07/09/2026
টাঙ্গুয়ার হাওর সবচেয়ে সুন্দর বর্ষা শেষে, শরৎ ও হেমন্তে!
শরৎ এর এই সময়ে হাওর বিষণ্ণ সুন্দর!
স্বচ্ছ নীল আকাশে মেঘেরা খুব ছুটোছুটি করে, হুট করেই দমকা হাওয়ায় নুপুরের শব্দের মতো করে বৃষ্টি নামে । কিছুক্ষণ পরেই প্রেমিকার মতো অভিমান ভুলে চকচকে রোদ এসে পরে নৌকার গলুইএ!
বিকেলে মায়ের প্রথম শাড়ির আঁচলের মতো রঙিন হয়ে উঠে আকাশ । যেন বিধাতা সব রং দিয়ে আঁকা কোন ক্যানভাস!
রাতের আকাশে উথলে পরে নক্ষত্রের মেলা। কোমল বাতাস মেখে উল্কাপিণ্ড দেখতে দেখতে কেটে যায় নক্ষত্রের রাত ।
এতকিছুর সাথে হাওরের মাছ, হাঁস আর নানা রকম সুস্বাদু খাবার তো থাকছেই!!
এতকিছুর পরেও এই সময়ে হাওর থেকে দূরে থাকা যায়..?