30/07/2023
“সপ্তাহে একটি বই পড়ি” সংগঠনের সাথে একদিন lসপ্তাহে একটি বই পড়ি সংগঠনের সদস্যবৃন্দ এবং এর প্রতিষ্ঠাতা জনাব মোঃ শাহজাহান কবীর সাহিত্য পাঠচক্র প্রতিবেশ অধ্যায়নের জন্য দুইটি জায়গা নির্ধারণ করেছে একটি হল লালন সাঁইজের মাজার অন্যটি রবীন্দ্রনাথের কুঠিবাড়ি l
বাঙালি কবি, সুরকার এবং বাউল সাধক ফকির লালন শাহ lসাঁইজির মাজার
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়া নামক স্থানে l লালন মেলা প্রতি বছর ২ বার অনুষ্ঠিত হয় একবার দোল পূর্ণিমার সময় অন্যবার কার্তিক মাসের ১ তারিখে l সাধারণত প্রতিবারই তিনদিনব্যাপী অনুষ্ঠান চলে l সে সময় দেশ-বিদেশ থেকে আগত লালন ভক্ত সাধু সন্ন্যাসীগনের মিলন মেলা ঘটে এখানে l
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদাহের রবীন্দ্রনাথের কুঠিবাড়িটি অবস্থিত l কুষ্টিয়া সদর থেকে রবীন্দ্র কুঠিবাড়িটির দূরত্ব 15 কিলোমিটার lকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৮৯ সালে শিলাইদাহের কুঠিবাড়িতে জমিদার হিসেবে আসেন l
তিনি 1901 সাল পর্যন্ত জমিদারি পরিচালনা করেন l
পদ্মা নদীর তীরে অবস্থিত কুঠিবাড়িটিতে বসে রবীন্দ্রনাথ রচনা করেছেন বিখ্যাত গ্রন্থ সোনার তরী, চিত্রা , চৈতালি এবং গীতাঞ্জলি কাব্যের অনুবাদের কাজ শুরু করেন l
#সপ্তাহে-একটি-বই-পড়ি #লালন #লালন-মেলা #রবীন্দ্রনাথের-কুঠিবাড়ি #কুষ্টিয়া #সোনার-তরী #চিত্রা #চৈতালি #গীতাঞ্জলি