04/05/2025
দক্ষিণ কোরিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কলারশিপ বিজ্ঞপ্তি ২০২৫
প্রোগ্রামঃ মাস্টার্স (২ বছর মেয়াদী) পিএইচডি (৩ বছর মেয়াদী)
ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি হল দক্ষিণ কোরিয়ার সিউল, সুওন, চ্যাংওয়ান, আনসান, সিওংনাম এবং ডেজিয়নের পাবলিক বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানগুলির একটি গ্রুপ।
দক্ষিণ কোরিয়ায় ইউএসটি স্কলারশিপ ২০২২ সারা বিশ্ব থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি সম্পূর্ণ বিনামূল্যের বৃত্তি। ইউএসটি অ্যাওয়ার্ড দক্ষিণ কোরিয়ায় বিনামূল্যে অধ্যয়নের সমস্ত খরচ বহন করবে। সারা বিশ্ব থেকে সমস্ত আন্তর্জাতিক ছাত্র দক্ষিণ কোরিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি বৃত্তি ২০২২ এর জন্য আবেদন করার যোগ্য।
স্কলারশিপের আওতায় সুবিধাসমূহঃ
১. সম্পূর্ণ বিনাবেতনে পড়াশুনা করবার সুযোগ প্রদান।
২. মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের ১,২০০,০০০ দক্ষিণ কোরিয়ান উন যা প্রায় ৮৫ হাজার বাংলাদেশী টাকা এবং পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীদের ১,৬০০,০০০ দক্ষিণ কোরিয়ান উন যা প্রায় ১ লাখ ১৩ হাজার বাংলাদেশী টাকা প্রদান করা হবে।
৩. চিকিৎসা বীমা, দুর্ঘটনা বীমা, ই-লাইব্রেরি এর সুবিধা প্রদান।
৪. বিনাখরচে কোরিয়ান ভাষা শিক্ষা প্রদানসহ অন্যান্য সুবিধা প্রদান।
আবেদনের যোগ্যতাসমূহঃ
১. মাস্টার্স প্রোগ্রামে আবেদন করবার জন্য স্নাতক প্রোগ্রামধারী এবং পিএইচডি প্রোগ্রামে আবেদন করবার জন্য স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে।
২. ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণে আইএলটিএস একাডেমিক ওভারঅল ব্যান্ডস্কোর ৬.০ থাকতে হবে।
যে সকল বিষয়ে আবেদন করা যাবেঃ
1. Advanced Materials & Device Engineering (MS & PhD)
2. Artificial Intelligence (MS & PhD)
3. Information Security Engineering (MS & PhD)
4. Nuclear Science and Technology (MS & PhD)
5. Astronomy and Space Science (MS & PhD)
6. BioAnalytical Science (MS & PhD)
7. Electric Energy Materials Engineering (MS & PhD)
8. Energy Engineering (MS & PhD)
9. Geological Science (MS & PhD)
10. Resources Engineering (MS & PhD)
11. Mechanical Engineering (MS & PhD)
12. Advanced Materials Engineering (MS & PhD)
13. Marine Technology Convergence Engineering (MS & PhD)
14. Marine Science (MS & PhD)
15. AI Robotics (MS & PhD)
16. Nanoscience and Technology (MS & PhD)
17. Bio-Medical Science and Technology (MS & PhD)
18. Data High Performace Computing Science (MS & PhD)
19. Convergence Manufacturing System Engineering (MS & PhD)
20. Human and Environmental Toxicology (MS & PhD)
21. Polar Science (MS & PhD)
22. BioScience (MS & PhD)
23. BioTechnology (MS & PhD)
24. Medicinal Chemistry and Pharmacology (MS & PhD)
25. Advanced Materials and Chemical Engineering (MS & PhD)
26. Applied Measurement Science (MS & PhD)
27. Transportation System Engineering (MS & PhD)
28. Civil and Environmental Engineering (PhD)
আবেদন করতে যা যা লাগবেঃ
১. আবেদনকারীর পাসপোর্ট এবং ছবি।
২. একাডেমিক পেপারস।
৩. রেফারেন্স লেটার দুইটি।
৪. পার্সোনাল স্টেটমেন্ট।
৫. আবেদনকারীর সিভি।
৬. আইএলটিএস একাডেমিক স্কোর।
৭. অন্যান্য পেপারস (যদি থাকে)।
৮. রিসার্চ প্রপোজাল (পিএইচডি)।
৯. ইউনিভার্সিটি আবেদন ফি চার্জসহ ৩৮ মার্কিন ডলার যা প্রায় তিন হাজার বাংলাদেশী টাকা (অফেরতযোগ্য)।
আবেদন পদ্ধতিঃ
আবেদনকারীকে সরাসরি ইউনিভার্সিটি দেয়া সকল প্রয়োজনীয় শর্তাবলী মেনে সরাসরি ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এই স্কলারশিপে আবেদন করবার জন্য আমাদের অনলাইন সাপোর্ট নিতে চাইলে সরাসরি মেসেজ করুন।
সংগৃহীত
এপ্লিকেশন ডেডলাইনঃ ৭ই মে, ২০২৫।
ইউনিভার্সিটি লিঙ্কঃ