Fahin Transport - Pvt Ltd

Fahin Transport - Pvt Ltd Committed to better service �

13/07/2026

মহাসড়ক নামক বৃক্ষটির বড় দুটি ডালের নাম হচ্ছে বাস এবং ট্রাক। একটি সরাসরি যাত্রী পরিবহন করে অপরটি যাত্রীদের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু সব কিছু পরিবহন করে থাকে।

কিন্তু উভয় ডালের শাখা প্রশাখায় ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো ড্রাইভার নামক পাতা। মাঝেমধ্যে একে অপরের সাথে দন্দে জড়ায় আবার কখনো একে অপরের সাথে শ্রদ্ধা নিবেদন করে এগিয়ে চলে।

যারা বাসের ড্রাইভিং সিটে আছে তাদের মধ্যে অনেকেই এসেছে ট্রাকের ডাল পালা থেকেই , আবার অনেকে এসেছে দীর্ঘ দিন বাস ড্রাইভিং করে ট্রাক লাইফে। এই ধরণের যারা আছে তারা তাদের পূর্ব পরিচিত অনেক জনের সাথে দেখা হয় মাঝপথে। আবার অনেকে একে অপরের কাছ থেকে রাস্তার আপডেট নিয়ে সুন্দর একটা যাত্রা শেষ করে।

এক কথায় তারা একে অপরের সাথে শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত।

কিন্তু কিন্তু কিন্তু !!!
ঝামেলা টা লাগে কোথায় এবং কাদের সাথে ?
যারা জীবনে ট্রাক চালায়নি ট্রাকের ড্রাইভিং সম্পর্কে কোন ধারণা নেই , এবং এমন ট্রাক ড্রাইভার যাদের বাসের ড্রাইভিং সম্পর্কে কোন আইডিয়া নেই।

এরা অনেক সময় একে অপরেকে একে তো সাইড দিতে চায় না। অথবা বাস ড্রাইভার ভাইয়েরা সামনে থাকা ট্রাকের লোড এবং এই রাস্তায় কীভাবে সাইড নিতে হবে। কীভাবে ওভারটেক করতে হবে এটা না জেনে না বুঝেই বাম্পারে এসেই প্রেশার দেওয়া শুরু করে। অথচ সামনে থাকা ট্রাকের যেই ওজন সেই ওজন নিয়ে পিছনের গাড়িকে সাইড দিতে গেলেই তার চাকা ঢেবে যাবে। এই পরিস্থিতিতে সে উপযুক্ত রাস্তা না পাওয়ার আগ পর্যন্ত সাইড কীভাবে দিবে ? আপনি না হয় হালকা বডি+ শক্তিশালী ইঞ্জিনের ক্ষমতায় এক চাকা নামিয়ে দিয়ে হলেও চলে যাবেন!

অপর দিকে আমাদের কিছু ট্রাক ড্রাইভার ভাইয়েরা আছেন, পিছনে থাকা যাত্রীবাহী বাসকে সাইড দিতে কখনো আলসেমি, আবার কখনো কখনো ঘাড় ত্যাড়ামি করেন। কেন রে ভাই? পিছনে থাকা যাত্রীবাহী বাসটাকে ছেড়ে দিলে আপনার কী ক্ষতি হয়ে যাবে? তিন টন ক্যাপাসিটির জায়গায় লোড নিয়েছেন দশ টন; তাই নিজেও দৌড়াতে পারছেন না, অপরকেও কেন যেতে দিচ্ছেন না? যাত্রীবাহী বাসকে নির্দিষ্ট সময়ে পৌঁছাতে হবে, আপনি না হয় দু-এক ঘণ্টা দেরিতে গেলেও সমস্যা নাই।

এছাড়াও আরেক প্রকার ড্রাইভার উভয় ডালে আছেন, যারা 'ইন্ডিকেটর' বলতে কোনো জিনিসের পৃথিবীতে অস্তিত্ব আছে বলে তাদের জানা নেই! পুরো রাস্তায় এমনভাবে চলেন যেন নিজের বাবার রোড; যার কারণে হুটহাট লেন পরিবর্তন থেকে শুরু করে জোড়ায় জোড়ায় কানেক্টেড হয়ে যান। এমনভাবে গাড়ি চালান যেন লায়লা-মজনুর প্রেমের দেখা, তাই সহজে জোড়া ছাড়তে রাজি না! অথচ পিছনে লম্বা লাইন ধরে অনেক গাড়ি তাদের কারণে আটকে আছে।

আর কিছু বাসের ড্রাইভার ভাই আছেন, যারা হুটহাট লেন পরিবর্তন করে হুট করে ওভারলোড ট্রাকের সামনে এসেই ব্রেক করেন। পিছনের ট্রাকের ব্রেক ততটুকু কুলাবে কিনা—সেই চিন্তা বোধহয় বাড়িতেই রেখে আসছেন ভুলে!

এই সমস্ত মহারথী, মহা মনীষী, মহা মানবদের ড্রাইভিং সেক্টরে এসে পুরো মহাসড়ক কে অশান্ত করে একই গাছের দুই ডাল কে আজ দুই বৃক্ষে পরিণত করে ফেলেছে। যার কারণে বড় বড় দূর্ঘটনা থেকে শুরু বিশাল বিবাদের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তাই সময় থাকতে একই বৃক্ষের দুই ডালকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে সকলের যৌথ উদ্যোগ এবং সহনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কথা গুলো এলোমেলো করে হলেও বলার চেষ্টা করলাম। বাকিটা আপনাদের মতামত এবং পরামর্শের মাধ্যমে পূর্ণতা লাভ করবে বলে আশা করছি।

Fahin Transport - Pvt Ltd

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ🖋 'হানিফ এন্টারপ্রাইজ'-এর সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ কফিল উদ্দিন স...
31/05/2026

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

🖋 'হানিফ এন্টারপ্রাইজ'-এর সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ কফিল উদ্দিন সাহেব আজ চিকিৎসাধীন অবস্থায় ভারতের দিল্লির একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেছেন।

📌 হানিফ এন্টারপ্রাইজ এর সম্মানিত চেয়ারম্যান
জনাব আলহাজ্ব মো: কফিল উদ্দিন সাহেব চেয়ারম্যান , তার এই মৃত্যুতে Fahin Transport - Pvt Ltd পরিবার শোকাহত।

13/05/2026
07/05/2026

“আজ থেকে কার্যকর হচ্ছে সরাসরি মামলা!”

রাত ১টা…
রাস্তা ফাঁকা…
লাল সিগনাল জ্বলছে 🔴
চারপাশ সুনসান।

আপনি ভাবলেন, "ধুর, এখন আবার সিগন্যাল কিসের? পুলিশ তো নেই!" আপনি টান দিলেন। কেউ বাধা দিল না। কোনো বাঁশি বাজল না।

​কিন্তু ঠিক তখনই রাস্তার কোণের ওই ছোট্ট লেন্সটি আপনার নম্বর প্লেটটা 'ক্লিক' করে নিল।

​আপনি বাসায় গিয়ে শান্তিতে ঘুমালেন, আর ঠিক কয়েক মিনিট পর আপনার ফোনে একটি SMS আসল ৫,০০০ টাকা জরিমানা! 💸

⚠️ আজ থেকে ঢাকার রাস্তায় নতুন বাস্তবতা AI ক্যামেরা।

Dhaka Metropolitan Police - DMP এখন রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে
AI চালিত ক্যামেরা ও E-Prosecution সিস্টেম চালু করেছে।

👉 মানে,
আপনাকে থামানো হবে না
কিন্তু আইন ভাঙলে মামলা হয়ে যাবে অটোমেটিক!

দিনের বেলা ট্রাফিক সার্জেন্টকে হয়তো অনুরোধ করা যায়, তার সাথে ওর সাথে কথা বলানো যায় বা হ্যাডম বেশি থাকলে মামু চাচার ভয় দেখানো যায় কিন্তু এই AI ক্যামেরার কোনো মন নেই, মায়া নেই, দয়া নেই, সে ভয় পায় না। সে শুধু চেনে নিয়ম আর আপনার গাড়ির নম্বর।

📍 যেসব জায়গায় বেশি নজরদারি চলছে:

Shahbagh, Bijoy Sarani, Karwan Bazar, Banglamotor সহ আরও ২০+ গুরুত্বপূর্ণ মোড়

সর্বমোট ২৫ টি সিগনাল।

🔍 এখন ক্যামেরা যা যা ধরছে:

🚦 লাল বাতি অমান্য
🛑 জেব্রা ক্রসিং ব্লক
🚗 উল্টো পথে গাড়ি চালানো
🏍️ হেলমেট ছাড়া বাইক
👥 অতিরিক্ত যাত্রী
🪡 সীট বেল্ট না পড়া
📱গাড়ি চালানর সময় মোবাইল এ কথা বলা
🏮অনুমতি ছাড়া ভিআইপি লাইট ব্যাবহার

👉 ক্যামেরা দেখলেই → সরাসরি মামলা

💰 জরিমানার হিসাব (Road Transport Act 2018 অনুযায়ী):

সিগন্যাল ভাঙলে: সর্বোচ্চ ৫,০০০ টাকা
বেপরোয়া গতি: ১০,০০০ টাকা পর্যন্ত
হর্ন/অন্যান্য আইন ভাঙা: নিয়ম অনুযায়ী জরিমানা

🚶 নতুন যে বিষয়গুলো অনেকেই জানেন না:

✔️ স্মার্ট ট্রাফিক সিগন্যাল (গাড়ির চাপ অনুযায়ী)
✔️ পুশ-বাটন পেডেস্ট্রিয়ান ক্রসিং

👉 এগুলো অমান্য করলেও এখন মামলা হচ্ছে

⚠️ গাড়ির মালিকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা:

👉 আপনার গাড়ি কে চালাচ্ছে খেয়াল রাখুন
👉 রেজিস্ট্রেশন নাম্বারের সাথে থাকা মোবাইল নাম্বার চালু রাখুন (BSP Portal এ গিয়ে মোবাইল নাম্বার আপডেট আছে কিনা দেখুন)।

❗ কারণ কি?

বলছি,

সময়মতো মামলা না ভাঙ্গালে ওয়ারেন্ট বেরিয়ে যাবে গাড়ির মালিকের নামে... কোর্ট কাচারি হাঙ্গামা...

ড্রাইভার ভুল করলেও মামলা যাবে মালিকের নামে...

আপনার গাড়ি নিজে চালান বা ড্রাইভার বা অন্যকেউ, ড্রাইভিং লাইসেন্স এর পয়েন্ট যাবে আর সেটার কি তরিকায় তার বিস্তারিত না জানতে পারলেও এতটুকু জেনেছি যে Bangladesh Police ও Bangladesh Road Transport Authority (BRTA) এর মধ্যে
MoU হয়েছে....

🪬গাড়ির কাগজপত্র ফেল থাকলে, AI camera এর সামনে না গিয়ে পারলেই ভালো, নিমিষেই BRTA এর ডাটাবেইজ থেকে ধরে ফেলবে...

🔥 শেষ কথা:

“পুলিশ নাই = চালা.... মামা চালা....”
এই যুগ শেষ ❌

ক্যামেরা কখনো ঘুষ খায় না, অনুরোধ শোনে না, মাফও করে না! এইটাই নতুন সত্য ✅

👉 আজ থেকেই সতর্ক হন
👉 পোস্টটি শেয়ার করে আপনার পরিচিত গাড়ি মালিক বন্ধুদের এখনই সতর্ক করে দিন। হয়তো আপনার একটা শেয়ারে কারো ১০ হাজার টাকা বেঁচে যাবে! 🙏

বি:দ্র: পোস্টে কোন ভুল তথ্য থাকলে জানাবেন, শুধরে নেবো। (আসুন ভুল ধরতে গিয়ে অন্তত আরেকটু জেনে ফেলি)

Stay on Fahin Transport - Pvt Ltd

07/05/2026

Nature 🖤

07/05/2026

ফাহিন ট্রান্সপোর্ট এর পক্ষ থেকে ড্রাইভারদের জন্য জরুরি সর্তকতা, কালবৈশাখীতে নিরাপদে থাকুন, সুরক্ষিত রাখুন আপনার গাড়ি।
কালবৈশাখীর মৌসুমে হঠাৎ ঝড়-বৃষ্টি, পিচ্ছিল রাস্তা এবং দমকা হাওয়া গাড়ি চালনাকে করে তোলে ঝুঁকিপূর্ণ। এই প্রতিকূল আবহাওয়ায় নিজের এবং আপনার গাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে মেনে চলুন কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা:

১) গতি নিয়ন্ত্রণে রাখুন
বৃষ্টির সময় ব্রেকিং দূরত্ব বেড়ে যায়—তাই স্বাভাবিকের তুলনায় ধীর গতিতে চলুন।

২) হেডলাইট চালু রাখুন:
দিনের বেলাতেও ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমে যায়—হেডলাইট অন রাখুন

৩) স্টিয়ারিং দৃঢ়ভাবে ধরুন:
দমকা হাওয়ায় গাড়ির নিয়ন্ত্রণ ধরে রাখতে স্টিয়ারিং দুই হাতে শক্ত করে ধরুন।

৪) নিরাপদ দূরত্ব বজায় রাখুন:
সামনের গাড়ির সাথে অন্তত ২–৩ গুণ বেশি দূরত্ব রাখুন।

৫) ঝুঁকিপূর্ণ স্থানে পার্কিং এড়িয়ে চলুন:
বড় গাছ, বৈদ্যুতিক খুঁটি বা দুর্বল বিলবোর্ডের নিচে গাড়ি থামাবেন না।

৬) হঠাৎ ব্রেকিং থেকে বিরত থাকুন:
হঠাৎ ব্রেক করলে চাকা স্কিড করতে পারে—ধীরে ও নিয়ন্ত্রিতভাবে ব্রেক করুন।

আপনার সচেতনতাই নিরাপত্তার প্রথম ধাপ।

Stay on Fahin Transport - Pvt Ltd

07/05/2026

Lake, Bangladesh 🇧🇩
Kaptai Lake is the largest man-made lake in Bangladesh, created by building the Kaptai Dam on the Karnaphuli River in the Rangamati District, Chittagong Division. Completed in 1962 for a hydroelectric project, the lake is a popular tourist destination known for its natural beauty, featuring lush green hills, islands, and boat cruises. However, its creation displaced a large number of indigenous people, particularly the Chakma, flooding 655 km² of land.
Stay on Fahin Transport - Pvt Ltd

"আমাদের অর্থনীতির মেরুদণ্ড—শ্রমিকদের উদযাপন। শুভ মে দিবস!  #আন্তর্জাতিকশ্রমিকদিবস  #মেদিবস২০২৬  #শ্রমিকঅধিকার""সংহতি চির...
01/05/2026

"আমাদের অর্থনীতির মেরুদণ্ড—শ্রমিকদের উদযাপন। শুভ মে দিবস!
#আন্তর্জাতিকশ্রমিকদিবস #মেদিবস২০২৬ #শ্রমিকঅধিকার"
"সংহতি চিরস্থায়ী। আজ আমরা বিশ্বজুড়ে শ্রমজীবী ​​মানুষের সংগ্রাম ও বিজয়কে সম্মান জানাই। 🛠️💪 #শ্রমিকঐক্যবদ্ধ #মেদিবস
"শুভ মে দিবস! অতীতকে সম্মান করুন, ভবিষ্যতের জন্য লড়াই করুন।
Fahin Transport - Pvt Ltd

ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তবে ঈদে ঘরে ফেরা মানুষের এমন বিদায় বা দুর্ভোগ যেনো না হয় সেই প্রার্থনা  করি। ঝড়ে গেলো তাজা কত...
26/03/2026

ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তবে ঈদে ঘরে ফেরা মানুষের এমন বিদায় বা দুর্ভোগ যেনো না হয় সেই প্রার্থনা করি। ঝড়ে গেলো তাজা কতগুলো প্রাণ সৌহার্দ্য পরিবহনের মর্মান্তিক দূর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

Address

Link Road, Tejgaw
Dhaka
1215

Opening Hours

Monday 08:00 - 21:30
Tuesday 08:00 - 21:30
Wednesday 08:00 - 21:30
Thursday 08:00 - 21:30
Friday 09:00 - 18:00
Saturday 08:00 - 21:30
Sunday 08:00 - 21:30

Alerts

Be the first to know and let us send you an email when Fahin Transport - Pvt Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share