28/04/2026
ঋষিরাজ ভট্টাচার্য, “টিম করিমগঞ্জ”-এর স্বত্তাধিকারী, মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।।
শ্রীভূমি জেলার উদীয়মান যুবক ও প্রতিভাবান ক্রীড়াবিদ "সায়ন দাস" এর দুইটি কিডনি বিকল হওয়ার মর্মান্তিক সংবাদ পাওয়া মাত্রই তিনি আর দেরি না করে তাঁর উন্নত চিকিৎসার জন্য এককালীন ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন।
এই মহান উদ্যোগ শুধু একটি আর্থিক সহায়তা নয়, এটি একজন মানুষের জীবন বাঁচানোর আন্তরিক প্রয়াস, যা প্রকৃত মানবিকতার পরিচয় বহন করে। আজকের দিনে এমন নিঃস্বার্থ সহানুভূতি ও দায়িত্ববোধ সত্যিই বিরল। ঋষিরাজ ভট্টাচার্যের এই মহৎ দানশীলতা আমাদের সমাজে সহমর্মিতা, সহানুভূতি এবং মানবতার বার্তা ছড়িয়ে দেয়।
অন্যদিকে, সায়ন দাস একজন প্রতিশ্রুতিশীল ক্রীড়াবিদ, যার সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু আকস্মিক এই কঠিন অসুস্থতা তাঁর জীবনযাত্রাকে থামিয়ে দিয়েছে। এমন সময়ে ঋষিরাজ ভট্টাচার্যের মতো মহানুভব মানুষের সাহায্য তাঁর জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে।
এই অনন্য ও অনুকরণীয় উদ্যোগকে আমরা আন্তরিকভাবে সম্মান জানাই। সকলের কাছে বিনীত অনুরোধ, এই পোস্টটি বেশি বেশি শেয়ার করুন, যাতে ঋষিরাজ ভট্টাচার্যের এই মহানুভবতার কথা সমাজের সর্বস্তরে পৌঁছায় এবং আরও অনেক হৃদয়বান মানুষ এগিয়ে এসে সায়ন দাসের বাকি থাকা চিকিৎসার ব্যয় বহনে সাহায্যের হাত বাড়িয়ে দেন।
আমরা ঋষিরাজ ভট্টাচার্যের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আরও এমন মানবিক কাজের জন্য শুভকামনা জানাই। একইসঙ্গে সায়ন দাসের দ্রুত আরোগ্য কামনা করি। ধন্যবাদ।।
ধন্যবাদ।