31/10/2025
প্রতীক্ষার অবসান
15 ই নভেম্বর 2025
সারারাত ব্যাপী ট্যুর
পুজোর সময়ের চোখ ধাঁধানো আলো আর কালী পুজোর বাজির শব্দ ম্লান হয়ে গেছে। সকল অনুষ্ঠান শেষে এখন চারিদিকে নিঝুম অন্ধকার নেমেছে। ঠিক এই সময়ই আমরা পথে নামবো। উত্তুরে হাওয়ার হালকা শীতল স্পর্শ মেখে গাড়িতে করে ঘুরে দেখবো কলকাতার অলি গলি।
মাথার ওপর সাক্ষী থাকবে নিকষ কালো আকাশ। শহর কলকাতার নিয়ন আলো আর শতাব্দী প্রাচীন বড় বড় গাছের ছায়া মিলিয়ে, আধো অন্ধকার মাখা গলি গুলোকে যেন আরো রহস্যময় লাগবে। চারিদিকের নির্জনতাকে ভেঙে একই ছন্দে নাগাড়ে ডেকে চলবে ঝিঁঝিঁ পোকার দল। হঠাৎ পাশের পাড়ার কুকুরের "উউউউউ..." করে ডাকে, সেই ছন্দ কাটবে। আমরা আরো খানিকটা কাছাকাছি এসে জড়োসড়ো হয়ে দাঁড়াবো। মনে মনে অনুভব করবো তেঁনাদের উপস্থিতি। 💀☠️
ঝাঁ চকচকে আধুনিকতায় মোড়া তিলোত্তমার, হাজারো গাড়ি, বাড়ি আর মানুষজনের ভিড়ে তেঁনাদের অস্তিত্ব আজ বিপন্ন। তবে শতাব্দী প্রাচীন এই শহরের ইতিহাস তো কিছু কম নয়, তাই শহরের অলিতে গলিতে, পুরোনো রাস্তার বাঁকে কিংবা নোনা ধরা চুন সুড়কির দেওয়ালে কান পাতলে তেঁনাদের কীর্তিকলাপ নিয়ে অনেক গল্পই শোনা যায়।
তো সেইসব খানিক সত্যি, খানিক কাল্পনিক গল্প আর সেইসকল গল্পের সাথে ইতিহাসের মেলবন্ধন, সঙ্গে রাতের কলকাতার মোহময়ী রূপের সাক্ষী হওয়া, এই হবে আমাদের ট্যুরের মূল আকর্ষণ।
এবার আসি মূল কথায়। আমাদের এই ট্যুর হবে আগামী 15ই নভেম্বর সারা রাত জুড়ে। রাত 9.45 থেকে পরের দিন ভোর হওয়া পর্যন্ত গাড়িতে করে আমরা গোটা কলকাতায় ঘুরে বেড়াবো। দেখে নেব নানা ঐতিহাসিক স্থান। শুনে নেব সেখানকার ইতিহাস আর সেইসব জায়গার নানা অলৌকিক গল্প।
গা ছমছমে ব্যাপারটা বজায় রাখতে আমরা ড্রেস কোর্ড ঠিক করেছি - কালো রঙের যেকোনো কিছু। তাতে নিজেরাই হঠাৎ করে নিজেদের দেখে খানিকটা চমকে উঠবো। 🎃🎃
গাড়িতে করে রাতের কলকাতাকে দেখা, নানা গল্প শোনা, রিফ্রেশমেন্ট, পরেরদিন ভোরে কলকাতার এক বহু পুরোনো এবং অসম্ভব বিখ্যাত জায়গায় ব্রেকফাস্ট সারা, এই সবই থাকছে এই ট্যুরে। সব মিলিয়ে খরচ পড়ছে মাথাপিছু 1200/- টাকা। ইতোমধ্যেই অনেকে যাওয়ার কথা কনফার্ম করেছেন। এছাড়াও অনেকেই যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। গাড়িতে করে যাওয়া তাই বুঝতেই পারছেন এবারে আসন সংখ্যা সীমিত। তাই যদি যেতে চান, খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন।
দেখা হচ্ছে 15ই নভেম্বর।