11/05/2026
✈️🕋 হজযাত্রার আগে বিমানবন্দরে করণীয় কিছু জরুরি পরামর্শ
হজযাত্রা আল্লাহর এক মহান নিয়ামত। তাই সফরের আগেই কিছু বিষয় ঠিকভাবে প্রস্তুত করে নিলে যাত্রা হবে সহজ, সুন্দর ও শান্তিময় ইনশাআল্লাহ।
✅ সফরের আগের দিন করণীয়
🔸 সফরের আগের দিন ভালোভাবে বিশ্রাম নিন।
🔸 যারা বিদায় জানাতে আসবেন, তাদের অনুরোধ—যাত্রার আগের রাতটিতে ভিড় না করা উত্তম, যাতে হজযাত্রী শান্তিতে বিশ্রাম নিতে পারেন।
🔸 গোসল করে সুগন্ধি ব্যবহার করে পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিন।
🔸 ব্যাগের জিনিসপত্র ভালোভাবে চেক করুন। প্রয়োজনীয় ওষুধ অবশ্যই হাতব্যাগে রাখুন (যেটা প্লেনে সাথে থাকবে)।
🔸 ব্যাগে নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লিখে ট্যাগ লাগিয়ে দিন।
🔸 আগেই ব্যাগের ওজন মেপে নিন, যেন বিমানবন্দরে ঝামেলা না হয়।
🔸 যারা সরাসরি মক্কায় যাবেন—হাতব্যাগে ইহরামের কাপড় অবশ্যই রাখুন।
⸻
🏢 বিমানবন্দরে ঢোকার পর করণীয়
🔹 এয়ারপোর্টে পৌঁছে প্রথমে সংশ্লিষ্ট হজ কোম্পানির দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করুন।
🔹 বাসস্থানের কাগজ/হোটেল পেপার জমা দিলে ভিসা কাগজ, ব্যাজ এবং লাগেজ ট্যাগ দেওয়া হবে।
🔹 প্রয়োজন হলে বিমানবন্দরে বৈধ এক্সচেঞ্জ বুথ থেকে রিয়াল পরিবর্তন করে নিতে পারেন।
🔹 লাগেজ জমা দেওয়ার সময় লাইনে দাঁড়িয়ে সঠিকভাবে ব্যাগ জমা দিন।
🔹 কেউ যদি পরিবারের সদস্য বা পরিচিত কারও সাথে পাশাপাশি বসতে চান, তাহলে চেক-ইন কাউন্টারে আগে থেকেই জানিয়ে দিন।
🔹 ইমিগ্রেশন ও কাস্টমস পার হওয়ার সময় পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখুন।
⸻
🕌 ডিপারচার হলে ইহরামের প্রস্তুতি
🟢 ডিপারচার হলে কিছুক্ষণ বিশ্রাম নিন, হালকা খাবার খান।
🟢 যারা সরাসরি মক্কায় যাবেন, তারা এখানেই অজু করে ইহরাম পরে ২ রাকাত নামাজ আদায় করে নিতে পারেন।
(কারণ বিমানে অনেক যাত্রী একসাথে ইহরাম পরতে গেলে কষ্ট হয়ে যায়।)
⸻
✈️ বিমানে ওঠার সময় সতর্কতা
⚠️ বিমানে ওঠার সময় হাতব্যাগ ভালোভাবে তল্লাশি করা হয়।
❌ ধারালো/লোহার জিনিস
❌ অতিরিক্ত তরল
❌ কিছু খাবার
এসব বিষয়ে সতর্ক থাকুন।
🪑 বোর্ডিং পাস অনুযায়ী নির্ধারিত আসনে বসুন।
⸻
🕋 মীকাতের কাছে পৌঁছালে
✈️ বিমানের ক্যাপ্টেন মীকাতের কাছাকাছি পৌঁছালে ঘোষণা দেবেন। তখন—
✔️ তামাত্তু হজকারী উমরার নিয়ত করবেন
✔️ ইফরাদ হজকারী হজের নিয়ত করবেন
✔️ এরপর তালবিয়া শুরু করবেন
ইনশাআল্লাহ হজের সফর হোক নিরাপদ ও বরকতময়।
Send a message to learn more