08/11/2025
বিরাট সুখবর!
জাওজাত বা সৌদি পাসপোর্ট বিভাগের মহাপরিচালক সালেহ আল মুরাব্বা আজ এক ঘোষণায় জানিয়েছেন, অতি দ্রুত 'সেল্প ডিপোর্টেশন প্লাটফর্ম' সিস্টেম চালু করবেন। যারা অবৈধ এবং দেশে চলে যেতে চান, এবশের বা এরকম কাছাকাছি কোন প্লাটফর্ম বা এপস ব্যবহার করে তারা নিজেরা সৌদি আরব ত্যাগের আবেদন নিজে করতে পারবেন! এতে করে লাখো প্রবাসীর জন্য সৌদি আরব ত্যগের বিষয়টি অনেক সহজ হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে এক্সিট লাগানোর নাম করে নানা মাধ্যমে দা*লা*রা যেভাবে মানুষকে জিম্মি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়, এবং ক্ষেত্র বিশেষে প্রতারণা করে তা বন্ধ করার জন্য এটি হবে একটি কার্যকরী সিদ্ধান্ত!
তথ্যসূত্র : সৌদি প্রেস এজেন্সি