FriendEx

FriendEx We are giving within 20 hours delivery Service. We are committed to all our clients for faster, safer and reliable services

✪৫০৳ হোম ডেলিভারি
✪২০ ঘন্টায় ডেলিভারি
✪২৪ ঘন্টায় পেমেন্ট
✪২৪ ঘন্টা মার্চেন্ট সার্ভিস

সম্ভবত আমরা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি,যেটাকে বলতে পারি একটা ভিন্নধর্মী পজিটিভ পরিবর্তন। একটা সময় ছিলো,যখন মানুষ ড...
19/04/2022

সম্ভবত আমরা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি,যেটাকে বলতে পারি একটা ভিন্নধর্মী পজিটিভ পরিবর্তন।

একটা সময় ছিলো,যখন মানুষ ডেলিভারি কোম্পানিদের বিশ্বাস করতে ভয় পেতো। হয়তো এমন অনেক ডেলিভারি কোম্পানি সত্যিই বিলং করে আমাদের মাঝে। কিন্তু দিন দিন আমাদের প্রতি আপনাদের আস্থা দেখে মুগ্ধ হই। একটা কোম্পানি ২ বছর যাবত হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছে ধীর গতিতে তার সততা আর নিষ্ঠা নিয়ে। বেড়ে চলেছে অগাধ বিশ্বাসের ছায়া। যেই ছায়ায় আসছে শত শত উদ্যোক্তারা।

আমরা অভিভূত আপনাদের রেসপন্সে, প্রত্যেক উদ্যোক্তা,মার্চেন্ট,রাইডার সহ সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে পথ চলার জন্য। পাশে থাকুন, কথা দিচ্ছি একদিন বহুদূর এগিয়ে যাবো সবাই মিলে

যেভাবে আপনার প্রয়োজন, সেভাবেই আমাদের আয়োজন!Friendex Delivery -কে জানান আপনার কি দরকার।আমরা প্রস্তত সযত্নে পৌঁছে দিতে আপন...
01/03/2022

যেভাবে আপনার প্রয়োজন, সেভাবেই আমাদের আয়োজন!

Friendex Delivery -কে জানান আপনার কি দরকার।

আমরা প্রস্তত সযত্নে পৌঁছে দিতে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট। আপনার প্রায় সব ধরনের প্রয়োজনীয় কিংবা গুরুত্বপূর্ণ দৈনন্দিন কাজের আমরা হতে পারি Truly Service Assistant।

ফটাফট সার্ভিস অর্ডার করুন আর বাড়তি কাজের দুশ্চিন্তাকে ছুটি দিন এবং প্রয়োজনে
কল করুনঃ +8809 63855 7271
ভিজিট করুনঃ https://www.friendexdelivery.com

23/02/2022
আপনি কখন বুঝবেন, আপনার উদ্যোগ/ স্টার্টআপ সফল হতে চলেছে? কয়েকদিন সেল বেশি হলে? না!আপনি একটা প্রডাক্ট নিয়ে মার্কেটে এসেছেন...
15/02/2022

আপনি কখন বুঝবেন, আপনার উদ্যোগ/ স্টার্টআপ সফল হতে চলেছে? কয়েকদিন সেল বেশি হলে? না!
আপনি একটা প্রডাক্ট নিয়ে মার্কেটে এসেছেন। আপনার প্রডাক্টের প্রচার শুরু করার পর বেশকিছু কাস্টমারের চাহিদার বল আপনার প্রডাক্টের ব্যাটে এসে লাগলো, ফাস্ট বল (চাহিদা তুঙ্গে) পেয়ে গোটাকয়েক ছক্কা মেরে দিলেন। তারপর?
আপনার প্রডাক্ট যখন মার্কেটে আসে, প্রাথমিকভাবে তিন ধরনের কাস্টমার আপনার প্রডাক্ট কেনে।
১। সে মনে মনে এমন একটা প্রডাক্ট খুঁজছিলো কিন্তু প্রডাক্টের আর কোনো সোর্সিং তার জানা ছিলো না।
২। এই প্রডাক্ট তার কাজে লাগতে পারে এটা জানা ছিলোনা কিন্তু দেখার পর সে প্রয়োজন অনুভব করে।
৩। এই প্রডাক্ট সে আগেও কিনেছে কিন্তু আগের সাপ্লাইয়ারের প্রতি কোনো বিষয়ে অসন্তুষ্ট হওয়ার কারণে, আপনার প্রডাক্টের মূল্য তুলনামূলক কম হওয়ার কারণে অথবা কোয়ালিটির পার্থক্য যাচাই করার কারণে সেইম প্রডাক্ট সে আপনার কাছ থেকে কেনে।
উপরের তিন ক্যাটেগরির মধ্যে প্রথম ক্যাটেগরির কাছে আপনি খুব সহজেই আপনার প্রডাক্ট বেচে দিতে পারেন। দ্বিতীয় ক্যাটেগরি প্রথমে কোয়েরি করে, পরে কিছু সময় দ্বিধায় থাকে, এরপর আপনি আপনার সেলিং স্কিল ব্যবহার করে তাকে পটায়ে সেল করে ফেলেন। তৃতীয় ক্যাটেগরির কাছে সেল করতে গিয়ে আপনি আপনার প্রডাক্টের কোয়ালিটি, প্রাইস, এক্সট্রা সার্ভিস, কম্পিটিটরদের বিভিন্ন অফার এইসবের কম্পিটিশনে পড়ে যান। আপনার স্টার্টআপ সাস্টেইনেবল বিজনেসে রুপান্তরিত করতে চাইলে এই তৃতীয় ক্যাটেগরিকে টার্গেট করেই আগাতে হবে। কিভাবে করবেন?
তৃতীয় ক্যাটেগরির কাছে সেল করতে যদিও আপনার অনেক বেগ পেতে হয় কিন্তু এরাই আসলে আপনার বিজনেস এগিয়ে নিয়ে যায়। প্রথম এবং দ্বিতীয় ক্যাটেগরি আপনার প্রডাক্ট কেনার পর দুইদিকে যেতে পারে, হয় তারা এই প্রডাক্ট আর কিনবেনা, নাহয় তৃতীয় ক্যাটেগরিতে চলে আসে, এখানেই আপনার চ্যালেঞ্জ এবং অপার্চুনিটি শুরু! আগে থেকেই তৃতীয় ক্যাটেগরিতে আছে অথবা আপনার প্রডাক্ট তার কাছে সেল করার মাধ্যমে যখন তাকে এই প্রডাক্টের রেগুলার কাস্টমারে পরিনত করলেন, এখন আপনার কাজ হলো তাকে আপনার রিপিট কাস্টমারে পরিনত করা।
তার কাছে এখন এই প্রডাক্টের চাহিদা আছে, সে আপনার কাছ থেকেও কিনতে পারে, অন্য কারো কাছ থেকেও কিনতে পারে। আপনার কাছ থেকেই কেন কিনবে?
১। পরিচিতি।
বিভিন্নভাবে প্রচারণা চালিয়ে আপনার আপনার টার্গেট কাস্টমারদের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের পরিচিতিটা স্ট্রং করে ফেলতে হবে। একটা কথা মনে রাখবেন, প্রচারণা মানেই সেলস অফার না! ডাইরেক্ট সেলস অফার দিয়ে আপনি শুধু প্রথম এবং দ্বিতীয় ক্যাটেগরির কাছে একবার সেল করতে পারবেন, যেমনটা করে বাসের ক্যানভাসার রা। একই কাস্টমারের কাছে সেকেন্ড টাইম সেল করতে চাইলে প্রডাক্টের কোয়ালিটির পাশাপাশি আপনার পরিচিতি লাগবে। এইজন্যই বিভিন্ন গ্রুপগুলোতে সরাসরি সেল পোষ্ট না দেয়ার রুলস আছে। এই রুল সেলারদের উপকারের জন্যই করা হয়ে থাকে, অথচ আমরা ভাবি আ্যডমিনগণ অযাচিত ক্ষমতা দেখাচ্ছে।
২। ব্যাড রিভিউ এর মূল্যায়ন।
কেউ আপনার প্রডাক্টের কোনো ল্যাকিং/ডিফেক্ট এর কথা বললে বিরক্ত না হয়ে খুঁতগুলো শুধরে নেন। যদি কোনো সীমাবদ্ধতার কারণে শুধরানো সম্ভব না হয়, আপনার কাস্টমার কে বুঝিয়ে বলুন কেন সম্ভব হচ্ছেনা।
৩। প্রতিযোগিতায় এগিয়ে থাকা।
আপনার কম্পিটিটরদের চেয়ে ভালো প্যাকেজ অফার করেন। মনে রাখবেন, ভালো অফার মানেই কম প্রাইস না! মার্কেট প্রাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রাইস রেখেও আপনি ভালো প্যাকেজ অফার করতে পারেন। যেমন ধরেন, আপনি ৫০০ টাকার প্রডাক্ট ৪০০ টাকায় দিতে চাচ্ছেন, সরাসরি মূল প্রডাক্টের দাম ১০০ টাকা না কমিয়ে আপনি ডেলিভারি ফ্রী করে দিতে পারেন। অথবা, এর সাথে রিলেটেড অন্য একটা প্রডাক্টের দাম কমিয়ে দিতে পারেন। এতে একদিকে আপনার প্রডাক্ট মার্কেটে কমদামি প্রডাক্টের ট্যাগ পেলো না, অন্যদিকে আপনি দুইটা প্রডাক্ট সেল করতে পারলেন।
৪। কাস্টমার কে লয়ালটিতে বেঁধে ফেলা।
প্রাইস বা অফার দিয়ে আপনি আপনার কম্পিটিটরদের থেকে অবশ্যই এগিয়ে থাকবেন কিন্তু অন্যকেউ এর চেয়ে ভালো অফার দিলে আপনার কাস্টমার সেইদিকে দৌড়াবে। কাস্টমারকে পরকিয়া থেকে আটকাতে চাইলে আপনার প্রডাক্ট বিক্রির জন্য বাধ্যতামূলক না এমন কিছু বাড়তি সার্ভিস দেন, যে সার্ভিসটা আপনি ছাড়া আর কেউ দিচ্ছেনা। এমন সার্ভিস দিতে গিয়ে যদি আপনার ১ টাকা বাড়তি খরচও হয়, আপনি মূল প্রডাক্টের দাম ২ টাকা বেশি রাখলেও কাস্টমার ওই প্রডাক্ট আপনার কাছ থেকেই নিবে। উদাহরণ স্বরূপ; আপনি এমন একটা প্রডাক্ট নিয়ে কাজ করেন যা বিভিন্ন সীমাবদ্ধতার কারণে কাস্টমারের প্রয়োজন পরিমান প্রডাকশন করা সম্ভব হয়না, এক্ষেত্রে আপনি কয়েকজন কাস্টমারের ডিমান্ড আ্যনালাইসিস করে বাল্ক প্রডাকশন করে স্টকে রেখে দিতে পারেন, পরবর্তীতে যার যার প্রয়োজন অনুসারে সরবরাহ করলেন।
এখানে এক্স্যাম্পল আর স্ট্র‍্যাটেজিগুলো যেভাবে বর্ননা করা হয়েছে, ঠিক সেভাবে আপনার প্রডাক্ট/ বিজনেসে এর জন্য আ্যপ্লিকেবল না'ও হতে পারে। তবে, আপনি আপনার প্রডাক্ট/ বিজনেসের ধরন বুঝে যখন স্ট্র‍্যাটেজিগুলো ফলো করবেন, সুফল পাবেন নিশ্চিত!
এইভাবে আপনি যদি মার্কেটে আপনার পরিচিতি স্ট্রং করতে পারেন, কাস্টমারের অভিযোগ মূল্যায়ন করেন, প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষ কিছু সেবা দিয়ে একটা লয়াল কাস্টমার গ্রুপ তৈরী করে ফেলতে পারেন, তাহলেই বুঝে নিবেন আপনার স্টার্টআপ/ উদ্যোগ সফল হচ্ছে! আপনি একটা সাস্টেইনেবল বিজনেস পেতে যাচ্ছেন...

website: www.friendexdelivery.com

call:+8809638 557271 Or
+8801794 903573

page: https://www.facebook.com/FriendEx.Delivery


☞আলহামদুলিল্লাহ✪🥰আমরাই সর্বপ্রথম মার্চেন্টদের টেনশন বিহীন ডেলিভারি সার্ভিস দিচ্ছি মাত্র ৫০ টাকায়😍*আমাদের সার্ভিস না নিয়ে...
22/11/2021

☞আলহামদুলিল্লাহ✪
🥰আমরাই সর্বপ্রথম মার্চেন্টদের টেনশন বিহীন ডেলিভারি সার্ভিস দিচ্ছি মাত্র ৫০ টাকায়😍
*আমাদের সার্ভিস না নিয়ে কেউ কোনো মন্তব্য না করার জন্য অনুরোধ করবো🙏
*আশা করি একবার হলেও আমাদের সার্ভিস টা নিয়ে দেখবেন
আমরা সার্ভিস গুলো হলোঃ
১. ৫০৳ হোম ডেলিভারি
২. ২০ ঘন্টায় হোম ডেলিভারি
৩.২৪ ঘন্টায় পেমেন্ট
৪. ২৪ ঘন্টা মার্চেন্ট সার্ভিস
৫. ২৪ ঘন্টা SMS আপডেট
➤ শুধু ঢাকা শহর◑
বিস্তারিত জানতে কল করুন ✆+৮৮০১৭৯৪৯০৩৫৭৩⬅️
মার্চেন্ট সার্ভিস সেন্টারঃ✆+৮৮০৯৬৩৮৫৫৭২৭১⬅️
লিংকঃwww.friendexdelivery.com


এখন ঢাকায় ৫০ টাকা। আমাদের কোনো বন্ধ নাই। মহামারি করোনা এর কারনে কোনো ছুটিতে বন্ধ নাই। মার্চেন্ট এবং কাস্টমারের মাঝখানে ব...
07/05/2021

এখন ঢাকায় ৫০ টাকা। আমাদের কোনো বন্ধ নাই। মহামারি করোনা এর কারনে কোনো ছুটিতে বন্ধ নাই।
মার্চেন্ট এবং কাস্টমারের মাঝখানে বিশ্বাস ও সততার সেতুবন্ধন হলো ডেলভারী সার্ভিস আর আমরা গর্বিত তা হতে পেরে।আমাদের পরিবার এখনো অনেক ছোট এবং আমরা যথাসাধ্য চেষ্টা করি আমাদের কাজের মাধ্যমে আপনাদের মন জয় করার। আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়েই একসাথে এগিয়ে যেতে চাই বহুদূর। আশাকরি আগামীতেও আপনারা আমাদের কাজের ওপর পূর্ণ আস্থা রাখবেন। এবং পুনরায় আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।

Address

602 West Nakhalpara, Tesgaon
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when FriendEx posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FriendEx:

Share