21/02/2022
রক্ত দিয়ে মায়ের ভাষার অধিকার আদায়ের মাস ফেব্রুয়ারী । ১৯৪৭ সালে দ্বিজাতি তত্বের ভিত্তিতে পাকিস্তানের জন্মের পর থেকেই বঞ্চিত ও শোষিত পূর্ব-পাকিস্তানের জনগোষ্ঠী নিজের ভাষায় কথা বলার জন্য ১৯৪৭ সাল থেকে যে সংগ্রাম শুরু করে তা বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে চূড়ান্তরূপ লাভ করেছিল ১৯৫২ এর ২১ শে ফেব্রুয়ারী । সেদিন আন্দোলনরত ভাষাসৈনিকদের উপর নির্মমভাবে গুলি চালিয়েও দমাতে পারেনি ভাষার এই সংগ্রাম। প্রান যায় সালাম, রফিক, বরকত সহ আরও অনেকের।
শ্রদ্ধার সাথে আজ স্মরণ করছি সকল ভাষা শহীদদের যাঁরা মাতৃভাষার জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন।