Travel With Abir Hasan

Travel With Abir Hasan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Travel With Abir Hasan, Travel and transport, Puran Bogra.

"বাংলাদেশের প্রকৃতি, সংস্কৃতি আর ইতিহাসের গল্প খুঁজে ফিরি। ঘুরে দেখি শহর থেকে গ্রাম, পাহাড় থেকে সমুদ্র। আসুন, আমার সাথে নতুন চোখে দেখি আমাদের নিজের বাংলাদেশকে!"

📸
30/04/2025

📸

 #রমাদানের_শেষ_দশকে_এই_৫_টি_দুআ_বেশিবেশি_পাঠ_করুন১. দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভের দোয়াআরবি:رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنۡ...
28/03/2025

#রমাদানের_শেষ_দশকে_এই_৫_টি_দুআ_বেশিবেশি_পাঠ_করুন

১. দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভের দোয়া
আরবি:
رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنۡیَا حَسَنَةً وَّ فِی الۡاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ

বাংলা উচ্চারণ:
রব্বানা আ-তিনা ফিদ্‌দুনিয়া হাসানাতাঁও, ওয়া ফিল আখিরাতি হাসানাতাঁও, ওয়া কিনা ‘আজাবান্নার।

📖 অর্থ:
হে আমাদের প্রতিপালক! আমাদের দুনিয়াতেও কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও এবং আমাদের জাহান্নামের ‘আযাব থেকে রক্ষা করো।

📌 [সূরা আল-বাকারাহ ২:২০১]

২. নেককার স্ত্রী-সন্তান লাভের দোয়া
আরবি:
رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏

বাংলা উচ্চারণ:
রব্বানা হাব্‌ লানা মিন আজওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আ’ইউনিঁ, ওয়াজআলনা লিল্‌মুত্তাকিনা ইমামা।

📖 অর্থ:
হে আমাদের রব! আপনি আমাদের এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন, যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদের মুত্তাকীদের নেতা বানিয়ে দিন।

📌 [সূরা আল-ফুরকান ২৫:৭৪]

৩. নিজে ও বংশধরদের নামাজ কায়েমকারি হওয়ার দোয়া
আরবি:
رَبِّ اجۡعَلۡنِیۡ مُقِیۡمَ الصَّلٰوةِ وَ مِنۡ ذُرِّیَّتِیۡ ٭ۖ رَبَّنَا وَ تَقَبَّلۡ دُعَآءِ

বাংলা উচ্চারণ:
রব্বি-জ্‌আ’লনি মুকিমাস-সালাতি ওয়া মিন্ জুররিয়্যতি, রব্বানা ওয়া তাক্বাব্বাল দু’আ।

📖 অর্থ:
হে আমার প্রতিপালক! আমাকে নামাজ কায়েমকারী বানাও এবং আমার বংশধরদের মধ্য থেকেও। হে আমাদের প্রতিপালক! তুমি আমার দোয়া কবুল করো।

📌 [সূরা ইবরাহীম ১৪:৪০]

৪. আল্লাহর অনুগ্রহ কামনার দোয়া
আরবি:
رَبِّ اِنِّیۡ لِمَاۤ اَنۡزَلۡتَ اِلَیَّ مِنۡ خَیۡرٍ فَقِیۡرٌ

বাংলা উচ্চারণ:
রব্বি ইন্নি লিমা আন্‌যালতা ইলাইয়া মিন খাইরিন ফাক্বীর।

📖 অর্থ:
হে আমার পালনকর্তা! তুমি আমার প্রতি যে অনুগ্রহই করবে আমি তো তারই ভিখারী।

📌 [সূরা আল-কাসাস ২৮:২৪]

৫. ক্ষমা ও নিরাপত্তা লাভের দোয়া
আরবি:
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নাকা ‘আফুwwুন, তুহিব্বুল ‘আফওয়া, ফা’ফু ‘আন্নি।

📖 অর্থ:
হে আল্লাহ! তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতেই ভালোবাসো। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও।

📌 [সুনানে ইবনে মাজাহ, ৩৮৫০]

📿 এই দোয়াগুলো রমাদানের শেষ দশ দিনে বেশি বেশি পড়ুন এবং আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করুন। 🤲

"এক টুকরো চাঁদ, এক সমুদ্র আবেগ।"
26/03/2025

"এক টুকরো চাঁদ, এক সমুদ্র আবেগ।"

Address

Puran Bogra
5801

Alerts

Be the first to know and let us send you an email when Travel With Abir Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share