Jatinga TV - জাটিঙ্গা টিভি

Jatinga TV - জাটিঙ্গা টিভি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jatinga TV - জাটিঙ্গা টিভি, Gauhati.

বাতিল রেল
25/07/2026

বাতিল রেল

অসমের রাজ‍্যাপালের সঙ্গে দেখা করে UCC বাতিলের দাবি জানালেন বর্তমান বিধায়ক তথা প্রাক্তন সাংসদ  বদরুদ্দিন আজমল।           ...
06/07/2026

অসমের রাজ‍্যাপালের সঙ্গে দেখা করে UCC বাতিলের দাবি জানালেন বর্তমান বিধায়ক তথা প্রাক্তন সাংসদ বদরুদ্দিন আজমল।

30/06/2026

আজ মাননীয় মন্ত্রী অশোক সিংঘল ডিব্রুগড়ের AMCH পরিদর্শন করেন। তিনি AMCH কর্তৃপক্ষের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে অংশ নেন। এই বৈঠকে মন্ত্রী বিমল বরা ও বিধায়ক প্রশান্ত ফুকন উপস্থিত ছিলেন।

স্পা-এর আড়ালে দেহ ব্যবসা: শিলচর ইম্পেরিয়াল মহলে পুলিশের অভিযান, আটক ২৬ জন যুবক-যুবতী৷
25/06/2026

স্পা-এর আড়ালে দেহ ব্যবসা: শিলচর ইম্পেরিয়াল মহলে পুলিশের অভিযান, আটক ২৬ জন যুবক-যুবতী৷

উধারবন্দে ধসে পড়ল নবনির্মিত সেতুর একাংশ, বিচ্ছিন্ন একাধিক এলাকাউধারবন্দের সোনাছড়া এলাকার ডলু নদীর ওপর নবনির্মিত সেতুর ...
24/06/2026

উধারবন্দে ধসে পড়ল নবনির্মিত সেতুর একাংশ, বিচ্ছিন্ন একাধিক এলাকা

উধারবন্দের সোনাছড়া এলাকার ডলু নদীর ওপর নবনির্মিত সেতুর একাংশ মঙ্গলবার রাতের ভারি বর্ষণের জেরে ধসে পড়েছে। এর ফলে সোনাছড়া, অমরানগর, সত্যনগর ও সিরিশথল এলাকার সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেতুর ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে যান চলাচল বন্ধ থাকায় এলাকাবাসী চরম দুর্ভোগের মুখে পড়েছেন। ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 : কোরবানি নিষিদ্ধ হলো ভাইরেল মহিষ ডোনাল্ড ট্রাম্পের। এই মহিষটি আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নামে ভাইরেল হয় সাম...
29/05/2026

: কোরবানি নিষিদ্ধ হলো ভাইরেল মহিষ ডোনাল্ড ট্রাম্পের। এই মহিষটি আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নামে ভাইরেল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। কারণ, অনেকের ধারণা মহিষটির চোখ ও লোমের ডোনাল্ড ট্রাম্পের সাথে যথেষ্ট মিল রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সরকারের গৃহমন্ত্রণালয় আজ ঈদের দিনে এই মহিষটির কোরবানি নিষিদ্ধ করেছে।

 : মণিপুর সরকারের বাড়তি মাথাব্যথা!পণ্যবাহী ট্রাক চলাচলে দিতে হচ্ছে স্কর্ট।জাতিগত সংঘর্ষে দীর্ঘদিন ধরেই অস্থির মণিপুর। রা...
26/04/2026

: মণিপুর সরকারের বাড়তি মাথাব্যথা!

পণ্যবাহী ট্রাক চলাচলে দিতে হচ্ছে স্কর্ট।

জাতিগত সংঘর্ষে দীর্ঘদিন ধরেই অস্থির মণিপুর। রাজ্যের বিভিন্ন প্রান্তে সহিংসতা ও উত্তেজনার কারণে স্বাভাবিক জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। বিশেষ করে সড়ক যোগাযোগ ব্যবস্থায় দেখা দিয়েছে গুরুতর সংকট, যার প্রভাব পড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহে।
পরিস্থিতি সামাল দিতে প্রশাসন কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পণ্যবাহী ট্রাকগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে এখন কনভয় পদ্ধতি চালু করা হয়েছে। জানা গিয়েছে, প্রতি ১০টি ট্রাকের একটি বহর তৈরি করে তাদের আগে ও পিছে সশস্ত্র নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হচ্ছে। সংবেদনশীল এলাকা অতিক্রমের সময় এই স্কর্ট ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে।
এই ব্যবস্থার ফলে খাদ্যদ্রব্য, ওষুধসহ জরুরি পণ্য পরিবহন কিছুটা স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। তবে ঘনঘন সংঘর্ষ, অবরোধ এবং নিরাপত্তা ঝুঁকির কারণে এখনও পরিবহন পুরোপুরি স্বাভাবিক হয়নি। সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বিরাজ করছে।

শ্রীভূমিতে পুলিশের অভিযানে দুটি অবৈধ চুলাই মদের কারখানা ধ্বংস, নষ্ট করা হল ১,৫০০ লিটার মদ অবৈধ মদ কারবারের বিরুদ্ধে জোরদ...
28/01/2026

শ্রীভূমিতে পুলিশের অভিযানে দুটি অবৈধ চুলাই মদের কারখানা ধ্বংস, নষ্ট করা হল ১,৫০০ লিটার মদ

অবৈধ মদ কারবারের বিরুদ্ধে জোরদার অভিযানে বড় সাফল্য পেল শ্রীভূমি পুলিশ। রাতাবাড়ি থানার অধীন কালাছড়া চা বাগান ও চরগোলা চা বাগান এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ চুলাই মদ তৈরির আড্ডা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযানের সময় মদ তৈরির জন্য প্রস্তুত রাখা বিপুল পরিমাণ ফারমেন্টেড মিশ্রণ (ম্যাশ) ধ্বংস করা হয়, যার পরিমাণ আনুমানিক ১,৫০০ লিটার। ঘটনাস্থল থেকে মদ তৈরির বিভিন্ন ড্রাম, পাত্র ও সরঞ্জাম উদ্ধার করে নষ্ট করা হয়েছে।
এই ধরনের অবৈধ মদ উৎপাদন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। অভিযানের মাধ্যমে এলাকায় দীর্ঘদিন ধরে চলা বেআইনি মদ ব্যবসার বড় চক্রের হদিস মিলতে পারে বলেও অনুমান করা হচ্ছে।
অবৈধ মদ প্রস্তুত ও পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সুত্রে জানা গিয়েছে।
পুলিশের এই অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Address

Gauhati

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jatinga TV - জাটিঙ্গা টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share