Gazipur Travels & Tourism

  • Home
  • Gazipur Travels & Tourism
Call Contact the business

Gazipur Travels & Tourism Umrah,Hajj,Visa & Passport process,Air Ticket,any kind of travelling solution center.

📖 মসজিদে নববীর একটি কম পরিচিত কিন্তু চমৎকার সুবিধাঅনেক হাজি ও ওমরাহযাত্রী প্রতিদিন মসজিদে নববীর বিভিন্ন গেট দিয়ে যাতায়...
18/06/2026

📖 মসজিদে নববীর একটি কম পরিচিত কিন্তু চমৎকার সুবিধা

অনেক হাজি ও ওমরাহযাত্রী প্রতিদিন মসজিদে নববীর বিভিন্ন গেট দিয়ে যাতায়াত করেন, কিন্তু খুব কম মানুষই জানেন যে কিছু নির্দিষ্ট স্থানে দর্শনার্থীদের জন্য বিনামূল্যে পবিত্র কুরআনের অনুবাদ ও কপি বিতরণ করা হয়।

এগুলো মসজিদের ভেতরে তিলাওয়াতের জন্য রাখা কুরআন নয়; বরং সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভিন্ন দেশের মুসলিমদের জন্য উপহার হিসেবে প্রদান করা হয়, যাতে তারা নিজ ভাষায় আল্লাহর কালামের অর্থ ও বার্তা বুঝতে পারেন।

🌍 বিভিন্ন ভাষায় কুরআন পাওয়া যায় বাংলা, ইংরেজি, উর্দু, তুর্কি, ইন্দোনেশিয়ানসহ বিশ্বের বহু ভাষায় কুরআনের অনুবাদ সেখানে উপলব্ধ থাকে। আপনি বিতরণ কেন্দ্রে গিয়ে আপনার ভাষা বা জাতীয়তার কথা জানালে, মজুদ থাকলে আপনাকে একটি কপি প্রদান করা হবে।

📍 সাধারণত যেসব গেটের আশেপাশে এসব বিতরণ কেন্দ্র দেখা যায়: • গেট 301
• গেট 316
• গেট 325
• গেট 328
• গেট 335
• গেট 336
• গেট 364

🕰 সাধারণত ফরজ সালাতের পর এসব কেন্দ্র খোলা থাকে, তবে সময় ও মজুদের অবস্থা পরিবর্তিত হতে পারে।

ℹ️ গুরুত্বপূর্ণ: মসজিদে নববীর প্রশাসনিক ব্যবস্থাপনার কারণে বিতরণ কেন্দ্রের অবস্থান, সময়সূচি বা প্রাপ্যতা সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে। তাই প্রয়োজনে কর্তব্যরত কর্মীদের কাছ থেকে সর্বশেষ তথ্য জেনে নেওয়া ভালো।

অনেকেই মদিনায় কয়েক দিন অবস্থান করার পরও এই সুযোগের কথা জানতে পারেন না। তাই যদি আপনার বা পরিচিত কারও মদিনায় যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে বিষয়টি জানিয়ে রাখুন। হয়তো আপনিও রাসূল ﷺ-এর নগরী থেকে নিজের ভাষায় পবিত্র কুরআনের একটি সুন্দর উপহার নিয়ে ফিরতে পারবেন।

🤲 আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআন পড়া, বুঝা এবং তার আলোকে জীবন পরিচালনা করার তাওফিক দান করুন। আমীন।
গাজীপুর ট্রাভেলস এন্ড ট্যুরিজম
#মদিনা #মসজিদে_নববী #কুরআন #হজ #ওমরাহ

🎓 Study in Japan 🇯🇵 – তোমার স্বপ্ন এখন হাতের নাগালে!বিদেশে পড়াশোনা করতে চাও? উন্নত শিক্ষা, আধুনিক টেকনোলজি আর উজ্জ্বল ক্...
29/04/2026

🎓 Study in Japan 🇯🇵 – তোমার স্বপ্ন এখন হাতের নাগালে!

বিদেশে পড়াশোনা করতে চাও? উন্নত শিক্ষা, আধুনিক টেকনোলজি আর উজ্জ্বল ক্যারিয়ার গড়তে জাপান হতে পারে তোমার সেরা পছন্দ!

✨ কেন জাপান?
✔ বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা
✔ পার্ট-টাইম জবের সুযোগ
✔ স্কলারশিপ সুবিধা
✔ নিরাপদ ও আধুনিক জীবনযাপন
✔ পড়াশোনা শেষে স্থায়ী ক্যারিয়ারের সুযোগ

📚 *গাজীপুর ট্রাভেলস এন্ড ট্যুরিজম* তোমার পাশে সবসময়!
আমরা দিচ্ছি সম্পূর্ণ সাপোর্ট:
🔹 ইউনিভার্সিটি/ল্যাঙ্গুয়েজ স্কুল সিলেকশন
🔹 ডকুমেন্টেশন ও অ্যাপ্লিকেশন প্রসেস
🔹 ভিসা প্রসেসিং
🔹 জাপানিজ ল্যাঙ্গুয়েজ গাইডলাইন
🔹 প্রি-ডিপার্চার সাপোর্ট

💼 আমাদের অভিজ্ঞ টিম তোমার জাপান যাওয়ার পুরো প্রসেস সহজ করে দেবে!

📩 আজই ইনবক্স করো
📞 01967207800

🚀 তোমার জাপান যাত্রা শুরু হোক *গাজীপুর ট্রাভেলস এন্ড ট্যুরিজম* এর সাথে!

🎓🇦🇺 অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন এখন আর দূরের নয়!**গাজীপুর ট্রাভেলস এন্ড ট্যুরিজম** নিয়ে এসেছে আপনার জন্য সম্পূর্ণ নি...
16/04/2026

🎓🇦🇺 অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন এখন আর দূরের নয়!

**গাজীপুর ট্রাভেলস এন্ড ট্যুরিজম** নিয়ে এসেছে আপনার জন্য সম্পূর্ণ নির্ভরযোগ্য এবং প্রফেশনাল **Australia Student Visa Processing Service** ✈️

📚 কেন অস্ট্রেলিয়ায় পড়বেন?
✔ বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা
✔ পার্ট-টাইম কাজের সুযোগ
✔ পড়াশোনা শেষে PR (Permanent Residency) সম্ভাবনা
✔ আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার সুযোগ

💼 আমাদের সার্ভিসসমূহঃ
✅ ইউনিভার্সিটি ও কোর্স সিলেকশন গাইডলাইন
✅ Admission Application প্রসেসিং
✅ SOP (Statement of Purpose) তৈরি সহায়তা
✅ সম্পূর্ণ ভিসা ফাইল প্রস্তুত
✅ Interview Preparation
✅ দ্রুত এবং নির্ভুল সার্ভিস

⚡ কেন আমাদের বেছে নেবেন?
✔ অভিজ্ঞ ও দক্ষ টিম
✔ ট্রাস্টেড সার্ভিস
✔ শুরু থেকে শেষ পর্যন্ত ফুল সাপোর্ট
✔ সফলতার উচ্চ হার

🎯 আপনার স্বপ্নের গন্তব্য অস্ট্রেলিয়া—আজই শুরু করুন আপনার জার্নি!

📞 যোগাযোগ করুন এখনই:
01967207800
📍 অফিস: আমবাগ কোনাবাড়ি গাজীপুর ।

🌿 টাঙ্গর হাওর: যেখানে প্রকৃতি নিজেই গল্প বলে 🌊মেঘ ছুঁয়ে থাকা পাহাড়, নিচে নীলচে সবুজ পানির অসীম বিস্তার… দূরে ভেসে চলা ...
03/04/2026

🌿 টাঙ্গর হাওর: যেখানে প্রকৃতি নিজেই গল্প বলে 🌊

মেঘ ছুঁয়ে থাকা পাহাড়, নিচে নীলচে সবুজ পানির অসীম বিস্তার… দূরে ভেসে চলা নৌকা, আর চারপাশে পাখির ডাকে ভরে থাকা এক শান্ত জগৎ—এই হলো টাঙ্গর হাওর।

ভোরের কুয়াশা সরতে না সরতেই সূর্যের কোমল আলো যখন পানির বুকে পড়ে, তখন মনে হয় যেন স্বপ্নের ভেতর হাঁটছি। বাতাসে মিশে থাকে এক ধরনের নির্মলতা, যা শহরের ব্যস্ত জীবনে কখনোই খুঁজে পাওয়া যায় না।

এখানে সময় ধীরে চলে… মনও শান্ত হয়ে যায় অজান্তেই।
প্রকৃতির এত কাছাকাছি গিয়ে নিজেকে নতুন করে অনুভব করার এই সুযোগ কি হাতছাড়া করা যায়?

চলুন, একবার হারিয়ে যাই টাঙ্গর হাওরের সেই অপার সৌন্দর্যে… 🌱

Luggage Handling Hotline Numbers of All Airlines
28/03/2026

Luggage Handling Hotline Numbers of All Airlines

গাজীপুর ট্রাভেলস এন্ড ট্যুরিজম এর ক্ষুদে হাজী সাহেবরা পবিত্র মক্কা নগরীতে প্রচণ্ড ব্যস্ত সময় পার করছেন  , মাশআল্লাহ .......
27/12/2025

গাজীপুর ট্রাভেলস এন্ড ট্যুরিজম এর ক্ষুদে হাজী সাহেবরা পবিত্র মক্কা নগরীতে প্রচণ্ড ব্যস্ত সময় পার করছেন , মাশআল্লাহ ......আল্লাহ কবুল করুণ আমিন ।

 #২৯ ডিসেম্বর রাতে যাত্রা শুরু  #১ জানুয়ারি ২০২৬ রিটার্ন  টিকেট সহ ( এসি/ নন এসি বাস )  প্যাকেজ শুরু ১০৪৯৯/= টাকা থেকে ৩...
18/12/2025

#২৯ ডিসেম্বর রাতে যাত্রা শুরু #১ জানুয়ারি ২০২৬ রিটার্ন টিকেট সহ
( এসি/ নন এসি বাস )
প্যাকেজ শুরু ১০৪৯৯/= টাকা থেকে
৩ দিন ২ রাতের ট্যুর প্যাকেজ এর সেবা সমূহঃ

#ভ্রমণ_স্পট :
🛑▪আন্দারমানিক🐅
🛑▪জামতলা সী-বীচ🐅
🛑▪কটকা অফিস পাড় 🐅
🛑▪টাইগার পয়েন্ট 🐅
🛑▪হিরন পয়েন্ট 🐅
🛑▪করমজল 🐅
🛑▪ দুবলার চর 🐅
🛑 ক্যানেল ক্রজিং 🐅

#খাবার: প্রতিদিন ৫ বেলা স্নাক্স সহ ডবল মেনুর খাবার থাকবে। চা এবং কফির ব্যাবস্থা থাকবে পর্যাপ্ত।

িন:
সকাল ৭:৩০ খুলনা জেলখানা ঘাট থকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে যাবে। রুপসা এবং পশুর নদী ধরে খুলনা শিপইয়ার্ড,রুপসা ব্রিজ,রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মংলা বন্দর পাশে রেখে আমাদের শীপ চলবে হাড়বাড়িয়া বা আন্ধার মানিকের উদ্দেশ্যে।
দুপুরের খাবার খেয়ে নামবো আন্ধার মানিক ইকো-ট্যুরিজম কেন্দ্রে । আগে পিছে গান ম্যান রেখে সারিবদ্ধ ভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। মিষ্টি পানির পুকুর পার হয়ে ঢুকবো গভীর বনে৷ দু,পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়ের ছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে।প্রায় ১ মাইল ট্রেইল ঘুরে নবনির্মিত ওয়াচ টাওয়ার এ বিশ্রাম নিয়ে শীপে ফিরে আসবো। শীপে ফিরে বিকালের নাস্তা খাবো।

শীপ চলবে সাগরের মোহনায় অবস্থিত "কটকা অভয়ারণ্যে।

িন:
খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে আড়াই কিলো দূরের জামতলা সী বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব "সুন্দরবন" এবং 'বঙ্গপোসাগর " এর মিলন স্থান।

এরপর কাঁদা,শ্বাস মূল আর ভয়ংকর গড়ান বন পেরিয়ে যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে।
এরপর ফিরবো শীপে৷ সকালের নাস্তা করতে করতে শীপ যাবে হিরণ পয়েন্ট উদ্দেশ্যে।

হিরণ পয়েন্ট গা,ছমছমে ছন বনের ভিতর দিয়ে হাটবো। হরিণের পাল মাথা উচু করে আপনাকে দেখেই ছুটে পালাবে এবং আপনি বুঝবেন কেনো এখানকে বাঘের ডাইনিং বলা হয়। ছমছমে ভাব নিয়েই ফিরবো শীপে। শীপে করে যাবো দুবলার চর মনরম সুন্দর সী বীচে থাকবো সন্ধা পর্যন্ত। তারপর ফিরবো শীপে। শীপ চলবে করমজলের উদ্দেশ্যে।

িনঃ
করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ,বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শীপে ফিরে খুলনা/মংলার উদ্দেশ্যে যাত্রা করবো।

#নিরাপত্তা: 🐅
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VHF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

#সুন্দরবন_ভ্রমণের_করনীয় :🐅
🌿উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
🌿কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
🌿পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
🌿এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
🌿জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🌿যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🌿জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🌿গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🌿পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🌿স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🌿গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।

আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

#সাথে কি কি রাখতে হবে:
✅প্রয়োজনীয় ঔষধ।
✅টুথ ব্রাশ ও পেস্ট।
✅ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন
✅ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক, টেলিটক সিম কার্ড।
✅সাবান,শ্যাম্পু
✅রেইন কোর্ট বা ছাতা
✅ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।

#খাবার_ম্যানু:

⭕ িন:
🔹 সকাল: পড়াটা, সুজির হালুয়া, ডাল ভুনা, ডিম ভাজি, মিক্সড ভেজিটেবল, মধু, চা/কফি।
🔹বেলা ১১ টা- কেক, কলা ,চা/কফি।
🔹দুপুরে: সাদা ভাত, ভর্তা, মিক্স ভেজিটেবল, মাছের কারী, মুরগির কারী, ডাল ,সালাদ।
🔹সন্ধা:৬:০০ পুরি, চা/কফি।
🔹রাত্রে: এগ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চিংড়ি মালাইকারি, চাইনিজ ভেজিটেবল, সালাদ,সফট ড্রিংস, সুইট।

⭕ িন:
🔹সকালে ৫:৩০- বিস্কিট, চা/কফি।
🔹জঙ্গল সাফারিতে আপেল ।
🔹সকাল ৯ টা: ভুনা খিচুরি, বেগুন ভাজী, ডিমের কারি, আচার, সালাদ, চা/কফি।
🔹বেলা ১১ টা- পেয়ারা, চা/কফি।
🔹দুপুরে: সাদাভাত, ভর্তা, চিংড়ি শাক, ফিস কারি ,চিকেন কারি , ডাল, সালাদ।
🔹সন্ধা ৬টা- সিংগারা , চা/কফি।
🔹রাত্রে: পরাটা, চিকেন বারবিকিউ, ফিস বারবিকিউ, ডাল ভুনা, রাসিয়ান সালাদ, কোল্ড ড্রিংস।

⭕ িন:
🔹সকালে: সাদা ভাত, সবজী, ডিম ভাজি, বিভিন্ন ধরনের ভর্তা, ডাল, চা/কফি।

🔹বেলা ১১টা- পুরি, চা/কফি।
🔹দুপুরে- পোলাও , গরু /খাসির চুই ঝালের রেজালা, ডিমের মালাইকারি, বেগুন ভাজা, ডাল ভুনা, দই, সালাদ।

🔹বিকেলে- পাকুড়া, চা/কফি।

চা / কফির পর্যাপ্ত ব্যবস্থা আছে।

⭕বি দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।

👶 শিশু নীতিমালা:
০–৩ বছর: ফ্রি
৩–৭ বছর: ৫০% চার্জ (খাবার ও পারমিশনসহ)

15/12/2025

🕌 **হযরত আবু বকর সিদ্দীক (রা.)**

ইসলামের প্রথম খলিফা, রাসূলুল্লাহ ﷺ–এর সবচেয়ে ঘনিষ্ঠ সাথী।
সত্যবাদিতা, ত্যাগ ও আল্লাহভীতিতে তিনি ছিলেন অতুলনীয়।

ইসলামের কঠিন সময়ে তিনি তাঁর সম্পদ, শক্তি ও জীবন দিয়ে দ্বীনের পাশে দাঁড়িয়েছিলেন।
তাঁর জীবন আমাদের শেখায়—
**সত্যের পথে অটল থাকা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা।**

🤲 আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত আবু বকর (রা.)–এর আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।
video credit unknown....
📿 #ইসলামেরইতিহাস #সাহাবায়েকেরাম #ইসলাম

 #কা'বা ঘরে"  দুঃস্বপ্নের '২০শে নভেম্বর'  মাত্র ৪৬ বছর পূর্বে  স্থম্ভিত হয়ে গিয়েছিল মুসলিম জাহান। পুরো দু'সপ্তাহ বেদখল অ...
23/11/2025

#কা'বা ঘরে" দুঃস্বপ্নের '২০শে নভেম্বর' মাত্র ৪৬ বছর পূর্বে স্থম্ভিত হয়ে গিয়েছিল মুসলিম জাহান। পুরো দু'সপ্তাহ বেদখল অবস্থায় ছিল সবার 'পবিত্র কাবাঘর'। ২০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ক্বাবাঘরে তাওয়াফ হয়নি, মসজিদুল হারামে আজান ও জামা'আতে ছালাত আদায় পুরোপুরি বন্ধ ছিল।
২০ নভেম্বর ১৯৭৯ তারিখ, ১ মুহাররম, হিজরি ১৪০০ সাল। জিল-হজ্জ মাসের হজ্জ শেষ হয়ে গেলেও তখনও অনেক হাজী মক্কায় রয়ে গেছেন। মসজিদুল হারামে জামা'ত অনেক বড় হচ্ছিল। ফজরের জামা'আতে প্রায় এক লক্ষ মুসল্লি উপস্থিত ছিলেন।
সেদিন জামা'আত শুরুর একটু আগে কয়েকটি লাশ নিয়ে আসা হলো। প্রতিদিনই লাশ আসত; তবে, ঐদিন একটু বেশিই এলো। এটা নিয়ে কেউ অবশ্য সন্দিহান হন নি। ফরজ নামাজের পরে জানাজা হবে।
ইমামতি করতে এগিয়ে গিয়েছেন শায়খ মোহাম্মাদ আল-সুবাইল। কিন্তু লাশ বহনকারীরা এসে তাঁকে সরিয়ে দিল, স্বয়ংক্রিয় অস্ত্র বের করে শূন্যে গুলি ছুঁড়লো। একজন চিৎকার করে উঠলো, “ইমাম মাহদি আবির্ভূত হয়েছেন”। অস্ত্রধারীরা কফিনের ঢাকনা খুলে ফেলল। দেখা গেল- লাশ নয়, সেখানে ভর্তি আগ্নেয়াস্ত্র।
লাশবাহীরা অস্ত্র নিয়ে হেরেম শরিফের বিভিন্ন অংশেই অবস্থান নিলো। তারা গেটগুলো শিকল দিয়ে আটকে দিলো। এতে বাধা দিতে গিয়ে নিরস্ত্র দুজন সৌদী পুলিশ গুলিতে নিহত হলেন। হতবিহ্বল মুসল্লিরা কিছু বুঝে উঠতে পারার আগেই জিম্মি হয়ে গেলেন!
ক্বাবার সামনে দাঁড়িয়ে জুহাইমান আল ওতাইবি ভাষণ দিলেন। একপর্যায়ে তিনি নিজ ভগ্নিপতিকে “ইমাম মাহ্‌দি” হিসেবে উপস্থাপন করলেন এবং সকলের সামনে তার কাছে বায়াত গ্রহণ করলেন। এরপর অস্ত্রধারীরা সমবেতভাবে তার কাছে বায়াত গ্রহন করলো এবং মুসল্লিদেরকে যোগ দিতে আহ্‌বান জানালো।
দখলদাররা হেরেম শরিফের মাইক ব্যবহার করে তাদের বক্তব্য ও দাবী দাওয়া পেশ করতে থাকে। “যেহেতু ইমাম মেহেদী আবির্ভূত হয়েছে, তাই সৌদ বংশের রাজত্ব শেষ।” মাহদীর হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে সৌদদের চলে যেতে হবে।
হাদিসে ইমাম মাহ্‌দির যে পরিচয় পাওয়া যায়, তা ঐ ব্যক্তির সাথে মিলে গিয়েছিল। তার নাম ও পিতার নাম এবং নবী (সঃ) এর নাম ও পিতার নামে ছিল। এছাড়া, প্রতি শতাব্দির শুরুতে একজন মুজাদ্দিদ আবির্ভূত হবেন বলে বর্ণনা রয়েছে; সেই দিনটাও ছিল, হিজরি নতুন শতাব্দী শুরুর দিন!
ক্বাবা ঘর কেউ অস্ত্রের জোরে দখল করবে- এটা তখন কেউ ভাবেনি। আবার, হারাম শরীফে অস্ত্র বহন করা নিষেধ, তাই নিয়োজিত পুলিশরাও অস্ত্র ছাড়া ডিউটি করেন। মাইকে দখলকারীদের ঘোষণা শুনে পুলিশের বড় একটি দল দখলমুক্ত করতে যান, কিন্তু দখলকারীদের স্বয়ংক্রিয় অস্ত্রের তোপে তা ছিন্নভিন্ন হয়ে যান।
মক্কা থেকে সবাইকে সরিয়ে দেয়া হয়, ইন্টারন্যাশনাল টেলিফোন সার্কিট অফ করে দেয়া হয় এবং ঘটনা গোপন রেখে উদ্ধার অভিযান শেষ করার পরিকল্পনা করা হয়। কিন্তু সকালেই ওয়াশিংটন থেকে আন্তর্জাতিক মিডিয়ার কাছে এই ঘটনা ফাঁস হয়ে যায়! সংবাদ ছড়িয়ে পড়লে বিশ্বের দেশে দেশে মুসলিমরা বিক্ষোভে ফেটে পড়েন।
সন্দেহের তীর ছুটে যায় আমেরিকার দিকে। ইরানের সদ্য সফল ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ্‌ খামেনি তাৎক্ষণিক রেডিও ভাষণে আমেরিকাকে সরাসরি দায়ী করেন। পাকিস্থানে যুক্তরাষ্ট্রের দুতাবাস আগুনে পুড়িয়ে, ভাঙচুর করে মাটিতে মিশিয়ে দেয়া হয়। লিবিয়াতেও আমেরিকার দুতাবাস পুড়িয়ে দেয়া হয়।
এদিকে হারাম শরীফে রক্তপাত যেহেতু নিষিদ্ধ, উদ্ধার অভিযানে নিয়ে জটিলতা দেখা দেয়। সৌদী কর্তৃপক্ষ সিদ্ধান্তের জন্যে আলেমদের শরণাপন্ন হন। সিদ্ধান্তে পৌঁছতে আলেমদের বেগ পেতে হয়। একটি কারণ ছিল, জুহাইমান আল ওতাইবি নিজে অনেক বড় মাপের আলেম ছিলেন। তিনি ভয়ঙ্কর অন্যায় করে ফেলেছেন বটে, কিন্তু এতবড় একজন আলেম একদম না বুঝে কিছু করার কথা নয়- এই চিন্তায় সিদ্ধান্ত দিতে আলেমরা বিচলিত ছিলেন।
আলেমরা সিদ্ধান্ত দিলেন- সামরিক বিশেষজ্ঞরা অন্য উপায় বের করতে না পারলে দখলদারদেরকে আত্মসমর্পনের জন্য যথেষ্ট আহ্‌বান জানাতে হবে। তাতে কাজ না হলে আগ্নেয়াস্ত্রের ব্যাবহার করে রক্তপাতের ঝুঁকি নেয়া যেতে পারে। তবে, কত রক্তপাতে কাজটি সারা যায়- সেদিকে জোর দিতে হবে।
তবে, সৌদী সরকারে অন্য একটি কাজ করেছিল। তাড়াহুড়া না করে সময়ক্ষেপণের করে ওদেরকে ক্ষুধায় কাতর করার চেষ্টা করা হলো। কিন্তু দেখা গেল- তারা ব্যাপক পরিমাণ খেজুর নিয়ে প্রবেশ করেছিল এবং জমজম কূপ তাদের দখলেই ছিল। ফলে, এই প্রচেষ্টা ব্যার্থ হয়েছিল।
সৌদী বাহিনী কয়েকটি অভিযানও চালিয়েছিল; কিন্তু দখলকারীদের সুবিধাজনক অবস্থান, বিশেষত মিনারগুলো থেকে স্নাইপার আক্রমণে সেসব অভিযান ব্যার্থ হয়ে যায়। তাদের সুবিধা ছিল- একমাত্র গেটের ভিতরে অসংখ্য জিম্মি নিয়ে তারা অবস্থান করছিল। ফলে, তাদের উপর কনভেনশনাল অ্যাটাক করা ছিল অসম্ভব।
সরকার অতি গোপনে বন্ধু রাষ্ট্রগুলোর কাছে কৌশলগত সহযোগিতা চাইল। ফ্রান্সের জিআইজিএন কমান্ডো এগিয়ে এলো। কিন্তু পরিস্থিতি পর্যালোচনা করে তারা অভিযান চালানো থেকে বিরত থাকল। তারা সুইসাইডাল কমান্ডো দিয়ে অভিযান পরিচালনা করতে হবে মর্মে পরামর্শ দিল, যেটা তারা নিজেরা করতে পারবে না।
বিশ্বের এতগুলো মুসলিম থাকতে ক্বাবা উদ্ধারে "মরার জন্য প্রস্তুত" কমান্ডো হাজির করল একমাত্র পাকিস্থান! তারা দমকলের সাহায্যে ভিতরে প্রচুর পানি নিক্ষেপ করল এবং তাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে অনেককে হতাহত করে ফেলল। এরপর হারাম শরীফের অভ্যান্তরে চেতনানাশক গ্যাস ছুঁড়ে দিল। যদিও সন্ত্রাসীরা গ্যাস মাস্ক নিয়ে প্রবেশ করেছিল, তবে এতে অনেক লোক অচেতন হয়ে গেল। এরপর পাক এসএসজি কমান্ডোরা অভিযান চালিয়ে মসজিদুল হারাম দখলমুক্ত করে। ঐ কমান্ডো দলের একজন ছিলেন মেজর (পরবর্তী জেনারেল) পারভেজ মুশাররফ।
অভিযানে দখলদার মারা যায় ২৫৫ জন, আর আহত হয় ৫৬০ জন। মিলিটারি থেকে মারা যান ১২৭ জন, আর আহত হন ৪৫১ জন। কথিত ইমাম মাহদি গুলিতে নিহত হয়। মাস্টারমাইন্ড জুহাইমান ৬৭ জন ফলোয়ারসহ আরেস্ট হয়। তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
ঘটনাটি এত ছোট ও সহজ ছিল না। এত বড় ঘটনা দানা বেঁধে উঠতে অনেক কিছু ব্যাপার ছিল। আগ্রহীরা নিজ দায়িত্বে বিস্তারিত সংগ্রহ করে পড়ে নিতে পারেন‼️
তথ্যসূত্র সম্পাদনা
"Attack on Kaba Complete Video"। YouTube। ২৩ জুলাই ২০১১। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৩।
Da Lage, Olivier (২০০৬)। Géopolitique de l'Arabie Saoudite (French ভাষায়)। Complexe। পৃষ্ঠা 34। আইএসবিএন 2804801217।
Riyadh (১০ জানুয়ারি ১৯৮০)। "63 Zealots beheaded for seizing Mosque"। Pittsburgh Post-Gazette। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১০।
"কিভাবে মক্কার মসজিদ দখল আল-কায়েদাকে অনুপ্রাণিত করেছিল?"। ২০ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৭।
Miller, Flagg (২০১৫)। The Audacious Ascetic: What the Bin Laden Tapes Reveal About Al-Qa'ida। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। আইএসবিএন 9780190613396। সেই দশ শতাব্দী থেকে ইসলামের পবিত্র ভূমি এমন কোন দুর্ধর্ষ বাহিনী দ্বারা দখল হয়নি। আর এটা পুনর্দখলের জন্য ফ্রেঞ্চ কমান্ডোদের সহযোগিতাতেও সৌদি বিশেষ বাহিনীর দুই সপ্তাহ লেগে যায়।
Benjamin, The Age of Sacred Terror (2002) p. 90
Wright, Sacred Rage, (2001), p. 155
Benjamin, The Age of Sacred Terror, (2002) p. 90
Mecca – 1979 Juhaiman ibn Muhammad ibn Saif al Otaibi, Global Security
Lacey, Robert (২০০৯)। Inside the Kingdom : Kings, Clerics, Modernists, Terrorists, and the Struggle for Saudi Arabia। Viking। পৃষ্ঠা 31।
On This Day, 21 November, BBC
"Khomeini Accuses U.S. and Israel of Attempt to Take Over Mosques", by John Kifner, New York Times, 25 November 1979
Wright, Robin B., 1948. Sacred Rage: The Wrath of Militant Islam. Simon & Schuster, c 2001, p. 149
EMBASSY OF THE U.S. IN LIBYA IS STORMED BY A CROWD OF 2,000; Fires Damage the Building but All Americans Escape – Attack Draws a Strong Protest Relations Have Been Cool Escaped without Harm 2,000 Libyan Demonstrators Storm the U.S. Embassy Stringent Security Measures Official Involvement Uncertain, New York Times, 3 December 1979
Mackey, p. 234.
"Saudis behead zealots"। The Victoria Advocate। AP। ১০ জানুয়ারি ১৯৮০। #

Address

Https://maps. App. Goo. Gl/TFjrb3XktAavSf7S 7
Gazipur
1346

Telephone

+8801967207800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gazipur Travels & Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gazipur Travels & Tourism:

Shortcuts

  • Want your business to be the top-listed transport service?

Share