07/03/2026
অন্ধকার জগতের শুরুটা যেভাবে হয়!
(পথের সাথীকে যেভাবে হ"ত্যা করা হয়)
গতরাতের ঘটনা (৬ই মার্চ'২৬) যা আজকের খবরের হাইলাইট।
ময়জুল আর হামিদুল। দুজনের বয়সই ১৮ এর নিচে। মানে কিশোর। দুজনই কারওয়ান বাজার এলাকা সংলগ্ন এলাকাগুলোতে ভাঙারি টোকানোর কাজ করে। এদের মতো অনেকেই ঢাকার বিভিন্ন এলাকায় এভাবে বিশেষ করে ভাঙারি টোকানোর কাজই করে। কারণ কাজটা খুব সহজ। কিছু পয়সাও আসে। এরা পথেই থাকে। পথেই ঘুমায়। তাই এদেরকে পথকিশোর বলে। সন্ধ্যা হলে সারাদিনের টোকানো সবকিছু ভাঙারি দোকানে বিক্রি করে চলে আসে। এরপর আর তেমন কোনো কাজ না থাকায় এরা ওইসব এলাকাগুলোতে বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। অবসরে এরা মা"দ"কে সেবনে আসক্ত হয়ে পড়ে।
ঠিক এভাবেই গত রাতে ময়জুল আর হামিদুল মা"দ"ক সেবনে লিপ্ত ছিলো। কোনো এক পর্যায়ে দুজনের মধ্যে বিরোধ দেখা দেয়। বিরোধের একটা সময় দুজন দুজনের প্রতি চড়াও হয় এবং হামিদুলের হতে থাকা কাঁচের টুকরা দিয়ে ময়জুল ওরফে কালু নামের কিশোরের মাথায় ও ঘাড়ে আঘাত করে। এতে ময়জুল মাটিতে লুটিয়ে পড়ে।
আলআমিন নামের আরেক পথকিশোর এ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃ"ত ঘোষণা করেন।
পরে সেখানে থাকা লোকজন হামিদুলকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।
বয়স বিবেচনায় হামিদুলের হয়তো সাজার পরিমাণ কম হবে। হয়তো কিশোর সংশোধন কেন্দ্রে সংশোধনের জন্য পাঠানো হবে।
কিশোর সংশোধন কেন্দ্র থেকে সংশোধন হয়েছে এমন রেকর্ড আছে কিনা আমার জানা নাই। আমরা আশা রাখি সে সংশোধিত হয়ে আবার ফিরে আসবে। প্রশ্ন হচ্ছে, সে ফিরবে কোথায়? সেইতো কাওরান বাজার! নয়তো কাওরান বাজারের মতো কোনো ব্যস্ততম এলাকায়! আবার তার পুরানো বন্ধুদের কাছে! এতোদিনে হয়তো তার বন্ধুরাও অ"প"রা"ধ জগতের সাথে আরো জড়িয়ে গেছে। যেহেতু হামিদুলের হ"ত্যা ও জেলের রেকর্ড আছে, তাই বন্ধুদের কাছে তার সমাদর একটু বেশি। অপরাধ জগতে হ"ত্যার রেকর্ড থাকলে তাকে দলের মধ্যে একটু আলাদা ভাবেই দেখা হয়। ধীরে ধীরে হামিদুল অন্ধকার জগতের ডন হলে অবাক হবার কিছুই নাই।