Hamim's Express: Train Updates BD

> � Exploring Bangladesh's rail's One Journey at a time | Travel Updates, Train News & Tips |

“For all train information, fares, and schedules, please contact us on WhatsApp.

19/08/2026

I got over 1,000 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

শুভ জন্মবার্ষিকী আন্তঃনগর ৭২৫/৭২৬ সুন্দরবন এক্সপ্রেস! 🥰🎂🚆দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ভালোবাসা ও আস্থার প্রতীক সুন্দরবন ...
17/08/2026

শুভ জন্মবার্ষিকী আন্তঃনগর ৭২৫/৭২৬ সুন্দরবন এক্সপ্রেস! 🥰🎂🚆

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ভালোবাসা ও আস্থার প্রতীক সুন্দরবন এক্সপ্রেস—আজ পূর্ণ করলো ২৩ বছর। 🎉❤️

আজ থেকে ২৩ বছর আগে, ২০০৩ সালের এই দিনে খুলনা থেকে যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল হয়ে গাজীপুরের জয়দেবপুর জংশন পর্যন্ত যাত্রা শুরু করে সুন্দরবন এক্সপ্রেস। 🚆

পরবর্তীতে ঢাকা ক্যান্টনমেন্ট হয়ে সর্বশেষ ঢাকা কমলাপুর পর্যন্ত এর যাত্রাপথ সম্প্রসারিত হয়। বর্তমানে সুন্দরবন দেশের প্রথম পদ্মা রেলসেতু পাড়ি দেওয়া যাত্রীবাহী ট্রেন। 🌉🚆

পদ্মা সেতু হয়ে ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া ও পোড়াদহ হয়ে আবার পুরোনো রুটের সঙ্গে মিলিত হয়ে ছুটে চলে এই প্রিয় ট্রেনটি। ❤️

এই ২৩ বছরে সুন্দরবনের রেক, কোচ, লোকোমোটিভ ও রুট—সবকিছুতেই এসেছে পরিবর্তন।
ভ্যাকুয়াম কোচ দিয়ে যাত্রা শুরু করে ২০১৬ সালে ভারতীয় LHB কোচ এবং পরবর্তীতে ২০২৩ সালে চীনা CRCC কোচে চলাচল শুরু করে সুন্দরবন। 🇧🇩🚆

সময়ের সঙ্গে অনেক কিছু বদলেছে, কিন্তু বদলায়নি মানুষের ভালোবাসা। 🫶

রাতের ঢাকাগামী ট্রেন মানেই সুন্দরবন এক্সপ্রেস! 🌙🚆❤️

🎂 শুভ জন্মবার্ষিকী সুন্দরবন এক্সপ্রেস।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের হৃদয়ে এভাবেই যুগের পর যুগ আস্থার প্রতীক হয়ে ছুটে চলো। ❤️🇧🇩

#সুন্দরবনএক্সপ্রেস #বাংলাদেশরেলওয়ে #রেলফ্যান

🚆🇧🇩 অবশেষে দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান! 🇮🇳✨আগামীকাল ১২ আগস্ট সম্ভাব্যভাবে দেশে আসতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ভারতীয় নতুন ...
11/08/2026

🚆🇧🇩 অবশেষে দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান! 🇮🇳✨

আগামীকাল ১২ আগস্ট সম্ভাব্যভাবে দেশে আসতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ভারতীয় নতুন এলএইচবি কোচের প্রথম চালান। 🥹❤️

🚉 ২০ কোচের এই রেকে থাকছে—
🔹 ১২টি শোভন চেয়ার
🔹 ৩টি এসি কেবিন
🔹 ৩টি এসি চেয়ার
🔹 ২টি পাওয়ার কার

সম্ভাব্যভাবে দর্শনা সীমান্ত দিয়ে দেশে প্রবেশের পর রেকটি সৈয়দপুর রেলওয়ে কারখানায় স্থানান্তর করা হবে। 🇧🇩🚆

এরপর বাংলাদেশে আসা কোচগুলো দিয়ে ১২/২৪ লোডের পূর্ণাঙ্গ রেক ফিটিং, প্রস্তুতকরণ ও ট্রায়াল রান সম্পন্ন করতে প্রায় ৩ মাস সময় লাগতে পারে। 🔧🚆

তাই আমার ধারণা, ডিসেম্বর মাসের আগে ঢাকা–পাবনা–ঢাকা রুটে নতুন ট্রেন চালু হওয়ার সম্ভাবনা কম। তবে যদি সবকিছু দ্রুত সম্পন্ন করে সেপ্টেম্বর মাসের মধ্যেই রেকের ফিটিং ও ট্রায়াল রান শেষ করা সম্ভব হয়, তাহলে সেপ্টেম্বরেই নতুন ট্রেন চালু হওয়ার সম্ভাবনাও রয়েছে। 🤲✨

আর সবচেয়ে বড় প্রত্যাশা—পাবনাবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন এবার বাস্তবে রূপ নেবে কি না, সেটিই এখন দেখার বিষয়। 🥹❤️

🤔 কোন ট্রেনের ভাগ্য বদলাতে যাচ্ছে?
🚆 কোন রেকে যুক্ত হবে নতুন এলএইচবি কোচ?
⏳ আর কবে থেকে শুরু হবে ঢাকা–পাবনা–ঢাকা রুটে নতুন ট্রেনের যাত্রা?

সব প্রশ্নের উত্তর সময়ই দেবে।
ইনশাআল্লাহ, বাকিটা আল্লাহ মাবুদই ভালো জানেন। 🤲❤️🇧🇩

এখন শুধু অপেক্ষা… দীর্ঘ দিনের প্রত্যাশার সেই কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য! 🥹🚆✨
#বাংলাদেশ_রেলওয়ে 🚆
#এলএইচবি_কোচ
#পাবনা
#নতুন_ট্রেন
#ট্রেন_আপডেট
🚆❤️

বিঃদ্রঃ 📌
পরীক্ষার ব্যস্ততার মাঝেও এই তথ্যটি শেয়ার না করে থাকতে পারলাম না। 🥹❤️ কারণ, এই নতুন কোচ দিয়েই আমার নিজের জেলার ট্রেন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। 🚆

তাই যতই পরীক্ষা থাকুক, এই আনন্দের খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করার মনটা আর মানলো না! 🥹❤️

পরীক্ষা চলুক, পাশাপাশি নিজের জেলার রেল যোগাযোগের এই নতুন স্বপ্নটাও এগিয়ে যাক—ইনশাআল্লাহ। 🤲🚆🇧🇩

📢 জরুরি নোটিশ | গুরুত্বপূর্ণ ঘোষণা 🚆আসসালামু আলাইকুম।আমার ফেসবুক পেজের সকল সম্মানিত অনুসারী ও রেলভক্তদের অবগতির জন্য জান...
08/08/2026

📢 জরুরি নোটিশ | গুরুত্বপূর্ণ ঘোষণা 🚆

আসসালামু আলাইকুম।

আমার ফেসবুক পেজের সকল সম্মানিত অনুসারী ও রেলভক্তদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ৯ আগস্ট ২০২৬ থেকে প্রায় এক মাস আমার ফাইনাল পরীক্ষা চলবে। 📝📚

পরীক্ষার প্রস্তুতি ও পরীক্ষায় মনোযোগ দেওয়ার কারণে এই সময়টাতে নিয়মিত ট্রেনের অবস্থান, বিলম্ব ও অন্যান্য রেলওয়ে আপডেট দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। তাই সাময়িকভাবে ট্রেন আপডেট কার্যক্রম বন্ধ থাকবে। 🚆⏸️

এই সময়ে ট্রেন সংক্রান্ত কোনো তথ্যের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে নক না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কারণ পরীক্ষার কারণে সবার মেসেজের উত্তর দেওয়া সম্ভব নাও হতে পারে। 🙏

ইনশাআল্লাহ, পরীক্ষা শেষ হলে আবারও আগের মতো নিয়মিত ট্রেনের আপডেট নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব। ❤️🚆

আমার ফাইনাল পরীক্ষাগুলো যেন ভালোভাবে দিতে পারি এবং সুন্দর ফলাফল করতে পারি, সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন। 🤲❤️

সবার সহযোগিতা ও ভালোবাসার জন্য আন্তরিক ধন্যবাদ।

— মোঃ হামীমুর রহমান
🚆 রেলভক্ত | ট্রেন আপডেট প্রদানকারী

🚆 ট্রেন আপডেট🔄 ৬৬**/৭৬৩ সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের বিকল্প রেক নিয়ে ঢাকা অভিমুখী আপ আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস বর্তমানে আ...
05/08/2026

🚆 ট্রেন আপডেট

🔄 ৬৬**/৭৬৩ সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের বিকল্প রেক নিয়ে ঢাকা অভিমুখী আপ আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস বর্তমানে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে অবস্থান করছে।

📍 পরবর্তী স্টপেজ: পোড়াদহ জংশন
⏱️ বিলম্ব: ১১ মিনিট
🕛 সময়: ১২:২২

⚠️ যাত্রীদের সর্বশেষ আপডেটের জন্য সঙ্গে থাকুন।
🚉 শুভ যাত্রা।

৭৯৮ কুড়িগ্রাম এক্সপ্রেস, ৭৬৯ ধুমকেতু এক্সপ্রেস, ৭৫৪ সিল্কসিটি এক্সপ্রেস এবং ৭৫৮ দ্রুতযান এক্সপ্রেস।
05/08/2026

৭৯৮ কুড়িগ্রাম এক্সপ্রেস, ৭৬৯ ধুমকেতু এক্সপ্রেস, ৭৫৪ সিল্কসিটি এক্সপ্রেস এবং ৭৫৮ দ্রুতযান এক্সপ্রেস।

🌙 আজ রাতের শেষ ট্রেন আপডেট 🚆🚆 ৬৬১৯/৭৫৩ রাজশাহী অভিমুখী আপ আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস📍 সয়দাবাদ অতিক্রম করে যাবে।➡️ পরব...
04/08/2026

🌙 আজ রাতের শেষ ট্রেন আপডেট 🚆

🚆 ৬৬১৯/৭৫৩ রাজশাহী অভিমুখী আপ আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস
📍 সয়দাবাদ অতিক্রম করে যাবে।
➡️ পরবর্তী স্টপেজ: গতকালের দুর্ঘটনাস্থল শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন।
⏰ মহা বিলম্ব: ০৯ ঘন্টা ৫৫ মিনিট (প্রায় ১০ ঘন্টা) 😥
🕒 সময়: ০২:৪৬

🚆 ৬৬৩১/৭৫৭ পঞ্চগড় অভিমুখী আপ আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস
📍 টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে অবস্থান করছে।
➡️ পরবর্তী স্টপেজ: ইব্রাহিমাবাদ জংশন।
⏰ বিলম্ব: ০৪ ঘন্টা ১৪ মিনিট
🕒 সময়: ০২:৪৭

🚆 ৬৬২৬/৮০৫ চিলাহাটি অভিমুখী আপ আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস
📍 আজিমনগর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে।
➡️ পরবর্তী স্টপেজ: কাঁচা গোল্লার শহর নাটোর রেলওয়ে স্টেশন।
⏰ বিলম্ব: ০৫ ঘন্টা ৪৭ মিনিট
🕒 সময়: ০২:৪৮

🚆 ২৯৩২/৭৭২ ঢাকা অভিমুখী ডাউন আন্তঃনগর রংপুর এক্সপ্রেস
📍 আর অল্প সময়ের মধ্যে আত্রাই রেলওয়ে স্টেশন অতিক্রম করবে।
➡️ পরবর্তী স্টপেজ: কাঁচা গোল্লার শহর নাটোর রেলওয়ে স্টেশন।
⏰ বিলম্ব: ০২ ঘন্টা ১৪ মিনিট
🕒 সময়: ০২:৪৯

🚆 ২৯৩৪/৭৫১ লালমনিরহাট অভিমুখী আপ আন্তঃনগর লালমনি এক্সপ্রেস
📍 মৌচাক রেলওয়ে স্টেশন অতিক্রম করে যাবে।
➡️ পরবর্তী স্টপেজ: টাঙ্গাইল রেলওয়ে স্টেশন।
⏰ বিলম্ব: ০৪ ঘন্টা ০৯ মিনিট
🕒 সময়: ০২:৫০

⚠️ যাত্রীদের অনুরোধ: বিলম্বের বিষয়টি মাথায় রেখে স্টেশনে আসুন এবং সর্বশেষ ট্রেন আপডেট অনুসরণ করুন।

#বাংলাদেশ_রেলওয়ে #ট্রেন_আপডেট #রেলফ্যান 🚉

🚆 ট্রেন আপডেট 🚆🚉 ৬৬২৬/৮০৫ চিলাহাটি অভিমুখী আপ আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস➡️ আর অল্প সময়ের মধ্যে চাটমোহর রেলওয়ে স্টেশন ...
04/08/2026

🚆 ট্রেন আপডেট 🚆

🚉 ৬৬২৬/৮০৫ চিলাহাটি অভিমুখী আপ আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস
➡️ আর অল্প সময়ের মধ্যে চাটমোহর রেলওয়ে স্টেশন অতিক্রম করবে।
📍 পরবর্তী স্টপেজ: ঈশ্বরদী বাইপাস স্টেশন
⏳ বিলম্ব: ০৫ ঘণ্টা ১৮ মিনিট
🕐 সময়: ০১:৩৯

━━━━━━━━━━━━━━━

🚉 ৬৬৩১/৭৫৭ পঞ্চগড় অভিমুখী আপ আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস
📍 বর্তমানে জয়দেবপুর জংশন অবস্থান করছে।
➡️ পরবর্তী স্টপেজ: টাঙ্গাইল রেলওয়ে স্টেশন
⏳ বিলম্ব: ০৪ ঘণ্টা ০৩ মিনিট
🕐 সময়: ০১:৪০

🚆📢 নিরাপদ ও শুভ যাত্রা কামনা করছি। 💚
#চিলাহাটি_এক্সপ্রেস #দ্রুতযান_এক্সপ্রেস #বাংলাদেশ_রেলওয়ে #ট্রেন_আপডেট

৬৬১৯/৭৫৩ সিল্ক সিটি এক্সপ্রেস। মহা বিলম্ব: ০৯ ঘন্টা ৪৪ মিনিট সময়: ০১:৩৫
04/08/2026

৬৬১৯/৭৫৩ সিল্ক সিটি এক্সপ্রেস। মহা বিলম্ব: ০৯ ঘন্টা ৪৪ মিনিট সময়: ০১:৩৫

🚆 ট্রেন আপডেট 🚆🔹 ৬৬১৯/৭৫৩ রাজশাহী অভিমুখী আপ আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস আর অল্প সময়ের মধ্যেই তেজগাঁও অতিক্রম করবে।📍 প...
04/08/2026

🚆 ট্রেন আপডেট 🚆
🔹 ৬৬১৯/৭৫৩ রাজশাহী অভিমুখী আপ আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস আর অল্প সময়ের মধ্যেই তেজগাঁও অতিক্রম করবে।
📍 পরবর্তী স্টপেজ: ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন।
⏳ মহা বিলম্ব: ০৮ ঘণ্টা ৩৭ মিনিট
🕚 সময়: ১১:০৮
━━━━━━━━━━━━━━
🔹 ৬৬২৬/৮০৫ চিলাহাটি অভিমুখী আপ আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস বর্তমানে জয়দেবপুর জংশনে অবস্থান করছে।
📍 পরবর্তী স্টপেজ: ঈশ্বরদী বাইপাস।
⏳ বিলম্ব: ০৫ ঘণ্টা ১৭ মিনিট
🕚 সময়: ১১:১০
🚉 সকল যাত্রীকে নিরাপদ ও শুভ যাত্রার শুভকামনা। 💚
#ট্রেন_আপডেট #সিল্কসিটি_এক্সপ্রেস #চিলাহাটি_এক্সপ্রেস #বাংলাদেশ_রেলওয়ে

Address

Mayakanon, SobuzBag, Basabo Dhaka
Dhaka
1214

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hamim's Express: Train Updates BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share