Ghuranti

Ghuranti অগ্রিম ভ্রমণ টিকেট বুকিং এর জন্য একটি বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম বা ট্র্যাভেল টিকেট এজেন্ট।

ঘুরান্টি- অগ্রিম ভ্রমণ টিকেট বুকিং এর জন্য একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম বা ট্র্যাভেল টিকেট এজেন্ট।

এছাড়া ঘুরান্টি দিচ্ছে আপনার ভ্রমণ বাতিল হয়ে যাওয়া অতিরিক্ত টিকেট বিক্রয়ের সুবিধা।

আমার মায়ের জন্য ঔষধ বাবদ প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকার লাগতো।গত দুই মাস আগে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। মা মারা ...
16/05/2022

আমার মায়ের জন্য ঔষধ বাবদ প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকার লাগতো।গত দুই মাস আগে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। মা মারা যাওয়ার কারণে আমার তো এখন প্রতিমাসে পনেরো থেকে বিশ হাজার টাকা অতিরিক্ত থাকার কথা। কিন্তু সে টাকা কই ? আমি টাকার কোন হিসেব পাই না।
--- শাহ্ আব্দুল হান্নান ---(সাবেক সচিব)।
কথার সারমর্ম হল, মানুষ যখন চলে যায়, তার রিযিকের অংশও সাথে করে নিয়ে যায়। অর্থাৎ ভাই-বোন, আত্নীয়-স্বজন, পিতা-মাতার রিযিকের অংশ আপনার আয়ের মধ্যেই দেওয়া থাকে। কখনো ভাববেন না যে, আপনি যদি তাদের জন্য খরচ না করেন, তাহলে বরাদ্দকৃত অংশ আপনার মূল টাকায় যোগ হবে। তারা তাদের রিযক্ব খাচ্ছে, ঠিক যতটুকু আপনার ভান্ডারে তাদের জন্য তিনি (রিযক্বদাতা) রেখেছেন। পরিবারের জন্য খরচ করার মতো সৌভাগ্য সবার হয়না, আর না সবাই সেই মানসিকতা রাখে।
(সংগৃহীত)

শুধুমাত্র মৃত্যুই সত্যি,বাকি সব মিথ্যা..... 🙏সদ্য প্রয়াত সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়...
15/05/2022

শুধুমাত্র মৃত্যুই সত্যি,বাকি সব মিথ্যা..... 🙏
সদ্য প্রয়াত সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ‘বুর্জ খলীফা’ নামের বিশ্বিবিখ্যাত দুনিয়ার সর্বোচ্চ উচু টাওয়ার নির্মাণ করেন। তিনি সম্প্রতি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের পর তাঁকে সুউচ্চ সুরম্য টাওয়ারে নয়, দাফন করা হয় সাধারণ একটি মাটির কবরে।
অনেক বড় দানবীর ও মানবিক নেতা ছিলেন তিনি।

মহান আল্লাহ আমাদের সঠিক উপলব্ধি দান করুন। আখিরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দেওয়ার তাওফীক দিন।

অনেকদিন ধরেই কাছে-পিঠে কোথাও ঘুরতে (Travel) যেতে মন চাইছে, এদিকে নানা কারণে হয়ে উঠছে না? তা হলে ঝটপট এই প্রতিবেদনটা পড়...
14/05/2022

অনেকদিন ধরেই কাছে-পিঠে কোথাও ঘুরতে (Travel) যেতে মন চাইছে, এদিকে নানা কারণে হয়ে উঠছে না? তা হলে ঝটপট এই প্রতিবেদনটা পড়ে ফেলুন। দেখবেন, সব কাজ ভুলে আজই টিকিট কেটে ফেলেছেন! কী এমন লেখা আছে এই প্রতিবেদনে তাই ভাবছেন?

👉যত ঘুরবেন, তত বিনয়ী হবেন। মানুষ হিসেবে আরও সমৃদ্ধ হয়ে উঠবেন। তাই ঘোরার সুযোগ ছাড়লে কিন্তু ভুল করবেন।
👉একঘেয়ে জীবন মানুষকে মেরে ফেলে। তাই মাঝেমধ্যেই অ্যাডভেঞ্চারের খোঁজে বেরিয়ে পরা উচিত।
👉নতুন-নতুন অভিজ্ঞতার সন্ধান ততদিন মিলবে না, যত দিন না অনিশ্চয়তাকে জয় করে অচেনা পথে বেরিয়ে পরছেন।
👉জীবন বড়ই ছোট। কবে যে শেষ হয়ে যায়, কারও জানা নেই। তাই অকাজ করে সময় নষ্ট করবেন না। বরং সময় পেলেই ঘুরতে বেরিয়ে পরুন। তাতে জীবন আরও মজাদার হয়ে উঠবে।
👉যত ঘুরবেন, তত আত্মবিশ্বাস বাড়বে। বাড়বে মনের জোরও। ফলে জীবনে যতই বাঁধা আসুক না কেন, সেই পাহাড় পেরতে কোনও কষ্টই হবে না। তাই মানুষের মতো মানুষ হয়ে উঠতে ঘর বন্দি হয়ে থাকবেন না। বরং সুযোগ পেলেই বেরিয়ে পরুন।
👉 পাখিরা যেমন ডানা মেলে এদিক-সেদিক উড়ে যায়, তেমনই আপনিও বেরিয়ে যান অচেনার সন্ধানে। এক জায়গায় বেশি দিন থাকাটা কিন্তু জীবনের সব থেকে বড় ভুল!

ভ্রমনের জন্য বাস বা ট্রেন এর টিকেট নিয়ে চিন্তা না করে Ghuranti থেকে খুব সহজে টিকেট কিনে নিন। আর আপনার ভ্রমনের আনন্দ উপভোগ করুন।

🈷️ভ্রমণের প্রস্তুতি নিয়ে টিপস ও কিছু কৌশল।🈷️বেড়াতে যাওয়ার আগে প্রথমেই ভাবতে হয় কোথায় যাওয়া যায়?কোথায় যাবেন এই সিদ্ধান্ত ...
12/05/2022

🈷️ভ্রমণের প্রস্তুতি নিয়ে টিপস ও কিছু কৌশল।🈷️
বেড়াতে যাওয়ার আগে প্রথমেই ভাবতে হয় কোথায় যাওয়া যায়?কোথায় যাবেন এই সিদ্ধান্ত নিতে হলে যা মাথায় রাখতে হবে তা হল, কতদিনের জন্য বেড়াতে যাবেন, আপনার বাজেট কত, সাগর, পাহাড়, বন, হাওর, নদী ঠিক কোন জায়গা আপনার বেশি পছন্দ, সঙ্গে কাদের নিয়ে যাবেন, যেখানে যাবেন সেখানের সুযোগ-সুবিধা কেমন। এগুলো চিন্তা করলেই আপনি পেয়ে যাবেন কোথায় যাওয়া উচিত।

🈷️কিভাবে যাবেন : 🈷️
ভ্রমণের জন্য পরিবহন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি বাস-লঞ্চ-ট্রেন-প্লেন-প্রাইভেট কার, কোনটায় যাবেন এটা নির্বাচন করা জরুরি। রাশ প্রিয়ডে ট্র্যাফিক জ্যাম এড়াতে স্থলপথ পরিবহন না করাই শ্রেয়। এক্ষেত্রে ট্রেন প্রথম পছন্দ হতে পারে, আর সামর্থ্যবান যারা, তাদের জন্য যদি এভেইলেবল থাকে তাহলে প্লেন। তবে যে পরিবহনই আপনি ব্যবহার করেন না কেন লক্ষ্য রাখবেন, আপনার জীবনের নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়টি।

তা আমরা পরবর্তী পোস্টে জানব। পোস্ট টি ভালো লাগলে পোস্ট টি শেয়ার করে পেইজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।
www.facebook.com/ghurantibd

গাড়িতে উঠে বসেছেন কোথাও যাবেন বলে। কিছুদূর যেতেই শরীরটা কেমন যেন লাগতে শুরু করল। মাথা ঘুরছে, বমি বমি লাগছে, বমি হয়েও যেত...
10/05/2022

গাড়িতে উঠে বসেছেন কোথাও যাবেন বলে। কিছুদূর যেতেই শরীরটা কেমন যেন লাগতে শুরু করল। মাথা ঘুরছে, বমি বমি লাগছে, বমি হয়েও যেতে পারে।
এ সমস্যার নাম ‘মোশান সিকনেস’।
বাস, গাড়ি, ট্রেন, স্টিমার, লঞ্চ ইত্যাদিতে চড়লে অনেকেরই এ সমস্যা হয়ে থাকে। যানবাহন চলতে শুরু করলে অন্তঃকর্ণের তরল পদার্থে নড়াচড়া শুরু হয়। অন্তঃকর্ণ চলার সংকেত পাঠায় মস্তিষ্কে। কিন্তু গাড়ি চলন্ত অবস্থায় আপনার চোখের দৃষ্টি যদি থাকে গাড়ির ভেতরে, তখন আপনার চোখ বলে, আপনি চলছেন না, স্থির আছেন। এমন অবস্থায় আপনার মস্তিষ্ক, চোখ আর অন্তঃকর্ণের সংকেতের মধ্যে অসামঞ্জস্য তৈরি হয়। শুরু হয়ে যায় মোশান সিকনেস। এ সমস্যা পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব নয়।
তবে নিচের পরামর্শগুলো মেনে চললে উপকার পেতে পারেন:

• চলন্ত অবস্থায় যানবাহনের ভেতরে দৃষ্টি নিবদ্ধ না রেখে জানালা দিয়ে বাইরে তাকান। অথবা সামনের গ্লাস দিয়ে যত দূর সামনে দৃষ্টি যায়, তাকিয়ে থাকুন, প্রকৃতি দেখুন।

• ·সামনের দিকে বা জানালার কাছে আসন নিন। জানালাটা খুলে দিন। ঠান্ডা বাতাস লাগবে শরীরে। ভালো লাগবে।

• হালকাভাবে দুচোখ বন্ধ করে রাখুন। অথবা একটু তন্দ্রাচ্ছন্ন ভাব নিয়ে আসুন। উপকারে আসবে।

• বই, পত্রিকা ইত্যাদি পড়তে থাকলে বমি বমি ভাব বা বমি হওয়ার আশঙ্কা বেশি।

• গাড়িতে আড়াআড়িভাবে বা যেদিকে গাড়ি চলছে, সেদিকে পেছন দিয়ে বসবেন না। বমি বমি ভাব বা বমি হওয়ার আশঙ্কা কমবে।

• যাত্রা শুরুর আগে ভরপেট খাবেন না বা পানি পান করবেন না।

• কিছু ওষুধ আছে, যেগুলো বমি বা বমি বমিভাব বন্ধ করতে পারে, চিকিৎসকের পরামর্শমতো তা নির্দিষ্ট মাত্রায় সেবন করতে পারেন গাড়িতে ওঠার আগে। গাড়িতে বসে আদা কিংবা চুইংগাম চিবালেও উপকার পাওয়া যায়।

• ‘বাসে উঠেই এক টুকরো আদা লবণে মাখিয়ে মুখে দিয়ে চুষুন। এতে বমি বমি ভাব তৈরি হবে না। এবং বমিও হবে না।

• কয়েকটা লবঙ্গ সঙ্গে রাখুন। বাসে উঠেই প্রথমে একটা লবঙ্গ মুখে রেখে দিন। কিছুক্ষণ পর চিবিয়ে খেয়ে নিন। এতে বমি বমি ভাব এবং বমি দুটোই বন্ধ হবে।

• ‘গাড়িতে উঠলেই আমার বমি হবে’—এমন চিন্তা মনে আনবেন না। অন্য চিন্তা করুন। প্রকৃতি দেখুন। দেখবেন ভ্রমণেও আপনি সুস্থ আছেন।

Address

60 Feet, Mirpur
Dhaka
1216

Telephone

+8801889997156

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ghuranti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ghuranti:

Share