Ayaan Global Umrah Hajj Solutions

Ayaan Global Umrah Hajj Solutions We began our journey with a promise to provide the most comfortable & premium Umrah and Hajj packages

সস্তায় উমরাহ খুঁজছেন?তাহলে একটা কঠিন প্রশ্ন আগে করি;ইবাদতটা কি আমরা অফারের জিনিস বানিয়ে ফেলেছি?সাফ কয়েকটি কথা বলি...চমকা...
14/07/2026

সস্তায় উমরাহ খুঁজছেন?

তাহলে একটা কঠিন প্রশ্ন আগে করি;
ইবাদতটা কি আমরা অফারের জিনিস বানিয়ে ফেলেছি?

সাফ কয়েকটি কথা বলি...
চমকানো কথা, বড় বড় আশ্বাস আর মুখরোচক গল্প—এই তিনটার পেছনে দৌড়ালেই ইবাদতের শান্তি প্রথমে হারায়। কারণ,

টাকা আপনার।
সময় আপনার।
শ্রম আপনার।
আর শেষ পর্যন্ত জবাবদিহিটাও… আপনারই।

কিন্তু আমরা সবাই একটা জায়গায় এসে ভুল করি।

হাজি না হয়েও কেউ “হাজি ভাই” বললে মন নরম হয়ে যায়। ইবাদতের শুদ্ধতার চেয়ে “ভয় দেখানো গল্প” আমাদের বেশি প্রভাবিত করে। বড় কাফেলা দেখলে ভাবি “এটাই বুঝি নিরাপদ”। কেউ বললো—“সব হয়ে যাবে”, “চিন্তা করবেন না” আমরা স্বস্তি পাই।

আর সেই স্বস্তির নামেই নিজের দায়িত্বটা ছেড়ে দিই।
আর সবচেয়ে বিপজ্জনক লাইনটা কী জানেন?
“হাতে ধরে উমরাহ করাবো।”

👆 এই কথাটাকে আমরা যত্ন মনে করি। ভাবি, কেউ একজন সব সামলে নেবে। কিন্তু উমরাহতে আপনার ইবাদতের দায়িত্ব কেউ হাতে ধরে নিতে পারে না।

ফলাফলটা কী হয়?
বায়তুল্লাহর সামনে দাঁড়িয়ে দোয়ার চেয়ে দুশ্চিন্তা বেশি হয়, আমলের জায়গায় আসে তর্ক, আর প্রশান্তির জায়গায় জমে প্রশ্ন;
• হোটেল ঠিক আছে তো?
• ভিসা ঠিক আছে তো?
• ইবাদত ঠিকভাবে হচ্ছে তো?

একটা বাস্তব ঘটনা বলি,
শুনে রাখুন – কারণ এটা আপনার সাথেও হতে পারতো।

একজন সচেতন আইনজীবী পরিবার নিয়ে উমরাহ করবেন। আমাদের সাথে একাধিকবার কথা হলো, সব পরিষ্কারভাবে জানলেন। শেষ মুহূর্তে সামান্য কিছু টাকা বাঁচানোর আশায় অন্যত্র থেকে একটা ‘সস্তা’ প্যাকেজ (দেখতে একই রকম, কিন্তু খরচ আমাদের চেয়ে কম) বেছে নিলেন।

কয়েকদিন পর উনি ফোন করলেন, ভাই বড় ভুল করছি...
হোটেল নুসুক অ্যাপ্রুভড না হওয়াই পুলিশ হোটেল ছাড়তে বলেছে, অনেক রিকোয়েস্ট করে এক দিনের সময় পেয়েছে। সাঈ শেষ না করেই চুল কেটেছেন, রুমমেট থেকে সঠিক নিয়ম শুনে এখন মনে ভয় ঢুকেছে – উমরাহটা ঠিক হলো তো? সবচেয়ে বড় সমস্যা, স্ত্রীর শারীরিক সমস্যার কারনে অতিরিক্ত খরচ করেও কথামত কাছের হোটেল পাননি।

ওনার অনুরোধে আমরা ওনাকে অন্য হোটেলের বন্দোবস্ত করে দিয়েছি।

যাইহোক, ওনাদের পুরো সফর কেটেছে ইবাদতের চেয়ে অস্থিরতা আর অনিশ্চয়তায়।

এখন প্রশ্নটা খুব সোজা করে করি,
ইবাদত যার, সময় যার, টাকা যার—সঠিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটাও কি তার ছিল না?

এই জায়গাটায় এসে
আমরা একটা কথা পরিষ্কার করি; উমরাহ কোনো লাক্সারি ট্রিপ না, এটা একটা আমানত। আর আমানতের ক্ষেত্রে
“সস্তা” শব্দটা অনেক সময় সবচেয়ে দামী হয়ে যায়।

আমরা কাউকে ভয় দেখিয়ে সিদ্ধান্ত নিতে উৎসাহিত করি না। আমরা শুধু চাই—আপনার ইবাদত যেন শেষে প্রশ্ন হয়ে না দাঁড়ায়।

এই কারণেই
যারা উমরাহকে আমানত হিসেবে নিতে চান, তাদের জন্য কিছু মৌলিক গাইডলাইন আমরা আলাদা করে লিখেছি। সবাই পড়বে না জেনেই সেটা প্রথম কমেন্টে রেখে দিচ্ছি।

শেষে একটা দায়িত্ব আপনার দিকে রেখে যাই,
👉 আপনার কি এমন কোনো তিক্ত অভিজ্ঞতা আছে?
👉 বা পরিচিত কারো কাছ থেকে এমন গল্প শুনেছেন?

একটা মন্তব্য, একটা শেয়ার—হয়তো কারো পুরো উমরাহ
ভোগান্তি থেকে বাঁচিয়ে দেবে।

আল্লাহ আমাদের সবাইকে সচেতন হওয়ার তাওফিক দিন।
এই অমূল্য ইবাদত যেন শান্তি আর শুদ্ধতার সাথে আদায় করতে পারি, আমিন 🤲

মাত্র ১ লাখ ৪৫ হাজার টাকায় দেশের সবচাইতে সেরা উমরাহ বুকিং চলছে।১৯ আগস্ট ২০২৬ তারিখে কাফেলা যাবে।দ্রুত বুক করুন।
14/07/2026

মাত্র ১ লাখ ৪৫ হাজার টাকায় দেশের সবচাইতে সেরা উমরাহ বুকিং চলছে।
১৯ আগস্ট ২০২৬ তারিখে কাফেলা যাবে।
দ্রুত বুক করুন।

20 Feb 2026: Taraweeh Imams for Today at Masjid al-Haram and Masjid an-Nabawi.(3 Ramadan 1447)
21/02/2026

20 Feb 2026: Taraweeh Imams for Today at Masjid al-Haram and Masjid an-Nabawi.
(3 Ramadan 1447)

রমজান মুবারক 🌙শুদ্ধতা, সংযম ও আত্মশুদ্ধির এই পবিত্র মাস সবার জীবনে কল্যাণ বয়ে আনুক।Ayaan Global Umrah Hajj Solutions
18/02/2026

রমজান মুবারক 🌙
শুদ্ধতা, সংযম ও আত্মশুদ্ধির এই পবিত্র মাস সবার জীবনে কল্যাণ বয়ে আনুক।
Ayaan Global Umrah Hajj Solutions

মধ্যপ্রাচ্যের সকল প্রবাসী বাংলাদেশিদের রমাদান মোবারক। 🌙
17/02/2026

মধ্যপ্রাচ্যের সকল প্রবাসী বাংলাদেশিদের রমাদান মোবারক। 🌙

17/02/2026

🌙 চাঁদের নীরব আলোয় কবুল হোক সবার দু‘আ🤲

উমরাহ ইবাদত হোক সম্পূর্ণ নিশ্চিন্ত ও সুশৃঙ্খল।Ayaan Global Umrah & Hajj Solutions আপনাকে দিচ্ছে নির্ভরযোগ্য ও মানসম্মত উ...
16/02/2026

উমরাহ ইবাদত হোক সম্পূর্ণ নিশ্চিন্ত ও সুশৃঙ্খল।
Ayaan Global Umrah & Hajj Solutions আপনাকে দিচ্ছে নির্ভরযোগ্য ও মানসম্মত উমরাহ প্যাকেজ—
যেখানে রয়েছে ভিসা, এয়ার টিকিট, হারাম শরীফের নিকটবর্তী হোটেল, ট্রান্সপোর্ট এবং অভিজ্ঞ মুআল্লিমের তত্ত্বাবধান।
✨ স্ট্যান্ডার্ড ও প্রিমিয়াম প্যাকেজ
📍 মক্কা ও মদিনায় হারাম শরীফের হাঁটার দূরত্বে হোটেল
📞 বিস্তারিত জানতে পোস্টারে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন

15/02/2026

যে ঘরের দিকে ফিরে তাকিয়ে থাকে কোটি কোটি হৃদয়—
সময় বদলেছে, ইতিহাস এগিয়েছে,
কিন্তু কাবা শরীফ আজও মুসলিম উম্মাহর একই কেন্দ্রবিন্দু। 🕋

🌙✨ আর মাত্র কয়েকদিন…পবিত্র রমজান আমাদের দরজায় কড়া নাড়ছে।এই রমজান হোক আত্মশুদ্ধি, ক্ষমা ও আল্লাহর নৈকট্য অর্জনের মাস।আসুন...
15/02/2026

🌙✨ আর মাত্র কয়েকদিন…
পবিত্র রমজান আমাদের দরজায় কড়া নাড়ছে।
এই রমজান হোক আত্মশুদ্ধি, ক্ষমা ও আল্লাহর নৈকট্য অর্জনের মাস।
আসুন প্রস্তুতি নেই ইবাদত, ধৈর্য আর ভালোবাসায় ভরা এক রমজানের জন্য।
🤲💚
Ayaan Global Umrah Hajj Solutions

Address

Uttara
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayaan Global Umrah Hajj Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share