19/07/2022
থাইল্যান্ডের ভিজিট ভিসা
থাইল্যান্ড ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
১। পাসপোর্ট (নূন্যতম ৬ মাস মেয়াদ থাকতে হবে)।
২। ব্যাংক ব্যালেন্স নূন্যতম এক লক্ষ টাকা(জন প্রতি) সহ বিগত ৬ মাসের ব্যাংক ষ্টেটম্যান্ট এবং ব্যাংক সলভেন্সী/ সার্টিফিকেট ।
৩। ব্যবসায়ীদের জন্যে ট্রেড লাইসেন্স ইংরেজীতে অনুবাদ সহ নোটারী কপি, কোম্পানী প্যাড ও ভিজিটিং কার্ড ইংরেজিতে ।
৪। চাকুরীজীবীদের জন্যে অফিস থেকে এনওসি লেটার, ভিজিটিং কার্ড ও অফিসের আইডি কার্ডের কপি।
৫। ছবি ২ কপি ৩৫x৪৫ সাইজ রঙ্গিন, সাদা ব্যাকগ্রাউন্ড, ম্যাট প্রিন্ট।
৬। সাথে স্পাউস থাকলে তার, পাসপোর্ট, ছবি, ন্যাশনাল আইডি কার্ডের কপি, ম্যারিজ সার্টিফিকেট।
৭। সাথে বাচ্চা থাকলে তাদের পাসপোর্ট, ছবি, জন্ম সনদ ও স্কুলের আইডি কার্ড কপি।
প্রসেসিং ফি ৫৫০০ টাকা।