Beyond Known Milestones

Beyond Known Milestones আমরা ভবঘুরে! চেনা-অচেনার খোঁজে আমরা ঘুরে বেড়াই সীমানা ছাড়িয়ে! আর গল্পগুলো?? সেগুলো নিজে নিজেই তৈরি হয়ে যায়!

আপনি কখনো জলের ওপর হেঁটেছেন? 🌊🚶🏻🚶🏻‍♀️ কিংবা জলের ওপর ডাইনিং করেছেন?🍴 তাও আবার মাঝ লেগুনে??🚤🌊 হ্যাঁ, একদম ঠিক পড়লেন 🤔 — ...
01/04/2026

আপনি কখনো জলের ওপর হেঁটেছেন? 🌊🚶🏻🚶🏻‍♀️ কিংবা জলের ওপর ডাইনিং করেছেন?🍴 তাও আবার মাঝ লেগুনে??🚤🌊 হ্যাঁ, একদম ঠিক পড়লেন 🤔 — জলের মাঝেই টেবিল, তাঁর ওপরে ফলের সম্ভার 🍍🥥, চারপাশে নীল জল, 🌊 আর হাতে টাটকা শ্রীলঙ্কান কিং কোকোনাট! আমাদের বাহনচালক হাশান ফার্নান্ডেজ বলেছিলো “শ্রীলঙ্কা ছাড়ার আগে আপনাদের প্যারাডাইস দেখাবো!” কিন্তু শ্রীলঙ্কা ভ্রমণের শেষ দিনটি যে আমাদের জন্য এতো বড় সারপ্রাইজ নিয়ে অপেক্ষা করছিল, তা কল্পনাও করিনি। নেগোম্বো লেগুনের স্বচ্ছ জলের 🌊🚶🏻🚶🏻‍♀️ওপরে হেঁটে বেড়ানো, Mangrove-এর মাঝেবোট সাফারি🚤, 🌿🐒 জলের মাঝে ভাসমান ম্যানগ্রোভে বাঁদরদের খাওয়ানো, ⛪ Negombo-র ঐতিহাসিক চার্চ আর কিছু শকিং গল্প 😱, আর সবশেষে ঘরে ফেরা ✈️ — সব মিলিয়ে এক অবিশ্বাস্য অভিজ্ঞতা! আমাদের শ্রীলঙ্কা 🇱🇰 সফরের শেষ অধ্যায়… আমাদের ১৭ পর্বের দীর্ঘ এই সফরের আজই শেষ দিন… 🥹❤️ কিন্তু অভিজ্ঞতা একেবারে অবিস্মরণীয় ❤️
#শ্রীলঙ্কা #ভ্রমণ #বাংলাভ্লগ

Explore the magical Negombo Lagoon Safari in Sri Lanka 🇱🇰 – a surreal Waterworld experience with mangroves, boat rides, and even walking on water! In this ...

01/04/2026

আপনারাও কি এয়ারপোর্টে বসে BORE হন? আমরা BORE হলে এইটা করি! 😛 😛 😛

ভাবুন তো — একটা ট্রেন ধীরে ধীরে এগিয়ে চলেছে পাহাড়ের বুক চিরে। জানলার বাইরে ভেসে উঠছে অনন্ত সবুজের ঢেউ, মেঘ এসে ছুঁয়ে যাচ...
31/03/2026

ভাবুন তো — একটা ট্রেন ধীরে ধীরে এগিয়ে চলেছে পাহাড়ের বুক চিরে। জানলার বাইরে ভেসে উঠছে অনন্ত সবুজের ঢেউ, মেঘ এসে ছুঁয়ে যাচ্ছে আপনার মুখ, আর দূরে পাহাড় বেয়ে ঝরে পড়ছে রূপালি জলপ্রপাত।
নাহ! আমি দার্জিলিংয়ের কথা বলছি না! আমি বলছি শ্রীলঙ্কার একটা ট্রেন জার্নির কথা! ক্যান্ডি থেকে এল্লা পর্যন্ত এই রেলযাত্রাকে অনেকে বলে পৃথিবীর most popular…. most scenic রেলযাত্রাগুলোর মধ্যে একটা… one of the most breathtaking rail journeys on Earth! 🚂✨
চাকার ধাতব ছন্দ, হাওয়ার শীতল পরশ, তুলোর মতো মেঘ, অন্তহীন চা-বাগানের গালিচা, গাঢ় অন্ধকার সুড়ঙ্গ, রূপোলি ঝরনার সারি, সবুজ অ্যালপাইন অরণ্যের গন্ধ, আর ভেজা মাটি ছুঁয়ে ভেসে আসা ঠান্ডা হাওয়ার ঝাপটা! এই সব থাকছে আমাদের Destination: Sri Lanka series-এর এই ৭ম পর্বে!

Ep 7 of our Destination: Sri Lanka series takes you on the world-famous train ride from Kandy to Ella—one of the most breathtaking rail journeys on Earth! Wa...

আমাদের শ্রীলঙ্কা সিরিজের ১২ নম্বর পর্বে, আমরা পাড়ি দিয়েছিলাম নুয়ারা এলিয়ায় — যে ছোট্ট পাহাড়ি শহরটাকে অনেকেই চেনে “...
29/03/2026

আমাদের শ্রীলঙ্কা সিরিজের ১২ নম্বর পর্বে, আমরা পাড়ি দিয়েছিলাম নুয়ারা এলিয়ায় — যে ছোট্ট পাহাড়ি শহরটাকে অনেকেই চেনে “শ্রীলঙ্কার লিটল ইংল্যান্ড” নামে। দেশের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত এই পাহাড়ি জনপদ তার ঠান্ডা আবহাওয়া, ঔপনিবেশিক ঐতিহ্য, চা-সংস্কৃতি এবং মন ছুঁয়ে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অনন্য। লেক গ্রেগরির দিকে মুখ করা আমাদের হোটেলে চেক-ইন করার পর আমরা বেরিয়ে পড়লাম শহর পরিক্রমায়! পথে দেখলাম বিখ্যাত নুয়ারা এলিয়া গলফ কোর্স, সবুজে ঘেরা ভিক্টোরিয়া পার্ক, প্রাণচঞ্চল সেন্ট্রাল মার্কেট, ব্রিটিশ আমলের মনোমুগ্ধকর স্থাপত্যশৈলীর ভবনগুলি, আর শান্ত স্নিগ্ধতায় ভরা অনেকগুলো বৌদ্ধ স্তূপ ও বুদ্ধমূর্তি। তারপর আমরা পৌঁছে গেলাম শ্রীলঙ্কার সবচেয়ে প্রাচীন কার্যরত পোস্ট অফিসে — ১৮৯৪ সালে প্রতিষ্ঠিত এই ডাকঘর আজও বহন করে ব্রিটিশ ঔপনিবেশিক যুগের জীবন্ত স্মৃতি। এই পর্বের অন্যতম আকর্ষণ আমাদের সফর গ্র্যান্ড হোটেল নুয়ারা এলিয়া — ১৮২৮ সালে নির্মিত এই ঐতিহাসিক স্থাপত্য একসময় বার্নস হল নামে পরিচিত ছিল, যা ছিল সিলোনের পঞ্চম ব্রিটিশ গভর্নর স্যার এডওয়ার্ড বার্নস-এর ছুটি কাটাবার ঘাঁটি। গ্র্যান্ড হোটেলে আমরা উপভোগ করলাম একটা ক্লাসিক ব্রিটিশ স্টাইল হাই টি — যেখানে সুবাসিত সিলোন চায়ের নানা স্বাদ আর সুস্বাদু নানা স্ন্যাকস মিলেমিশে তৈরি করে এক অভিজাত অভিজ্ঞতা। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আমরা ক্যামেরাবন্দি করি নুয়ারা এলিয়ার নিয়ন আলোয় সাজানো রাস্তাগুলোর মোহ। পরদিন ভোরে, লেক গ্রেগরির ধারে এক শান্ত, নিরিবিলি হাঁটার মধ্য দিয়ে শেষ হয় আমদের এই স্বপ্নিল পাহাড়ি শহর ঘোরা।

Nuwara Eliya Sri Lanka, known as the Little England of Asia, is the highest and most scenic hill station in the island nation. In this Sri Lanka Bangla Trave...

শ্রীলঙ্কার পাহাড়ি রাস্তায় একটা রোডট্রিপ করলাম! তাও যে-সে রোডট্রিপ নয়! তুমুল পপুলার পাহাড়ি জনপদ এল্লা থেকে শ্রীলঙ্কার...
28/03/2026

শ্রীলঙ্কার পাহাড়ি রাস্তায় একটা রোডট্রিপ করলাম! তাও যে-সে রোডট্রিপ নয়! তুমুল পপুলার পাহাড়ি জনপদ এল্লা থেকে শ্রীলঙ্কার সবচেয়ে উঁচু হিল-স্টেশন নুয়ারা এলিয়া অবধি, যাকে তাঁর সৌন্দর্যের জন্য বলা হয় শ্রীলঙ্কার “লিটল ইংল্যান্ড”! পথে সাজানো সুন্দর বাড়িঘর, সবুজ পাহাড়ের সারি, ফুলে ভরা গাছ, আঁকা-বাঁকা রাস্তা ছাড়াও দেখলাম আরও ইন্টারেষ্টিং কিছু জায়গায়! রামায়ণের প্রখ্যাত অশোক বাটিকা, পাহাড়ের মাথায় এক স্ট্রবেরি ফার্ম , আরও কত কি! যাদের রোডট্রিপ ভালো লাগে, তাদের আশা করি এই এপিসোডটাও ভালো লাগবে!

Welcome back to Destination: Sri Lanka, our immersive travel series from . আপনাদের স্বাগত জানাই লঙ্কাকাণ্ডের এগারো নম্বর পর্বে! In the ...

যারা ট্রেন ভালোবাসেন, তাদের কাছে রেলব্রীজের একটা আলাদা মাহাত্ব আছে! তার ওপর দিয়ে যখন একটা ট্রেন ঝমঝম ধাতব শব্দ করে বেরি...
28/03/2026

যারা ট্রেন ভালোবাসেন, তাদের কাছে রেলব্রীজের একটা আলাদা মাহাত্ব আছে! তার ওপর দিয়ে যখন একটা ট্রেন ঝমঝম ধাতব শব্দ করে বেরিয়ে যায়, তখন যে ট্রেনের মধ্যে বসে আছে, আর যে বাইরে দাড়িয়ে দেখছে — দুদিকেই একটা ভালো লাগা, একটা রোমান্টিসিজম ঘিরে ধরে! শ্রীলঙ্কার এল্লায় রয়েছে বিশ্বের সব থেকে জনপ্রিয় রেলব্রীজগুলোর মধ্যে অন্যতম ব্রীজটি! শ্রীলঙ্কার ট্যুরিজম ডিপার্টমেন্টের অনেক বিজ্ঞাপনে যে ব্রীজটির ছবি থাকে, সেই ব্রীজ: নাইন-আর্চ ব্রীজ! আমেরিকান আর ইউরোপিয়ান ট্যুরিস্টরা সারা বছর শ্রীলঙ্কার এল্লায় গিজ-গিজ করে এই ব্রীজ দেখতে! ক্যান্ডি থেকে বাডুলা অবধি যে পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ট্রেন জার্নিটা করতে মানুষ দলে-দলে সেখানে যায়, সেই রেলরুটের ওপরেই পড়ে এই ব্রীজ! আমাদের শ্রীলঙ্কা ভ্রমণের এই পর্বে আমরা গেলাম সেই ঐতিহাসিক নাইন-আর্চ ব্রীজে! সঙ্গে রয়েছে এল্লার একটা পাহাড়ের খাদের ওপরে হ্যাঙ্গিং হোটেলে অথেন্টিক সিংহলী লাঞ্চ, আর রাভানা এল্লা ফলস!

Welcome back to Beyond Known Milestones! 🌏✨In Episode 10 of our Destination: Sri Lanka series, we continue our Day 4 adventures in Ella, the enchanting hill...

😱 উঁচু? ভয়ংকর? না কি স্রেফ পাগলামি?শ্রীলঙ্কায় এমন একটা জায়গা আছে, যেখানে উঠতে উঠতে পা কাঁপে, মাথা ঘোরে, আর বারবার মনে...
25/03/2026

😱 উঁচু? ভয়ংকর? না কি স্রেফ পাগলামি?
শ্রীলঙ্কায় এমন একটা জায়গা আছে, যেখানে উঠতে উঠতে পা কাঁপে, মাথা ঘোরে, আর বারবার মনে হয়— “আমরা এটা সত্যিই করছি তো?!”
এই পর্বে আমরা গিয়েছি Ambuluwawa Tower-এ — যেটাকে অনেকেই বলে world’s scariest tower!!�নিচে ২০০০ ফুট গভীরতা, চারদিকে খোলা আকাশ, আর সরু, বাইরে দিয়ে ঘুরতে থাকা spiral সিঁড়ি…�একটু careless হয়ে পা ফেললে কি হবে শুধু তার কল্পনাই ভয় ধরানোর জন্য যথেষ্ট!! 😬
আর টাওয়ারের চূড়ায় উঠে — vertigoকে জয় করার পর যা দেখেছি, সেটা ভাষায় বোঝানো কঠিন 💙
ভয় ছিলো, কিন্তু অভিজ্ঞতাটা ছিল once in a lifetime।

In Episode 13 of our Sri Lanka Bangla Travel Series on , we take on one of the most terrifying and adrenaline-filled experiences in Sr...

⚠️ বিপদের মুখোমুখি:Western Ghats-এর জঙ্গলের ভেতরে... যাকে বলে এক্কেবারে Core Forest-এর মধ্যে অভিযানে গেছিলাম আমরা! নাহ! ...
09/03/2026

⚠️ বিপদের মুখোমুখি:
Western Ghats-এর জঙ্গলের ভেতরে... যাকে বলে এক্কেবারে Core Forest-এর মধ্যে অভিযানে গেছিলাম আমরা! নাহ! এটা জঙ্গলে গাড়ি চড়ে সাফারি নয়, এটা ছিলো পায়ে হেঁটে গভীর অরণ্যে যাওয়া! অনেকগুলো remarkable অভিজ্ঞতা তো হলোই... অনেকগুলো জন্তু জানোয়ারও সামনে থেকে দেখলাম! কিন্তু দিনের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তটা এলো যখন এক বিশাল হাতি আমাদের পথ আটকালো, আর তারপর আক্রমণাত্মক ভাবে আমাদের দিকে এগিয়ে এলো! মুহূর্তের মধ্যে পরিস্থিতি হয়ে গেল একেবারে প্রাণসংকটের! 😱
কীভাবে আমরা সেই -এর হাত থেকে বাঁচলাম সেই বিপজ্জনক অভিজ্ঞতা রইলো এই ভিডিওটায়! আমাদের "Western Gats-এর জঙ্গলে" সিরিজের তৃতীয় পর্বে!

🌳 Life on the Edge: Trekking Parambikulam Tiger Reserve | Day 3 🐾 Welcome to the third episode of our thrilling forest expedition! Today, we venture acros...

আমাদের শ্রীলঙ্কা সিরিজের কলম্বো এপিসোড প্রথম পর্ব!! এই এপিসোডে আমরা ক্যান্ডির পাহাড় থেকে এসে পৌঁছেছি শ্রীলঙ্কার commerc...
05/03/2026

আমাদের শ্রীলঙ্কা সিরিজের কলম্বো এপিসোড প্রথম পর্ব!! এই এপিসোডে আমরা ক্যান্ডির পাহাড় থেকে এসে পৌঁছেছি শ্রীলঙ্কার commercial capital কলম্বোতে। এটা হলো Colombo exploration-এর প্রথম পর্ব! এই এপিসোডে আমরা যাচ্ছি iconic Gangaramaya Temple-এ, যা ধর্মীয় গুরুত্বর পাশাপাশি রয়েছে major architectural charm। তারপর আমরা গেছিলাম শ্রীলঙ্কার স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে symbolic landmark কলম্বোর Independence Square ঘুরতে! আমরা ড্রাইভ করেছিলাম কলম্বোর Marine Drive ধরে, আর স্ট্রিট ফুড খেয়েছিলাম ভারত মহাসাগরের পাড়ে বসে একটা রেস্তরায়! এই পর্বে দেখুন মডার্ন শ্রীলঙ্কার এক মডার্ন মেট্রোপলিস, আর তার culture, খাবার, architecture আর coastal vibe, যা আমরা আরও explore করবো পরবর্তী পর্বে!

Destination: Sri Lanka – Episode 15 : Colombo: Chaper 1 - Bangla Travel Vlog 🇱🇰After exploring Kandy in Episode 14, we travel to Colombo, Sri Lanka’s large...

04/03/2026

ফুচকা বিভ্রাট! Colombo Food Trail এপিসোডের - Deleted Scene

Full Episode: https://youtu.be/HMdSTPvAn78

হোলিতে একটু ‘holistic entertainment’ (সম্পূর্ণ বিনোদন) করবো ভেবেই আজ আমাদের “Destination: Sri Lanka” series- নতুন এপিসোড...
03/03/2026

হোলিতে একটু ‘holistic entertainment’ (সম্পূর্ণ বিনোদন) করবো ভেবেই আজ আমাদের “Destination: Sri Lanka” series- নতুন এপিসোড রিলিস হলো! এন্টারটেইনমেন্ট বলতে বাঙালি মেইনলি যে তিনটে জিনিস বোঝে, সেগুলো হলো খাওয়া, ঘুরে বেড়ানো, আর কমেডি (একটু pun, একটু satire, একটু খিল্লি…. যার যেটা পছন্দ)! তাই এই এপিসোডে এই তিনটে উপকরণই high dose-এ থাকছে! এসে গেছে আমাদের Colombo Food Trail… with extra “tadkaa”!!

Welcome back to Destination: Sri Lanka — Episode 16 on Beyond Known Milestones, where our Colombo journey takes a delicious turn in Colombo: Chapter 2! 🇱🇰?...

Address

Kolkata

Website

https://youtu.be/aud1ZlpCqdw

Alerts

Be the first to know and let us send you an email when Beyond Known Milestones posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share