24/02/2026
ঈদ যাত্রায় ট্রেনের টিকিট বিক্রয়ের সমাচার:
ঈদ অগ্রিম যাত্রায় ০৩/০৩/২০২৬ তারিখ বিক্রয় হবে ১৩/০৩/২০২৬ তারিখের টিকিট পর্যায়ক্রমে ০৯/০৩/২০২৬ তারিখ বিক্রয় হবে ১৯/০৩/২০২৬ তারিখের টিকিট।
ঈদ পরবর্তী যাত্রায় ১৩/০৩/২০২৬ তারিখ বিক্রয় হবে ২৩/০৩/২০২৬ তারিখের টিকিট এবং পর্যায়ক্রমে ১৯/০৩/২০২৬ তারিখ বিক্রয় হবে ২৯/০৩/২০২৬ তারিখের টিকিট।
রেলের পশ্চিমাঞ্চলের(রংপুর,রাজশাহী,খুলনা বিভাগ) টিকিট বিক্রয় হবে সকাল ৮:০০টা এবং পূর্বাঞ্চলের(চট্টগ্রাম,ময়মনসিংহ,সিলেট বিভাগ) টিকিট বিক্রয় হবে দুপুর ২:০০ টায়।
টিকিট শতভাগ অনলাইনে অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে কাটতে হবে। ঈদ যাত্রার কোনো টিকিট ফেরত বা রিফান্ড হবেনা।
ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করে বিক্রয় হবে ২০,২১ এবং ২২ তারিখের টিকিট।
একজন যাত্রী অগ্রীম যাত্রায় এবং ফিরতি যাত্রায় ১ বার করে মোটা ২ বার একত্রে ৪ টি করে মোট ৮ টি টিকিট কাটতে পারবে।
কিছু রুটে চলবে ঈদ স্পেশাল ট্রেন
১.চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম
২.ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা
৩.ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার
৪.ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ
৫.জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর...