Explorewith2cupchai

Explorewith2cupchai Travel � more worry less

Winter really a season for travel and picnic. In this particular season many flowers you find here and there.Below there...
29/03/2023

Winter really a season for travel and picnic. In this particular season many flowers you find here and there.

Below there are some places in West Bengal where you can find flower garden.

1. Khirai ( Purba Medinipur District)
2. Naskar Dighi ( purba Medinipur District)
3. Janabar (Purba Medinipur District)
4. Shyampur- Parlanka (purba Medinipur)

পুরী স্পেশাল ট্রেন
02/03/2023

পুরী স্পেশাল ট্রেন

04/02/2023
দা-জা -ক -দু -বাতালসারি -বিচিত্রপুর ছাড়িয়ে ভুশেন্ডশ্বর যাওয়ার পথে চন্দ্রবালি খাটি এর কাছে চোখে পড়ে বিশাল এলাকা জুড়ে সুবর...
03/02/2023

দা-জা -ক -দু -বা

তালসারি -বিচিত্রপুর ছাড়িয়ে ভুশেন্ডশ্বর যাওয়ার পথে চন্দ্রবালি খাটি এর কাছে চোখে পড়ে বিশাল এলাকা জুড়ে সুবর্ণরেখা বিলীন হচ্ছে বঙ্গোপসাগরে। সেই দৃশ্য এর আজও ভুলিনি। সেই গল্প নইলে অন্য কোনোদিন। মনে প্রশ্ন ছিলো এরপরের কি কি Sea Beach রয়েছে? সেই চিন্তা থেকেই দা -জা -ক -দু -বা।

কি এই দা -জা -ক -দু -বা ? সেটা নইলে ক্রমশ প্রকাশ্য। কথায় বলে আগে দূরের টা দিয়ে শুরু করতে হয়। সেইমতো শীতের প্রবল কাঁপুনি নিয়ে উড়িষ্যা অভিমুখে বাইক নিয়ে যাত্রা শুরু হয়। হলদিপদা থেকে বামদিক বরাবর আরো কিছুদূর যাওয়ার পর প্রথম গন্ত্যবে পৌঁছে যাই। বেলা তখন গড়ে ৯টা বেজে গেছে।

১. দু - দুবলাগাডি সমুদ্র সৈকত -

সুমদ্র সৈকতে ঢোকার অনেক আগেই দেখা যায় I LOVE DUBLAGADI এর একটা সেলফি পয়েন্ট। তারপর বালিয়াড়ি আর ঝাউ গাছের জঙ্গল পেরিয়ে সমুদ্র। এখানে সমুদ্র সময়ের বিচারে কাছে কিংবা দূরে সরে যায়। আমরা যখন পৌঁছে ছিলাম তখন সমুদ্রের ফেলা যাওয়া জলে বাচ্চারা ছুটোছুটি করে বেড়াচ্ছে। শীতকালের কয়েকটা মাস বাদ দিলে বাকি সময় প্রায় ফাঁকা বা নির্জন থাকে এই সমুদ্র সৈকত। চারপাশে মাঝে মাঝে লাল কাঁকড়ার উঁকিঝুঁকি দেখতে পাওয়া যায়। কিছু চা -বিস্কুট এর দোকান ও রয়েছে দেখলাম। চারপাশে পিকনিক ও হচ্ছে দেখা গেলো। মূলত এখানে সবাই Beach Camp বুকিং করেই আসেন। সেখানে তিন থেকে চার বেলার খাওয়ার ও থাকা Include থাকে। টেন্ট থেকে মাড হাউস সবই রয়েছে। যেমন দাম -তেমন ধাম। নিরিবিলিতে সময় কাটান -পরিবার কে সময় দিন আর কি চাই ? পিকনিক করার প্ল্যান না থাকলে খাওয়ার সঙ্গে রাখবেন। সেই অর্থে ভাতের হোটেল এখানে পাবেন না।
যদিও Beach Camp গুলোতে কথা বলে ম্যানেজ করতে পারেন।
এখানে আসার সবচেয়ে সহজ উপায় হলো বালেশ্বর রেল স্টেশনে নেমে গাড়ী রিসার্ভ করে আসুন কিংবা Beach Campগুলোতে আগে থেকে ফোন করে গাড়ী স্টেশনে আনিয়ে নিন। দরদামের উপর নির্ভর করবে কত নেবে ? তবে ৭০০-১০০০ এর মধ্যে ধরে রাখুন। সড়কপথে আসলে হলদিপদা থেকে বাম দিকের রাস্তা ধরুন।

https://goo.gl/maps/YrMmRSq1cagtULy77

কয়েকটি Beach Camp এর নাম ও ফোন নম্বর (সার্ভিস কেমন তা জানি না। কারণ আমি থাকিনি )

A ) Triple R Camp - ৭৮৭৩৬৬৭৬৩৭/৯৭৭৭৮৫৫৩৩-----www.triplercamp.in
B) Camp With Care -৯৭১১১০৭৩৩৯
C) Galaxy Nature Camp -৯৭৪৮৩৬০৮৩০/৮৯৮৪৯৫৪০২৩
D) Ocean Breeze Retreat -৮০৯৩০৯২৩৬০/৮২৪৯০০৮৭৯৮
এছাড়া আরো হয়তো রয়েছে। ....

২. বা - বাগদা সমুদ্র সৈকত -

বাগদা চিংড়ি থেকে বাগদা নাকি ভাবতে গিয়ে জানলাম গ্রামটার নাম বাগদা। দুবলাগাডি সমুদ্র সৈকত থেকে ১ থেকে ১.৫ কিমি। মনে হয় তারও কম। আমি তো দিব্যি হেঁটে হেঁটে দুবলাগাডি থেকে বাগদা চলে গিয়েছিলাম। একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। বিশেষ আকর্ষন কিছুই নেই। ফাঁকা নিরিবিলি সমুদ্র সৈকত ,লাল কাঁকড়া আর ছোট ছোট ঝিনুকের ছড়াছড়ি। এখানেও সেই থাকার জন্য Beach Camp রয়েছে। এখানে আসার রুট ও একই। বালেশ্বর রেল স্টেশন থেকে এখানের দূরত্ব ৩৪ কিমির মতন।

https://goo.gl/maps/4dVaEej8xS6DZksm7

কয়েকটি Beach Camp এর নাম ও ফোন নম্বর (সার্ভিস কেমন তা জানি না। কারণ আমি থাকি নি )

A )MyEcoCamp-৭০০৮৩৪৯৩৫৩/৭৮৪৯০১৮৮৬৮------www.myecocamp.in

B) Vi-Kings -৬২৯০৯৫২৫৯৮

C ) Sea Safari Beach Camp -৯৪৩৭৩১৬১৭৬/৭৩৮১৩৬০৭২৩

এছাড়া আরো হয়তো রয়েছে। ....

Note: Beach Camp থেকেই দরাদরি করে গাড়ী নিয়ে ঘুরে আসতে পারেন চাঁদিপুর সমুদ্র সৈকত ,পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ,নীলগিরি ,Blue Lake ,ইমামি জগন্নাথ মন্দির ,ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। এছাড়া
Beach Camp থেকে ৪০০-৫০০ টাকার বিনিময়ে বোটে করে নদী দিয়ে মোহনা অব্দিও নিয়ে যাওয়ারও ব্যবস্থা রয়েছে।

৩. ক - কসাফল সমুদ্র সৈকত -

ভরা শীতের মরশুমেও একটি -দুটি লোক ছাড়া এখানে আমরা কাউকে দেখিনি। সাদা বালি -লাল কাঁকড়া আর অফুরন্ত নীরবতা ,কখন যে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। চারপাশে ঘন ঝাউ গাছের ভেতর দিয়ে ছুটে বেড়াতে মন্দ লাগবে না। গ্রামের পরেই যে এমন শান্ত -নীরব সমুদ্র সত্যি খুব অবাক লাগে। চারপাশ এতো পরিষ্কার অন্য সমুদ্র সৈকতে দেখা পাওয়া ভার। এখানে থাকার বা খাওয়ার কোনো ব্যবস্থা নেই। দুবলাগাডি থেকেও ঘুরে যেতে পারেন। Google Maps এ well Marked . সড়কপথে আসলে ভেলোরা চৌক থেকে কসাফল সমুদ্র সৈকত যাওয়ার রাস্তা ধরুন। পিকনিক করতে পারেন। সঙ্গে কিছু খাওয়ার নেবেন যদি পিকনিকের আয়োজন না থাকে। ছোট গাড়ী নিয়ে যাবেন।

https://goo.gl/maps/AFhA5rg4FuhHppGk7

৪. জা - জামুনাসুল সমুদ্র সৈকত -

গান্ধী চৌক থেকে বাম দিক বরাবর যাওয়ার পর অনেকখানি গেলে চোখে পড়ে জামুনাসুল সমুদ্র সৈকত। উড়িষ্যা সরকারের একটি পান্থনিবাস কে বামদিকে রেখে সোজা একটি নড়বড়ে সেতু পেরিয়ে তারপর শুরু হয় ঝাউবন দিয়ে দেখা যায় দূরে সুমদ্র। দেখবেন সারি সারি মাছ ধরার নৌকা দাঁড়িয়ে যেন জটলা করছে। কাঁকড়ার পেছনে ছুটে বেড়ানো কিংবা বসে থেকে নৌকা গুলোর দুলুনি দেখা সবই আপনার উপর। পিকনিক করতে চাইলেও নো চিন্তা। থাকার জন্য রয়েছে একটি মাত্র পান্থনিবাস।

https://goo.gl/maps/mwcsdAuWuToqSebC9

পান্থনিবাসে থাকার ফোন নম্বর -৮৩৩৭৯২৭৪৯৮(খাওয়ার খরচ আলাদা )

৫. দা - দাগারা সমুদ্র সৈকত -

বর্তমানে বেশ পরিচিত এবং ঐদিন সবচেয়ে বেশী লোক বোধহয় এখানেই গেছিলো। পিকনিক করার ভিড় ছিলো এখানে দেখার মতন। পুরীর মতন এখানে বালিতে বিভিন্ন কারুকার্য কিছু ছেলে করছিলো।
সমুদ্র সৈকতে আইসক্রিম থেকে বসার চেয়ার সব কিছুই পেয়ে যাবেন। থাকার জন্য রয়েছে বেশ কিছু হোটেল ও Beach ক্যাম্প। নিরিবিলিতে দুটো দিন কাটাতে চাইলে এই জায়গাটিও মন্দ নয়।

https://goo.gl/maps/igzoQELCS77mFsN28

কয়েকটি Beach Camp এর নাম ও ফোন নম্বর (সার্ভিস কেমন তা জানি না। কারণ আমি থাকি নি )

A. Dagara Nature Camp----93428624387
B. Crown Of India Hotel and Restaurant ----9986610640
C. Paradise Complex Homestay-----8093849995/7008004307
D. Hotel Laxmipriya----9040224379 www.hotellaxmipriya.in

আপনারা শুরু করুন দাগারা দিয়ে। যদিও আমি এইসব গুলি একদিনেই দেখা শেষ করেছিলাম। Beach Camp এর থাকা বা খাওয়ার অভিজ্ঞতা বাদ দিয়ে জায়গাগুলি কেমন দেখতে চাইলে নিচের লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন -
https://youtube.com/playlist...

অনেক তথ্য হয়তো বাদ থেকে গেলো আপনারা জানলে কমেন্ট বক্সে লিখে আরো আমাদের সমৃদ্ধ করুন।
নিচে কিছু ছবি দিয়ে দিলাম

★★★★★ · Tourist information center

29/01/2023

।।মোরগ লড়াই।।

24/01/2023

Full Video out soon...

17/01/2023

Tomorrow @8 AM

12/01/2023

This Sunday

Address

Debra
Debra
721160

Alerts

Be the first to know and let us send you an email when Explorewith2cupchai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Explorewith2cupchai:

Share

Category