ইচ্ছে ট্রাভেল - Icche Travel

ইচ্ছে ট্রাভেল - Icche Travel To Travel Is To Live. We have rendered various types of tour Events or packages across the country.

খুবই দুঃখজনক! তবে হয়তো কিছু নির্দেশনা আসতেছে অনুমতির জন্য।
03/08/2026

খুবই দুঃখজনক!
তবে হয়তো কিছু নির্দেশনা আসতেছে অনুমতির জন্য।

টাঙ্গুয়ার হাওর: ৪ হাজার টাকার প্যাকেজ, নাকি ১০-২০ হাজার? কোনটি নেবেন? 🤔টাঙ্গুয়ার হাওরকে শুধু একটি ভ্রমণস্থান ভাবলে ভুল...
18/07/2026

টাঙ্গুয়ার হাওর: ৪ হাজার টাকার প্যাকেজ, নাকি
১০-২০ হাজার? কোনটি নেবেন? 🤔

টাঙ্গুয়ার হাওরকে শুধু একটি ভ্রমণস্থান ভাবলে ভুল হবে। এটি একটি অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতা নির্ভর করে আপনি কোন ধরনের প্যাকেজ বেছে নিচ্ছেন তার ওপর।
অনেকেই বলেন, "একই টাঙ্গুয়ার হাওর, তাহলে এত দামের পার্থক্য কেন?"
উত্তরটি খুবই সহজ।

৪ হাজার টাকার প্যাকেজে আপনি পাবেন সাধারণ হাউসবোট, মৌলিক সুবিধা এবং বাজেটবান্ধব ভ্রমণ।
অন্যদিকে ১০–২০ হাজার টাকার লাক্সারি প্যাকেজে থাকতে পারে প্রশস্ত কেবিন, অ্যাটাচ বাথরুম, এসি, উন্নত খাবার, প্রিমিয়াম সার্ভিস, মনোমুগ্ধকর ডেক, এমনকি কিছু নৌকায় সুইমিং পুল, লাইভ বাউল গান ও অন্যান্য বিনোদনের ব্যবস্থাও।
তাই শুধু দামের তুলনা না করে, আপনি কী ধরনের অভিজ্ঞতা চান সেটাই আগে ঠিক করুন।

✅ বন্ধুদের সঙ্গে কম বাজেটে অ্যাডভেঞ্চার? বাজেট বা স্ট্যান্ডার্ড প্যাকেজই যথেষ্ট।

✅ পরিবার বা প্রিয়জনের সঙ্গে আরামদায়ক ও নিরিবিলি সময় কাটাতে চান? প্রিমিয়াম বা লাক্সারি প্যাকেজই ভালো হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি নির্বাচন করুন। কারণ সুন্দর বা খারাপ অভিজ্ঞতার বড় অংশই নির্ভর করে সঠিক অপারেটর বেছে নেওয়ার ওপর।

আপনি হলে কোনটি বেছে নিতেন—৪ হাজার টাকার বাজেট প্যাকেজ, নাকি ১০-২০ হাজার টাকার লাক্সারি অভিজ্ঞতা?

14/07/2026

ঢাকার ভেতরেই যেন এক অস্বাভাবিক কক্সবাজার!
প্রকৃতির ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই, কিন্তু কার্যকর জলাবদ্ধতা নিরসন, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনা অবশ্যই আমাদের হাতেই।
আসুন, এই দুর্ভোগকে শুধু সামাজিক মাধ্যমে আলোচনার বিষয় না বানিয়ে, একটি বাসযোগ্য ও টেকসই ঢাকা গড়ার দাবি আরও জোরালো করি।

ইন্ডিয়ান ভিসা স্লট বাণিজ্য বন্ধ হোক।ভিসা আবেদন একটি বৈধ ও স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু দুঃখজনকভাবে অনেক সময় দেখা যায়,...
06/07/2026

ইন্ডিয়ান ভিসা স্লট বাণিজ্য বন্ধ হোক।

ভিসা আবেদন একটি বৈধ ও স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু দুঃখজনকভাবে অনেক সময় দেখা যায়, সাধারণ আবেদনকারীরা যখন ভিসার স্লট পান না, তখন কিছু অসাধু চক্র সেই স্লট সংগ্রহ করে অতিরিক্ত অর্থের বিনিময়ে বিক্রি করে। ফলে প্রকৃত আবেদনকারীরা ভোগান্তির শিকার হন এবং পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হয়।

ভিসা স্লট কোনো পণ্য নয় যে তা কেনাবেচা হবে। এটি প্রত্যেক আবেদনকারীর ন্যায্য অধিকার। স্লট বাণিজ্যের কারণে শিক্ষার্থী, রোগী, পর্যটক এবং ব্যবসায়ীরা অযথা সময়, অর্থ ও মানসিক চাপের মুখোমুখি হন।
আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রযুক্তিনির্ভর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে স্লট বাণিজ্য সম্পূর্ণরূপে বন্ধ করবে এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করবে।

ভিসা সেবা হোক সবার জন্য সহজলভ্য ও স্বচ্ছ।
স্লট বাণিজ্য বন্ধ হোক, ন্যায্যতা প্রতিষ্ঠিত হোক।
🇧🇩🤝🇮🇳

20/03/2026

ঈদ মোবারক 🌙✨
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

প্রশাসনের হুঁশিয়ারির পর কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের সৈকত থেকে ব্যবসায়ীরা নিজেরাই দোকান ভেঙে মালামাল সরিয়ে নিয়েছেন।
16/03/2026

প্রশাসনের হুঁশিয়ারির পর কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের সৈকত থেকে ব্যবসায়ীরা নিজেরাই দোকান ভেঙে মালামাল সরিয়ে নিয়েছেন।

31/01/2026

ফের বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে ভ্রমণ

👉 এই নীলনদ সরাসরি জান্নাত থেকে এসেছে মাশাল্লাহ!
18/01/2026

👉 এই নীলনদ সরাসরি জান্নাত থেকে এসেছে মাশাল্লাহ!

সেন্টমার্টিনের রিপ কারেন্ট ও বিপদজনক বিচ, যা সম্পর্কে আমাদের সকলের জানা থাকা অত্যন্ত জরুরী। বাংলাদেশের একমাত্র নীল পানির...
08/01/2026

সেন্টমার্টিনের রিপ কারেন্ট ও বিপদজনক বিচ, যা সম্পর্কে আমাদের সকলের জানা থাকা অত্যন্ত জরুরী।

বাংলাদেশের একমাত্র নীল পানির দ্বীপ বা সৈকতের জন্য সেন্টমার্টিন জনপ্রিয়। প্রতি বছর হাজার হাজার পর্যটকের পদচারণায় মূখরিত হয় যার পুরো প্রান্তর। অনেক জল্পনা কল্পনার শেষে, এই বছর আবারো শুরু হয়েছে সেন্টমার্টিনের সাথে সকল রুটের জাহাজ চলাচল। কেউ হয়তো প্রথমবার, কেউ হয়তো অসংখ্যবারের মতন আবারো ছুটবেন সেন্টমার্টিনের পথে। কিন্তু কিছু কথা সেন্টমার্টিন নিয়ে অন্তত প্রতি সিজনের শুরুতে না বললেই হয়তো নয়। সেন্টমার্টিন ভ্রমণ যাতে কারো কাছে বিষাদের বিষয়বস্তুতে পরিনত না হয় তাই সেন্টমার্টিন যাবার পূর্বেই জেনে নেয়া দরকার।

মনে আছে, কিছুদিন আগে ভাইরাল হওয়া 'নেটওয়ার্ক এর বাইরে' নাটকের কথা কিংবা বহু বছর আগে সেন্টমার্টিনে আহ‌্ছানউল্লাহ ইউনিভার্সিটির ছাত্রদের দুঃখজনক মৃত্যুর কথা ? আজ বলবো কিছু কথা সেই বিষয়েই।

যদি সেন্টমার্টিন এর ম্যাপ দেখেন আর যে প্রান্তে সর্বাধিক মৃত্যু ঘটে তা দেখেন তবে দেখবেন, সেন্টমার্টিনের মাথা বা কোনার দিকের এই ঘটনা বেশি ঘটে।সেন্ট মার্টিন দ্বীপের একটা ছবি যেইটায় একটা কোনার মত অংশ বেরিয়ে আছে।

বাংলাদেশের সাথে পৃথিবীর অন্য সৈকতের মানুষ মারা যাওয়ার একটা পার্থক্য হলো, ভাটার সময় কোন দেশে আপনাকে নামতেই দিবেনা। কিন্তু, বাংলাদেশে অনেক মানুষ, ভাটার সময় পানিতে নেমে ভেসে যায়, এই অজ্ঞানতার কারনে অনেক জীবন বিনষ্ট হচ্ছে। এই জন্যে কক্সবাজার বা কুয়াকাটায় যাওয়ার আগে গুগল করে। জোয়ার ভাটার সময় জেনে যেতে পারেন।

ভাটার সময় মানুষের ভেসে যাওয়া বাদেও আর একটা বিপদজনক ইস্যু আছে। যেটা সম্পর্কে আমাদের সচেতনতা অনেক কম।

একে বলা হয়, রিপ কারেন্ট। সোজা বাংলায় আমরা সুবিধার জন্যে এর নাম দিতে পারি উল্টো স্রোত।

সমুদ্র সৈকতে ৮০% মৃত্যু এই রিপ কারেন্ট বা উল্টো স্রোতের জন্যই হয়। এমনকি অস্ট্রেলিয়াতেও প্রতি বছর গড়ে ২২ জন মারা যায় রিপ কারেন্টের কারণে।

আমাদের দেশেও সমুদ্র সৈকতে যেসব মৃত্যু হয়, তার বেশীর ভাগ এই রিপ কারেন্টের জন্যেই হওয়ার কথা এবং সেন্টমার্টিনের মাথার দিকে যে সরু অংশ তাও রিপ কারেন্টের একটা বৈশিষ্ট্যের সাথে মিলে।

🚩 রিপ কারেন্ট বা উল্টো স্রোতঃ
এটা এক ধরনের ঢেউ যা সমুদ্রের তটে ধাক্কা খেয়ে, উলটো দিকে প্রবাহিত হয়। অনেক ক্ষেত্রে, এই ধাক্কা খেয়ে ফিরে যাওয়া ঢেউ বাতাসের কারনে বা প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে চিকন একটা পথ ধরে, সমুদ্রে ফিরে যেতে পারে এবং এর ফলে সেই সরু পথে যদি কেউ থাকে তবে ঢেউ তাকে ধাক্কা দিয়ে গভীর সমুদ্রে নিয়ে ফেলতে পারে। এই সরু পথের ঢেউটাকেই বলা হয়, রিপ কারেন্ট বা উল্টো স্রোত।

এইটা যে কোন স্থানে হতে পারে। যে কোন সমুদ্রে হতে পারে, কিন্তু কিছু কিছু জায়গায় প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারনে নিয়মিত রিপ কারেন্ট বা উল্টো স্রোত নিয়মিত হতে পারে।

🚩 কিভাবে রিপ কারেন্ট বা উল্টো স্রোত চিনবেন ?
রিপ কারেন্ট বা উল্টো স্রোতের একটা ভয়ঙ্কর বৈশিষ্ট্য হচ্ছে এইটা দেখতে মনে হয় খুব শান্ত। এবং উপর থেকে একে গাঢ় নীল দেখা যায়। অনেক ক্ষেত্রে রিপ কারেন্ট বা উল্টো স্রোতের সময়ে দেখবেন কিছু না কিছু ভেসে সাগরের দিকে যাচ্ছে বা আশে পাশের ঢেউ এর মধ্যে ঢেউ এর মাথা দেখা যাচ্ছে না। ছবিগুলো খেয়াল করেন, রিপ কারেন্ট যখন প্রবাহিত হয় তখন সে ফেরার পথে ঢেউয়ের মাথা ভেঙ্গে দেয়।

ফলে সেই স্থানটা বেশী শান্ত দেখায়।

🚩 উল্টো স্রোতে কিভাবে বাঁচতে হবে ?
যারা সাঁতার জানেন তারা রিপ কারেন্টে পড়লে, উল্টো দিকে তীরের দিকে না গিয়ে সৈকতের সমান্তরাল ভাবে উল্টো স্রোত থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। কারণ, সাগরের স্রোত যখন টান দিবে তখন শক্তি দিয়ে স্রোতের বিপরীতে ফেরা যাবেনা।

🚩কয় ধরনের রিপ কারেন্ট আছে ?
তিন ধরনের রিপ কারেন্ট আছে। একটা ফিক্সড আর একটা হঠাৎ আর একটা টপোগ্রাফিক যার মধ্যে অন্যতম একটা হচ্ছে হেডল্যান্ড এর কারনে রিপ কারেন্ট। ফিক্সডটা হয় কিছু কিছু এলাকায় যেমন যেখানে ব্রিজ আছে, যেখানে কোন গভীর গর্ত আছে। হঠাৎ যেইটা হয়, সেইটা যে কোন জায়গায় বাতাসের কারনে হতে পারে।

🎯 সেন্ট মার্টিনের এই অংশটা একটা হেডল্যান্ড বৈশিষ্ট্যের এলাকায় যেইখানে রিপ কারেন্ট ঘন ঘন হবে প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে।

কারণ বাতাসের কারণে দুই দিকের পানি ধাক্কা দিয়ে এর মাথায় বা তার দুই পাশেই একটা রিপ কারেন্ট তৈরি করতে পারে। এটা একটা মৃত্যুফাঁদ। এইখানে প্রাকৃতিক অবস্থানের কারণে অনেক বড় বড় চ্যানেল তৈরি হয়েছে যেগুলো দিয়ে ঘন ঘন উল্টো স্রোত বা রিপ কারেন্ট প্রবাহিত হওয়ার চান্স বেশী। যা শান্ত পানি দেখে নামা পর্যটকদের ভাসিয়ে নিয়ে যায়। তাই অবশ্য জেটি ঘাটে নেমেই উত্তরের বিচে ছবিতে চিহ্নিত স্থানে ভুল করেও নামতে যাবেন না। যদিও সেন্টমার্টিন এর পানিতে নামার জন্য সব থেকে আকর্ষণীয় বিচ উত্তর বিচ। কিন্তু উত্তর-পূর্বের এই অংশেই আছে ভয়ংকর রিপ কারেন্ট। সেন্ট মার্টিন এলাকাবাসি জানে এই এলাকায় সাঁতার কাটতে নাই। তাই সামনে কাউকে দেখলে এরা মানা করে। কিন্তু সেইটা সবার জানার সুযোগ হয় না। এভাবেই সামান্য অসাবধানতার কারণে অনেক পর্যটক মারা যায়।

সেন্টমার্টিনের প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে হেডল্যান্ড ধরনের টপোগ্রাফিক রিপ কারেন্ট কিন্ত নিয়মিত একটা বৈশিষ্ট্য। এই স্থানে যদি একটা মৃত্যুও ঘটে আমরা তাকে দুর্ঘটনায় বলতে পারিনা। এগুলো হয় আত্নহত্যা নয়তো হত্যার পর্যায় পড়ে। কারন আমাদের সকলের উচিত এসকল স্থান সম্পর্কে জানা ও অন্যকে জানানো। যাতে না জানার জন্য আর কোন মৃত্যু না হয়।

বলে রাখা ভালো রিপ কারেন্ট পৃথিবীর সব সৈকতে হয় এবং এই জন্যে সতর্কতা অবলম্বন করতে হয়। রিপ কারেন্টের ভয়ে সমুদ্রযাত্রা বন্ধ করার দরকার নাই কিন্তু সতর্কতাগুলো নিতে হবে।

দেশবাসী ট্যুরে যান, ট্রাকিং এ যান। যেখানে মন চায় যান, যেভাবে মন চায় যান। কিন্তু প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছুই করবেন না প্লিজ।

(সংগৃহীত)

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় বাংলাদেশের তিনটি স্থান রয়েছে।১. ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাট।২. পাহাড়পুরে...
08/01/2026

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় বাংলাদেশের তিনটি স্থান রয়েছে।

১. ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাট।
২. পাহাড়পুরের বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ। (সোমপুর মহাবিহার)
৩. সুন্দরবন, যা প্রাকৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত।

বাগেরহাট ও পাহাড়পুর ১৯৮৫ সালে এবং সুন্দরবন ১৯৯৭ সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়।

Address

Dhaka
1321,HASNABAD,CONTAINERPORTROAD,SOUTHKERANIGANJ

Telephone

+8801918872301

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইচ্ছে ট্রাভেল - Icche Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইচ্ছে ট্রাভেল - Icche Travel:

Shortcuts

Share

Category