Travel Bee

Travel Bee Tour Package । Visa Processing
Air Ticket । Medical Travel Consultation । English Speaking Tour Guide Service Travel Bee — Discover Bangladesh, beautifully.
(6)

Travel Bee is Bangladesh’s trusted travel companion, creating personalized journeys that uncover the country’s beauty and spirit. Founded in 2023, we offer end-to-end travel services — from domestic flight and hotel booking to local sightseeing, transportation, and guided experiences. Whether you’re chasing Cox’s Bazar sunsets, exploring the green hills of Bandarban, or diving into Dhaka’s vibrant culture, Travel Bee ensures every trip is seamless, safe, and unforgettable.

বাংলাদেশিদের জন্য ইন্দোনেশিয়ার ভিসা অন অ্যারাইভাল বহালে রাষ্ট্রদূতের আশ্বাসবাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের জন্য ইন্দোনে...
10/08/2026

বাংলাদেশিদের জন্য ইন্দোনেশিয়ার ভিসা অন অ্যারাইভাল বহালে রাষ্ট্রদূতের আশ্বাস
বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ায় ভিসা অন অ্যারাইভাল (VOA) সুবিধা বহাল রাখার বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি। একই সঙ্গে বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতের উন্নয়নে দুই দেশ একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া।

রোববার (৯ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি। সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বিমান ও পর্যটন খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে রাষ্ট্রদূত বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে ইন্দোনেশিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের হসপিটালিটি খাতের দক্ষতা উন্নয়নে মন্ত্রণালয়ের অধীন জাতীয় হোটেল ও পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MOU) সইয়ের আগ্রহও জানান তিনি।

মন্ত্রী আফরোজা খানম বলেন, বর্তমান সরকার দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইন্দোনেশিয়ায় বাংলাদেশের পর্যটকদের যথেষ্ট চাহিদা রয়েছে উল্লেখ করে তিনি বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ায় ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহাল রাখার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানান।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটন খাতের উন্নয়নের অংশ হিসেবে জাতীয় হোটেল ও পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিউটকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে দেশে মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল (MRO) ইউনিট স্থাপনের বিষয়েও সরকার কাজ করছে।

এ সময় বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ার ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহালের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন রাষ্ট্রদূত লিস্টিওয়াতি।

সাক্ষাতে দুই দেশের মধ্যে বিমান চলাচল, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও আতিথেয়তা খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

Travel Bee was pleased to support Mr. Akira Ito from Japan during his visit to the Rohingya Camp in Cox’s Bazar.Mr. Ito ...
10/08/2026

Travel Bee was pleased to support Mr. Akira Ito from Japan during his visit to the Rohingya Camp in Cox’s Bazar.

Mr. Ito visited the camp to observe the overall situation and gain a better understanding of the education system.

Travel Bee assisted with the necessary administrative coordination and logistical support to make his visit smooth and convenient.

We sincerely appreciate everyone who supported and cooperated during the visit.

#𝘁𝗿𝗮𝘃𝗲𝗹𝗯𝗲𝗲

06/08/2026

Book your Thailand trip now!
# 🇹🇭

Book your Family Tour now !    #𝘁𝗿𝗮𝘃𝗲𝗹𝗯𝗲𝗲
06/08/2026

Book your Family Tour now !
#𝘁𝗿𝗮𝘃𝗲𝗹𝗯𝗲𝗲

Book Your Tour Package now !   #𝘁𝗿𝗮𝘃𝗲𝗹𝗯𝗲𝗲
05/08/2026

Book Your Tour Package now !
#𝘁𝗿𝗮𝘃𝗲𝗹𝗯𝗲𝗲

Get your   EVISA now !  #𝘁𝗿𝗮𝘃𝗲𝗹𝗯𝗲𝗲
05/08/2026

Get your EVISA now !
#𝘁𝗿𝗮𝘃𝗲𝗹𝗯𝗲𝗲

Book Your Family Tour now !    #𝘁𝗿𝗮𝘃𝗲𝗹𝗯𝗲𝗲
04/08/2026

Book Your Family Tour now !
#𝘁𝗿𝗮𝘃𝗲𝗹𝗯𝗲𝗲

মালদ্বীপ 𝙊𝙣 𝘼𝙧𝙧𝙞𝙫𝙖𝙡 𝙑𝙞𝙨𝙖 – আমার বাস্তব অভিজ্ঞতা  !!অনেকেই মনে করেন, মালদ্বীপে On Arrival Visa মানেই বিমানবন্দরে নেমে সহজ...
04/08/2026

মালদ্বীপ 𝙊𝙣 𝘼𝙧𝙧𝙞𝙫𝙖𝙡 𝙑𝙞𝙨𝙖 – আমার বাস্তব অভিজ্ঞতা !!

অনেকেই মনে করেন, মালদ্বীপে On Arrival Visa মানেই বিমানবন্দরে নেমে সহজেই প্রবেশ করা যাবে। বাস্তবে বিষয়টি একটু ভিন্ন। তাই আমাদের নিজের অভিজ্ঞতাটা শেয়ার করছি, যাতে ভবিষ্যতে যারা মালদ্বীপ ভ্রমণের পরিকল্পনা করছেন তারা কিছুটা প্রস্তুত থাকতে পারেন।

আমরা যখন মালে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাই, তখন বিভিন্ন দেশের অনেক পর্যটকের সঙ্গে ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়েছিলাম। আমাদের সামনে চারজনের একটি বাংলাদেশি গ্রুপ ছিল। লাইনে দাঁড়িয়ে তাদের সঙ্গে স্বাভাবিক কিছু কথাবার্তা হলেও, আমরা তাদের চিনতাম না এবং একসঙ্গে ভ্রমণও করছিলাম না।

তাদের ইমিগ্রেশনের সময় অফিসার কিছু প্রশ্ন করেন, কিন্তু সঙ্গে সঙ্গে পাসপোর্টে এন্ট্রি সিল না দিয়ে পাশে অপেক্ষা করতে বলেন।

এরপর আমাদের পালা আসে। আমরা দুজন সহকর্মী একসঙ্গে ভ্রমণে গিয়েছিলাম। অফিসার আমাদের পাসপোর্ট নিয়ে জানতে চাইলেন—

কেন এসেছি?
বাংলাদেশে কী করি?
কবে ফিরব?
আমরা কতজন একসঙ্গে এসেছি?

সব প্রশ্নের উত্তর দেওয়ার পরও তিনি ধারণা করলেন যে আমরা নাকি আমাদের আগের ওই চারজনের গ্রুপের সদস্য। যদিও আমরা স্পষ্টভাবে জানাই যে তাদের আমরা চিনি না। তারপর আমাদেরও পাশে অপেক্ষা করতে বলা হলো।

এভাবে মোট প্রায় ১৪–১৫ জন বাংলাদেশি যাত্রীকে অপেক্ষা করতে বলা হয়। অন্য দেশের পর্যটকদের দ্রুত এন্ট্রি দেওয়া হলেও আমরা অপেক্ষা করছিলাম। আমাদের মধ্যে এমনও কয়েকজন ছিলেন, যারা এর আগে অনেক দেশ ভ্রমণ করেছেন।

প্রায় ৩০ মিনিট পর আমাকে আলাদা করে ভেতরের একটি রুমে ডাকা হয়। সেখানে একজন পুরুষ ও একজন মহিলা ইমিগ্রেশন অফিসার ছিলেন।

মহিলা অফিসার আমাকে আবারও কিছু প্রশ্ন করেন—

কেন এসেছি?
বাংলাদেশে কী কাজ করি?
কোন কোম্পানিতে চাকরি করি?
আমরা যে তারিখে রিটার্ন টিকিট কেটেছি, সেই তারিখেই যেন দুজন একসঙ্গে ফিরে যাই। একজন ফিরে গেলে আরেকজন থেকে যাওয়া যাবে না।

আমি তখন শান্তভাবে বলেছিলাম—

"আমরা বাংলাদেশে ভালো চাকরি করি এবং ভালো একটি পজিশনে আছি। আপনাদের দেশে থেকে যাওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। আমরা শুধুই ঘুরতে এসেছি এবং নির্ধারিত তারিখেই দুজন একসঙ্গে বাংলাদেশে ফিরে যাব।"

আমার উত্তর শোনার পর তিনি আর কোনো প্রশ্ন করেননি। কিছুক্ষণ পর আমাদের পাসপোর্টে এন্ট্রি সিল দিয়ে মালদ্বীপে প্রবেশের অনুমতি দেন।

মালদ্বীপ থেকে ফেরার সময় আরেকজন বাংলাদেশি যাত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছিল। তিনি SriLankan Airlines এ মালদ্বীপে এসেছিলেন। তিনি জানান, ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে দেশে প্রবেশের অনুমতি দেয়নি। পরে তাকে একই রুটে শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এ কারণে তার পাসপোর্টটি এয়ারলাইন্সের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়, যাতে শ্রীলঙ্কায় ট্রানজিটের সময় প্রয়োজন অনুযায়ী সেটি তাকে ফেরত দেওয়া যায়।

তার সঙ্গে কথা বলে আমাদের ব্যক্তিগতভাবে মনে হয়েছিল, ইমিগ্রেশন কর্তৃপক্ষ হয়তো তার ভ্রমণের উদ্দেশ্য নিয়ে সন্তুষ্ট হতে পারেনি বা সন্দেহ করেছিল যে তিনি পর্যটক হিসেবে প্রবেশ করে অন্য কোনো উদ্দেশ্যে থাকতে পারেন। তবে এটি সম্পূর্ণই আমাদের ব্যক্তিগত ধারণা; প্রকৃত কারণটি শুধুমাত্র সংশ্লিষ্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষই জানে।

যারা মালদ্বীপে On Arrival Visa নিয়ে যাবেন, তাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ:

✅ ভ্রমণের আগে হোটেল বুকিং নিশ্চিত করে রাখুন।
✅ Confirmed Return Air Ticket সঙ্গে রাখুন।
✅ হোটেল বুকিং ও রিটার্ন টিকিটের কপি (প্রিন্ট বা মোবাইলে) সহজে দেখানোর মতো অবস্থায় রাখুন।
✅ ইমিগ্রেশনের সব প্রশ্নের উত্তর আত্মবিশ্বাসের সঙ্গে এবং সত্য তথ্য দিয়ে দিন।
✅ অফিসারের কোনো প্রশ্নে বিরক্ত না হয়ে ধৈর্য ধরে সহযোগিতা করুন।

মালদ্বীপে On Arrival Visa থাকলেও ইমিগ্রেশন অফিসার যদি কোনো কারণে সন্দেহ করেন, তাহলে অতিরিক্ত প্রশ্ন বা কিছু সময় অপেক্ষা করতে হতে পারে। তাই প্রয়োজনীয় সব ডকুমেন্ট প্রস্তুত রাখাই সবচেয়ে নিরাপদ।

আশা করি আমাদের এই অভিজ্ঞতা ভবিষ্যতের ভ্রমণকারীদের জন্য উপকারী হবে। 🌴✈️

- তুহিন।

🇹🇭 𝗧𝗵𝗮𝗶𝗹𝗮𝗻𝗱 𝗧𝗼𝘂𝗿 𝗣𝗮𝗰𝗸𝗮𝗴𝗲 — এবার ঘুরে আসুন 𝗣𝗮𝘁𝘁𝗮𝘆𝗮 ও 𝗕𝗮𝗻𝗴𝗸𝗼𝗸!নীল সমুদ্র, সুন্দর 𝗖𝗼𝗿𝗮𝗹 𝗜𝘀𝗹𝗮𝗻𝗱, জমকালো 𝗕𝗮𝗻𝗴𝗸𝗼𝗸 𝗖𝗶𝘁𝘆 এবং ঐতি...
04/08/2026

🇹🇭 𝗧𝗵𝗮𝗶𝗹𝗮𝗻𝗱 𝗧𝗼𝘂𝗿 𝗣𝗮𝗰𝗸𝗮𝗴𝗲 — এবার ঘুরে আসুন 𝗣𝗮𝘁𝘁𝗮𝘆𝗮 ও 𝗕𝗮𝗻𝗴𝗸𝗼𝗸!

নীল সমুদ্র, সুন্দর 𝗖𝗼𝗿𝗮𝗹 𝗜𝘀𝗹𝗮𝗻𝗱, জমকালো 𝗕𝗮𝗻𝗴𝗸𝗼𝗸 𝗖𝗶𝘁𝘆 এবং ঐতিহাসিক 𝗚𝗿𝗮𝗻𝗱 𝗣𝗮𝗹𝗮𝗰𝗲—সব মিলিয়ে উপভোগ করুন দারুণ একটি থাইল্যান্ড ভ্রমণ!

📅 **ভ্রমণের তারিখ:** ২৬ আগস্ট – ২৯ আগস্ট
⏳ **সময়কাল:** ৩ রাত / ৪ দিন
🏝️ **১ রাত 𝗣𝗮𝘁𝘁𝗮𝘆𝗮 | ২ রাত 𝗕𝗮𝗻𝗴𝗸𝗼𝗸**

প্যাকেজে যা যা থাকছে:

✅ এয়ার টিকিট
✅ 𝗣𝗮𝘁𝘁𝗮𝘆𝗮 ও 𝗕𝗮𝗻𝗴𝗸𝗼𝗸-এ হোটেল
✅ 𝗕𝗮𝗻𝗴𝗸𝗼𝗸 থেকে 𝗣𝗮𝘁𝘁𝗮𝘆𝗮 বাস ট্রান্সফার
✅ 𝗣𝗮𝘁𝘁𝗮𝘆𝗮 থেকে 𝗕𝗮𝗻𝗴𝗸𝗼𝗸 বাস ট্রান্সফার
✅ 𝗣𝗮𝘁𝘁𝗮𝘆𝗮 𝗖𝗼𝗿𝗮𝗹 𝗜𝘀𝗹𝗮𝗻𝗱 𝗧𝗼𝘂𝗿
✅ 𝗛𝗮𝗹𝗳-𝗗𝗮𝘆 𝗕𝗮𝗻𝗴𝗸𝗼𝗸 𝗖𝗶𝘁𝘆 𝗧𝗲𝗺𝗽𝗹𝗲𝘀 𝗧𝗼𝘂𝗿
✅ 𝗚𝗿𝗮𝗻𝗱 𝗣𝗮𝗹𝗮𝗰𝗲 ভ্রমণ
✅ 𝗛𝗮𝗹𝗮𝗹 𝗕𝘂𝗳𝗳𝗲𝘁 𝗟𝘂𝗻𝗰𝗵
✅ প্রতিদিনের 𝗕𝗿𝗲𝗮𝗸𝗳𝗮𝘀𝘁

💰 𝗣𝗔𝗖𝗞𝗔𝗚𝗘 𝗣𝗥𝗜𝗖𝗘: 𝗕𝗗𝗧 𝟲𝟯,𝟱𝟬𝟬/- 𝗢𝗡𝗟𝗬

সিট সীমিত—তাই আপনার বুকিং দ্রুত নিশ্চিত করুন।

📲 𝗪𝗵𝗮𝘁𝘀𝗔𝗽𝗽/𝗖𝗼𝗻𝘁𝗮𝗰𝘁:𝟬𝟭𝟴𝟭𝟱 𝟬𝟭𝟮𝟲𝟱𝟱

*𝗖𝗼𝗻𝗱𝗶𝘁𝗶𝗼𝗻𝘀 𝗔𝗽𝗽𝗹𝘆

#𝗧𝗵𝗮𝗶𝗹𝗮𝗻𝗱𝗧𝗼𝘂𝗿 #𝗣𝗮𝘁𝘁𝗮𝘆𝗮𝗧𝗼𝘂𝗿 #𝗕𝗮𝗻𝗴𝗸𝗼𝗸𝗧𝗼𝘂𝗿 #𝗧𝗵𝗮𝗶𝗹𝗮𝗻𝗱𝗣𝗮𝗰𝗸𝗮𝗴𝗲 #𝗖𝗼𝗿𝗮𝗹𝗜𝘀𝗹𝗮𝗻𝗱 #𝗚𝗿𝗮𝗻𝗱𝗣𝗮𝗹𝗮𝗰𝗲 #𝗧𝗿𝗮𝘃𝗲𝗹𝗕𝗲𝗲 #𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹𝗧𝗼𝘂𝗿 #𝗧𝗵𝗮𝗶𝗹𝗮𝗻𝗱𝗧𝗿𝗮𝘃𝗲𝗹 #𝗧𝗼𝘂𝗿𝗣𝗮𝗰𝗸𝗮𝗴𝗲

Address

New Samabay Super Market, Jhautala Cox's Bazar
Cox's Bazar
4700

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801811303899

Alerts

Be the first to know and let us send you an email when Travel Bee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel Bee:

Shortcuts

Share

Category