি*

আগে একেক Questura একেক রকম ফি নিত। দালালরা এই সুযোগে বলত “রোমে ২০০০ ইউরো, মিলানে ১৫০০ ইউরো”। *এখন থেকে সারা ইতালিতে স্পন্সর পারমিটের অফিশিয়াল সরকারি ফি একটাই*।

*মার্কা দা বোল্লো 16 ইউরো + আবেদন ফি 30.46 ইউরো + পোস্টাল কিট 30 ইউরো = মোট 76.46 ইউরো*। এর বাইরে ভিসা স্ট্যাম্পিং ফি VFS এ প্রায় ১২০ ইউরো। *টোটাল ২০০ ইউরোর কম*।

*স্তম্ভ ২: ডাইরেক্ট পেমেন্ট, দালাল বাইপাস*

আপনার ইতালির মালিক *Portale ALI - Ministero dell'Interno* তে নিজে ঢুকে Nulla Osta এর জন্য আবেদন করবে। ফি *PagoPA* সিস্টেমে অনলাইনে কার্ড দিয়ে দেবে। কোনো ক্যাশ, বিকাশ, নগদ, বা থার্ড পার্টি না।

আপনি বাংলাদেশে VFS Global এ ফাইল জমা দেওয়ার সময় *ভিসা ফি সরাসরি VFS কাউন্টারে* দেবেন। রিসিট নেবেন।

*স্তম্ভ ৩: ‘এক্সপ্রেস মানি’ এখন জেল*

দালালরা বলত “৫ লাখ দেন, ১৫ দিনে ভিসা”। নতুন আইনে *এজেন্ট, মিডলম্যান, কনসালট্যান্ট* কেউ অফিশিয়াল ফি এর বাইরে ১ টাকা নিলেও *Truffa aggravata - প্রতারণা* মামলা হবে। ইতালির *Guardia di Finanza* এখন স্পেশাল সেল খুলেছে দালাল ধরতে।

# # # *💰 ২. আপনার কত টাকা বাঁচবে? দালাল vs সরকারি খরচ*

খাত দালালের রেট ২০২৫ সরকারি রেট ২০২৬ আপনার সেভিংস

**Nulla Osta ফি** ২-৩ লাখ টাকা ৯,৫০০ টাকা **২.৯০ লাখ টাকা**

**VFS ভিসা ফি** ৫০ হাজার টাকা ১৫ হাজার টাকা **৩৫ হাজার টাকা**

**“ফাইল প্রসেসিং”** ৫-৮ লাখ টাকা ০ টাকা **৮ লাখ টাকা**

**টোটাল** **১০-১২ লাখ টাকা** **২৫ হাজার টাকা** **১১.৭৫ লাখ টাকা**

*নোট:* বিমান ভাড়া আর মেডিকেল নিজের। কিন্তু দালালের ৯০% খরচ এখন জিরো।

# # # *✅ ৩. বৈধভাবে আবেদন করবেন কীভাবে? ৪টা স্টেপ গাইড*

*স্টেপ ১: জব খুঁজুন, দালাল না*

ইতালির মালিক আপনাকে চাকরি দিলে তবেই স্পন্সর হবে। *Subito.it, http://Indeed.it, LinkedIn* এ CV দিন। আত্মীয় থাকলে তার কোম্পানিতে কথা বলুন। *দালালের ‘রেডি নুল্লা ওস্তা’ ১০০% ভুয়া*।

*স্টেপ ২: মালিককে ALI পোর্টালে ঢুকান*

মালিক https://portaleservizi.dlci.interno.it এ গিয়ে *Decreto Flussi* সিলেক্ট করে আপনার পাসপোর্ট, তার কোম্পানির ডকুমেন্ট দিয়ে আবেদন করবে। *Click Day* তে সাবমিট করতে হয়। ২০২৬ এর ডেট ঘোষণা হবে।

*স্টেপ ৩: Nulla Osta পেলে VFS এ যান*

Nulla Osta ইমেইলে পাওয়ার পর ৬ মাসের মধ্যে ঢাকার VFS Global এ অ্যাপয়েন্টমেন্ট নিন। *অরিজিনাল Nulla Osta, পাসপোর্ট, ছবি, ইন্স্যুরেন্স* নিয়ে যান। ফি কাউন্টারে দিন।

*স্টেপ ৪: ভিসা পেয়ে ইতালি, ৮ দিনে রিপোর্ট*

ইতালি নেমে *৮ দিনের মধ্যে* স্থানীয় Questura তে গিয়ে *Permesso di Soggiorno* এর জন্য ফিঙ্গারপ্রিন্ট দিন। কাজ শুরু করুন।

# # # *🚨 ৪. লাল পতাকা: এই ৫টা কথা বললেই বুঝবেন সে দালাল*

১. *“ভাই, সরকারি ফি ২০০ ইউরো, কিন্তু আমার সার্ভিস চার্জ ৮ লাখ”* = প্রতারক। সরকারি কাজে সার্ভিস চার্জ নাই।

২. *“আগে ৫০% অ্যাডভান্স দেন”* = টাকা নিয়ে ভাগবে। VFS ছাড়া কাউকে টাকা না।

৩. *“আমার মামা Questura তে আছে, ১০ দিনে বের করে দেবে”* = ১০০% মিথ্যা। প্রসেস ৬০-৯০ দিন।

৪. *“টুরিস্টে গিয়ে ওখানে কাগজ করে দেব”* = টুরিস্ট ভিসায় কাজ করা অবৈধ। ধরা পড়লে ব্যান।

৫. *“WhatsApp এ Nulla Osta পাঠাইছি”* = আসল Nulla Osta *PEC ইমেইলে* আসে। PDF এডিট করা যায়।

*কেউ টাকা চাইলে সাথে সাথে:*

*বাংলাদেশ দূতাবাস, রোম: +39 06 808 3595*

*ইতালির পুলিশ: 112* বা *Guardia di Finanza: 117* এ কল দিন

# # # *💡 EURO ASIA এর শেষ কথা: সিস্টেম বদলেছে, এবার আপনি বদলান*

ইতালি সরকার দরজা খুলেছে। *২০২৬ সালে ১,৮১,০০০* ওয়ার্ক কোটা আসছে। এর মধ্যে বাংলাদেশের জন্য বড় অংশ থাকবে।

কিন্তু আপনি যদি এখনো দালালের পেছনে দৌড়ান, ১২ লাখ টাকা জলে ফেলেন, তাহলে দোষ সরকারের না। *সরকারি চ্যানেল ইউজ করুন, ২৫ হাজার টাকায় ইউরোপ যান*।

(সংগৃহীত)

🇹🇭 থাইল্যান্ড ভ্রমণকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেটথাইল্যান্ড ইমিগ্রেশন কর্তৃপক্ষ ০৯ জুন থেকে বিদেশি ভ্রমণকারীদের জন্য Pr...
13/06/2026

🇹🇭 থাইল্যান্ড ভ্রমণকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট
থাইল্যান্ড ইমিগ্রেশন কর্তৃপক্ষ ০৯ জুন থেকে বিদেশি ভ্রমণকারীদের জন্য Proof of Funds (আর্থিক সক্ষমতার প্রমাণ) সংক্রান্ত নির্দেশনা কার্যকর করছে।
✈️ থাইল্যান্ডে প্রবেশের সময় পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ বা আর্থিক সক্ষমতার প্রমাণ সঙ্গে রাখুন।

📌 প্রয়োজনীয় অর্থের পরিমাণ:
🔹 Visa Exemption / Transit Visa • ১০,০০০ THB (প্রতি ব্যক্তি) • ২০,০০০ THB (প্রতি পরিবার)
🔹 Tourist Visa / Non-Immigrant Visa • ২০,০০০ THB (প্রতি ব্যক্তি) • ৪০,০০০ THB (প্রতি পরিবার)
🔹 Visa on Arrival (VOA) • ১০,০০০ THB (প্রতি ব্যক্তি) • ২০,০০০ THB (প্রতি পরিবার)

⚠️ ইমিগ্রেশন কর্মকর্তা প্রয়োজনে এই অর্থ প্রদর্শনের অনুরোধ করতে পারেন। তাই ভ্রমণের সময় পর্যাপ্ত ক্যাশ অর্থ অথবা গ্রহণযোগ্য আর্থিক প্রমাণ সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

📅 কার্যকর: ০৯ জুন ২০২৬
✅ থাইল্যান্ড ভ্রমণের আগে সর্বশেষ নিয়মাবলী জেনে নিন এবং ঝামেলামুক্ত ভ্রমণ নিশ্চিত করুন।


01676-525241

বাংলাদেশে ফিলিপাইন ই-ভিসা ব্যবস্থার বাস্তবায়নঢাকায় অবস্থিত ফিলিপাইন দূতাবাস জনসাধারণকে জানাচ্ছে যে, আজ ০৮ জুন ২০২৬ থেক...
08/06/2026

বাংলাদেশে ফিলিপাইন ই-ভিসা ব্যবস্থার বাস্তবায়ন

ঢাকায় অবস্থিত ফিলিপাইন দূতাবাস জনসাধারণকে জানাচ্ছে যে, আজ ০৮ জুন ২০২৬ থেকে বাংলাদেশে ফিলিপাইন ইলেকট্রনিক-ভিসা (ই-ভিসা) ব্যবস্থা চালু হয়েছে ।

বাংলাদেশের যে সকল বাসিন্দা ফিলিপাইন ই-ভিসার জন্য যোগ্য এবং অস্থায়ী ভ্রমণের জন্য ফিলিপাইনে প্রবেশ করতে ইচ্ছুক, তারা অফিসিয়াল ওয়েবসাইট evisa.gov.ph-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফিলিপাইন দূতাবাসে ই-ভিসা ফি প্রদান করা যাবে।

দূতাবাস থেকে অনুমোদিত ই-ভিসা ইস্যু হওয়ার পর, ধারকগণ দূর থেকে (যেমন, ব্যক্তিগত কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ডিভাইস ইত্যাদি) তা ব্যবহার করতে পারবেন এবং এটি ডিজিটাল বা মুদ্রিত উভয় ফরম্যাটেই উপস্থাপন করা যাবে। ই-ভিসা আর পাসপোর্টে সংযুক্ত করা হবে না।

ফিলিপাইনের ই-ভিসাধারীদের মনে করিয়ে দেওয়া হচ্ছে যে, দূতাবাস থেকে ই-ভিসা ইস্যু হওয়ার পরেই এবং ফিলিপাইনের প্রবেশ বন্দরগুলিতে অসুবিধা এড়ানোর জন্য, যাত্রার ৭২ ঘন্টা আগে অনলাইন ফিলিপাইন ই-ট্রাভেল রেজিস্ট্রেশন ফর্ম ( https://etravel.gov.ph/ ) পূরণ করতে হবে।

দয়া করে মনে রাখবেন যে, ফিলিপাইনের ই-ভিসা অন্য কোনো ধরনের ভিসায় রূপান্তরের জন্য বৈধ নয় এবং অনুমোদিত থাকার মেয়াদ বাড়ানো যায় না। যে সকল বিদেশী নাগরিক পড়াশোনা, চাকরি বা অন্যান্য অ-পর্যটন উদ্দেশ্যে ফিলিপাইন ভ্রমণ করতে ইচ্ছুক, তাদের দূতাবাস থেকে একটি সাধারণ ভিসা স্টিকারের জন্য আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
01676-525241

১৪৪৮ উমরাহর   নতুন নির্দেশনা      Nazat TravelAid Service01676-525241
03/06/2026

১৪৪৮ উমরাহর নতুন নির্দেশনা





Nazat TravelAid Service
01676-525241

Address

53, Purana Paltan, Baitul Abed
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nazat TravelAid Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category