সম্মানিত সদস্যদের নিম্নোক্ত বিধি মেনে চলার জন্যে অনুরোধ করা হচ্ছে যাতে গ্রুপের আভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় থাকে এবং সকলের মাঝে সৌহার্দ্যপুর্ণ সম্পর্ক বজায় থাকেঃ
সাধারণ নির্দেশাবলীঃ-
১/ গ্রুপে ছবি প্রকাশের পূর্বে ছবির অপব্যবহার রোধ করতে ছবিতে আপনার নাম ও পরিবহন বা গাড়ির লোগো ব্যবহার করুন। যে কোন পোস্টের ক্ষেত্রে বাংলায় লিখার ক্ষেত্রে ইংরেজি ফন্টে বাংলা না লিখে বাংলা ফন্টে লিখায় উৎসাহিত ( এক্ষেত্রে
কোন বাধ্যবাধকতা নেই ) করা হল।
২/ রেফারেন্স হিসেবে ব্যবহার বা অন্য কোনো যৌক্তিক কারণ ছাড়া ইন্টারনেট থেকে প্রাপ্ত ছবি গ্রুপে শেয়ার করা নিষেধ এবং কোনো ছবি, ছবির মালিকের অনুমতি ছাড়া বা ছবির মালিকের যথাযথ ফটো ক্রেডিট ছাড়া প্রকাশ করা নিষেধ।
৩/ গ্রুপে ধর্ম, বর্ণ, আঞ্চলিক, রাজনৈতিক বৈষম্যমুলক কমেন্ট করা কিংবা এর পক্ষে প্রচারণা চালানো সম্পূর্ণ নিষেধ।
৪/ গ্রুপে সকলের মতামত কে সম্মান প্রদর্শনপূর্বক সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন। বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করুন, অন্যের মতামতকে সম্মান করুন। অহেতুক কোনো বিতর্ক থেকে বিরত থাকুন, গঠনমুলক আলোচনা এবং বিশ্লেষণ করা আমাদের উদ্দেশ্য। গ্রুপে কাউকে ব্যক্তিগত সমস্যা বা ইস্যুতে অসম্মানজনক পোস্ট বা কমেন্ট করা নিষিদ্ধ।
৫/ গ্রুপে বিজ্ঞাপন প্রচার, গেম সংক্রান্ত পোস্ট বা বাস সংশ্লিস্ট নয় এমন কোনো লিংক বা তথ্য প্রচার নিষিদ্ধ, বিশেষ বিশেষ ক্ষেত্রে এ নিয়ম শিথিলযোগ্য। সেক্ষেত্রে অবশ্যই “Off topic” উল্লেখ করে পোস্ট দিতে হবে।
৬/ কোনো পরিবহণ সংস্থা বা সংস্থার মালিকের নাম বিকৃতি বা অসম্মানজনক পোস্ট বা কমেন্ট নিষিদ্ধ।
৭/ গ্রুপের বিদেশী সদস্যদের সাথে সৌহার্দ্য বজায় রেখে চলা আমাদের কর্তব্য কারণ আমরা সকলেই আমাদের দেশকে প্রতিনিধিত্ব করি এবং দেশের ভাবমুর্তি সমুন্নত রাখা আমাদের পবিত্র কর্তব্য।
এডমিনগণ গ্রুপের বিধি ভঙ্গকারী যেকোনো পোস্ট বা কমেন্ট ডিলেট করার অধিকার রাখেন এবং উপরোক্ত বিধি সমূহ কেউ মেনে না চললে তাকে সতর্ক করা বা গ্রুপ থেকে অব্যাহতিপ্রদান দেওয়ার অধিকার এডমিনগণ রাখেন। যে কোন অভিযোগ, পরামর্শ গ্রুপে পোস্ট করুন বা এডমিনদের জানান।
https://facebook.com/groups/809534126637019/