Asken

Asken good and qur city

18/01/2026

Happy follow-versary to my awesome followers. Thanks for all your support! Md Asken

এক বাংলাদেশী ডাক্তার চাকরি না পেয়ে লন্ডনে --- তাঁবু টেনে অস্থায়ী ক্লিনিক খুলে বসল।তাঁবুর বাইরে সাইনবোর্ড টাঙিয়ে লিখে দিল...
01/09/2025

এক বাংলাদেশী ডাক্তার চাকরি না পেয়ে লন্ডনে --- তাঁবু টেনে অস্থায়ী ক্লিনিক খুলে বসল।
তাঁবুর বাইরে সাইনবোর্ড টাঙিয়ে লিখে দিল --- 'GET TREATMENT FOR £20 - IF NOT CURED GET BACK £100.'
সহজ বাংলা -- বিফলে মূল্য ফেরত।

এক ব্রিটিশ আইনজীবী চিন্তা করল ১০০ পাউন্ড ধান্ধা করার এই সুযোগ।

উকিল গিয়ে ডাক্তারকে বলল- আমার জিহ্বায় কোন কিছুর স্বাদ পাইনা, আমি কোন স্বাদ পরখ করতে পারিনা, আমার চিকিৎসা করুন।

ডাক্তার তার এসিস্ট্যান্টকে হাঁক দিয়ে বলল--- একে ৪২০ নম্বর ডিব্বা থেকে তিন ফোটা খাইয়ে দাও।

ঔষধ খাওয়ানোর পর উকিল চেঁচিয়ে উঠল- এটা তো কেরোসিন!

ডাক্তার: গুড, আপনার জিহ্বা কাজ করা শুরু করেছে, ২০ পাউন্ড দিন।

২০ পাউন্ড হারিয়ে অনেক ভেবেচিন্তে উকিল দ্বিতীয় দিন আবার আসল ডাক্তারের কাছে।

উকিল: আমার স্মৃতি কাজ করছেনা, আপনি আমার চিকিৎসা করুন।

ডাক্তার আবার তার এসিস্ট্যান্টকে হাঁক দিয়ে বলল- একে ৪২০ নম্বর ডিব্বা থেকে তিন ফোটা খাইয়ে দাও।

খাওয়ানোর পর উকিল রেগেমেগে একাকার। বলল: এই কেরোসিন তো জিহ্বায় স্বাদ ফেরানোর জন্য খাইয়েছিলেন গতকাল!

ডাক্তার: এই তো স্মৃতি ফিরে এসেছে। বিশ পাউন্ড দিন।

টাকা উদ্ধারের আশায় + প্রতিশোধের নেশায় -- পরের সপ্তাহে আবার এল উকিল ডাক্তারের তাঁবুতে। এবার চোখে কালো চশমা, হাতে সাদা ছড়ি।

উকিল: আমি কিছু দেখতে পাচ্ছিনা, আমার চোখ ভালো করে দিন।

ডাক্তার: এই চিকিৎসা আমার আওতার বাইরে, এই নিন ১০০ পাউন্ড, বলে একটা নোট বাড়িয়ে দিল।

উকিল খেয়াল করে দেখলো -- সেটা ৫ পাউন্ডের নোট। উকিল চেঁচিয়ে বলল: এটা তো পাঁচ পাউন্ডের নোট!
ডাক্তার নোটখানা ফিরিয়ে নিয়ে বলল: আপনার দৃষ্টি ফিরে এসেছে -- বিশ পাউন্ড দিন !!

😄😄😆😆

06/08/2025
02/07/2025

Address

Singapore

Telephone

+6588190342

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asken posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category