Joypurhat Bus Zone

Joypurhat Bus Zone Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Joypurhat Bus Zone, Bus Line, Joypurhat, Rajshahi.
(1)

জয়পুরহাট জেলার বাস সম্পর্কে সকল তথ্য জানতে, জানাতে এবং আপনার ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতে জয়েন করুন Joypurhat Bus Zone এ এবং জয়পুরহাট জেলার বাসের যেকোনো আপডেট সবার আসে পেতে পেইজটি ফলো দিয়ে পাশে থাকুন।

জয়পুরহাট-হিলি রুটের হানিফ এন্টারপ্রাইজ মার্সিডিজ বেঞ্জ ❤️অসাধারণ ছবিটি  তুলেছেন টিম জয়পুরহাট বাস জোন।
30/04/2026

জয়পুরহাট-হিলি রুটের হানিফ এন্টারপ্রাইজ মার্সিডিজ বেঞ্জ ❤️

অসাধারণ ছবিটি তুলেছেন টিম জয়পুরহাট বাস জোন।

22/04/2026

সন্ধ্যা হলে সব পাখি নীড়ে ফিরে আসে❤️

01/04/2026

জয়পুরহাট হিলি রুটের হানিফ গুলো এখানেই পার্কিং করে রাখা হয়❤️‍🔥
হিলি থেকে অসাধারণ ভিডিওটি করেছেন জনাব আবু রায়হান।

📣 ২০২৩ - ২০২৫ অর্থ বছরে চেয়ারম্যান ছিলেন - শ্যামলী এন আর ট্রাভেলস এর (রমেশচন্দ্র ঘোষ) 📍 ২০২৬ - ২০২৮ অর্থ বছরে চেয়ারম্যান...
16/03/2026

📣 ২০২৩ - ২০২৫ অর্থ বছরে চেয়ারম্যান ছিলেন - শ্যামলী এন আর ট্রাভেলস এর (রমেশচন্দ্র ঘোষ)

📍 ২০২৬ - ২০২৮ অর্থ বছরে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন - এস আর ট্রাভেলস এর ( জি.এম শহীদ)
এবং
জেনারেল সেক্রেটারি হয়েছেন - হানিফ এন্টারপ্রাইজ ছোট সেকশন এর ( মো: হানিফ সাহেব)

🏃‍♂️ এস আর ট্রাভেলস এবং হানিফ এন্টারপ্রাইজ ছোট সেকশনের হয়ত এবার ভিন্ন রকম পদ যাত্রা লক্ষ করা যাবে।

জয়পুরহাটের বাস সংক্রান্ত তথ্য জানতে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ Joypurhat Bus Zone এ

নবীন বরণ💫🔺রুট: হিলি-পাঁচবিবি-জয়পুরহাট-কালাই-মোকামতলা-বগুড়া-সিরাজগঞ্জ-শাহজাদপুর-পাবনা-কুষ্টিয়া-বরিশাল-পটুয়াখালী-কুয়া...
14/03/2026

নবীন বরণ💫

🔺রুট: হিলি-পাঁচবিবি-জয়পুরহাট-কালাই-মোকামতলা-বগুড়া-সিরাজগঞ্জ-শাহজাদপুর-পাবনা-কুষ্টিয়া-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা ।

⏰ সময়সূচী :
➡️ হিলি টু কুয়াকাটা ⬅️
হিলি হইতে বিকাল ৩:২০ মিনিট
জয়পুরহাট হইতে বিকাল ৪:২০ মিনিট
বগুড়া হইতে বিকাল ৫:৪৫ মিনিট
সিরাজগঞ্জ রোড হইতে সন্ধ্যা ৭:৩০ মিনিট
শাহজাদপুর হইতে রাত ৮:০০ মিনিট
♻️ কুয়াকাটা টু হিলি
কুয়াকাটা হইতে দুপুর ২:৩০ মিনিট
বরিশাল হইতে বিকাল ৫:৩০ মিনিট

📳সুপারভাইজার নম্বর: ০১৩০৫-৪০২১৮০, ০১৩০৫-৪০২১৮১

জয়পুরহাট বাস সংক্রান্ত তথ্য জানতে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ Joypurhat Bus Zone এ

শুভ জন্মদিন জয়পুরহাট।তৎকালে একটি অনগ্রসর ভিলেজ,  বগুড়ার পশ্চিম অংশের প্রত্যন্ত একটি পল্লী ছিল জয়পুরহাট । ১৬০০ থেকে ১৭০০ ...
26/02/2026

শুভ জন্মদিন জয়পুরহাট।
তৎকালে একটি অনগ্রসর ভিলেজ, বগুড়ার পশ্চিম অংশের প্রত্যন্ত একটি পল্লী ছিল জয়পুরহাট ।

১৬০০ থেকে ১৭০০ শতাব্দী পর্যন্ত জয়পুরহাটের ইতিহাস তেমন জানা যায় না কারন এ সময় ভারতবর্ষের ইতিহাসে জয়পুরহাটের কোন ভৌগলিক অবস্থান ছিল না। বহু বছর ধরে এ অঞ্চল গৌড়ের পাল এবং সেন রাজাদের রাজ্য ভুক্ত ছিল আর সে সময়ও জয়পুরহাট নামে কোন স্থানের নাম পাওয়া যায় নি এমন কি সে সময় জয়পুরহাটের পূর্ব অবস্থান বগুড়ারও কোন ভৌগলিক অবস্থান ছিল না। জয়পুরহাট অঞ্চল তখন ছিল পাঁচবিবি থানার অন্তর্গত । পূর্বে এই এলাকাটি চাতড়া ঘোড়াঘাট এবং পরে দিনাজপুরের অন্তর্ভুক্ত ছিল। বর্তমান জয়পুরহাট সদর এবং পাঁচবিবি উপজেলা নিয়ে এক সময় লালবাজার থানা গঠিত হয়। যমুনা নদীর তীরে এ লালবাজারেই তখন পোষ্ট অফিস স্থাপিত হয়। লালবাজারই তখন এ অঞ্চলের মানুষের প্রশাসনিক কেন্দ্র বিন্দু ছিল। মোঘল যুগে জেলাকে বলা হত সরকার ও থানাকে বলা হত পরগনা । ১৮২১ সালে সরকার ঘোড়াঘাট, সরকার কারবালাবাদ ও সরকার বাজুহাট -এর অংশ কিছু নিয়ে সৃস্টি হয় নতুন জেলা বগুড়া এরপর লাল বাজার থানা, জয়পুরহাট ও পাঁচবিবি থানা বিভক্ত হয়ে বগুড়া জেলার অন্তর্গত হয়। ১৯৭১ সালের জানুয়ারীতে বগুড়া জেলার একটি মহাকুমা হিসাবে জয়পুরহাটের অত্নপ্রকাশ ঘটে। ১৯৮৪ সালের ২৬ ফেব্রুয়ারীতে জয়পুরহাট জেলার মর্যাদা লাভ করে । (সাজেদুর রহমান সুমন এর লেখা থেকে)

ইংরেজ অবসানের পর গোটা ষাটেক মাড়োয়ারি সম্প্রদায়ের বসবাস , তৎকালীন ক্ষেতলাল থানা আজকের কালাই উপজেলার সমশিরা চৌধুরী বংশের মরহুম আকবর চৌধুরী বাহু প্রশস্ত করে প্রথম মুসলিম পরিবার হিসেবে জয়পুরহাটে বসবাস শুরু করেছিলেন। এরপরে ছিলেন সরদার নাসির উদ্দিন সাহেবের পরিবার।

ব্রিটিশ আমলের মানচিত্রে জয়পুরহাটের অস্তিত্ব খুঁজে পাওয়া না গেলেও পাকিস্তান এবং স্বাধীনতা-পরবর্তী সময়ে জয়পুরহাট শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি প্রভৃতি ক্ষেত্রে জয়পুরহাট নামটি বহুলব্যবহার হয় আসছে।

জয়পুরহাট জেলার আজ ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী ৷ ১৯৮৪ সালে আজকের এইদিনে বগুড়ার মহকুমা থেকে স্বতন্ত্র জেলা হিসেবে আত্মপ্রকাশ করে জয়পুরহাট। ৯৬৫.৪৪ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে জয়পুরহাট জেলা গঠিত। জেলার উত্তরে গাইবান্ধা ও দিনাজপুর জেলা এবং ভারত। দক্ষিণে বগুড়া ও নওগাঁ জেলা। পূর্বে বগুড়া ও গাইবান্ধা জেলা। পশ্চিমে নওগাঁ জেলা ও ভারত। তবে তৎকালে জয়পুরহাট ইউনিয়ন বোর্ডের সীমানা ছিল দক্ষিণে দেবীপুর, উত্তর-পূর্ব কাশিয়াবাড়ী এবং মাদারগঞ্জ , পূর্বে হারাইল, পশ্চিমে খঞ্জনপুর পর্যন্ত।

হিন্দু-বৌদ্ধ -মুসলিম -খ্রিস্টান, আদিবাসী গোষ্ঠী
সাঁওতাল, ওরাঁও, মুন্ডা, মহালী, মহন্ত, রবিদাস, রাজবংশী, সিং, তুরী প্রভৃতি জাতিগোষ্ঠীর মানুষ এই জেলার বসবাস করেন।

জেলা শহরের পূর্ব ও পশ্চিমে বয়ে গেছে নদী। ছোট যমুনা- জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলায়, তুলসী গঙ্গা- জয়পুরহাট সদর, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা
চিরি নদী-জয়পুরহাট সদর উপজেলা ( চকবরকত ইউপি)
হারাবতি নদী - পাঁচবিবি ও ক্ষেতলাল উপজেলার কোল ঘেঁষে দক্ষিণে প্রবাহিত হয়েছে।

জেলার ভূপ্রকৃতি এবং প্রাকৃতিক পরিবেশ এই জেলার মানুষের মানসিক গঠনপ্রকৃতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। ফলে এই জেলার মানুষ অত্যন্ত সহজ সরল এবং নরম প্রকৃতির।

প্রতিষ্ঠার ৪২ বছর পরও এখনও এই জেলাটি কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। জেলা শহর এখনো পরিকল্পিত নয়, মানসিক বিকাশ প্রক্রিয়া থেকে এখনো অনেকে পিছিয়ে আছে। সৃজনশীল কাজের উপস্থিতি একেবারেই কম। প্রগতিশীল রাজনীতি, শিক্ষা ও সংস্কৃতির প্রবহমান ধারা বারবার হোঁচট খেয়েছে এখানে।

৪২বছরে জেলাবাসীর একটিই চাওয়া, গুণগত উন্নয়ন ধারা অব্যাহত রেখে প্রগতিশীল রাজনীতি ও সংস্কৃতির বিকাশ ঘটিয়ে একটি সুন্দর জেলা গড়ে তুলতে দায়িত্বশীল ব্যক্তিরা স্ব-স্ব ক্ষেত্রে দায়িত্ব পালন করবে।

জয়পুরহাটবাসী কে জন্মদিনের শুভেচ্ছা।

-লালন হোসেন

25/02/2026

আলহামদুলিল্লাহ্‌.... আজ পবিত্র মাহে রমজানের ৮ম রোজা....

22/02/2026

হানিফ এন্টারপ্রাইজ মিতশুবিশি ফুসো বি এম নন এসি ❤️

📸অসাধারণ ভিডিও করেছেন জনাব ইমরান

22/02/2026

অরিন ট্র্যাভেলস মার্সিডিজ বেঞ্জ এসি ❤️

📸অসাধারণ ভিডিও করেছেন জনাব ইমরান

📢 নোটিশআগামী ১৯ ফেব্রুয়ারি তারিখ থেকে পবিত্র মাহে রমজান মাস শুরু হচ্ছে।এই মাসের পবিত্রতা ও আধ্যাত্মিকতা বজায় রাখার লক্ষ্...
17/02/2026

📢 নোটিশ

আগামী ১৯ ফেব্রুয়ারি তারিখ থেকে পবিত্র মাহে রমজান মাস শুরু হচ্ছে।
এই মাসের পবিত্রতা ও আধ্যাত্মিকতা বজায় রাখার লক্ষ্যে রমজান মাস জুড়ে Joypurhat Bus Zone – এর কোনো গ্রুপে গান-বাজনা সংযুক্ত কোনো ভিডিও, রিলস বা এ ধরনের কনটেন্ট এপ্রুভ করা হবে না। ( গজল - ইসলামিক ব্যাকগ্রাউন্ড সাউন্ড অনুমোদিত)

রমজান আত্মসংযম, ইবাদত ও আত্মশুদ্ধির মাস। তাই সকল সদস্যদের প্রতি অনুরোধ—এই মাসে ধর্মীয় ও নৈতিক শালীনতা বজায় রেখে গ্রুপে পোস্ট ও কার্যক্রম পরিচালনা করবেন।

সবার সহযোগিতা একান্ত কাম্য।
— এডমিন প্যানেল

এস আর ট্র্যাভেলস ব্র্যান্ড নিউ প্যাকেট মার্সিডিজ বেঞ্জ এসি বাস শিডিউল,,ঢাকা থেকে রাত ১১ঃ২০ মিনিট , হিলি থেকে দুপুর ১:৩০ ...
06/02/2026

এস আর ট্র্যাভেলস ব্র্যান্ড নিউ প্যাকেট মার্সিডিজ বেঞ্জ এসি বাস শিডিউল,,

ঢাকা থেকে রাত ১১ঃ২০ মিনিট , হিলি থেকে দুপুর ১:৩০ মিনিট , জয়পুরহাট থেকে দুপুর ২:৪৫ মিনিট।

📸 টিম জয়পুরহাট বাস জোন।

18/11/2025

হানিফ এন্টারপ্রাইজ এর বহরে থাকা জয়পুরহাট রুটের জাপানি মিতশুবিশি ফুসো নন - এসি বাস জয়পুরহাট এর পানে আপন গতিতে ছুটে চলছে ❤️

📸 অসাধারণ ভিডিও টি করেছেন জনাব সজল ইসলাম ❤️

Address

Joypurhat
Rajshahi
5900

Alerts

Be the first to know and let us send you an email when Joypurhat Bus Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category