Explore with Deb

Explore with Deb Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Explore with Deb, Travel Service, Rikabibazar, Sylhet.

দক্ষিণ কোরিয়াগামী যাত্রীদের জন্য জরুরী সতর্কবার্তা, ১ কোটি ওন পর্যন্ত জরিমানার ঝুঁকি ⚠️🇰🇷প্রবাসী আব্দুল মজিদ চাচা দক্ষিণ...
17/01/2026

দক্ষিণ কোরিয়াগামী যাত্রীদের জন্য জরুরী সতর্কবার্তা, ১ কোটি ওন পর্যন্ত জরিমানার ঝুঁকি
⚠️🇰🇷

প্রবাসী আব্দুল মজিদ চাচা দক্ষিণ কোরিয়া গিয়ে ৭০ লাখ ওন জরিমানার মুখোমুখি হলেন। কারণ কী জানেন?

চাচার লাগেজে গরুর মাংস ভুনা আর হাঁসের মাংস দিয়েছিল চাচি। আমাদের আবেগের এই রান্না করা খাবারগুলোই অনেক সময় প্রবাস জীবনে কাল হয়ে দাঁড়ায়।

বাংলা এভিয়েশনের পরামর্শ: আপনি যে দেশে যাবেন, আগেই সেদেশের কাস্টমস রুলস জেনে নিন। কী নিতে পারবেন আর কী নিতে পারবেন না—এই সামান্য জানার চেস্টা আপনাকে বড় ধরণের বিপদ থেকে বাঁচাতে পারে।

সাম্প্রতিক সময়ে আফ্রিকান সোয়াইন জ্বর, বার্ড ফ্লু এবং পা-ও-মাউথ রোগের প্রাদুর্ভাব ঠেকাতে দক্ষিণ কোরিয়ার ইনচন বিমানবন্দর (Incheon Airport) কর্তৃপক্ষ এবং দেশটির কৃষি মন্ত্রণালয় এখন কঠোর অবস্থানে।

যা জানা আপনার জন্য অত্যন্ত জরুরি:

১. এখন থেকে ইনচন বিমানবন্দরে প্রবেশকারী সকল বিদেশী যাত্রীর সমস্ত লাগেজ বিশেষ এক্স-রে মেশিনের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে। কোনো প্রকার নিষিদ্ধ পণ্য লুকিয়ে পার করার আর কোনো সুযোগ নেই।

২. মাংস ও মাংসজাত পণ্য: গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস বা শুকরের মাংস। সেটি কাঁচা হোক, রান্না করা (ভুনা/কাবাব), ক্যানজাত, শুকনা বা প্রক্রিয়াজাত (সসেজ/হ্যাম/বিফ জার্কি)—সবই নিষিদ্ধ।

• ডিম ও দুগ্ধজাত পণ্য: কাঁচা ডিম, ডিমের গুঁড়ো, দুধ, পনির, মাখন।
• উদ্ভিদজাত পণ্য: কাঁচা ফলমূল, সবজি, বীজ এবং মাটিযুক্ত গাছপালা।

৩. নিষিদ্ধ পণ্য ডিক্লারেশন বা ঘোষণা ছাড়া বহন করলে ধরা পড়লে সর্বনিম্ন ১ কোটি কোরিয়ান ওন (বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ৮-৯ লক্ষ টাকা) পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি দেশটিতে প্রবেশাধিকার বাতিল (Entry Ban) বা ভিসা বাতিলের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

💡 বাংলা এভিয়েশনের অনুরোধ: যারা বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন, তারা ব্যাগেজে কোনো প্রকার মাংস, শুঁটকি বা কাঁচা খাবার বহন করা থেকে বিরত থাকুন। আপনার শখের একটু খাবার বা প্রিয়জনের দেওয়া রান্না করা মাংস আপনার জীবনের বড় উপার্জনের একটি অংশ জরিমানায় শেষ করে দিতে পারে।
নিজে সচেতন হোন এবং অন্য যাত্রীদের সচেতন করতে পোস্টটি শেয়ার করুন। মনে রাখবেন, নিয়ম মানাই নিরাপদ ভ্রমণের মূল চাবিকাঠি।

07/01/2026

বাংলাদেশিদের জন্য আমেরিকার ভিসায় নতুন কড়াকড়ি:

দিতে হবে ৫ থেকে ১৫ হাজার ডলারের জামানত।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নতুন এক পাইলট প্রোগ্রামের অধীনে এখন থেকে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের মার্কিন B1/B2 (ভ্রমণ ও ব্যবসা) ভিসা পাওয়ার জন্য ‘ভিসা বন্ড’ বা আর্থিক জামানত প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।

বাংলাদেশের নাগরিকদের জন্য এই নিয়ম ২১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হতে যাচ্ছে।

ভিসা ইন্টারভিউয়ের সময় কনস্যুলার অফিসার নির্ধারণ করবেন আপনাকে কত টাকা জামানত দিতে হবে। এর পরিমাণ হতে পারে ৫,০০০ ডলার, ১০,০০০ ডলার অথবা ১৫,০০০ ডলার।

এই অর্থ কোনো এজেন্ট বা থার্ড পার্টির কাছে নয়, বরং সরাসরি মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন প্ল্যাটফর্ম (Pay.gov) এর মাধ্যমে জমা দিতে হবে।

✈️ যারা এই বন্ড দিয়ে ভিসা পাবেন, তারা যুক্তরাষ্ট্রের যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে পারবেন না তাদের অবশ্যই নিচের তিনটি বিমানবন্দরের যেকোনো একটি দিয়ে প্রবেশ ও প্রস্থান করতে হবে:

১. জন এফ. কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (JFK), নিউ ইয়র্ক।
২. ওয়াশিংটন ডুলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (IAD)।
৩. বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (BOS)।

টাকা ফেরত পাবেন কখন?
সঠিক সময়ে (ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে) যুক্তরাষ্ট্র ত্যাগ করলে অথবা ভিসার মেয়াদে ভ্রমণ না করলে এই টাকা স্বয়ংক্রিয়ভাবে ফেরত পাওয়া যাবে।

⚠️ টাকা বাজেয়াপ্ত হবে যদি....
• কেউ অনুমোদিত সময়ের চেয়ে বেশি দিন অবস্থান (Overstay) করেন।
• সেখানে গিয়ে স্ট্যাটাস পরিবর্তন বা রাজনৈতিক আশ্রয়ের (Asylum) আবেদন করেন।

ওভারস্টে বা অবৈধভাবে থেকে যাওয়ার হার কমানোর লক্ষ্যেই যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে।

Source: US Department of State (Gov)

01/01/2026

স্রীলংকা ভিসা (ETA) কিভাবে নিজে করবেন?
স্রীলংকা ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) খুব সহজেই অনলাইনে করতে পারেন। নিচে ধাপগুলো অনুসরণ করুন:

প্রস্তুতি নিন

আপনার কাছে নিম্নলিখিত তথ্য রাখতে হবে (কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না, শুধু ইনফরমেশন লাগবে):

পাসপোর্ট কপি

হোটেল বুকিং ডিটেইলস (যেখানে থাকবেন)

ফ্লাইট টিকিট তথ্য

স্টেপ বাই স্টেপ প্রসেস

1. ETA অফিসিয়াল ওয়েবসাইটে যান
👉 eta.gov.lk

2. ভিসা টাইপ সিলেক্ট করুন

যদি ২৪-৪৮ ঘণ্টার বেশি থাকতে চান → Tourist Visa

যদি শুধু ট্রানজিটে ঢুকবেন → Transit Visa

3. ভিসা ফি

ট্যুরিস্ট ভিসা: $20+ (প্রায় ৩০ দিনের জন্য, Double Entry সুবিধা)

ট্রানজিট ভিসা: ফ্রি

4. পেমেন্ট মেথড

আন্তর্জাতিক কার্ড (যেখানে ডলার এন্ডোর্স আছে)

5. অ্যাপ্লিকেশন ফরম পূরণ করুন

আপনার নাম, পাসপোর্ট তথ্য

ইমেইল ঠিকানা (সঠিকভাবে চেক করুন)

ফ্লাইট ইনফরমেশন

হোটেল অ্যাড্রেস

6. সাবমিট করুন ও অপেক্ষা করুন

সাবমিট করার পর প্রায় ১০ মিনিটের মধ্যে ETA অনুমোদন ইমেইলে চলে আসবে।

ইমেইল থেকে ETA কপি প্রিন্ট করে রাখুন।

✅ গুরুত্বপূর্ণ টিপস:

✔ ভিসার মেয়াদ: ৩০ দিন পর্যন্ত
✔ ডাবল এন্ট্রি সুযোগ
✔ কোনো ডকুমেন্ট আপলোড করতে হয় না
✔ ইমেইল ঠিকানা সঠিকভাবে দিন

Explore with Deb

24/12/2025

ছুটির দিনে ভ্রমণ নয় — ভ্রমণের জন্য ছুটি নিন।

কক্সবাজারে বর্তমানে পর্যটকের চাপ অত্যন্ত বেশি। বিশেষ করে ২৭ ডিসেম্বর পর্যন্ত প্রায় ৯৯% হোটেল ও রিসোর্ট সম্পূর্ণ বুকড অবস্থায় রয়েছে।

👉 যাদের আগে থেকে নিশ্চিত রুম বুকিং নেই, তাদের জন্য বিশেষ অনুরোধ—
এই সময়ের মধ্যে কক্সবাজারে ভ্রমণ থেকে বিরত থাকুন। কারণ:

শেষ মুহূর্তে এসে রুম না পাওয়ার ঝুঁকি খুব বেশি
অতিরিক্ত ভিড়ের কারণে হোটেলের ভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে
শীতের রাতে পরিবারসহ রাস্তায় সময় কাটানোর মতো বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে

পরামর্শ:
✔ ভ্রমণের আগে অবশ্যই রুম বুকিং নিশ্চিত করুন
✔ হোটেলের সাথে আগেই চেক-ইন টাইম জানিয়ে রাখুন
✔ সম্ভব হলে ভিড় কমার পর (২৭ ডিসেম্বরের পর) ভ্রমণ পরিকল্পনা করুন
সচেতন থাকুন, নিরাপদ থাকুন —
সুন্দর ভ্রমণ মানেই আগাম প্রস্তুতি।

ধন্যবাদ৷ ❤️

23/12/2025

বাংলাদেশের শিক্ষার্থীরা পরীক্ষায় A+ পায়, কিন্তু ইন্টারভিউতে কথা বলতে পারে না কেন?
(Research-Based, Resourceful Written Content)

বাংলাদেশে প্রতিবছর হাজারো শিক্ষার্থী GPA 5 / A+ অর্জন করে। কিন্তু বাস্তবতা হলো ইন্টারভিউ বোর্ডে বসলে তাদের অনেকেই নিজের নাম, দক্ষতা বা শক্তি আত্মবিশ্বাসের সঙ্গে প্রকাশ করতে পারে না। এই বৈপরীত্যটা কাকতালীয় নয় এটি সিস্টেমিক সমস্যা।

নিচে গবেষণা, শিক্ষা-মনোবিজ্ঞান ও জব মার্কেটের বাস্তব অভিজ্ঞতার আলোকে কারণগুলো বিশ্লেষণ করা হলো।

⃣ শিক্ষা ব্যবস্থা “স্মরণশক্তি” মাপে, “দক্ষতা” নয়
বাংলাদেশের কারিকুলাম মূলত নির্ভর করে -
মুখস্থবিদ্যা
নির্দিষ্ট উত্তর
সময়ের মধ্যে লিখে শেষ করা

সমস্যা:
ইন্টারভিউতে কেউ আপনার মুখস্থ উত্তর চায় না। চায়
আপনি কীভাবে ভাবেন
কীভাবে ব্যাখ্যা করেন
চাপের মধ্যে কীভাবে নিজেকে প্রকাশ করেন

👉 পরীক্ষায় A+ = ভালো স্মরণশক্তি
👉 ইন্টারভিউতে সফলতা = কমিউনিকেশন + চিন্তাশক্তি + আত্মবিশ্বাস

এই দুইটা এক জিনিস নয়।

⃣ ক্লাসরুমে কথা বলা শেখানো হয় না
একজন শিক্ষার্থী স্কুল–কলেজ–বিশ্ববিদ্যালয় সব মিলিয়ে প্রায় ১৫–১৮ বছর ক্লাসে বসে থাকে।
কিন্তু সে সময়ে -
Present করা শেখে না
Debate / discussion খুব কম করে
প্রশ্ন করলে অনেক সময় discourage করা হয়

ফলাফল:
👉 শিক্ষার্থী শেখে চুপ থাকতে
👉 কিন্তু ইন্টারভিউ চায় outspoken মানুষ

⃣ ইংরেজি শেখানো হয় “পাস করার জন্য”, ব্যবহার করার জন্য নয়
বাংলাদেশে অধিকাংশ শিক্ষার্থী ইংরেজি পারে -
গ্রামার রুল
রাইটিং ফরম্যাট
Reading comprehension

কিন্তু পারে না -
নিজেকে স্পষ্টভাবে introduce করতে
নিজের কাজ explain করতে
spontaneous কথা বলতে
কারণ ইংরেজি শেখানো হয় exam-oriented, communication-oriented নয়।

⃣ আত্মবিশ্বাস গড়ে তোলার কোনো কাঠামো নেই
Psychology অনুযায়ী, confidence তৈরি হয় practice ও feedback থেকে।
কিন্তু আমাদের শিক্ষাব্যবস্থায় -
ভুল করলে শাস্তি
প্রশ্ন করলে লজ্জা
কথা বললে “over-smart” ট্যাগ
ফলে শিক্ষার্থী ধীরে ধীরে -
“আমি না বললেই ভালো”
এই mindset তৈরি করে ফেলে।

⃣ সফট স্কিলসকে “অপ্রয়োজনীয়” ভাবা হয়
Time management, communication, teamwork, leadership - এসবকে এখনো অনেক জায়গায় বলা হয়
“Extra” “পড়াশোনার বাইরের বিষয়”

কিন্তু গবেষণা বলছে,
চাকরিতে টিকে থাকার ৭৫–৮৫% নির্ভর করে soft skills
টেকনিক্যাল স্কিল মানুষকে চাকরি দেয়,সফট স্কিল মানুষকে প্রোমোশন দেয়।

⃣ ইন্টারভিউ কালচার সম্পর্কে আগে থেকে এক্সপোজার নেই
বিদেশে শিক্ষার্থীরা -
mock interview দেয়
career counselling পায়
early stage থেকেই presentation করে

বাংলাদেশে অধিকাংশ শিক্ষার্থী প্রথম ইন্টারভিউতে গিয়েই প্রথম শিখে ইন্টারভিউ কী!

⃣ পরিবার ও সমাজও রেজাল্টকেই সবকিছু ভাবে
শিশুকাল থেকেই শোনা যায় -
“রেজাল্ট কেমন?”
“A+ পাইছো?”

কিন্তু কেউ জিজ্ঞেস করে না-
“তুমি কীভাবে কথা বলো?”
“তুমি টিমে কাজ করতে পারো?”
“নিজেকে উপস্থাপন করতে পারো?”

👉 ফলে শিক্ষার্থীর ফোকাস থাকে নম্বরে, দক্ষতায় নয়।

A+ পাওয়া মানে যোগ্য হওয়া নয়।
যোগ্য হওয়া মানে -
নিজের কথা পরিষ্কারভাবে বলা
নিজের দক্ষতা প্রমাণ করা
চাপের মধ্যে সিদ্ধান্ত নেওয়া
এগুলো কারিকুলাম শেখায় না,

এগুলো শেখাতে হয় আলাদা করে, সচেতনভাবে।
সমাধান কোথায়?
✅Early stage থেকেই soft skills training
✅Communication-focused learning
✅Practice-based education
✅Career readiness mindset

শিক্ষার্থীদের আর শুধু পরীক্ষায় পাশ করানো নয়,
তাদের প্রফেশনাল লাইফের জন্য প্রস্তুত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

18/12/2025

Short Bike Trip to Alveena Garden.

আলভিনা গার্ডেন (Alveena Garden) বাংলাদেশের একটি উল্লেখযোগ্য কৃষি পর্যটন কেন্দ্র যেখানে ১৭ একর জমিতে গড়ে ওঠেছে এক সুবিস্...
18/12/2025

আলভিনা গার্ডেন (Alveena Garden) বাংলাদেশের একটি উল্লেখযোগ্য কৃষি পর্যটন কেন্দ্র যেখানে ১৭ একর জমিতে গড়ে ওঠেছে এক সুবিস্তৃত আনারস বাগান। সিলেট জেলার গোপালগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের পাহাড়লাইন রোডের দক্ষিণভাগ চৌধুরীপাড়া গ্রামে অবস্থিত। আলভিনা গার্ডেন এর প্রাকৃতিক সৌন্দর্য ও নয়নাভিরাম দৃশ্যপটে বিমোহিত হয়ে পর্যটকরা এখানে এসে ভালো সময় কাটাচ্ছেন। আলভিনা গার্ডেন এ দেখা মিলবে আনারস, কাজু বাদাম, কফি ও লেবু বাগান। একই সঙ্গে এখানে গড়ে ওঠেছে পর্যটন শিল্প।

Address

Rikabibazar
Sylhet
3100

Opening Hours

Monday 11:00 - 18:00
Tuesday 11:00 - 18:00
Wednesday 11:00 - 18:00
Thursday 11:00 - 18:00
Sunday 11:00 - 18:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Explore with Deb posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category