Air ticketing confirmation

Air ticketing confirmation এখান থেকে সকল প্রকারের টিকেটিং কনফার?

বিসমিল্লাহির রহমানির রাহিম, আসসালামু আলাইকুম অত্যান্ত আনন্দের সহিত আপনাদেরকে জানাচ্ছি যে, এখানে পৃথিবীর সকল গন্তব্যের সব এয়ারলাইন্সের
সব ধরনের টিকেট কনফার্মেশন করার জন্য যোগাযোগ করুন
# 01823-181893
‍ #আপনার #নিশ্চিত #ভ্রমন #আমাদের #কাম্য

30/10/2023
//রাত ২টাথেকে সকাল ৬ টা পর্যন্ত  ফ্লাইট  উঠানামা বন্ধ //।  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের সেন্ট্রাল লাইন ...
01/02/2023

//রাত ২টাথেকে সকাল ৬ টা পর্যন্ত ফ্লাইট উঠানামা বন্ধ //

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের সেন্ট্রাল লাইন লাইট স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
** এজন্য জন্য ২ মাস রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত ৫ ঘন্টা বিমান চলাচল বন্ধ থাকবে।
** ২ ফেব্রুয়ারী ২০২৩ থেকে ৩ এপ্রিল ২০২৩ পর্যন্ত এ সময়ে রানওয়ে বন্ধ থাকবে।
** এ সময়ে ফ্লাইটগুলোকে দিনের অন্য সময়ে স্থানান্তর করা হয়েছে।
** বিমানবন্দর কর্তৃপক্ষ সাময়িক এ অসুবিধার জন্য যাত্রীদের কাছে দু:খ প্রকাশ করছে।

যাদের এ সময়ে ফ্লাইট আছে তারা সরসরি এয়ারলাইন অথবা যে এজেন্সি থেকে ফ্লাইটে পরিবর্তিত শিডিউল জেনে নিতে পারবেন। এই সময়ে যে সব ফ্লাইটের সময় পরিবর্তন ঘটছে যাত্রীদের সেই তথ্য জানিয়ে দিচ্ছে এয়ারলাইনগুলো।

27/01/2023

পৃথিবীর সকল গন্তব্যের সব এয়ারলাইন্সের
সব ধরনের টিকেট কনফার্মেশন করার জন্য যোগাযোগ করুন
# 01823-181893
‍ #আপনার #নিশ্চিত #ভ্রমন #আমাদের #কাম্য
পেইজে লাইক দিয়ে সাথে থাকুন
https://www.facebook.com/AirTrackinConfirmation/

এখান থেকে সকল প্রকারের টিকেটিং কনফার�

26/08/2022

বিমানের ২২ শ’ টিকিট হাওয়াঃ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবের জেদ্দা ও মদিনা রুটের ৭৫ হাজার টাকার টিকিট বর্তমানে বিক্রি হচ্ছে ১ লাখ ৩৬ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার টাকায়। পবিত্র উমরাহ হজের যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় অগ্রিম বুকিং দেখিয়ে এই দুই রুটের সেপ্টেম্বর মাসের সব টিকিট আটকে ফেলেছে দেশের কয়েকটি ট্রাভেল এজেন্সি। আর তাদের জন্য সেই পথ করে দিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

ঢাকা পোস্টের অনুসন্ধানে জানা গেছে, আগামী মাসে (সেপ্টেম্বর) সৌদি আরবের উমরাহগামী যাত্রীদের বেশ চাপ রয়েছে। উমরাহ যাত্রীরা মূলত জেদ্দা ও মদিনা রুট ব্যবহার করে সৌদি আরবে প্রবেশ করেন। এই সুযোগে বিমানের কর্মকর্তারা কয়েকটি ট্রাভেল এজেন্সিকে এই দুই রুটের ইকোনমি ক্লাসের প্রায় ২২ শ’ টিকিট ‘গ্রুপ বুকিং’ করার সুযোগ দিয়েছে। ফলে সেপ্টেম্বরে টিকিটের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এতে ওই রুটে বিমানের ৭৫ হাজার টাকার ভাড়া গিয়ে ঠেকেছে প্রায় দেড় লাখে।

অনুসন্ধানে আরও জানা গেছে, বর্তমানে বিমানের টিকিট কাটার জন্য নির্দিষ্ট যাত্রীর নাম ও পাসপোর্ট নম্বর প্রয়োজন হলেও বিমান কর্মকর্তাদের যোগসাজশে ৫টি ট্রাভেল এজেন্সি কোনো যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর বা অন্য কোনো কাগজপত্র জমা না দিয়েই জেদ্দা ও মদিনা রুটের গ্রুপ টিকিট কেটে নিয়েছে।

বুধবার (২৪ আগস্ট) বিমানের ওয়েবসাইটে প্রবেশ করে দেখা গেছে, ঢাকা থেকে জেদ্দা ও মদিনা রুটের সেপ্টেম্বর মাসের ইকোনমি ক্লাসের কোনো টিকিট নেই। কেউ যদি সেপ্টেম্বরে বিমানের টিকিটে জেদ্দা রুটে যেতে চায় সেক্ষেত্রে তার ভাড়া পড়বে ১ লাখ ৪৫ হাজার টাকা থেকে ১ লাখ ৯৯ হাজার টাকা পর্যন্ত। আর মদিনা রুটের বর্তমান ভাড়া ১ লাখ ৩৬ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার টাকা। অথচ আগস্টে এ ভাড়া ছিল ৭২ থেকে ৭৫ হাজার টাকা। বর্তমানে বিভিন্ন এজেন্সি সর্বনিম্ন দেড় লাখ টাকায় ১৫ দিনের ওমরাহ প্যাকেজ ঘোষণা করলেও সেপ্টেম্বরে এই প্যাকেজ ২ লাখের বেশি পড়বে।

কারা কিনেছে, টাকার ভাগ কীভাবে হচ্ছে
অনুসন্ধানে জানা গেছে, প্রথমে বিমানের বিপণন ও বিক্রয় শাখার কয়েকজন কর্মকর্তা জেদ্দা এবং মদিনা রুটের ইকোনোমি ক্লাসের টিকিটগুলো ৭০ থেকে ৭৫ হাজার টাকা করে কিনে রেখেছেন। টিকিটগুলো ৪-৫টি ট্রাভেল এজেন্সির কাছে ৮৬ হাজার টাকায় বিক্রি করেন তারা। এভাবে এই বিভাগের কর্মকর্তা ও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রায় ২২০০ টিকিট বিক্রি করেছেন। ওই এজেন্সিগুলো সেই টিকিট বিভিন্ন ট্যুর অপারেটর ও হজ এজেন্সির কাছে ৯৬ হাজার থেকে ১ লাখ ৫ হাজার টাকায় বিক্রি করছে।

বিমানের কর্মকর্তাদের যোগসাজশে যে ৫ এজেন্সি জেদ্দা ও মদিনা রুটের টিকিট কেটে আটকে রেখেছে সেগুলো হলো- ইন্যামন এভিয়েশন লিমিটেড ( মতিঝিল), রয়েল এয়ার সার্ভিস সিস্টেম (নয়া পল্টন), কাজী এয়ার ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড (নয়া পল্টন), স্টার হলিডেজ (পুরানা পল্টন), দোলা ফকির এয়ার সার্ভিস (তোপখানা রোড)।

১ হাজারের বেশি টিকিট ‘গ্রুপ বুকিং’ দিয়ে কিনে রাখার বিষয়ে জানতে চাইলে কাজী এয়ার ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের মালিক কাজী মোহাম্মদ মফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ‘বিমানের অনেক ফ্লাইটে যাত্রী হয় না। তাই বিমান আমাদের একসঙ্গে গ্রুপ টিকিট দিয়ে থাকে। আমরা সম্পূর্ণ নগদ টাকা দিয়ে গ্রুপ টিকিট কিনি। এটা নতুন কিছু নয়। গ্রুপ বুকিং করতে যাত্রীর পাসপোর্ট ও নাম লাগে না। আমরা নিয়ম মেনেই বিমান থেকে গ্রুপ বুকিং করেছি।’

উমরাহর টিকিটের দাম বাড়ার জন্য দায়ী বিমানের যেসব কর্মকর্তা
বিমানের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সেপ্টেম্বরের গ্রুপ টিকিট বিক্রির বিষয়টি মূলত বিমানের বিপণন ও বিক্রয় শাখার। এছাড়া মতিঝিল অফিসের দায়িত্বে থাকা বিমানের ডিস্ট্রিক্ট সেলস অফিসের মহাব্যবস্থাপক (জিএম) আশরাফুল আলম এজেন্সির সঙ্গে গ্রুপ টিকিটের বিষয়ে আলোচনা করেন।

আশরাফুল আলম ২০১৯ সালে বিমানের মার্কেটিং ও সেলস বিভাগের মহাব্যবস্থাপক ছিলেন। তবে টিকিট নিয়ে দুর্নীতির কারণে তাকে বিমান থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

সেসময় তাকে নিয়ে তৈরি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, আশরাফুল আলম অনলাইনে টিকিট বেচা বন্ধ করে দিয়েছেন এবং ম্যানুয়াল ব্যবস্থায় টিকিট বিক্রিতে ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগসাজশ করছেন। এর ফলে বিমান ফাঁকা অবস্থাতেই উড়াল দিত, কিন্তু যাত্রীরা টিকিট পেত না। টিকিট বিক্রির অনিয়মের কারণে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছিল বিমান।

তবে বিমানের সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল সেসময় দায়িত্ব পাওয়া মাত্রই শাস্তিস্বরূপ শুধুমাত্র ‘ভৎসনা’ জানিয়ে ওই কর্মকর্তাকে দায়িত্বে পুনর্বহাল করেন। আবারও টিকিটিংয়ের সঙ্গে সংযুক্ত করা হয় তাকে।

এ ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় বিমানের বিপণন ও বিক্রয় বিভাগের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) মোহাম্মদ মেহেদী হাসানকে তাৎক্ষণিক সেই বিভাগ থেকে বদলি করলেও আশরাফুল আলমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বিমান।

বিমানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, বুধবার গ্রুপ টিকিট বুকিং করার বিষয়টি নিশ্চিত হয়েছে বিমান। এছাড়া পাসপোর্ট এবং যাত্রীর নাম ছাড়া বুকিং করারও সত্যতা পাওয়া গেছে। বিষয়টি জানার পর বিমান তৎক্ষণাৎ গ্রুপ টিকিট বিক্রি বন্ধের নির্দেশনা দেয়।

নাম-পাসপোর্ট ছাড়া বুকিংয়ের বিষয়ে জানতে বৃহস্পতিবার সকালে ঢাকা পোস্টের পক্ষ থেকে জিএম আশরাফুল আলমকে ফোন করা হলে তিনি ফোন কেটে দেন। ক্ষুদেবার্তা দেওয়া হলেও সাড়া দেননি তিনি।

এমডি বললেন, ‘আমি নিজে সব টিকিট বাতিল করব’
পাসপোর্ট নম্বর ও নাম ছাড়া কেন টিকিট বুকিং করা হলো জানতে চাইলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. যাহিদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, আগামী মাসে এমনিতেই টিকিটের চাহিদা বেশি। কোনো টিকিট নাম ও পাসপোর্ট নম্বর ছাড়া কাটার কথা নয়, আমার নলেজে এমন কিছু নেই। যদি এমন হয় আমি নিজে সিস্টেমে বসে সব টিকিট বাতিল করব।

বিদেশি এয়ারলাইন্সের ভাড়া বিমানের চেয়ে ৩০-৪০ শতাংশ কম
বিমান বাংলাদেশ ছাড়াও ঢাকা থেকে উমরাহ যাত্রীদের বহন করে জেদ্দা ও মদিনা নিয়ে যায় এমিরেটস এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (সাউদিয়া)। ঢাকা পোস্ট এসব এয়ারলাইন্সের সঙ্গে কথা বলে জানতে পারে ঢাকা থেকে জেদ্দা রুটে সাউদিয়ার রিটার্ন ভাড়া ১ লাখ ৩ হাজার টাকা, এমিরেটসের ভাড়া ৯০ হাজার ও কাতার এয়ারওয়েজের ভাড়া ৯১ হাজার টাকা। এছাড়া মদিনার রিটার্ন ভাড়া এমিরেটসে ৯২ হাজার, কাতার এয়ারওয়েজে ৯৩ হাজার এবং সাউদিয়াতে ১ লাখ ৬ হাজার ৭৯১ টাকা। প্রতিটি এয়ারলাইন্সের টিকিটের দাম বিমানের চেয়ে ৩০ থেকে ৪০ শতাংশ কম।
Collected

26/07/2022

এবার চালু হচ্ছে বাংলাদেশ থেকে সরাসরি চীন বিমান রুট।
প্রাথমিক ভাবে চালু হচ্ছে ঢাকা-কুন্মিং এবং ঢাকা-গুয়াংজু রোড।

তথ্যঃ চীনা এম্বাসি।

✅ মালয়েশিয়া যাওয়ার প্রাথমিক প্রস্তুতি১) অবশ্যই পাসপোর্ট লাগবে এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে মিনিমাম ২৪ মাস।২) মালয়েশিয়া...
17/07/2022

✅ মালয়েশিয়া যাওয়ার প্রাথমিক প্রস্তুতি
১) অবশ্যই পাসপোর্ট লাগবে এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে মিনিমাম ২৪ মাস।
২) মালয়েশিয়া যাওয়ার বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে কোন সমস্যা নেই তবে কিছু কিছু কোম্পানি ৩৮ বছর বা ৪৫ বছরের নিতে পারে।
৩) মালয়েশিয়া যেতে অবশ্যই টিকা দিতে হবে এবং ২ ডোজ টিকা, সিনোফার্ম, ফাইজার, মর্ডানা, এক্সট্রাজেনেকা এই গুলোর যেকোন ২ ডোজ। আপনি মালয়েশিয়া যেতে চাইলে আজই টিকার আবেদন করুন।
৪) মালয়েশিয়া ৩ বছরের কন্ট্রাক্ট হবে তবে আপনার শারীরিক কোন সমস্যা না হলে ১০ বছর থকতে পারবেন।
৫) মালয়েশিয়া আজকে হিসাবে নুন্যতম বেসিক ১৫০০ রিঙ্গিত ৮ ঘন্টা প্রতিদিন। ২৬ দিনে হিসাবে ওভার টাইম দেড় গুন। সরকারি ছুটির দিন ডিউটি করলে ডাবল বেসিক দিবে। যত বেশী ওভার টাইম করবেন ততবেশী সেলারি আসবে।
৬) থাকা - চিকিৎসা যাতায়ত এগুলো কোম্পানি দিবে।
৭) আপনি টিকা আগে দিলেও সমস্যা নেই শুধু টিকার সার্টিফিকেট উঠানোর সময় পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন।
৮) মালয়েশিয়া মেডিক্যাল করলে সময় লাগবে আশাকরি ২-৩ মাসের মধ্যে যেতে পারবেন তবে সেটা নির্ভর করবে পুরো প্রক্রিয়া চালু হওয়ার পর।
৯) ভিসার টাকা সেটা মেডিক্যাল শুরু হওয়ার পরেই সব ঠিকঠাক করে দিবে সরকার।
১০) মালয়েশিয়া যেসব কাজের ভিসার অনুমোদন হয়েছেঃ
১/ ফ্যাক্টরি
২/ কনস্ট্রাকশন
৩/ এগ্রিকালচার
৪/ ট্রি-প্লানটেশন
৫/ সার্ভিস সেক্টর

25/03/2022

বহুল প্রতীক্ষিত ঢাকা-টরেন্টো ফ্লাইট চালু হতে যাচ্ছে।
যার অংশ হিসেবে পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট ২৭শে মার্চ সকালে কানাডার পিয়ারসন এয়ারপোর্টে অবতরণ করবে।
ফ্লাইটে থাকবেন ৪৭ সদস্যের বিশাল সরকারি বহর।
এরপর অতিথিরা উঠবেন টরেন্টোর ডাউন টাউনের হলিডে ইন হোটেলে।
তাই পরীক্ষামূলক ফ্লাইটে কোনো বাণিজ্যিক যাত্রী থাকবেন না।
বিমানের বিশাল বহরটি ২৯শে মার্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
পরীক্ষামূলক ফ্লাইট আসলেও বাণিজ্যিকভাবে বিমানের ফ্লাইট কবে নাগাদ চালু হবে এ বিষয়টি এখনও অজানা।
যদিও কানাডার টরেন্টোর ৩৫২০ ডেনফোর্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি অফিস নেয়া হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অফিসটি উদ্বোধন করবেন।
পরীক্ষামূলক ফ্লাইটে সরকারি বহরের তালিকায় আছেন বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও তার স্ত্রী শামীমা জাফরীন, কন্যা তাহরিমা রাহবার, বিমান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ওবায়দুল মুক্তাদির চৌধুরী ও তার স্ত্রী ফাহিমা খাতুন, বিমান পরিচালনা বোর্ডের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান ও তার স্ত্রী লায়লা আর্জুমান্দ এবং তার পুত্র আহমদ শাবাব হাসান, বিমান মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, প্রধানমন্ত্রীর সিনিয়র সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, বিজিএমইএ প্রেসিডেন্ট ফারুক হোসেন, বিজিএমইএ প্রেসিডেন্টের স্ত্রী শারমীন ইসলাম হাসান, বিমান প্রতিমন্ত্রীর এপিএস মোহাম্মদ মোসাব্বির হোসেন, উপসচিব সৈয়দ শরিফুল ইসলাম এবং পিআরও তানভীর আহমেদসহ বিমান মন্ত্রণালয় ও বিমানের ৪৭ জন।
বিমানের পরীক্ষামূলক ফ্লাইটে সরকারি বহরের বাইরে কোনো যাত্রী ঢাকা থেকে টরেন্টো আসছে না।
এরইমধ্যে বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৬শে মার্চের ঢাকা–টরেন্টো ফ্লাইটটি সাধারণ যাত্রীদের জন্য নয়।
এটি পরীক্ষামূলক বিশেষ ফ্লাইট।
এ কারণে এ ফ্লাইটের টিকিট বিক্রি করা হচ্ছে না।
বিমান সূত্রে জানা গেছে, আগামী ২৬শে মার্চ স্থানীয় সময় রাত ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট বিজি৩০৫ কানাডার টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ২৭শে মার্চ স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিটে টরেন্টোতে অবতরণ করবে।
এরপর টরেন্টো থেকে ফিরতি ফ্লাইট বিজি৩০৬ আগামী ২৯শে মার্চ স্থানীয় সময় সকাল ১০টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে এবং ৩০শে মার্চ স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।
অত্যাধুনিক মডেলের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারের মাধ্যমে টরেন্টো ফ্লাইট পরিচালিত হবে।
পরীক্ষামূলক ফ্লাইট আসলেও বাণিজ্যিকভাবে ঢাকা-টরেন্টো ফ্লাইট কবে নাগাদ শুরু হবে তা বিমান মন্ত্রণালয় বা বিমানের পক্ষ থেকে নিশ্চিত করতে পারেনি।
এদিকে টিকিট বিক্রি নিয়ে চাতুরতার আশ্রয় নিয়েছে বিমান।
গত ১৯শে মার্চ বিকাল ৫টা ৩০ মিনিট থেকে বিমানের ঢাকা-টরেন্টো রুটের টিকিট বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হয়।
যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com থেকে এ রুটের টিকিট ক্রয় করতে পারবেন বলে বিমানের পক্ষ থেকে জানানো হয়। বিমান কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, বিমানের যে কোনো সেলস সেন্টার, বিমান কল সেন্টার +৮৮০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকিট ক্রয় করা যাবে। কানাডা থেকে যে সমস্ত যাত্রী বাংলাদেশে আসতে চান তারা বিমানের ওয়েবসাইট থেকে অথবা বাংলাদেশে অবস্থিত বিমানের যে কোনো সেলস সেন্টার বা অনুমোদিত ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে টিকিট ক্রয় করতে পারবেন।
যাত্রীদের কানাডার ভ্রমণ নির্দেশনা অনুসরণ করে ফ্লাইট ছাড়ার আগে সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদ সঙ্গে রাখতে হবে।
তবে বিজ্ঞপ্তি প্রকাশের ৫ মিনিটের মধ্যে যাত্রীরা টিকিট কাটার চেষ্টা করলে ‘সোল্ড আউট’ (বিক্রি শেষ) দেখায়।
যাত্রীরা কল সেন্টারে যোগযোগ করলে সেখান থেকে জানানো হয়- সাধারণ যাত্রীরা এখনই টিকিট পাবেন না।
সত্যতা যাচাইয়ে বিমান কল সেন্টারের ০১৯৯০৯৯৭৯৯৭ এই নম্বরে যোগাযোগ করা হলে প্রতিনিধিরা জানান, এখনই ওই রুটে সাধারণ যাত্রীদের জন্য টিকিট বিক্রি করা হচ্ছে না।
বিমানের নির্ধারিত ব্যক্তিরা এই ফ্লাইটে যাবেন। তবে কবে নাগাদ এই রুটে সাধারণ যাত্রীরা যেতে পারবেন বিমান কর্তৃপক্ষ তা জানায়নি।
এছাড়া, এই ফ্লাইটের ভাড়া কত, কবে নাগাদ নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট শুরু হবে এসব বিষয়ে কোনও তথ্য দেয়নি বিমান। এসব বিষয়ে বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের বক্তব্য পাওয়া যায়নি।

23/03/2022

পৃথিবীর সকল গন্তব্যের সব এয়ারলাইন্সের
সব ধরনের টিকেট কনফার্মেশন করার জন্য যোগাযোগ করুন
# 01823-181893
‍ #আপনার #নিশ্চিত #ভ্রমন #আমাদের #কাম্য
পেইজে লাইক দিয়ে সাথে থাকুন
https://www.facebook.com/AirTrackinConfirmation/

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেট কাটবেন যেভাবেবিমান হচ্ছে অল্প সময়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সবচেয়ে স...
12/03/2022

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেট কাটবেন যেভাবে
বিমান হচ্ছে অল্প সময়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সবচেয়ে সহজ, আরামদায়ক এবং নিরাপদ বাহন। নাগরিক জীবনের শত ব্যস্ততার মাঝে সময়কে আরও পরিপূর্ণভাবে কাজে লাগাতে অনেকে এখন বাস-ট্রেনের বিকল্প হিসাবে বিমানকে যাতায়াতের মাধ্যম হিসাবে বেছে নিচ্ছেন। ফলে দেশের অভ্যন্তরীণ রুটে বিমান ভ্রমণের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে বাড়ছে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট সংখ্যা। বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস, নভোএয়ার এবং রিজেন্ট এয়ারওয়েজ ফ্লাইট পরিচালনা করছে।

বিমানবন্দর ছাড়াও অনলাইনে ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে কিংবা মোবাইল ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বিমানসংস্থা বা ট্রাভেল এজেন্টদের অফিসে না গিয়ে সকল এয়ারওয়েজের বিমান টিকিট কাটা যায়। অনলাইনে টিকিটের টাকা পরিশোধ হলে টিকিটের ভার্চ্যুয়াল অনুলিপি ইমেইলে চলে আসে। তারপর নির্ধারিত সময়ের মধ্যে এয়ারপোর্টে সেই বিমান সংস্থার বুথে গেলেই বোর্ডিং পাস দেয়া হয়। এছাড়া কার্ড বা অন্য মাধ্যমে অনলাইনে বুকিংকৃত টিকেটের মূল্য পরিশোধ না করতে পারলে বুকিংয়ের পিএনআর নম্বর ও জাতীয় পরিচয়পত্র নিয়ে গিয়ে সেই বিমান সংস্থার বিক্রয় কেন্দ্রে টাকা পরিশোধ করতে পারবেন। আবার বিভিন্ন এজেন্সির মাধ্যমেও বিমান টিকিট ক্রয় করা যায় তবে এক্ষেত্রে টিকেটের মূল্যের চাইতেও অতিরিক্ত অর্থ খরচ করতে হয়।

টিকেটিং যদি হয়নিশ্চিত বিদেশ যাওয়া হবে সু-নিশ্চিত। ইনশাআল্লাহ
12/03/2022

টিকেটিং যদি হয়
নিশ্চিত
বিদেশ যাওয়া হবে সু-নিশ্চিত। ইনশাআল্লাহ

Address

চৌদ্দগ্রাম, কুমিল্লা
Cumilla
3550

Telephone

+8801823181893

Website

Alerts

Be the first to know and let us send you an email when Air ticketing confirmation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Air ticketing confirmation:

Shortcuts

Share