Hummingbird Hajj Agency /হামিংবার্ড হজ্জ এজেন্সি

  • Home
  • Bangladesh
  • Badda
  • Hummingbird Hajj Agency /হামিংবার্ড হজ্জ এজেন্সি

Hummingbird Hajj Agency /হামিংবার্ড হজ্জ এজেন্সি আমরা আপনার হজ্জের সফরকে সহজ এবং আরামদায়ক করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকি।
কথায় কাজে মিল রেখে আপনার হজ্জ পালনে সকল সুবিধা দিয়ে থাকি।

আমরা আল্লাহর মেহমানগনের সর্বোচ্চ সেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি (টাইমলাইন/রোডম্যাপ):
10/06/2026

২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি (টাইমলাইন/রোডম্যাপ):

আরাফাহর ময়দানে হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা হলো খুতবা। প্রতি বছর বিশ্বের কোটি মুসলিমের উদ্দেশ্যে আরাফাহর খুতবা ...
24/05/2026

আরাফাহর ময়দানে হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা হলো খুতবা। প্রতি বছর বিশ্বের কোটি মুসলিমের উদ্দেশ্যে আরাফাহর খুতবা প্রদান করেন সৌদি আলেম ও ইমামগণ।

২০১৫ থেকে ২০২৬ সাল পর্যন্ত আরাফাহর খতিবদের এই তালিকায় স্থান পেয়েছেন মসজিদুল হারাম ও মসজিদে নববীর সম্মানিত ইমাম ও খতিববৃন্দ।

🕋 আল্লাহ তাআলা তাঁদের ইলম ও দাওয়াতকে কবুল করুন এবং আমাদের সবাইকে হজের প্রকৃত শিক্ষা অনুযায়ী জীবন গঠনের তাওফিক দান করুন। আমীন।

16/05/2026

#উমরাহ আপডেট।

উমরাহ ভিসার ইস্যুর তারিখ এর খবরেই বাজার সয়লাব। এটা কোনও নতুন খবর নয়।
বরং নতুন পলিসি কি আসছে সে বিষয়ে খোজ খবর নিয়ে তারপর ভিসা এবং গ্রুপ শিডিউল রেডি করুন।
খুশির ঠ্যালার গ্রুপ করে সিজনের শুরুতেই ধরা খাওয়ার আগে নতুন করে কি কি আপডেট আসে ভাল করে পর্যালোচনা করুন।

মিনা: হজের সেই উপত্যকা, যেখানে রাত কাটে, আর ভেতরের মানুষটা বদলাতে শুরু করে। মক্কা থেকে প্রায় ৬ কিলোমিটার দূরেএকটা উপত্যক...
04/05/2026

মিনা: হজের সেই উপত্যকা, যেখানে রাত কাটে, আর ভেতরের মানুষটা বদলাতে শুরু করে।

মক্কা থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে
একটা উপত্যকা, মিনা।
হজের দিনগুলোতে এখানেই এসে থামে লাখো মানুষের সফর।

৮ জিলহজে হাজিরা এখানে আসেন,
আর থাকেন ১১, ১২…
অনেকে ১৩ তারিখ পর্যন্তও।

এই কয়েকটা দিন
এই জায়গাটাই হয়ে ওঠে তাদের অস্থায়ী ঠিকানা।

মিনার নামটা শুধু একটা জায়গার নাম না,
এর ভেতরেই একটা ইতিহাস, একটা অর্থ লুকিয়ে আছে।

“মিনা” শব্দের মূল অর্থের সাথে জড়িয়ে আছে
পরীক্ষা, চাওয়া, আশা।

হযরত ইবরাহিম (আ.)-এর সেই কঠিন পরীক্ষা
প্রিয় সন্তানকে কুরবানি করার নির্দেশ
এই মাটির সাথেই সেই স্মৃতি জড়িয়ে আছে।

আবার এই জায়গাতেই
কুরবানির রক্ত প্রবাহিত হয়
ঈদুল আযহার দিন,
হাজার হাজার কুরবানির মাধ্যমে।

বিদায় হজে রাসূল ﷺ-ও
এখানেই কুরবানি করেছিলেন
নিজ হাতে ৬৩টি উট,
আর বাকি ৩৭টি কুরবানি করেছিলেন হযরত আলী (রা.)।

এই মিনাতেই আছে জামারাত,
তিনটি স্তম্ভ,
যেখানে হাজিরা পাথর নিক্ষেপ করেন।

দেখতে সহজ
কিন্তু এর ভেতরে আছে এক গভীর প্রতীক
নিজের ভেতরের শয়তানকে প্রত্যাখ্যান করা।

কুরআনে আল্লাহ বলেন,

“আর তোমরা গোনা দিনগুলোতে আল্লাহকে স্মরণ করবে। অতঃপর যদি কেউ তাড়াতাড়ি করে দুই দিনে চলে আসে তবে তার কোন পাপ নেই এবং যে ব্যক্তি বিলম্ব করে আসে তারও কোন পাপ নেই। এটা তার জন্য যে তাকওয়া অবলম্বন করে। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং জেনে রাখ যে, তোমাদেরকে তাঁর নিকট সমবেত করা হবে।”

~ সূরা আল-বাকারা (২:২০৩)

এই “নির্দিষ্ট দিন”—
সেটাই এই মিনার দিনগুলো।

এই উপত্যকায় আছে আরেকটা নীরব স্মৃতি
“গারে মুরসালাত”,
যেখানে অবস্থানকালে
রাসূল ﷺ-এর ওপর নাযিল হয়েছিল সূরা আল-মুরসালাত।

ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ও
ঘটেছিল এই মিনাতেই—

মদিনা থেকে আসা ১২ জন সাহাবা
এখানেই প্রথম বায়আত করেছিলেন
শিরক না করা,
চুরি-ব্যভিচার থেকে দূরে থাকা,
সত্যের ওপর অটল থাকা।

এই প্রতিশ্রুতিই বদলে দিয়েছিল ইয়াসরিবকে
যা পরে হয়ে ওঠে মদিনা।

আজকের মিনাকে দেখলে
পুরোটা একটা তাঁবুর শহরের মতো লাগে।

প্রায় ২০ বর্গকিলোমিটার এলাকায়
এক লাখেরও বেশি এয়ার-কন্ডিশন্ড তাঁবু—
যেখানে প্রতি বছর কয়েক মিলিয়ন হাজি অবস্থান করেন।

সবকিছু মিলিয়ে
মিনা শুধু হজের একটি স্টপ না।

এটা এমন একটা জায়গা,
যেখানে ইবাদত, ইতিহাস আর ব্যক্তিগত অনুভূতি
একসাথে মিশে যায়।

এই কয়েকটা দিনেই
মানুষ শুধু আমল করে না
নিজের ভেতরের দিকেও তাকাতে শুরু করে।

#হজ

সৌদি আরবের আবহাওয়া বিভাগ (الأرصاد) জানিয়েছে, হজের মৌসুম এখন একটি নতুন বসন্তকালীন চক্রে প্রবেশ করেছে, যা টানা প্রায় ৮ বছর...
03/05/2026

সৌদি আরবের আবহাওয়া বিভাগ (الأرصاد) জানিয়েছে, হজের মৌসুম এখন একটি নতুন বসন্তকালীন চক্রে প্রবেশ করেছে, যা টানা প্রায় ৮ বছর স্থায়ী হবে। এই সময় হজ পালনকারীরা তুলনামূলক সহনীয় আবহাওয়া উপভোগ করবেন।

এরপর আবার প্রায় ২৫ বছর পর হজ মৌসুম ধীরে ধীরে গ্রীষ্মকালীন চক্রে ফিরে যাবে, যখন তাপমাত্রা থাকবে অনেক বেশি।

এই পরিবর্তন হজযাত্রীদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। বিশেষ করে যারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসেন, তাদের জন্য তুলনামূলক ঠান্ডা ও আরামদায়ক আবহাওয়া ইবাদতে আরও মনোযোগী হতে সহায়তা করবে।

#হজ #সৌদিআরব #আবহাওয়া #প্রবাসী

জমজম এর পানি খাওয়া নিয়ে পরামর্শ হজে গিয়ে অনেকেই গরমের কারণে ঠান্ডা জমজমের পানি পান করেন। কিন্তু হঠাৎ খুব ঠান্ডা পানি পা...
21/04/2026

জমজম এর পানি খাওয়া নিয়ে পরামর্শ

হজে গিয়ে অনেকেই গরমের কারণে ঠান্ডা জমজমের পানি পান করেন। কিন্তু হঠাৎ খুব ঠান্ডা পানি পান করলে সর্দি-কাশি বা জ্বরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, পাশাপাশি গলা বসে যেতে পারে।

তাই সবাইকে অনুরোধ থাকবে, জমজমের পানি পান করার সময় “Not Cold” দেখে বা স্বাভাবিক তাপমাত্রার পানি পান করার চেষ্টা করবেন।

সুস্থ থাকলে ইবাদত সুন্দরভাবে করা যায়, আর পুরো সফরও হবে আরামদায়ক ও শান্তিপূর্ণ।

#হজ্জটিপস

✈️ হজ্জের ফ্লাইট সন্নিকটে — যাত্রা শুরুর পূর্বে এজেন্সি থেকে অবশ্যই এই ডকুমেন্টসগুলো সংগ্রহ করুন ❗📄 প্রয়োজনীয় ডকুমেন্টস:...
16/04/2026

✈️ হজ্জের ফ্লাইট সন্নিকটে — যাত্রা শুরুর পূর্বে এজেন্সি থেকে অবশ্যই এই ডকুমেন্টসগুলো সংগ্রহ করুন ❗

📄 প্রয়োজনীয় ডকুমেন্টস:

1️⃣ মূল পাসপোর্ট
✔️ ভিসা সাধারণত স্টিকার আকারে থাকে না
✔️ এজেন্সির স্টিকার পাসপোর্টের পেছনে থাকতে পারে

2️⃣ ভিসা কপি (প্রিন্ট)
✔️ আলাদা কাগজে দেওয়া হয়

3️⃣ বিমান টিকিট
✔️ তারিখ
✔️ সময়
✔️ গন্তব্য (মক্কা/মদিনা) — ভালোভাবে মিলিয়ে নিন

4️⃣ টিকা কার্ড (হেলথ সার্টিফিকেট)
✔️ প্রয়োজনীয় টিকার প্রমাণপত্র সাথে রাখুন

5️⃣ হজ্জ পরিচয়পত্র
✔️ বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত (ইংরেজিতে)

6️⃣ এজেন্সির আইডি কার্ড
✔️ সবসময় সাথে রাখবেন

7️⃣ হোটেল তথ্য
✔️ মক্কা/মদিনা—যেখানে আগে যাবেন সেখানের
✔️ সম্ভব হলে হোটেলের ভিজিটিং কার্ড সংগ্রহ করুন

8️⃣ লাগেজ ট্যাগ (২টি)
✔️ ব্যাগে লাগানোর জন্য

⚠️ গুরুত্বপূর্ণ:

✔️ উপরের সবগুলো “মাস্ট”
✔️ অতিরিক্ত কোনো কাগজ দিলে সেটাও সংরক্ষণ করুন

🎒 অতিরিক্ত সংগ্রহ করুন (যদি প্যাকেজে থাকে):

✔️ লাগেজ
✔️ ব্যাকপ্যাক
✔️ ছাতা
✔️ অন্যান্য ট্রাভেল আইটেম

🎯 Pro Tip:

✔️ সব ডকুমেন্ট একটি আলাদা ফাইল/পাউচে রাখুন
✔️ মোবাইলে স্ক্যান কপি রাখুন

🕋 প্রস্তুতি ঠিক থাকলে, সফর হবে সহজ।


আল্লাহ সকল হাজিদের হজ্জকে কবুল করে নিন।
16/04/2026

আল্লাহ সকল হাজিদের হজ্জকে কবুল করে নিন।

স্মৃতির পাতায় পুরনো দিনের হজ (১৯৫৫–১৯৬০)পুরনো ছবিগুলো দেখলে বিস্ময়ের সাথে সাথে এক ধরনের গভীর শ্রদ্ধা অনুভব হয়। আজকের মতো...
16/04/2026

স্মৃতির পাতায় পুরনো দিনের হজ (১৯৫৫–১৯৬০)

পুরনো ছবিগুলো দেখলে বিস্ময়ের সাথে সাথে এক ধরনের গভীর শ্রদ্ধা অনুভব হয়। আজকের মতো এত সহজ ছিল না তখনকার হজযাত্রা—ছিল দীর্ঘ পথ, কষ্ট, অনিশ্চয়তা আর অক্লান্ত ধৈর্যের পরীক্ষা। তবুও আল্লাহর ঘরে পৌঁছানোর আকাঙ্ক্ষা থামাতে পারেনি কোনো বাধাই।

এই ছবিগুলোর প্রতিটি ভাঁজে লুকিয়ে আছে হাজারো মানুষের ত্যাগ, ভালোবাসা আর ইমানের শক্তি। সময় বদলেছে, মসজিদুল হারাম-এর চারপাশে এসেছে আধুনিকতার ছোঁয়া, কিন্তু বান্দার অন্তরের টান—সেটা আজও ঠিক ততটাই গভীর, ততটাই অমলিন।

#পুরোনোছবি #হজ

👉 Please Share this Post

এই দুনিয়ায় বিশেষভাবে সফর করার জন্য নির্ধারিত হয়েছে মাত্র তিনটি মসজিদ:🕋 মসজিদুল হারাম (মক্কা)🕌 মসজিদে নববী (মদিনা)🕌 মস...
16/04/2026

এই দুনিয়ায় বিশেষভাবে সফর করার জন্য নির্ধারিত হয়েছে মাত্র তিনটি মসজিদ:

🕋 মসজিদুল হারাম (মক্কা)
🕌 মসজিদে নববী (মদিনা)
🕌 মসজিদুল আকসা (কুদস)

আর তাদের মর্যাদা বোঝাতে নামাজের সওয়াবই যথেষ্ট…

✔ মসজিদুল হারামে ১টি নামাজ = ১,০০,০০০ নামাজ
✔ মসজিদে নববীতে ১টি নামাজ = ১,০০০ নামাজ
✔ মসজিদুল আকসায় ১টি নামাজ ≈ ৫০০ নামাজ

তাই যখন সুযোগ আসে.
এটা শুধু ভ্রমণ নয়,
এটা একটি ডাক… একটি আমন্ত্রণ। ✨

একটি সুযোগ নিজেকে আল্লাহর আরও কাছে নিয়ে যাওয়ার।

📍 তাই কখনো এই সৌভাগ্য এলে,
চোখ দিয়ে, মন দিয়ে, প্রতিটি ইন্দ্রিয় দিয়ে দেখুন
প্রতিটি মুহূর্ত অন্তর দিয়ে অনুভব করার চেষ্টা করুন। 🤍

Address

House 30-32, Road 05, Sector 01, Block/E, Aftabnagar, Badda, Dhaka
Badda
1212

Alerts

Be the first to know and let us send you an email when Hummingbird Hajj Agency /হামিংবার্ড হজ্জ এজেন্সি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category