28/08/2026
আসসালামু আলাইকুম।
বাসি কেমন আছেন সবাই,?
ট্যুর আয়োজন ও বাস ফ্যানিং নিয়ে আমাদের অবস্থান।
সাম্প্রতিক সময়ে একই তারিখে, একই রুটে একাধিক বাস ফ্যানিং গ্রুপের ট্যুর আয়োজনকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সে বিষয়ে Buses Of Barishal Zone (BBZ) কর্তৃপক্ষের অবস্থান পরিষ্কারভাবে জানাতে চাই যে আমরা এই রকম ট্যুর করবো না। তবে আমরা বিশ্বাস করি, বাস ফ্যানিং শুধুমাত্র বাস নিয়ে আবেগ বা প্রতিযোগিতার বিষয় নয়। এর সঙ্গে মানুষের নিরাপত্তা, দায়িত্ববোধ, শৃঙ্খলা এবং পারস্পরিক সম্মান সরাসরি জড়িত।আমরা চাই না একটি ছবি, একটি ভিডিও, একটি ট্রফি, একটি টাইটেল কিংবা সেরা হওয়ার সাময়িক আনন্দের জন্য কোনো একটি পরিবার তার প্রিয় মানুষকে হারাক।
কারণ একটি ট্যুর সফল তখনই, যখন সবাই নিরাপদে বাড়ি ফিরে আসে।আমরা কারও বিরুদ্ধে নই।
আমরা অনিরাপদ ও অসুস্থ বাস ফ্যানিং সংস্কৃতির বিরুদ্ধে।
বাস লাভিং হোক ভালোবাসায় ও আনন্দে❤️🩹