11/09/2022
অনেক দিন পর নানি আমাদের বাড়িতে বেড়াইতে আসছে।
আমি খাটের একপাশে বসে নুডুলস খাচ্ছি, আর নানী পাশে বসে নানার সাথে ইমুতে কথা বলতেছে।
নানা যখন আমার কথা জিজ্ঞেস করলেন, আমার নাতি কই, কি করতাসে নাতি?
নানী তখন আমার নুডুলস এর বাটির দিকে তাকিয়ে বলেন, আফনের নাতি তো খাইতাসে, কি জানি নাম..ওই যে আমগো দেশের কে'ইচ্চার মতন দেহায়, কতুডি খায়না, শহরের মাইনশে!
চিনেন নাই? সা'ফের বাইচ্চার মতন চিকন লম্বা পিছলা পিছলা যেডি গালে দিলেই ফুরুৎ করি ভিত্রে হান্দায়া যায়! এবার চিনছেন নি?
আরে আফনে চিনেন না ক্যা?😐
পেডে যে সাদা সাদা কীরমি অয় হেডির মতন এক্কেরে। অহন চিনছেন?
হু হু লুডুশ লুডুশ, লুডুশ খাইতাসে নাতি!
R.I.P নুডলস্!!