Boni Amin

Boni Amin I read your mind & take you around the world. আমি অমানুষ, তাই মানুষের চোখে আঙ্গুল ঢুকিয়ে আমি দেখাই

16/06/2026

চীন দেশে আবার আসছি! গুয়াংজো'র 'সানইয়ান লী' এলাকার আল বারাকা রেস্টুরেন্টে সপরিবারে আমি ৫ জুলাই ডিনার করবো। চাইলে আপনিও আসতে পারেন!

আজ হৃদয়টা বড় ভারাক্রান্ত। ৩৪ বছরের দীর্ঘ পথচলার এক প্রিয়জন, এক আত্মার আত্মীয়, আমাদের অতি ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু জনাব ইয়া...
16/06/2026

আজ হৃদয়টা বড় ভারাক্রান্ত। ৩৪ বছরের দীর্ঘ পথচলার এক প্রিয়জন, এক আত্মার আত্মীয়, আমাদের অতি ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু জনাব ইয়ার সাঈদ আর আমাদের মাঝে নেই।

তিনি ছিলেন একজন অস্ট্রেলিয়ান নাগরিক, কিন্তু হৃদয়ের টানে ও কর্মের প্রয়োজনে অধিকাংশ সময় কাটিয়েছেন প্রিয় জন্মভূমি ঢাকায়। ঢাকা বসুন্ধরা সিটি মলের সন্নিকটে প্রতিষ্ঠিত তাঁর সুপরিচিত প্রতিষ্ঠান AIMS-এর মাধ্যমে তিনি অসংখ্য মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন। দেশের বিভিন্ন টেলিভিশন টক শোতেও অনেকেই তাঁকে দেখে থাকবেন। জ্ঞান, প্রজ্ঞা ও সৌম্য ব্যক্তিত্বের এক অনন্য সমন্বয় ছিলেন তিনি। তিনি রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র।

জীবনের শেষ লড়াই লড়তে তিনি এসেছিলেন অস্ট্রেলিয়ায়। কিন্তু নিয়তির নির্মম বিধানকে পরাজিত করা কারও পক্ষে সম্ভব হয় না। অবশেষে শনিবার, ১৩ জুন, ভোর ৫টায় তিনি আমাদের সকলের মায়া, ভালোবাসা ও স্মৃতির ভুবন ছেড়ে অনন্তের পথে পাড়ি জমালেন।

শেষবারের মতো তাঁকে দেখতে গত ২২ এপ্রিল আমি হাজার কিলোমিটার পাড়ি দিয়ে উড়ে গিয়েছিলাম কুইন্সল্যান্ডে। দেখা হয়েছিল, কথা হয়েছিল, আর ছিল সেই চিরচেনা হাসিমাখা মুখ। অমলিন হাসিতে তিনি বলেছিলেন, “চলুন, দুজনে খেতে খেতে দুটো ছবি তুলি।” তাঁর সাথে গত ৩৪ বছরে শত শত ফটো আমার আছে, তবে এই দুটি ছিল শেষ ছবি, ২২ এপ্রিল ২০২৬

কে জানত, সেই ছবিগুলোই একদিন হয়ে উঠবে স্মৃতির শেষ আশ্রয়! কে জানত, হাসিমুখের সেই মানুষটি এত দ্রুতই ছবির ফ্রেমে বন্দি হয়ে যাবেন!

প্রিয় ভাই, আপনি আজ সত্যিই ছবি হয়ে গেলেন, স্মৃতি হয়ে গেলেন, অথচ আমাদের হৃদয়ে আপনার স্থান কখনো শূন্য হবে না। আপনার স্নেহ, আপনার আন্তরিকতা, আপনার অমায়িক হাসি এবং আমাদের দীর্ঘ ৩৪ বছরের অগণিত স্মৃতি আমৃত্যু বয়ে বেড়াবো।

যেখানেই থাকুন, পরম করুণাময়ের অসীম রহমতে শান্তিতে থাকুন। আল্লাহ আপনার কবরকে নূরে পরিপূর্ণ করুন এবং জান্নাতুল ফেরদৌসকে আপনার স্থায়ী ঠিকানা করুন।

আমার জন্যও অপেক্ষা করবেন প্রিয় ভাই। আজ না হয় কাল, কাল না হয় কোনো একদিন—আমিও সেই অনিবার্য কাফেলায় আপনারই কাতারে এসে দাঁড়াবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

15/06/2026

মেয়েটি জাপানে আমার বুক ফুটো করে দিয়েছিলো!

14/06/2026

আর্জেন্টিনায় ফুটবলার মেসির ভাইয়ের সাথে কিছুক্ষন
- - - - - - - - - - - - - - - -
কিছুটা মানা ছিলো, তাই আগে এই ভিডিওটি যখন ইউটিউবে প্রচার করেছিলাম, তখন আমি এই বোট চালক বা ক্যাপ্টেন এর পরিচয়টি চেপে গিয়েছিলাম। আজ দীর্ঘ ছয় বছর পর মুখ খুললাম। উক্ত শিপের যে ক্যাপ্টেন সে বর্তমানের বিশ্ব বিখ্যাত লিওনেল মেসির আপন মাসতুতো (খালাতো) ভাই। চলুন বাকি কথা ভিডিওতে দেখি।

14/06/2026

কেউ আজ আমার সাথে কোন বিষয়ে কথা বলতে চাইলে আগে ভয়েজ ম্যাসেজ দিয়ে অনুমুতি নিনঃ +61423332029, সরাসরি ফোন দিলে হাশরের দিন বিচার চাইবো!

13/06/2026

আমি আসছি! আপনার শহরে, আপনার বাড়ির পাশে, দেখুনঃ

12/06/2026

"যে কাজ আপনি ভালোবাসেন ঠিক তেমন ১টি পেশা বেছে নিন, জীবনে আপনাকে আর কাজ করতে হবে না" বনি আমিনের পেশাটা শুরু ১৯৯০ থেকেই, বিদেশ ঘোরা!

11/06/2026

ফ্রান্স, সফরসঙ্গীদের নিয়ে আমি ৯জুলাই 7pm - 10pm প্যারিসের গার্দুনর্ড বাঙ্গালী পাড়ায় চক্কর দেবো। আইফেলে ১০জুলাই 4pm - 7.30pm থাকবো!

11/06/2026

দঃ কোরিয়ার বুসান থেকে বনি আমিন!

11/06/2026

দশ হাজার ডলার পুরস্কার!!!
আজ পর্যন্ত আমার জন্মদেশী মুমিনরা একটি সুই বা সেলাই করার কোনো মেশিন আবিষ্কার করেছে (কপি বা নকল ছাড়া), এমন কোনো প্রমাণ যদি কেউ দিতে পারেন, তাহলে তাকে ১০,০০০ USD পুরস্কার দেওয়া হবে। যার বিবেক ও শিক্ষা আছে এবং যিনি বনি আমিনের সফরসঙ্গী হওয়ার যোগ্যতা রাখেন তিনি কমেন্ট করুন আর যিনি 'অতি মুমিন' তিনি আমাকে মন্দ গালি দিতে থাকুনঃ দেখি মুমিনের সংখ্যা আমার জন্মদেশে কত! ধন্যবাদ

Address

PO Box 224
Sydney, NSW
2191

Alerts

Be the first to know and let us send you an email when Boni Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Boni Amin:

Share