BD BUS LOVER

Website Contact the business

BD BUS LOVER √ BD BUS LOVER encourages only bus fanning in our group. √BD BUS LOVER encourages only bus fanning in our group.

Apart from that we try to provide all necessary information about various bus routes in whole country & intrastate routes also. Apart from that we try to provide all necessary information about verious bus routes in whole county & Intrastate routes also.

√Stay tuned to BD BUS LOVER. Keep sharing your thoughts and experiences about buses.

জুম্মা মোবারক! 🌙জীবনের ব্যস্ততায় আমরা অনেক ভুল করি, অনেক গুনাহ করি। জুম্মার দিন হলো সেই ভুলগুলো ধুয়ে ফেলার এবং আল্লাহর প...
25/09/2026

জুম্মা মোবারক! 🌙

জীবনের ব্যস্ততায় আমরা অনেক ভুল করি, অনেক গুনাহ করি। জুম্মার দিন হলো সেই ভুলগুলো ধুয়ে ফেলার এবং আল্লাহর পথে ফিরে আসার এক মহা সুযোগ।

নবী কারীম (সা.) ইরশাদ করেছেন: "যে ব্যক্তি জুম্মার নামাজ পড়তে আসলো এবং মনোযোগ দিয়ে খুতবা শুনলো, তার এক জুম্মা থেকে অন্য জুম্মা পর্যন্ত (মাঝখানের সময়ের) সমস্ত ছোট গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।"
— (সহিহ মুসলিম: ৮৫৭)

ছবিটি ক্যামেরাবন্দী করেছেন: সাদ

বাংলাদেশের বিভিন্ন পরিবহন সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য ও আপডেট জানতে চোখ রাখুন বাংলাদেশ বাস লাভার গ্রুপে।
গ্রুপ লিংকঃ www.facebook.com/groups/bdbuslover

তাছাড়া গ্রুপ সম্পর্কিত আরো বিস্তারিত জানতে ভিজিট করুন বিডি বাস লাভার ফেসবুক গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট www.bdbuslover.com - এ।

Mercedes-Benz OF 1613 — বাংলাদেশের বাস জগতের এক পরিচিত ও জনপ্রিয় নাম। নির্ভরযোগ্য পারফরম্যান্স, শক্তিশালী চ্যাসিস আর দেশ...
24/09/2026

Mercedes-Benz OF 1613 — বাংলাদেশের বাস জগতের এক পরিচিত ও জনপ্রিয় নাম।

নির্ভরযোগ্য পারফরম্যান্স, শক্তিশালী চ্যাসিস আর দেশের পরিবহন ব্যবস্থার সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতার কারণে Mercedes-Benz OF 1613 বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চ্যাসিসগুলোর একটি।

সময়ের সঙ্গে বডি ডিজাইনে এসেছে নানা পরিবর্তন।
বাংলাদেশের সড়কে অসংখ্য দৃষ্টিনন্দন বাসের পেছনে থাকা এই চ্যাসিস যেন পারফরম্যান্স, স্থায়িত্ব ও ঐতিহ্যের এক সুন্দর সমন্বয়।

📸 নিলয় প্রামানিক।

📌 বাংলাদেশের বিভিন্ন পরিবহন সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য ও আপডেট জানতে চোখ রাখুন বাংলাদেশ বাস লাভার গ্রুপে।
গ্রুপ লিংকঃ www.facebook.com/groups/bdbuslover

তাছাড়া গ্রুপ সম্পর্কিত আরো বিস্তারিত জানতে ভিজিট করুন বিডি বাস লাভার ফেসবুক গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট www.bdbuslover.com - এ।

🔔 UPDATE 🔔 UPDATE 🔔📢 রাজশাহীর নবীন সেমি চেয়ার কোচ অপারেটর পাতা এন্টারপ্রাইজের বহরে যুক্ত হয়েছে ০১ ইউনিট Ashok Leyland ...
24/09/2026

🔔 UPDATE 🔔 UPDATE 🔔

📢 রাজশাহীর নবীন সেমি চেয়ার কোচ অপারেটর পাতা এন্টারপ্রাইজের বহরে যুক্ত হয়েছে ০১ ইউনিট Ashok Leyland Eagle 180 মডেলের চ্যাসিসের নন‌এসি বাস। বাসটিতে (২:২) আসন বিন্যাসে মোট ৪০ টি আসন দেওয়া হয়েছে। গাড়িটি চাঁপাইনবাবগঞ্জ হতে সুনামগঞ্জ পর্যন্ত সার্ভিস প্রদান করবে।

📸 ছবি তুলেছেন: Al Mamun

বাংলাদেশের বিভিন্ন পরিবহন সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য ও আপডেট জানতে চোখ রাখুন বাংলাদেশ বাস লাভার গ্রুপে।
গ্রুপ লিংকঃ www.facebook.com/groups/bdbuslover
তাছাড়া গ্রুপ সম্পর্কিত আরো বিস্তারিত জানতে ভিজিট করুন বিডি বাস লাভার ফেসবুক গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট www.bdbuslover.com - এ।

24/09/2026

🏔️ কুয়াশা জড়ানো সকালে দুই পাশে উঁচু পাহাড়ি টিলা, আর উত্তুরে বাতাসে কার্তিকের আমেজ। বাংলার প্রকৃতিতে ধীরে ধীরে নামছে শীতের মৃদু পরশ। এর‌ই মাঝে ছুটে গন্তব্যের পানে ছুটে যাচ্ছে বাসগুলো। সারারাত জার্নি করে এসে গন্তব্যের শেষ দিকে এমন একটি দৃশ্য মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট।❤️

📽️ সুন্দর ভিডিও করেছেন: Ashraful Ash

📌 আরো বিস্তারিত জানতে চোখ রাখুন বাংলাদেশ বাস লাভার গ্রুপে।
গ্রুপ লিংকঃ www.facebook.com/groups/bdbuslover

বাংলাদেশের সকল রুটে চলাচলকারী বাসের রুট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন বিডি বাস লাভার ফেসবুক গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট www.bdbuslover.com - এ।

🔰ঝিনাইদহ🔰দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ঐতিহাসিক শহর ও প্রশাসনিক কেন্দ্র। দক্ষিণ-পশ্চিম বাংলার 'প্রবেশদ্বার' হিসেবে পরিচিত এই...
23/09/2026

🔰ঝিনাইদহ🔰

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ঐতিহাসিক শহর ও প্রশাসনিক কেন্দ্র। দক্ষিণ-পশ্চিম বাংলার 'প্রবেশদ্বার' হিসেবে পরিচিত এই জনপদটির নামকরণ প্রাচীন কালের 'ঝিনুকদাহ' থেকে এসেছে। নবগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা এই রূপসী জেলাটি খুলনা বিভাগের চতুর্থ বৃহত্তম জেলা এবং জেলা ও সদর উপজেলার প্রশাসনিক কার্যক্রম এখান থেকেই পরিচালিত হয়। ১৯৮৪ সালের ২৩শে ফেব্রুয়ারি স্বতন্ত্র জেলা হিসেবে আত্মপ্রকাশ করা ঝিনাইদহে সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির পাশাপাশি রয়েছে বেশ কিছু চমৎকার ভ্রমণকেন্দ্র।
প্রধান দর্শনীয় স্থানসমূহ

💠শহীদ মিনার পার্ক: ঝিনাইদহ শহরের মুজিব চত্বরে অবস্থিত এটি। সুদৃশ্য এই চত্বরেই রয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার।

💠জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট: আধুনিক সুযোগ-সুবিধা ও বিনোদনের জন্য স্থানীয় ও পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা।

💠বারোবাজারের মধ্যযুগীয় মসজিদসমূহ: ইতিহাসপ্রেমীদের জন্য এক অনন্য আকর্ষন, যেখানে সুলতানি আমলের প্রাচীন স্থাপত্যের নিদর্শনের দেখা মেলে।

💠নলডাঙা রাজবাড়ী: প্রাচীন জমিদারি আমলের ঐতিহ্য ও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা একটি ঐতিহাসিক স্থান।

💠বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি জাদুঘর: মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত এই সংগ্রাহালয়।

📸 MD Ozaer

📌 আরো বিস্তারিত জানতে চোখ রাখুন বাংলাদেশ বাস লাভার গ্রুপে।
গ্রুপ লিংকঃ BD BUS LOVER

বাংলাদেশের সকল রুটে চলাচলকারী বাসের রুট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন বিডি বাস লাভার ফেসবুক গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট www.bdbuslover.com - এ।

📸ফটোগ্রাফি📸ফটোগ্রাফি হলো আলো ও প্রযুক্তির সমন্বয়ে কোনো মুহূর্তকে স্থায়ীভাবে বন্দি করার শিল্প। এটি কেবল ছবি তোলার মাধ্য...
23/09/2026

📸ফটোগ্রাফি📸

ফটোগ্রাফি হলো আলো ও প্রযুক্তির সমন্বয়ে কোনো মুহূর্তকে স্থায়ীভাবে বন্দি করার শিল্প। এটি কেবল ছবি তোলার মাধ্যম নয়, বরং অনুভূতি প্রকাশ, ইতিহাস সংরক্ষণ এবং নীরব ভাষায় গল্প বলার অন্যতম শক্তিশালী উপায়। ক্যামেরার অ্যাপারচার, শাটার স্পিড ও আইএসও—এই তিনটি উপাদানের সঠিক সমন্বয়ে আলোকচিত্রের আলো ও স্পষ্টতা নিয়ন্ত্রিত হয়। তবে বাস বা গণপরিবহনের ছবি যারা তোলেন—অর্থাৎ বাস ফটোগ্রাফারদের জগতটা বেশ রোমাঞ্চকর হলেও এর পেছনে লুকিয়ে থাকে অনেক সংগ্রাম। হাইওয়ে কিংবা টার্মিনালে প্রখর রোদে পুড়ে, ধূলাবালি ও ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা একটা নিখুঁত ফ্রেম বা প্যানিং শটের জন্য অপেক্ষা করতে হয়। চলন্ত বাসের গতি ধরে রেখে নিখুঁত আলো-ছায়ায় ফ্রেমবন্দি করা মোটেও সহজ কাজ নয়; সামান্য ভুল হলেই ব্লার হয়ে যায় পুরো শট। ছবি তুলতে গিয়ে অনেক সময় পরিবহনের কর্মচারী বা আশেপাশের মানুষের কৌতূহল, ভুল বোঝাবুঝি কিংবা আপত্তির মুখোমুখি হতে হয়। এমনকি দ্রুতগতিতে ছুটে চলা বাসের সামনে বা হাইওয়েতে দাঁড়িয়ে ছবি তোলার সময় তীব্র নিরাপত্তার ঝুঁকিও থেকে যায়। এত কষ্ট ও জীবনের ঝুঁকি নিয়ে ছবি তোলার পেছনে কোনো আর্থিক স্বার্থ থাকে না। কেবল বাসের প্রতি গভীর ভালোবাসা, ব্র্যান্ড ও চ্যাসিসের বৈচিত্র্যকে ধরে রাখা এবং ট্রান্সপোর্ট কমিউনিটির আবেগ তুলে ধরার তীব্র প্যাশন থেকেই তারা এই কাজ করেন। সব মিলিয়ে ফটোগ্রাফি একাধারে কারিগরি দক্ষতা, ধৈর্য এবং শৈল্পিক দৃষ্টিভঙ্গির এক অনন্য মিশ্রণ।

📸 জুবায়ের

📌 আরো বিস্তারিত জানতে চোখ রাখুন বাংলাদেশ বাস লাভার গ্রুপে।
গ্রুপ লিংকঃ www.facebook.com/groups/bdbuslover

বাংলাদেশের সকল রুটে চলাচলকারী বাসের রুট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন বিডি বাস লাভার ফেসবুক গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট www.bdbuslover.com - এ।

🔔 UPDATE 🔔 UPDATE 🔔🌐 ১৯৮৫ সালে যাত্রা শুরু করা কুষ্টিয়া জেলার অন্যতম প্রবীণ অপারেটর এফ. কে. এক্সক্লুসিভ। তাদের বহরে থাক...
22/09/2026

🔔 UPDATE 🔔 UPDATE 🔔

🌐 ১৯৮৫ সালে যাত্রা শুরু করা কুষ্টিয়া জেলার অন্যতম প্রবীণ অপারেটর এফ. কে. এক্সক্লুসিভ। তাদের বহরে থাকা Ashok Leyland এর ০১ ইউনিট বাস রিপেইন্ট হয়ে নতুন সাজে সেজে আবারো যাত্রী সেবা প্রদানে যুক্ত হয়েছে। বাসটিতে (২:২) অনুপাতে মোট ৪০ টি আসন রয়েছে। আশা করি একটি সুন্দর ভ্রমণ উপহার দিতে সক্ষম হবে।

📸 ছবি তুলেছেন: মাহবুব দীপ্ত

বাংলাদেশের বিভিন্ন পরিবহন সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য ও আপডেট জানতে চোখ রাখুন বাংলাদেশ বাস লাভার গ্রুপে।
গ্রুপ লিংকঃ www.facebook.com/groups/bdbuslover
তাছাড়া গ্রুপ সম্পর্কিত আরো বিস্তারিত জানতে ভিজিট করুন বিডি বাস লাভার ফেসবুক গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট www.bdbuslover.com - এ।

🌿একতা ট্রান্সপোর্ট🌏দেশের উত্তরবঙ্গের পরিবহন খাতের অন্যতম স্বনামধন্য ও নির্ভরযোগ্য একটি নাম একতা ট্রান্সপোর্ট। ১৯৮৮ সালে ...
22/09/2026

🌿একতা ট্রান্সপোর্ট

🌏দেশের উত্তরবঙ্গের পরিবহন খাতের অন্যতম স্বনামধন্য ও নির্ভরযোগ্য একটি নাম একতা ট্রান্সপোর্ট। ১৯৮৮ সালে যাত্রা শুরুর পর থেকেই সুশৃঙ্খল পরিচালনা, মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি এ অঞ্চলের মানুষের মনে বিশেষ জায়গা করে নেয়। সময়ের সঙ্গে সঙ্গে তারা হয়ে ওঠে যাত্রীদের আস্থা ও ভরসার অন্যতম প্রতীক।

🌏প্রতিষ্ঠার শুরুতে ঢাকা–বগুড়া রুটে যাত্রীসেবা প্রদানের মাধ্যমে একতা ট্রান্সপোর্টের পথচলা শুরু হয়। যাত্রীদের চাহিদা ও সেবার পরিধি বাড়ানোর লক্ষ্যে পরবর্তীতে তাদের কার্যক্রম ঢাকা–নওগাঁ রুটে সম্প্রসারিত করা হয়।
সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এবং যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদাকে গুরুত্ব দিয়ে ২০১৫ সালে একতা ট্রান্সপোর্ট নতুনভাবে ঢাকা–রাজশাহী–চাঁপাইনবাবগঞ্জ রুটে যাত্রীসেবা চালু করে।

📷 অসাধারণ ছবিটির কারিগর
Arafat Ariyan

বাংলাদেশের বিভিন্ন পরিবহন সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য ও আপডেট জানতে চোখ রাখুন বাংলাদেশ বাস লাভার গ্রুপে।
গ্রুপ লিংকঃ www.facebook.com/groups/bdbuslover

তাছাড়া গ্রুপ সম্পর্কিত আরো বিস্তারিত জানতে ভিজিট করুন বিডি বাস লাভার ফেসবুক গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট www.bdbuslover.com - এ।

🔔 UPDATE 🔔 UPDATE 🔔 UPDATE 🔔📢 অবশেষে দীর্ঘ অপেক্ষার প্রহরের পর হানিফ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হ‌ওয়া ০২ ইউনিট Mercedes ...
21/09/2026

🔔 UPDATE 🔔 UPDATE 🔔 UPDATE 🔔

📢 অবশেষে দীর্ঘ অপেক্ষার প্রহরের পর হানিফ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হ‌ওয়া ০২ ইউনিট Mercedes Benz OF 1623 মডেলের ইকোনমি ক্লাস এসি বাস যাত্রী সেবা প্রদানের জন্য পুরোপুরি প্রস্তুত। গতকাল ০১ ইউনিট বাস বিআরটিএ কর্তৃক রেজিস্ট্রেশন পেয়েছে। আশা করি খুব শীঘ্রই ২য় বাসটিও রেজিস্ট্রেশন পেয়ে যাত্রীসেবায় নিয়োজিত হবে। বাসগুলো ঢাকা - নাটোর- রাজশাহী - চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচল করবে।

📸 ছবি তুলেছেন: Mohsin Ahmed এবং Pinak

বাংলাদেশের বিভিন্ন পরিবহন সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য ও আপডেট জানতে চোখ রাখুন বাংলাদেশ বাস লাভার গ্রুপে।
গ্রুপ লিংকঃ www.facebook.com/groups/bdbuslover
তাছাড়া গ্রুপ সম্পর্কিত আরো বিস্তারিত জানতে ভিজিট করুন বিডি বাস লাভার ফেসবুক গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট www.bdbuslover.com - এ।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when BD BUS LOVER posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD BUS LOVER:

Shortcuts

Share