Al Buraq Hajj Kafela Tours & Travels

Al Buraq Hajj Kafela Tours & Travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Buraq Hajj Kafela Tours & Travels, Travel Service, Chattogram, Hathazari.

Al Buraq Hajj Kafela Tours & Travels হজ্ব, ওমরাহ এবং দেশি–বিদেশি ট্যুরে নির্ভরযোগ্য ভ্রমণ সেবা প্রদান করে। আপনার যাত্রা হোক নিরাপদ, আরামদায়ক ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ।

18/06/2026

🤲 দোয়া

হে আল্লাহ! তুমি আমাদের রব, আমরা তোমার দুর্বল বান্দা। তুমি আমাদের মাবুদ, তুমি ছাড়া আমাদের কোনো আশ্রয় ও সাহায্যকারী নেই।

হে পরওয়ারদিগার! প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল বিপদ, মুসিবত, ষড়যন্ত্র, জুলুম ও অন্যায় থেকে আমাকে এবং আমার পরিবারকে হেফাজত করুন। আমার সন্তান-সন্ততি, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন এবং সকল প্রিয়জনকে তোমার রহমতের ছায়ায় নিরাপদ রাখুন।

হে আল্লাহ! পৃথিবীর সকল মুসলিম ভাই-বোনকে জুলুম, নির্যাতন, যুদ্ধ, ক্ষুধা, দারিদ্র্য ও সকল বিপদ থেকে রক্ষা করুন। তাদের অন্তরে ঈমান, ধৈর্য ও শান্তি দান করুন।

হে দয়াময়! তুমি আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছ, অথচ আমরা তোমার নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করতে পারিনি। আমাদের ত্রুটি-বিচ্যুতি, গুনাহ ও অবহেলাগুলো ক্ষমা করে দিন।

হে আল্লাহ! আমাদের প্রতি নারাজ হবেন না। তোমার রহমত, ক্ষমা ও সন্তুষ্টি দ্বারা আমাদের জীবন ভরে দিন। আমাদেরকে এমন আমল করার তাওফিক দিন, যা তোমাকে সন্তুষ্ট করে। ঈমানের সাথে জীবন যাপন এবং ঈমানের সাথে মৃত্যু নসীব করুন।

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ

আমিন ইয়া রব্বাল আলামিন। 🤲🌹

18/06/2026

🌿 জুমার রাতের নসীহত 🌿

আজ জুমার ফজিলতময় রাত। আসুন আমরা সবাই বেশি বেশি ইবাদত, জিকির, দরূদ শরীফ ও দোয়ায় মশগুল থাকি। আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করি।

হে আল্লাহ! আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন, আমাদের অন্তরকে তাকওয়া ও ঈমানের আলোয় আলোকিত করুন।

হে আল্লাহ! আমাদের যেসব মুরুব্বি, আত্মীয়-স্বজন ও প্রিয়জন দুনিয়া থেকে চলে গেছেন, তাদের সকলকে ক্ষমা করুন, তাদের কবরকে জান্নাতের বাগানসমূহের একটি বাগান বানিয়ে দিন এবং জান্নাতুল ফিরদাউস নসীব করুন।

হে আল্লাহ! যারা এখনো জীবিত আছেন, তাদের সুস্থতা, নিরাপত্তা, হায়াতে তাইয়্যিবা, রিজিকের বরকত এবং সকল বিপদ-মুসিবত থেকে হেফাজত দান করুন। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের তাওফিক দিন, অসুস্থদের শিফা দিন এবং আমাদের সবাইকে নেক আমলের উপর অটল রাখুন।

আল্লাহ আমাদের সকলকে জুমার বরকত দ্বারা ধন্য করুন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন।

আমিন ইয়া রব্বাল আলামিন। 🤲🌹

18/06/2026

Address

Chattogram
Hathazari
4330

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Buraq Hajj Kafela Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category