Canada Diary - কানাডার দিনলিপি

Canada Diary - কানাডার দিনলিপি এখানে আসার পর দৈনন্দিক বিষয়, সমস্যা, সম্ভাবনা আর অভিজ্ঞতা নিয়ে এই পেইজের লিখা গুলো। হয়তো কারো কারো জন্য এই অভিজ্ঞতাগুলো উপকারে লাগতে পারে।

09/14/2026
নীরব বিকেলে এভাবেই একাকী পায়ে হাঁটা পথ চলা যায়..!
09/13/2026

নীরব বিকেলে এভাবেই একাকী পায়ে হাঁটা পথ চলা যায়..!

Bell Island-এর  #2 Mine Newfoundland-এর ইতিহাসের অন্যতম অসাধারণ ও কিছুটা ভৌতিক-রোমাঞ্চকর heritage site। এখানে শুধু একটি ...
09/09/2026

Bell Island-এর #2 Mine Newfoundland-এর ইতিহাসের অন্যতম অসাধারণ ও কিছুটা ভৌতিক-রোমাঞ্চকর heritage site। এখানে শুধু একটি পুরোনো খনি দেখা যায় না- সমুদ্রের তলদেশের নিচে কীভাবে হাজার হাজার মানুষ iron ore খনন করত, সেই বাস্তব ইতিহাসের ভেতরে ঢুকে পড়া যায়।
#2 Mine-এর ইতিহাস:
Bell Island-এর Wabana এলাকায় iron-ore mining শুরু হয় 1895 সালের দিকে এবং 1966 সালে খনি বন্ধ হয়ে যায়। প্রায় ৭১ বছর ধরে এখানে mining চলেছে। এই সময় Bell Island-এর iron ore উত্তর আমেরিকা ও ইউরোপের steel industry-তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সবচেয়ে অবাক করা বিষয় হলো - এটি ছিল submarine mine। অর্থাৎ miners শুধু পাহাড় বা মাটির নিচে নয়, Conception Bay-এর সমুদ্রতলের নিচ দিয়েও কয়েক কিলোমিটার পর্যন্ত tunnel করে iron ore তুলতেন। Bell Island-এর খনিগুলোকে একসময় বিশ্বের সবচেয়ে বড় submarine iron-ore mining operation হিসেবে বিবেচনা করা হতো।
কাজটা কতটা কঠিন ছিল?
খনিতে কাজ ছিল অত্যন্ত বিপজ্জনক। পুরুষদের পাশাপাশি খুব অল্প বয়সী ছেলেরাও mining কাজে যুক্ত ছিল। স্থানীয় ইতিহাসে ১২ বছর বয়সী ছেলেদের candleli খনির শ্রমিকরা অন্ধকার, পানি, ধুলা, ধস এবং সমুদ্রের নিচে কাজ করার ঝুঁকি নিয়ে প্রতিদিন নিচে নামতেন। হাজার হাজার পরিবার এই mining industry-র ওপর নির্ভরশীল ছিল।
সমুদ্রের নিচে mining - সবচেয়ে আশ্চর্য ব্যাপার:
আপনি যখন #2 Mine-এর ভিতরে যাবেন, তখন যে tunnel দেখবেন সেটি কোনো movie set বা replica নয়। মূল tunnel এবং mining- এর সময় ব্যবহৃত অনেক equipment এখনও সেখানে রয়েছে।
Mine বন্ধ হওয়ার পর অনেক machinery ও rail equipment সেখানেই থেকে যায়। ফলে underground tour-এ পুরোনো rail tracks, mine cars এবং mining equipment দেখা যায়।

বর্তমান ২০ cad টিকেট কেটে ১ ঘন্টার tour-এ প্রায় 650 feet underground walking route রয়েছে এবং জায়গাটি সারা বছর প্রায় 6–7°C ঠান্ডা থাকে। তাই গরমের দিনেও jacket নেওয়া ভালো।

Casa Loma:আমার সামনের এই সুন্দর ভবনটির নাম Casa Loma. টরন্টোর প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা Casa Loma শুধু একটি প্রাসাদ নয়,...
08/27/2026

Casa Loma:
আমার সামনের এই সুন্দর ভবনটির নাম Casa Loma. টরন্টোর প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা Casa Loma শুধু একটি প্রাসাদ নয়, এটি কানাডার ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্যের এক অসাধারণ সাক্ষী। ১৯১১ থেকে ১৯১৪ সালের মধ্যে এটি নির্মাণ করেন কানাডার শিল্পপতি ও ধনকুবের Sir Henry Pellatt। ইউরোপের দুর্গের আদলে তৈরি এই প্রাসাদে রয়েছে প্রায় ৯৮টি কক্ষ, গোপন সুড়ঙ্গ, বিশাল লাইব্রেরি, টাওয়ার ও সুন্দর বাগান।
তবে এই রাজকীয় স্বপ্নের গল্পের শেষটা ছিল বেশ বেদনাদায়ক। নির্মাণের বিপুল খরচ, কর ও আর্থিক সংকটের কারণে Pellatt শেষ পর্যন্ত Casa Loma ছেড়ে দিতে বাধ্য হন। পরবর্তীতে বাড়িটি বিভিন্ন কাজে ব্যবহৃত হলেও সময়ের সঙ্গে এটি City of Toronto তাদের দখলে নিয়ে টরন্টোর অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনায় পরিণত করেছে।
আজ Casa Loma শুধু একটি পর্যটন আকর্ষণ নয়, বরং টরন্টোর সেই সময়ের শিল্পায়ন, উচ্চবিত্ত সমাজ ও কানাডার পুরোনো ঐতিহ্যের জীবন্ত স্মারক। এর প্রতিটি কক্ষ যেন এক শতাব্দী আগের এক স্বপ্নের গল্প বলে।

There’s something about Newfoundland that makes you slow down, breathe, and just enjoy the little things.Simple, peacefu...
08/13/2026

There’s something about Newfoundland that makes you slow down, breathe, and just enjoy the little things.
Simple, peaceful, and beautiful in its own way.

Cow Vetch:রাস্তার ধারে সবুজের মাঝে ফুটে থাকা এই বেগুনি ফুলটি হল Cow Vetch বা Tufted Vetch, মটর পরিবারের একটি বহুবর্ষজীবী...
08/11/2026

Cow Vetch:
রাস্তার ধারে সবুজের মাঝে ফুটে থাকা এই বেগুনি ফুলটি হল Cow Vetch বা Tufted Vetch, মটর পরিবারের একটি বহুবর্ষজীবী লতা। এর আদি বিস্তৃতি ইউরোপ ও এশিয়ার বিভিন্ন অঞ্চলে; পরবর্তীতে কৃষি, পশুখাদ্য ও বাগানচর্চার মাধ্যমে উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। ফলে কানাডার অনেক অঞ্চলে এটি এখন রাস্তার ধারে, ঘাসভূমি ও খোলা জমিতে স্বাভাবিকভাবেই দেখা যায়। ঐতিহাসিকভাবে Vetch-জাতীয় উদ্ভিদ কৃষিকাজে ও পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হত।
প্রকৃতির সৌন্দর্য আর কৃষি-ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন যেন এই ছোট্ট বুনো ফুলটি।

ছবির ফুলটির নাম Weigela। সাদা ও হালকা গোলাপি রঙের ছোট ছোট ঘণ্টার মতো ফুলগুলো গুচ্ছাকারে ফুটে আছে, যা সবুজ পাতার মাঝে অসা...
08/09/2026

ছবির ফুলটির নাম Weigela। সাদা ও হালকা গোলাপি রঙের ছোট ছোট ঘণ্টার মতো ফুলগুলো গুচ্ছাকারে ফুটে আছে, যা সবুজ পাতার মাঝে অসাধারণ সুন্দর দেখায়। এটি একটি জনপ্রিয় শোভাময় ঝোপজাতীয় গাছ, যা বাগান ও পার্ক সাজাতে ব্যবহৃত হয়। সাধারণত বসন্তের শেষভাগ থেকে গ্রীষ্মের শুরুতে প্রচুর ফুল ফোটে।
প্রকৃতির সৌন্দর্য যে কতটা সহজ ও নিঃশব্দ হতে পারে, এই ফুলের গাছটি তার সুন্দর একটি উদাহরণ। সাদা ফুলের মাঝে গোলাপি কুঁড়িগুলো যেন সবুজের ভেতর ছোট ছোট রঙের ছোঁয়া।

হলুদ হকউইড (Yellow Hawkweed) রাস্তার ধারে সবুজের ভিড়ে ফুটে থাকা এই ছোট ছোট হলুদ ফুলগুলো প্রকৃতির এক অপূর্ব সরল সৌন্দর্যে...
08/08/2026

হলুদ হকউইড (Yellow Hawkweed)
রাস্তার ধারে সবুজের ভিড়ে ফুটে থাকা এই ছোট ছোট হলুদ ফুলগুলো প্রকৃতির এক অপূর্ব সরল সৌন্দর্যের প্রতিচ্ছবি। দেখতে অনেকটা ড্যান্ডেলিয়নের মতো হলেও এটি Hawkweed গোত্রের ফুল, যা গ্রীষ্মকালে Newfoundland- এর রাস্তার পাশ, ঘাসের মাঠ ও খোলা জায়গায় দেখা যায়। উজ্জ্বল হলুদ পাপড়িগুলো যেন সবুজের মাঝে ছড়িয়ে থাকা ছোট ছোট সূর্য।
আসলে প্রকৃতি কখনো বড় আয়োজন করে সৌন্দর্য দেখায় না; কখনো রাস্তার পাশের অচেনা একটি ফুলই থামিয়ে দেয় পথচলা।

08/08/2026

Address

St. John's , ON
A1B

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+16138905607

Website

Alerts

Be the first to know and let us send you an email when Canada Diary - কানাডার দিনলিপি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Transport Service in St. John's ?

Share