Babar Travels & Tourism

  • Home
  • Babar Travels & Tourism

Babar Travels & Tourism ভিসা প্রসেসিং, টিকেটের তারিখ পরিবর্ত?

টুরিস্ট ভিসা করুন নিজে নিজে....১) অনলাইনে আবেদন ফর্ম পূরণভারতীয় ভিসার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Online Visa Application নি...
29/06/2026

টুরিস্ট ভিসা করুন নিজে নিজে....
১) অনলাইনে আবেদন ফর্ম পূরণ
ভারতীয় ভিসার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Online Visa Application নির্বাচন করতে হবে।

Visa Category: Tourist Visa নির্বাচন করুন।
পাসপোর্ট অনুযায়ী নাম, জন্মতারিখ, ঠিকানা, পাসপোর্ট নম্বরসহ সব তথ্য সঠিকভাবে পূরণ করুন।
ছবি ও প্রয়োজনীয় তথ্য দিন।

ফর্ম সাবমিট করে Application ID / Web File Number সংরক্ষণ করুন।

২) ফর্ম প্রিন্ট করা
পূরণ করা আবেদন ফর্ম প্রিন্ট করুন।
যেখানে প্রয়োজন সেখানে স্বাক্ষর করুন।
ছবি লাগান (নির্দেশনা অনুযায়ী)।

৩) প্রয়োজনীয় কাগজ প্রস্তুত
সাধারণত:
মূল পাসপোর্ট
NID কপি
ছবি
ব্যাংক স্টেটমেন্ট/আর্থিক সক্ষমতার প্রমাণ
পেশা অনুযায়ী কাগজ (চাকরি হলে NOC, ব্যবসা হলে ট্রেড লাইসেন্স ইত্যাদি)

৪) Appointment/Slot নেওয়া
অনলাইন আবেদন করার পর নির্ধারিত পদ্ধতিতে IVAC স্লট/অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আবেদন গ্রহণ নাও হতে পারে।

৫) IVAC কেন্দ্রে জমা
নির্ধারিত দিনে:
পাসপোর্ট
প্রিন্ট করা আবেদন
সব ডকুমেন্ট নিয়ে IVAC-এ জমা দিতে হবে।

৬) ভিসার অবস্থা দেখা
আবেদনের স্ট্যাটাস অনলাইনে চেক করা যায়।

সতর্কতা: কোনো দালাল ছাড়াই করা যায়, তবে ফর্মে ভুল তথ্য দিলে সমস্যা হতে পারে। নাম, পাসপোর্ট নম্বর, জন্মতারিখ খুব সতর্কভাবে লিখবেন।

ভারতীয় মেডিকেল ভিসা ঢাকা হাইকমিশনের আপডেট নিয়মাবলি মাত্র ১৫০০ টাকায় মেডিকেল ভিসা 🇮🇳🇧🇩ধাপ–১: ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ও ইন...
15/06/2026

ভারতীয় মেডিকেল ভিসা ঢাকা হাইকমিশনের আপডেট নিয়মাবলি মাত্র ১৫০০ টাকায় মেডিকেল ভিসা 🇮🇳🇧🇩
ধাপ–১: ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ও ইনভাইটেশন লেটার
যে হাসপাতালে চিকিৎসা নিতে চান, সেখান থেকে অবশ্যই Medical / AYUSH Invitation Letter সংগ্রহ করতে হবে।
📌 ইনভাইটেশন লেটারে যা অবশ্যই থাকতে হবে—
🔸 রোগীর পূর্ণ নাম
🔸 রোগের ধরন / চিকিৎসার বিবরণ
🔹হাসপাতালের সিল ও কর্তৃপক্ষের স্বাক্ষর।
ধাপ–২ : অনলাইন মেডিকেল ভিসা আবেদন
ভারতীয় ভিসার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Medical Visa Form পূরণ করুন।
🔹 পাসপোর্ট অনুযায়ী তথ্য দিন
🔹 ছবি আপলোড করুন
🔹 আবেদন ফর্ম প্রিন্ট করে রাখুন।
📂 প্রয়োজনীয় ডকুমেন্ট
🔹 ১ সেট ফটোকপি (জমা দেওয়ার জন্য)
🔹 মূল কাগজপত্র নিজের কাছে সংরক্ষণ করবেন
📮 খামের উপর যা লিখবেন
✍️ Emergency Medical Visa
✍️ রোগীর নাম ও পাসপোর্ট নম্বর
✍️ রোগীর সমস্যার সংক্ষিপ্ত বিবরণ
✍️ এটেনডেন্টের নাম ও পাসপোর্ট নম্বর
✍️ একটি মোবাইল নম্বর ও ইমেইল
ধাপ–৩ : ফাইল জমা দেওয়ার স্থান
📍 ভারতীয় হাইকমিশনের ঠিকানা হলো:
প্লট নং ১-৩, পার্ক রোড, বারিধারা, ঢাকা-১২১২
সময়: সকাল ৯টা–বিকেল ৪টা সরকারি ছুটি ব্যতীত
ℹ️ গুরুত্বপূর্ণ তথ্য
কোনো অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন নেই সাধারণত Medical ও Double Entry Visa গ্রহণ করা হয়
রোগী উপস্থিত না থাকলেও ফাইল জমা দেওয়া যায় এবং যেকোনো লোক ফাইল জমা দিতে পারবে
☎️ ধাপ–৪ : ফাইল জমার পর করণীয়
হাইকমিশন যাচাই শেষে ফোন বা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারে।
⏳ সম্ভাব্য সময়সীমা
➡️ সাধারণত ১০–২০ কার্যদিবস
➡️ জরুরি ক্ষেত্রে ১–৭ দিনের মধ্যেও কল আসতে পারে
কল এলে— যমুনা ফিউচার পার্কে ভিসা সেন্টারে গিয়ে পাসপোর্ট ও মূল কাগজপত্র জমা দিতে হবে
ভিসা ফি পরিশোধ করতে হবে
💵 ভিসা ফি: ১৫০০ টাকা (প্রতি আবেদন)
🔢 কাউন্টার তথ্য
🔹 ৪০ — কল যাচাই
🔹 ৩৯ — ফি জমা
🔹 ৩৮ — ফর্ম রিসিভ ও অপেক্ষা
🖐️ ধাপ–৬ : বায়োমেট্রিক / ফিঙ্গারপ্রিন্ট
একবার বায়োমেট্রিক দিলে সাধারণত ৫ বছর পর্যন্ত কার্যকর থাকে ১২ বছরের নিচে ও ৭০ বছরের উপরে প্রয়োজন হয় না
🧾 ধাপ–৭ : জরুরি চিকিৎসার ক্ষেত্রে
হাসপাতালের International Desk থেকে হাইকমিশনে একই বিষয়ে ইমেইল পাঠাতে বলুন।
এতে ভিসা প্রসেস দ্রুত হওয়ার সম্ভাবনা বাড়ে।
ধাপ–৮ : এটেনডেন্ট (সহযোগী) ভিসা
রোগীর সাথে একজন বা একাধিক Attendant যেতে পারেন পরিবারের সদস্য হওয়া উত্তম নিকট আত্মীয়
সম্পর্কের প্রমাণপত্র লাগতে পারে
💡 বিশেষ গুরুত্বপূর্ণ পরামর্শ
❗ শুধু ফাইল জমা দিলেই দায়িত্ব শেষ নয়।
📧 [email protected]
📩 নিয়মিত ইমেইল ফলোআপ করুন
📦 সপ্তাহে অন্তত ৩–৫ বার ফাইল স্ট্যাটাস খোঁজ নিন
📑 সব ডকুমেন্টের সফট কপি ও প্রিন্ট কপি আলাদা করে রাখুন ব্যবহৃত মোবাইল নম্বর সবসময় সচল রাখুন
ভিসা নীতিমালা সময় অনুযায়ী পরিবর্তন হতে পারে, তাই আবেদন করার আগে অফিসিয়াল ওয়েবসাইট বা হাইকমিশন থেকে সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়া ভালো।




#সিএমসি_হাসপাতাল_ভেলোর_ট্রিটমেন্ট_কমিউনিট_বাংলাদেশ

11/06/2026

🇦🇪🇧🇩 বাংলাদেশিদের জন্য সুখবর: আমিরাত সহ মধ্যপ্রাচ্যের ভিসা পুনরায় চালুর প্রক্রিয়া শুরু!

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য বহুল প্রতীক্ষিত সংযুক্ত আরব আমিরাত (ইউএই)-এর ভিসা পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে তিনি জানান, দীর্ঘদিন বন্ধ থাকা সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত ও মালয়েশিয়ার ভিসা পুনরায় চালুর প্রক্রিয়া শুরু করেছে সরকার।

বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের অন্যতম বৃহৎ প্রবাসী গন্তব্য হওয়ায় এ ঘোষণাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আমিরাতে কর্মরত রয়েছেন বিপুল সংখ্যক বাংলাদেশি, আর নতুন ভিসা চালু হলে বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন ভিসাপ্রত্যাশীরা।

অর্থমন্ত্রীর এ ঘোষণার পর প্রবাসী ও বিদেশগামী কর্মীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে ভিসা চালুর অপেক্ষায় থাকা অনেকেই বিষয়টিকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন।

তবে কবে থেকে নতুন করে ভিসা ইস্যু শুরু হবে বা কী ধরনের ভিসা চালু হবে, সে বিষয়ে বাজেট বক্তৃতায় বিস্তারিত কিছু জানানো হয়নি।
———
এবিষয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের ভি'ডিও লিং'ক ক'মে'ন্টে দেওয়া হয়েছে।

08/06/2026

🇹🇭 থাইল্যান্ড ভ্রমণকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট

থাইল্যান্ড ইমিগ্রেশন কর্তৃপক্ষ ০৯ জুন থেকে বিদেশি ভ্রমণকারীদের জন্য Proof of Funds (আর্থিক সক্ষমতার প্রমাণ) সংক্রান্ত নির্দেশনা কার্যকর করছে।

✈️ থাইল্যান্ডে প্রবেশের সময় পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ বা আর্থিক সক্ষমতার প্রমাণ সঙ্গে রাখুন।

📌 প্রয়োজনীয় অর্থের পরিমাণ:

🔹 Visa Exemption / Transit Visa • ১০,০০০ THB (প্রতি ব্যক্তি) • ২০,০০০ THB (প্রতি পরিবার)

🔹 Tourist Visa / Non-Immigrant Visa • ২০,০০০ THB (প্রতি ব্যক্তি) • ৪০,০০০ THB (প্রতি পরিবার)

🔹 Visa on Arrival (VOA) • ১০,০০০ THB (প্রতি ব্যক্তি) • ২০,০০০ THB (প্রতি পরিবার)

⚠️ ইমিগ্রেশন কর্মকর্তা প্রয়োজনে এই অর্থ প্রদর্শনের অনুরোধ করতে পারেন। তাই ভ্রমণের সময় পর্যাপ্ত ক্যাশ অর্থ অথবা গ্রহণযোগ্য আর্থিক প্রমাণ সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

📅 কার্যকর: ০৯ জুন ২০২৬

✅ থাইল্যান্ড ভ্রমণের আগে সর্বশেষ নিয়মাবলী জেনে নিন এবং ঝামেলামুক্ত ভ্রমণ নিশ্চিত করুন।

✈️ **একই বিমানে বসেও একজন ৩৩ হাজার, আরেকজন ৭৬ হাজার টাকা কেন দিলেন? আসল সত্য জানেন?** 🤔অনেক যাত্রীই ভাবেন:❌ আগে টিকিট কা...
27/04/2026

✈️ **একই বিমানে বসেও একজন ৩৩ হাজার, আরেকজন ৭৬ হাজার টাকা কেন দিলেন? আসল সত্য জানেন?** 🤔
অনেক যাত্রীই ভাবেন:
❌ আগে টিকিট কাটলে আগে seat পাবো
❌ বেশি ভাড়া দিলে ভালো seat পাবো
❌ পাশাপাশি বসা মানে সবার ভাড়া same হওয়া উচিত
কিন্তু Airline system এভাবে কাজ করে না।
━━━━━━━━━━━━━━━
# # ✈️ বিমানে ২ ধরনের Class থাকে
# # # 🔹 ১. Physical Class (চোখে দেখা আসল Class)
এগুলো হলো:
✅ First Class
✅ Business Class
✅ Premium Economy
✅ Economy Class
মানে বিমানের ভেতরে seat zone আলাদা থাকে।
---
# # # 🔹 ২. Virtual Class / Fare Class (গোপন Pricing System)
এখানেই আসল খেলা 🔥
একই Economy cabin-এর ভিতরে airline অনেকগুলো price category রাখে:
Y / B / M / K / Q / V / L / T / N / X
Passenger দেখে শুধু Economy ✈️
কিন্তু airline system দেখে:
💸 Q = কম ভাড়া
💸 M = মাঝারি ভাড়া
💸 Y = বেশি ভাড়া
---
# # 🤯 তাই এমন হয়:
একই ফ্লাইটে পাশাপাশি বসা দুই যাত্রী:
👤 একজন দিলেন ৩৩,০০০ টাকা
👤 আরেকজন দিলেন ৭৬,০০০ টাকা
কিন্তু দুজনই Economy seat-এ যাচ্ছেন 😮
কারণ seat same হলেও **Fare Class আলাদা**।
---
# # ⏰ আগে টিকিট কাটলে কি আগে seat পাওয়া যায়?
সবসময় না ❌
Seat allocation হয় সাধারণত:
✅ Web Check-in (24 hours আগে)
✅ Airport Counter
✅ Paid Seat Selection
মানে আগে ticket কাটলে অনেক সময় **কম ভাড়া** পাওয়া যায়, কিন্তু seat না।
---
# # 🧠 Airline কেন এমন করে?
কারণ Airline bus system না।
🚌 Bus = serial seat sale
✈️ Airline = Revenue Management
তারা ভাবে:
✔️ আগে বুক করা passenger = কম দামে
✔️ জরুরি last minute passenger = বেশি দামে
✔️ corporate / flexible passenger = premium fare
---
# # 🎯 মনে রাখুন:
**Seat একই হতে পারে, কিন্তু Ticket Rule + Fare Class আলাদা হতে পারে।**
তাই পাশের seat-এর লোক কম দামে গেলে অবাক হওয়ার কিছু নেই 😊
━━━━━━━━━━━━━━━
📍 International Ticket, Visa, Travel Support এর জন্য যোগাযোগ করুন:
🏢 Babar Travels & Tourism

22/04/2026

বিমানে কিভাবে Window & Good View সিট নিবেন!
আমরা সবাই জানালার পাশে ভালো সিট নিতে চাই, কিন্তু অনেকেই প্রসেস না জানা ও বাস্তব ধারণা না থাকার কারণে খারাপ সিটে জার্নি করতে বাধ্য হয়!
আজকে বলছি আমি কি করে সব সময় জানালার পাশে ও ভালো ভিউ সিট নিয়ে থাকি, সেটা কিভাবে কর্নফার্ম করি:
১. সবার আগে আপনাকে জানতে হবে আপনি কোথা থেকে কোথায় যাবেন এবং কোন পাশে আপনার ভালো ভিউ থাকবে।
2. বিমানের সিট নাম্বার ধারণা থাকা: বিমানের সিট সবসময় ককপিটের দিকে বা সামনের দিকে মুখ করে দাড়ালে বাম পাশে A থেকে শুরু হয়।
3. বিমানের পাখার উপর সিট নেওয়া যাবে না। সিট সিলেকশনের সময় আপনার সিট এবং পাখার অবস্থান দেখে কনফার্ম করুন।
4. ইমারজেন্সি এক্সিট এর বরাবর কোন সিটই নিবেন না। এই সকল জায়গায় কোনো জানালা থাকে না।
5. বিজনেস অথবা প্রিমিয়াম না হলে পিছনের দিকে সিট নেয়াই উত্তম, কনফার্ম ভালো ভিউ😄
6. ইকোনমির জন্য সবচেয়ে ভালো পছন্দ শেষের দিক থেকে ৫ বা ৬ লাইন আগে জানালার পাশের সিট, সবচেয়ে বেষ্ট ভিউ পাওয়া যাবে।
7. শেষের দিকের ৩ লাইনে সিট নিবেন না, সবসময় ওয়াসরুমের গ্যাঞ্জামে থাকবেন।
8. বিমান মডেল ও এয়ালাইন্স লিখে গুগলে সিট ম্যাপ ইমেজ সার্চ করুন। আপনার সিট আগেই টারগেট করে নিন।
9. আপনাকে বুঝতে হবে কখন ফ্লাই করছেন এবং তখন সূর্য কোন দিকে থাকবে। রোদ লাগবে ঐ পাশ এরিয়ে চলাই ভালো।
10. ধরুন আপনি ঢাকা টু সিংগাপুর যাচ্ছেন সকাল ৮ টায় ফ্লাইট। বিমান যাবে দক্ষিণ দিকে, সুতরাং রোদ থাকবে বিমানের বাম পাশে। এইক্ষেত্রে A এর দিকের সিট মানে বামের সিট অ্যাভয়েড করতে হবে, ডান দিকে সিট নিতে হবে।

সিট কিভাবে বুক করবেন?
১. টিকেট কাটার সাথে সাথেই এয়ার লাইন্সের ওয়েবসাইটে ঢুকে ম্যানেজ বুকিং এ গিয়ে লাস্ট নাম ও PNR দিয়ে লগ ইন করে আপনার পছন্দ মত সিট নির্ধারণ করে রাখতে পারবেন। সকল ভালো মানের এয়ারলাইন্সেই এই সুবিধা আছে।
2. কিছু এয়ারলাইন্সে অনলাইন চেক ইন ওপেন হয়ে থাকে ২৪/৪৮/৭২ ঘন্টা আগে, অনলাইন চেক ইন ওপেন হওয়ার সাথেই চেক ইন করুন এবং তখনই সিট নিয়ে নিবেন।
3. বাজেট এয়ারলাইনসের ভালো জায়গায় সিট কিনতে পারবেন। অনলাইন চেক ইন করে নিন, অটোমেটিকভাবে সিট পাবেন। সিট পছন্দ না হলে সাথে সাথে ভালো সিট কিনে নিন। অল্প টাকার জন্য জার্নি নষ্ট করার কোনো মানেই হয় না।
4. বাজেট এয়ারে রাতের জার্নি হলে এক্সট্রা টাকা দিয়ে সিট না কিনাই ভালো। অন্ধকার দেখার জন্য টাকা খরচ করার মানে নাই।
5. অনলাইনে চেক ইন না করা গেলে অথবা ম্যানেজ বুকিং এ সিট না পেলে কি করবেন? অবশ্যই মিনিমাম ৩ ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছান। ম্যানুয়াল চেক ইন এর সময় জানালার পাশের সিটের জন্য রিকোয়েস্ট করুন। সবচেয়ে ভালো হয় যদি আপনি বিমানের সিট ম্যাপ দেখে সিট নাম্বার বলতে পারেন।

তারপরও কিছু জানার থাকলে কমেন্ট বা ইনবক্স করবেন।
ধন্যবাদ

08/01/2026

Dc Park Chittagong | ডিসি পার্ক চট্টগ্রাম | ডিসি পার্কে ফুল উৎসব ২০২৬

Malaysia Immigration & Arrival Card. এরাইভ্যাল কার্ড এবং কাস্টমস ডিক্লারেশন ফর্ম নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। যে...
13/10/2025

Malaysia Immigration & Arrival Card. এরাইভ্যাল কার্ড এবং কাস্টমস ডিক্লারেশন ফর্ম নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। যেসব দেশে যাবার আগে অনলাইনে ফিলাপ করতে হয় তা এক নজর দেখে রাখুুন। দেশগুলোর তালিকায় আছে -
🇮🇳 ইন্ডিয়া
🇸🇬 সিংগাপুর
🇲🇾 মালয়েশিয়া
🇹🇭 থাইল্যান্ড
🇮🇩 ইন্দোনেশিয়া
🇵🇭 ফিলিপাইন
🇲🇻 মালদ্বীপ
গল্পটা আপনার ভ্রমণের একটা অংশ হতে পারে। ধরুন, আপনি পাসপোর্ট, ভিসা, টিকিট, হোটেল বুকিং নিয়ে ইমিগ্রেশন এর জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছেন। আপনার সামনে ৩০ জনযাত্রী আছে এবং আপনার পরে ২০ জনযাত্রী আছে। ৩০ জনযাত্রী ইমিগ্রেশন কমপ্লিট করার পর আপনি ইমিগ্রেশন অফিসার পর্যন্ত গেলেন। পাসপোর্ট, ভিসাসহ আপনার ডকুমেন্ট দিলেন। ইমিগ্রেশন অফিসার আপনাকে জিজ্ঞেস করল Digital Arrival Card দেখান। আপনি হঠাৎ আকাশ থেকে পড়লেন কারন আপনি এটি ফিলাপ করেন নাই।Digital Arrival Card ফিল আপ করার জন্য আপনাকে ডিজিটাল বোর্ড অথবা ফেস্টুন স্টেন দেখিয়ে দিবে। তারপর আপনাকে নিজে নিজে অথবা কারো সহযোগিতায় এটি ফিল আপ করতে হবে। ডিজিটাল এরাইভাল কার্ড ফিলাপ করতে আপনাকে অনেক গুলো সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনাআছে। তার মধ্যে প্রথমটি হল ইন্টারনেট কানেকশন। আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন সমস্যা হতে পারে যদি সিম রোমিং করা না থাকে অথবা ওয়াইফাই কাজ না করে। তারপর যেটি হয় আপনার মোবাইলে চার্জ নাই। সব যদি ঠিকঠাক থাকে তাহলেও Digital Arrival Card নিজে নিজে অথবা কারো সাহায্য নিয়ে ফিলাপ করতে অনেকটা সময় চলে যায়।
যাহোক, এখন সবকিছু ঠিকঠাক ডিজিটাল এরাইভাল কার্ড নিয়ে আবারও আপনাকে ২০ জনের পেছনে লাইনে দাঁড়াতে হবে। এই বিরম্বনা এড়াতে আগে থেকেই ব্যাবস্থা নিয়ে রাখুন। ভ্রমণ শুরুর ৭২ ঘন্টার মধ্যে আপনার ডিজিটাল এরাইভ্যাল কার্ড ফিলাপ করুন।
নিচের লিঙ্ক গুলো অথেন্টিক Digital Arrival Card & Custom Declaration ফর্ম ফিলাপ করার জন্য আপনার সহায়ক হবে। দেশের নাম সহ Digital Arrival Card & Custom Declaration Link গুলো আপনার সংগ্রহে রাখুন।
প্রয়োজনের সময় কাজে লাগবে ইনশাআল্লাহ।
🇮🇳 India - https://indianvisaonline.gov.in/earrival/?fbclid
🇸🇬Singapore - https://eservices.ica.gov.sg/sgarrivalcard/fvipa
🇲🇾Malaysia - https://imigresen-online.imi.gov.my/mdac/main?registerMain
🇹🇭Thailand - https://tdac.immigration.go.th/arrival-card/ #/home
🇮🇩Indonesia - https://ecd.beacukai.go.id/
🇵🇭Philippine - https://etravel.gov.ph/
🇲🇻Maldives- https://imuga.immigration.gov.mv/traveller
[পোস্টটি একটি কপি পোস্ট, মনে হয়েছে গুরুত্বপূর্ণ এবং অনেকের কাজে আসবে তাই শেয়ার করেছি]

Maldives Immigration - Navigating Towards Future

26/09/2025

২৯ সেপ্টেম্বর থেকে এয়ার আরাবিয়া অফারে টিকিট সেল শুরু হবে, আর ভ্রমণ করা যাবে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে। 🛫

রমজানে ওমরা করার প্লান যাদের আছে তারা ভুলেও মিস কইরেন না🤝

♦ঢাকা থেকে সৌদি – ভাড়া হতে পারে মাত্র $100 🕋
♦দুবাই – সম্ভবত হবে $100 🌆
♦আফ্রিকার কেনিয়া – ভাড়া হতে পারে প্রায় ১৮-২০ হাজার টাকা 🐘

আমার প্ল্যান আফ্রিকা(Uganda - Kenya - Tanzania) মাদাগাস্কার - সেশিলেস।
যোগাযোগ :- বাবর ট্রাভেলস এন্ড টুরিজম
01838-673803
01648017053

Address

Marry Land Convention Centre[2nd Floor], Hathazari

4353

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801838673803

Website

Alerts

Be the first to know and let us send you an email when Babar Travels & Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Babar Travels & Tourism:

Shortcuts

  • Want your business to be the top-listed Transport Service?

Share