M/S Metropolitan International, Rl-117

M/S Metropolitan International, Rl-117 বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং এবং বহিরাগমন ছাড়পত্র করানো হয়

16/02/2026
শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই অনলাইন টিকিটিং এজেন্ট (ওটিএ) ‘ফ্লাইট এক্সপার্ট’-এর কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তাদের ওয়েবস...
02/08/2025

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই
অনলাইন টিকিটিং এজেন্ট (ওটিএ) ‘ফ্লাইট এক্সপার্ট’-এর কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তাদের ওয়েবসাইট হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে কোনো রকম ঘোষণা ছাড়াই। এরপর আতঙ্কে পড়েছেন যাত্রী ও ফ্লাইট এক্সপার্ট-এর এজেন্টরা। বিটুবি এজেন্ট ও সাধারণ গ্রাহকরা দাবি করছেন, এই প্রতিষ্ঠানের কাছে তাদের কয়েকশ কোটি টাকা আটকে গেছে।

ছবির ব্যাক্তি সাঈদ আহমেদ, তিনি ফ্লাইট এক্সপার্টের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা।

19/06/2025

সৌদি আরবের কর্মীদের তাকামুল
(সাটিফিকেট সমস্যা):

সৌদি আরবের কর্মীদের তাকামুল সাটিফিকেট সমস্যা নিয়ে আজ বিকেল ০৫ টায় বায়রার মহাসচিব জনাব আলী হায়দার চৌধুরী, সহসভাপতি জনাব নোমান চৌধুরী, সাবেক মহাসচিব কাজী মফিজুর রহমান, সাবেক অর্থ সচিব জনাব মিজানুর রহমান, এন এম এস এস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী জনাব মজিবুর রহমান সহ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় ও সচিব মহোদয়ের সাথে দীর্ঘ সময় সৌদি আরবের তাকামুলে ক্লিনার ও লেবার আনস্কিল হিসেবে পূর্বের ন্যায় সাটিফিকেট ছাড়া ভিসা প্রদানের জন্য সৌদি আরবে যোগাযোগ করে শীতিল করার বিষয় অনুরোধ করেন।

মাননীয় উপদেষ্টা ও সচিব মহোদয় সৌদি আরবের তাকামুল সাটিফিকেট ছাড়া ক্লিনার ও লেবার ভিসা প্রদানের বিষয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন বলে আস্বস্ত করেন।

উক্ত আলোচনায় বিএমইটির ডিজি মহোদয় উপস্থিত ছিলেন। মাননীয় ডিজি মহোদয় বলেছেন ক্লিনার ও লেবার বিষয় কোন ট্রেনিং সেন্টারে এখনো তাকামুল সাটিফিকেটের জন্য ইন্টারভিউর ব্যবস্হা করা হয় নাই।

আপনারা কেউ কোন প্রকার দালালদের মাধ্যমে ক্লিনার ও লেবারের কোন সার্টিফিকেট কন্ট্রাক্ট করে করার চেষ্টা করবেন না।

পরবর্তীতে কোনো আপডেট আসলে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।

🚨আপডেট✈️ ভারতের আহমেদাবাদে লন্ডনগামী যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত – উদ্ধার অভিযান চলছে📅 বৃহস্পতিবার ১২ জুন ২০২৫📍 স্থান: ...
12/06/2025

🚨আপডেট

✈️ ভারতের আহমেদাবাদে লন্ডনগামী যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত – উদ্ধার অভিযান চলছে

📅 বৃহস্পতিবার ১২ জুন ২০২৫
📍 স্থান: আহমেদাবাদ, গুজরাট, ভারত 🇮🇳

🇮🇳 ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের কাছাকাছি মেঘানিনগর এলাকায় এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট AI171 উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, বিমানটিতে প্রায় ২৪২ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন।

যাত্রী ও জাতীয়তা: ফ্লাইট AI171–এ ছিল মোট ২৪২ জনের বেশি। তাঁদের মধ্যে ১৬৯ ভারতীয়, ৫৩ ব্রিটিশ, ৭ পর্তুগিজ এবং ১ কানাডিয়ান ছিলেন।

🔥 বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। 🚒 ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিস। 👮‍♂️ আহমেদাবাদ পুলিশ কমিশনার জিএস মালিক জানিয়েছেন, ঘটনাটি তদন্তাধীন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

📢 এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে যে তারা এই মুহূর্তে বিস্তারিত তথ্য সংগ্রহ করছি।

🤲 আমরা ফ্লাইটের সকল যাত্রী ও তাদের পরিবারের জন্য দোয়া করছি।

সর্বশেষ তথ্য পেতে বাংলা এভিয়েশন-এর সঙ্গে থাকুন।

সৌদি আরবসহ বিভিন্ন দেশের  ভিসা প্রসেসিং করা হয়। মোঃ তৌফিক এলাহী ম্যানেজারমেসার্স মেট্রোপলিটন ইন্টারন্যাশনাল রিক্রুয়েটিং ...
25/05/2025

সৌদি আরবসহ বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং করা হয়।
মোঃ তৌফিক এলাহী
ম্যানেজার
মেসার্স মেট্রোপলিটন ইন্টারন্যাশনাল
রিক্রুয়েটিং লাইসেন্স নম্বর -১১৭
WhatsApp no :- 01635-151585

17/05/2025

সৌদি আরবের বিএমইটি ক্লিয়ারেন্স জটিলতা নিরসনে আজ ১৫ ই মে সন্ধ্যা ০৬ টায় সাংরিলা রেস্টুরেন্ট, নয়াপল্টনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত বায়রা সদস্যদের মতামতের পরিপ্রেক্ষিতে গ্রীহীত সিদ্ধান্ত সমুহ -

* প্রতিপাদ্য বিষয় -

" সৌদি আরবের কর্মীদের বিএমইটি ক্লিয়ারেন্স নিশ্চিত না করা পযর্ন্ত বিএমইটিতে অবস্হান করা "

০১. আগামী ১৮ ই মে ২০২৫ রবিবার সকাল ০৯ টায় সৌদি আরবের ভিসা স্টেন্পিং পাওয়া সকল কর্মীদের বিএমইটি ভবন, কাকরাইল উপস্থিতি নিশ্চিত করা।
2.
০২. প্রত্যেক কর্মীর পাসপোর্ট ও ভিসার ফটোকপি কর্মীদের সাথে নিয়ে উপস্থিত থাকা।

০৩. সকল রিক্রুটিং এজেন্সির অফিস ১৮ ই মে ২০২৫ রোজ রবিবার বন্ধ রাখা ও কর্মীদের বিএমইটি ক্লিয়ারেন্স পেতে বিএমইটিতে উপস্থিত থেকে সহযোগিতা করা এবং বিএমইটিতে অবস্থান করা।

০৪. ভুক্তভোগী সকল রিক্রুটিং এজেন্সির মালিকদের উপস্থিতি নিশ্চিত করা।

০৫. বায়রা রাজনীতি, সিন্ডিকেট ইসু, মালোশিয়া শ্রম বাজার সহ , বিতর্কীত সকল বিষয় পরিহার করে সকল বায়রা সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা।

০৬. সুশৃঙ্খল ভাবে বিএমইটিতে অবস্থান করা। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলা।

০৭. সুদু মাএ সৌদি আরবের বিএমইটি ক্লিয়ারেন্স পেতে ভুক্তভোগী কর্মী ও রিক্রুটিং এজেন্সির মালিক, স্টাপ ব্যাতিত কোন বহিরাগত যাতে বিএমইটিতে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে দিকে সচেতন থাকা।

০৮. অবৈধ পন্হায় বিএমইটি ক্লিয়ারেন্স করতে সহযোগী ও সংপৃক্ত বিএমইটির কর্মকতা এবং রিক্রুটিং এজেন্সি বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া।

অবস্হানের স্হান - বিএমইটি ভবন, কাকরাইল।
তারিখ - ১৮ মে ২০২৫ রোজ রবিবার।
সময় - সকাল ০৯ টায়

আয়োজনে -

বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সীজ (বায়রা) সদস্যবৃন্দ।

27/01/2025
🕌✴️ কদম রসুল দরগাহ ✴️🕌🌀  #দর্শনীয়স্থান_নারায়ণগঞ্জ_বাংলাদেশ 🌀দরগাটি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার নবীগঞ্জে শীতলক্ষ্যা ...
27/11/2024

🕌✴️ কদম রসুল দরগাহ ✴️🕌
🌀 #দর্শনীয়স্থান_নারায়ণগঞ্জ_বাংলাদেশ 🌀

দরগাটি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার নবীগঞ্জে শীতলক্ষ্যা নদীর কোল ঘেষে অবস্হিত। নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্য বহন করে এই দরগাটি। চলুন জেনে নেওয়া যাক এই দরগাটির সংক্ষিপ্ত ইতিহাস।
কদম রসুল একটি পবিত্র স্থান যেখানে নবী মুহাম্মদ (সঃ) এর পদচিহ্ন সংবলিত পাথর খন্ড সংরক্ষিত আছে। অনেকের মধ্যে বিশ্বাস রয়েছে যে, হযরত মুহাম্মদ (সঃ) মিরাজের রাতে বোরাকে উঠবার পূর্বে কিছু পাথরে তাঁর পায়ের ছাপ অঙ্কিত হয়। পরে সাহাবীগণ পদ চিহ্নিত পাথর গুলো সংরক্ষণ করেন বলে অনেকে দাবি করেন। মক্কা ফেরত অনেকেই এ ধরনের পদচিহ্ন যুক্ত পাথর খন্ড শ্রদ্ধার সঙ্গে এগুলো বিভিন্ন সৌধে বিশেষ করে মসজিদের অভ্যন্তরে সংরক্ষণ করতেন। এরকম একটি দরগাহ বা সৌধ হল নারায়ণগঞ্জের বন্দর থানাধীন বর্তমান নবীগঞ্জ কদম রসুল দরগাহ যা পবিত্র কদম রসুল দরগাহ শরীফ নামে সারাদেশে পরিচিত।

১৭ শতকের শুরুর দিকে মির্জা নাথান কর্তৃক প্রনীত ঐতিহাসিক গ্রন্থ বাহারিস্থান-ই-গায়েবীর সুত্রে জানা যায় যে, মুঘল সম্রাট আকবর এর বিপক্ষে বিদ্রোহ ঘোষণাকারী আফগান নেতা মাসুম খান কাবুলী নামে সম্ভ্রান্ত রাজা ছিলেন। তিনি বারো ভুঁইয়াদের অন্যতম সোনারগাঁয়ের ঈশা খাঁর বন্ধু ছিলেন। মাসুম খান কাবুলী ১৫৮০ খ্রিস্টাব্দে আরব বণিকদের নিকট হতে বহু অর্থের বিনিময়ে এই মহা মুল্যবান পাথরটি ক্রয় করেন। এবং এ স্থানে এটি প্রতিষ্ঠা করেন। সুবাদার ইসলাম খান, মুঘল সম্রাট শাহজাহান সহ আরো অনেক আমির-ওমরা এ স্থান দর্শন করেন। সুলতান শুজা এই দরগার জন্য ৮০ বিঘা জমি দান করেন। ঈশা খাঁর প্রপৌত্র দেওয়ান মনোয়ার খা এখানে একটি ইমারত তৈরি করেন। একসময় সেই ইমারতটি কালের গর্ভে বিলীন হয়ে যায়। ঢাকার জমিদার গোলাম নবী পরে ১৭৭৭ থেকে ১৭৭৮ খ্রিস্টাব্দের (১১৯১ হিজরিতে) দিকে এক গম্বুজ বিশিষ্ট দরগা নির্মাণ করে পাথর খন্ডটি স্থাপন করেন। গোলাম নবীর তৃতীয় পুত্র গোলাম মোহাম্মদ ১৮১৪ খ্রিস্টাব্দে পশ্চিম দিকের দোতলা তোরণটি নির্মাণ করেন।

জানা যায়, কদম রসুল দরগাহ শরীফ ভুমি থেকে ৩০ ফিট উঁচু টিলার উপর অবস্থিত। দরগাহ শরীফ সামনে সুন্দর কারুকাজ খচিত সুউচ্চ দোতলা তোরণ যা মসজিদ বা মাজারের আদলে রয়েছে। ভিতরে প্রবেশ করতেই বাম দিকে রয়েছে একটি মসজিদ। এই মসজিদে রয়েছে মহিলাদের জন্য নামাজ পড়ার সুব্যবস্থা। ডানদিকে রয়েছে কিছু পাকা কবর। জনশ্রুতি রয়েছে এগুলো কদম রসুল দরগাহর প্রতিষ্ঠাতা মাসুম খান কাবুলীর বংশধরদের কবর। এছাড়াও মাঝ বরাবর গোলাম নবী নির্মিত এক গম্বুজ বিশিষ্ট পবিত্র এই সৌধটিতে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর কদম মুবারকের ছাপ সংবলিত পাথরটি সংরক্ষিত রয়েছে। সাধারণত পবিত্র পাথর খন্ডটি একটি ধাতব পাত্রে গোলাপ জলে ডুবানো থাকে। পাথরের গায়ে পায়ের আঙ্গুলের স্পষ্ট ছাপ লক্ষ্য করা যায়।

অনেক আগে থেকেই প্রচলিত যে, কদম রসুল দরগাহ শরীফ ৫ শত বছরের পুরনো আধ্যাত্মিক অলৌকিক ঘটনার এক প্রানকেন্দ্র। কদম রসুল দরগাহ শরীফটি গায়েবি উঠেছিল বলে জনশ্রুতি রয়েছে। কদম রসুল সাবেক মজমপুর গ্রামের লোকজনের মতে এটি আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে এক রাতে মাটির নিচ থেকে উঠেছিল বলেই মনে করেন।

কদমরসুল এলাকাটি মধ্য বাংলাদেশের প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জের একটি পুরনো উপশহর। বন্দরের কদমরসুল পৌরসভা ১৯৯৩ সালে গঠিত হয়।২০১১সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠিত হলে এ অঞ্চলটি নারায়ণগঞ্জ মহানগরীর অন্তর্ভুক্ত হয়। কদম রসুল দরগাহর জন্য বন্দরের এ অঞ্চলটি বিখ্যাত।
* আপনার ভ্রমণ আনন্দদায়ক ও নিরাপদ হোক।*

সৌদি আরবের ভিসা প্রসেসিং করা হয়। মোঃ তৌফিক এলাহী ম্যানেজারমেসার্স মেট্রোপলিটন ইন্টারন্যাশনাল রিক্রুয়েটিং লাইসেন্স নম্বর ...
27/11/2024

সৌদি আরবের ভিসা প্রসেসিং করা হয়।
মোঃ তৌফিক এলাহী
ম্যানেজার
মেসার্স মেট্রোপলিটন ইন্টারন্যাশনাল
রিক্রুয়েটিং লাইসেন্স নম্বর -১১৭
WhatsApp no :- 01635-151585

মাশাল্লাহ ❤️
23/11/2024

মাশাল্লাহ ❤️

Address

Shama Complex (2nd Floor), 66/A, Nayapaltan(Opposite Paltan Thana)
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when M/S Metropolitan International, Rl-117 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category