MusaFirana

MusaFirana Full-time Journalist. Part-time Traveller.

26/02/2026

ট্রাফিক সার্জেন্ট আসার আগেই সাংবাদিকের গাড়ি থেকে চাবি টেনে নিয়ে যাওয়ার পরে যা হল....

#ব্রেকিংনিউজ
#ট্রাফিকপুলিশ
#সাংবাদিক
#লাইভঘটনা
#ঢাকারখবর
#আইনশৃঙ্খলা
#ভাইরালনিউজ
#সড়কঘটনা
#নিউজআপডেট

09/02/2026

ঠাকুরগাঁওয়ের 'ইন্দ্রানীভোগ'

09/02/2026

সাংবাদিকতা করতে এসে কোথায় কোথায় যে যেতে হয়!

২/৩ বছর আগে একদিন সকালে ফার্মগেট থেকে প্রেসক্লাব যাওয়ার জন্য বাসে উঠলাম। শিকড় নামক এই যানে উঠতেই বুঝে গেলাম, এটা বাস না...
04/11/2025

২/৩ বছর আগে একদিন সকালে ফার্মগেট থেকে প্রেসক্লাব যাওয়ার জন্য বাসে উঠলাম। শিকড় নামক এই যানে উঠতেই বুঝে গেলাম, এটা বাস না মানুষের “কমপ্রেসড প্যাকেট” ডেলিভারি সিস্টেম। দাঁড়াবার জায়গা তো নেইই, শ্বাস নেয়ারও জায়গা নেই। কনডাক্টর চিৎকার করে বলছে, “ভিতরে যান, আরও জায়গা আছে!” আমি মনে মনে বললাম, জায়গা আছে ঠিকই… কিন্তু সেটা বাতাসের জন্য!
যাই হোক, ফোন বের করে যাত্রা শুরুর টাইমটা দেখে নেব বলে পকেটে হাত দিলাম। ফোন বের করে দেখি ফিংগার দিয়ে লক খুলছে না। মোবাইলটা ঝাকি দিলাম কয়েকবার। এবার দেখি ওয়ালপেপারে এক পঞ্চাশ বছর বয়সী আংকেলের ছবি। কি রে আমার ফোনে আংকেলের ছবি কেন?

সামনে আঙ্কেল ঘুরে এমনভাবে তাকিয়ে আছেন যেন আমি তার পারিবারিক ব্যাংক লকার খুলে ফেলেছি! ভিড় এত বেশি যে হাতটা নিজের পকেটে না গিয়ে সামনে দাঁড়ানো এক আঙ্কেলের পকেটেই ঢুকে গিয়েছিল। আমি টেরই পাইনি। কিন্তু সমস্যা হলো ওই ফোনটা আমার ফোন না। আঙ্কেল রেগে গর্জে উঠলেন, “এইটা আমার ফোন!”

ভিড়ের মধ্যে সবাই ঘুরে তাকাল। কেউ কেউ এমন ভাব করল যেন লাইভ ড্রামা চলছে। নিজেকে পকেটমার মনে হল। এমন বিব্রতকর পরিস্থিতিতে আগে কখনো পড়িনি।

আমি ঠান্ডা মাথায় বললাম, “স্যরি আঙ্কেল, জামার রং মিলছে বলে ভুল হয়ে গেছে। এই ভিড়ে তো পকেটের লোকেশনও জানা যায় না!”

কনডাক্টর পাশ থেকে বলে উঠল, “চাচা, এটাই নরমাল ঘটনা। পকেট সাবধানে রাখবেন!”

আঙ্কেল মাথা নেড়ে ফোনটা পকেটে রাখলেন আর বললেন, “আগামীবার নিজের পকেটের GPS অন করে রাখবা!”

সে যাত্রায় উদুম পিটুনির থেকে বেচে গেলাম। এরপর আর কখনো কারও পকেটে হাত দেওয়া হয়নি। প্রথমবারের অভিজ্ঞতা আর কখনো কাজেই লাগেনি।

আমাদের দেশে এটাকে কাঠাল বলে!
25/05/2023

আমাদের দেশে এটাকে কাঠাল বলে!

মাদকদ্রব্যের নেশা থেকে ঘোরার নেশা অনেক ভালো।
09/03/2023

মাদকদ্রব্যের নেশা থেকে
ঘোরার নেশা অনেক ভালো।

07/03/2023

এখন থেকে নিয়মিত.............

যেভাবে মাত্র ৩০ টাকায় ঢাকা থেকে কক্সবাজার যাবেনপ্রথমে কমলাপুর স্টেশন থেকে মেইল ট্রেনে করে চট্টগ্রাম যাবেন। টিকেট দেখতে চ...
06/03/2023

যেভাবে মাত্র ৩০ টাকায় ঢাকা থেকে কক্সবাজার যাবেন

প্রথমে কমলাপুর স্টেশন থেকে মেইল ট্রেনে করে চট্টগ্রাম যাবেন। টিকেট দেখতে চাইলেই বোবার ভান ধরবেন। এরপর চট্টগ্রাম নেমে হন্টন করে নতুন ব্রিজ যাবেন। ৩০ টাকার লজেন্স কিনে লোকাল বাসে বেচতে বেচতে কক্সবাজার।

যেখানেই চকলেট শেষ হবে সেখানেই নেমে আবার কিনে আবার উঠে পড়বেন।

আর এভাবেই পৌছে যাবেন মাত্র 30 টাকায় কক্সবাজার।
😶😶

24/10/2022

A gentle food review.

20/10/2022

Address

Khulna
9100

Alerts

Be the first to know and let us send you an email when MusaFirana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share