26/08/2026
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের, মাননীয় প্রতিমন্ত্রী; সুলতান সালাউদ্দিন টুকু ভাই (টাঙ্গাইল ৫ এমপি) এর সাথে দেখা করে বি কার্গোর বোর্ড অফ ডাইরেক্টর প্রবাসীদের কিছু দাবি-দাওয়া তুলে ধরেন। সাথে সিনিয়র সহ-সভাপতি শিবলী সহ যুক্তরাজ্য টাঙ্গাইল জেলা সমিতির নেতৃবৃন্দ ছিলেন। উল্লেখ্য, বর্তমান ২০২৫/২৬ কমিটিতে আমি (বি কার্গোর বোর্ড অফ ডাইরেক্টর) কর্মবিষয়ক সম্পাদক হিসাবে রয়েছি।
প্রবাস হতে 'কার্গো/পার্সেল' পাঠানোর ক্ষেত্রে প্রবাসীরা যে সমস্ত বৈষম্যের শিকার হচ্ছে, তা তুলে ধরলাম। ভাই, এই বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তুলে ধরার আশ্বাস দিয়েছেন। আমার পক্ষ থেকে, 'প্রবাসী কার্ডে' বিষয়টি সংযোজন এর জন্য অনুরোধ জানিয়েছি।
'প্রবাসী কার্গো অধ্যাদেশ' নামে একটি নতুন আইন করা এখন সময়ের দাবি। যাতে UK, USA, Europe সহ পুরো বিশ্বে🌏 বসবাস করা দুই কোটিরও বেশি প্রবাসী তাদের পরিবার-পরিজনের জন্য 'পার্সেল বা উপহার সামগ্রী' পাঠাতে পারেন নামমাত্র শুল্ক দিয়ে। এয়ারপোর্টে তাদের মালামাল কেটে/চুরি করে যে হয়রানি করা হয়, সেটি অবশ্যই বন্ধ করতে হবে।
ইতিপূর্বেও প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় দরখাস্ত সাবমিট করেছিলাম। এয়ারপোর্ট হয়রানির ক্ষেত্রে কিছু দৃশ্যমান অগ্রগতি হলেও মৌলিক অনেক বিষয়ে পরিবর্তন সময়ের দাবি।
প্রবাসী হয়রানি বন্ধ হোক👊 আমি একজন প্রবাসী। প্রবাসীদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইন শা আল্লাহ!