Transit life & Beautiful World

Transit life & Beautiful World Speech from life,Beautiful scenery&Life event.

Transit life & Beautiful world is a page for interesting people who belives and support reallity.I 'm hopefully it will publish over world.

07/05/2025
12/01/2020

পরাজিত শুধুই প্রেমের টানে
--------------------------------
আমি যতোটা পথ হাঁটি ঠিক ততোটাই দূরবর্তী হয় এ আকাশ
আমি যতোবার ছুঁয়ে দেখতে চাই তাকে ততোবারই সে হাতছানি দ্যায় আমাকে
পড়ন্ত বিকেলে সোনালি রোদের গল্প লিখতে গিয়ে অমৃতাক্ষরে লেখা হয়ে যায় তার নাম
যার হিমালয় শান্ত ধ্রুব আঁখের চাহনিতে উৎফুল্লতায় পল্লবিত হয়ে ওঠে আমার বিমর্ষ ভূবন।

জীবন বৃক্ষের এই সংক্ষিপ্ত ডায়রী থেকে প্রতিদিন ঝরতে থাকে একটি করে মানিক্য পাতা
অলক্ষ্যে নিক্ষেপ হয় রেণু রচনার মনন তীর কোনো নীল শিকড়ের অরণ্যে কিংবা আদিগন্তে দীপালির স্বপ্নলতায়
দ্বীপের সবুজ ঘাসের সাথে প্রাতের শিশিরের ঐক্যতানে হঠাৎই মিশে যায় আমার প্রাণ কোনো উড়ন্ত বলাকার প্রাণে
যে কথা হয়নি বলা এখনো দাঁড়িয়ে বৃক্ষতলে তারই টানে তৃষিত হয় আত্মা প্রতি পলে পলে।

ভূবন জুড়ানো অথৈ হাসিতে আমার অন্ধলোকে জ্বেলেছিলো দীপ চীন সাগরের ঢেউ
থেমেছিলো পোড়া চিত্তের বোবা কান্না, নব বারতায় উন্মুখ হয়েছিলো স্বপ্নীল চন্দনের শত শত অঙ্কুর
আমি হার মানিনি কোনোদিন কোনোখানে তবে আজ আমি পরাজিত শুধুই প্রেমের টানে
ফিরবোই এবার আমি সুমোহিত হাস্নাহেনার অনিন্দ্যে মধুচন্দ্রিমার উচ্ছল গাঙশালিকের নীড়ে।

আমি ঘুরিনি কোনোদিন একতারা হাতে সন্ন্যাসবেশে পথে পথে
তবু এ প্রাণ আজ হয়েছে বাউল স্বদেশের বৈচি ফুলের মমত্বে
কৃষক যেখানে বছরের পর বছর হাঁটে সততার শিল্প লাঙ্গল হাতে
আমি ছুটে যাবো সেখানে, জোনাকির সাথে জ্বলবো প্রতিটি রাতে ।

---------------------
আক্তারুজ্জামান-মিন্টু
১০-০১-২০১৮

05/11/2019

এতটা পথ পেরিয়ে যখন দাঁড়িয়েছিলাম কিছুটা ক্লান্ত হয়ে, বিলাসী সূর্যের হাসিতে একটু স্নাত হওয়ার আশায়! কেনো যে হঠাৎ করে বিদ্রুপ মেঘ গ্রাস করলো পথের ধূলো? আঁধারের অন্তরালে অস্তমিত হলো স্বপ্নিল জাগ্রত রশ্মি!!

Address

Jessore

Telephone

+8801783985506

Website

Alerts

Be the first to know and let us send you an email when Transit life & Beautiful World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share