Sonia Rent A Car

Sonia Rent A Car Sonia Rent-A-Car বাজেট ফ্রেন্ডলি, নিরাপদ এবং আরামদায়ক রেন্ট-এ-কার সার্ভিসের সেরা। সমগ্র বাংলাদেশ।

গাড়ি কিনতে হলে যেসব বিষয় মাথায় রাখতে হবে...।১. গাড়ির ডকুমেন্টস এর সাথে চেসিজ নাম্বার ইঞ্জিন নাম্বার মিল আছে কিনা দেখতে হ...
09/04/2024

গাড়ি কিনতে হলে যেসব বিষয় মাথায় রাখতে হবে...।

১. গাড়ির ডকুমেন্টস এর সাথে চেসিজ নাম্বার ইঞ্জিন নাম্বার মিল আছে কিনা দেখতে হবে মনে রাখবেন চেসিজ নাম্বার চেসিজে ক্ষুধাই করে লিখা থাকবে, চেসিজ জোড়া লাগানো কিনা ভালো ভাবে দেখতে হবে,

গাড়ির ইঞ্জিন কন্ডিশন-
ইঞ্জিন কন্ডিশন এরমধ্যে কয়েকটি আলাদা আলাদা ভাগ আছে যেমন প্রথমে আপনাকে দেখতে হবে ইঞ্জিন কোন মবিল(ইঞ্জিন অয়েল) খায় কিনা। গাড়ি জোরে পিক আপ দিলে ধোয়া বের হলে বুঝবেন ইঞ্জিন এ সমস্যা আছে। মবিল খায়।

২. গিয়ার বক্স -
গাড়ির গিয়ার সামনে পিছনে নিউট্রাল দিয়ে দেখবেন ঠিকঠাক মতো গিয়ার শিফট হয় কিনা। অনেক সময় দেখা গেছে যে ড্রাইভ দিলে গাড়ি সামনের দিকে আগায় না বা রিভার্স এ দিলে গাড়ি পিছন দিকে যায় না এ ধরনের সমস্যা হলে গিয়ার বক্সে সমস্যা আছে।

৩. অল অপশন অটো হলে গাড়ির অটো অপশন গুলো দেখে নিন ঠিকঠাকমতো কাজ করে কিনা এগুলো প্রতিনিয়তই কাজে লাগে।

৪. গাড়ির গিয়ার বক্স উপরে নিচে কোন জায়গায় কোন তেল লিক করে কিনা সেটা খেয়াল রাখবেন।

৫. গাড়ির বনেটের নিচে ব্যাগ ডালার পিছনে বিটগুলো খেয়াল করবেন যে কোন রিপেয়ার করা হয়েছে কিনা।

৬. অবশ্যই গাড়ির এসি টা চেক করে নিবেন যে এসি দেওয়ার পরে গাড়ি কোন কাপাকাপি বা ধাক্কাধাক্কি দেয় কিনা এবং ঠিকমতো ঠান্ডা হয় কিনা।

এগুলা মাথায় রেখে গাড়ি কিনলে আশা করা যায় গাড়ি কিনে জিতবেন।

আপনার বাজেট কম কিন্তু শখ করে জীবনে প্রথম অবস্থায় একটি গাড়ি কিনতে চান অথবা নিজে কিছু টাকা ইনকাম করার জন্য অথবা ভাড়া দেওয়ার জন্য গাড়ি কিনতে চান, সে ক্ষেত্রে আমার সাজেশন থাকবে ২০ লাখ টাকা দিয়ে এতো বেসি ভালো গাড়ি কিনে ধোকায় না পড়ে অল্প টাকা ইনভেস্ট করে গাড়ি কিনুন যদি লসও হয় অল্প টাকার মধ্যেই হবে লাভ হলে অল্প টাকার মধ্যেই হবে পরবর্তীতে চাইলে গাড়ি বিক্রি করে দিতে পারবেন। আসল টাকা উঠে আসবে।

তবে উপরোক্ত বিষয় গুলোর দিকে নজর রেখে গাড়ি কিনলে ইনশাল্লাহ জিতবেন।

Sonia Rent A Car
Sonia Driving Training center - সোনিয়া ড্রাইভিং ট্রেনিং সেন্টার,
আমাদের এখানে ড্রাইভিং শিখার পাশাপাশি গাড়ির প্রাথমিক সব বিষয়ে অবগত করে দেওয়া হয়❤️
স্থান : মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ঢাকা-১২০৭.
হট লাইন: 01717-171201

27/01/2024

টানাপোড়েন সংসারে যখন অ'ভাব একটার পর একটা দেখা দেয়, তখন বাবার আদরের ছেলেটাও বুঝে যায় রোজগারের পথ কতটা ক'ঠিন।।

আমাদের মোহাম্মদপুরবাসীর জন্য সুখবর (সম্মানিত যাত্রীদের জন্য স্পেশাল ডিসকাউন্ট)সোনিয়া রেন্ট এ কার এর পক্ষ থেকে সবাইকে শুভ...
04/01/2024

আমাদের মোহাম্মদপুরবাসীর জন্য সুখবর (সম্মানিত যাত্রীদের জন্য স্পেশাল ডিসকাউন্ট)

সোনিয়া রেন্ট এ কার এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা❤️

আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের গাড়ি, যা আপনার যেকোনো প্রয়োজনীয়তা পূরণ করতে পারবে। আমরা নিশ্চিত করি যে আপনি আমাদের কাছ থেকে গাড়ি ভাড়া করলে আপনার ভ্রমণ হবে আরামদায়ক এবং নিরাপদ।

- আমাদের সুবিধাগুলো:
📌 সেরা দামে গাড়ি ভাড়া।
📌 বিভিন্ন ধরনের গাড়ি।
📌 আরামদায়ক এবং নিরাপদ ভ্রমণ।
📌 দ্রুত এবং সহজ বুকিং প্রক্রিয়া।
📌 আমাদের অভিজ্ঞ ড্রাইভারগণ।
- আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার পছন্দের গাড়ি ভাড়া করুন।

Sonia Rent-A-Car বাজেট ফ্রেন্ডলি, নিরাপদ এবং আরামদায়ক রেন্ট-এ-কার সার্ভিসের সেরা অপশন।

📞 Hot Line: +8801717-171201
Address: House 9, Road 1,
Sat Masjid Housing Ltd. Mohammadpur Dhaka-1207

আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের গাড়ি, যা আপনার যেকোনো প্রয়োজনীয়তা পূরণ করতে পারবে। আমরা নিশ্চিত করি যে আপনি আমাদের ক...
29/12/2023

আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের গাড়ি, যা আপনার যেকোনো প্রয়োজনীয়তা পূরণ করতে পারবে। আমরা নিশ্চিত করি যে আপনি আমাদের কাছ থেকে গাড়ি ভাড়া করলে আপনার ভ্রমণ হবে আরামদায়ক এবং নিরাপদ।

মোহাম্মদপুরবাসীর জন্য সুখবর।

- আমাদের সুবিধাগুলো:
📌 সেরা দামে গাড়ি ভাড়া।
📌 বিভিন্ন ধরনের গাড়ি।
📌 আরামদায়ক এবং নিরাপদ ভ্রমণ।
📌 দ্রুত এবং সহজ বুকিং প্রক্রিয়া।
📌 আমাদের অভিজ্ঞ ড্রাইভারগন।
- আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার পছন্দের গাড়ি ভাড়া করুন।

📞 যোগাযোগ: +8801717-171201
ঠিকানা: সাত মসজিদ হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর ঢাকা ১২০৭
Sonia Rent-A-Car
Your Trusted Car Supplier Agency

#গাড়ি_ভাড়া #গাড়ি_লাগবে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের আসন ভিত্তিক তালিকা।।।
26/11/2023

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের আসন ভিত্তিক তালিকা।।।

05/11/2023

জীবনে এমনকিছু নিয়ে অ'হংকার করতে নেই যা ন'ষ্ট কিংবা হারিয়ে যাওয়ার আ'শংকা থাকে🙂

ঢাকা/ঢাকার বাইরে প্রাইভেট কার এর ভাড়া...ঢাকা টু ময়মনসিংহ: ৪০০০/-ঢাকা টু কুমিল্লা: ৪০০০/-ঢাকা টু টাংগাইল:৪০০০/- ঢাকা টু ...
05/11/2023

ঢাকা/ঢাকার বাইরে প্রাইভেট কার এর ভাড়া...

ঢাকা টু ময়মনসিংহ: ৪০০০/-
ঢাকা টু কুমিল্লা: ৪০০০/-
ঢাকা টু টাংগাইল:৪০০০/-
ঢাকা টু নরসিংদীঃ ৩০০০/-
ঢাকা টু সিলেট ঃ- ৭৫০০/-
ঢাকা টু ব্রাহ্মনবাড়িয়া ঃ- ৪৫০০/-
ঢাকা টু সিরাজগঞ্জঃ -৬০০০/-
ঢাকা টু চিটাগাং: ৭০০০/-
ঢাকা টু চোমুহুনি ঃ-৫০০০/-
ঢাকা টু লহ্মিপুর ঃ৫০০০/-
ঢাকা টু বগুড়া: ৭৫০০/-
ঢাকা টু ফেনি:: ৫০০০/-
ঢাকা টু রংপুরঃ ৯৫০০/-
ঢাকা টু চাঁদপুরঃ-৪০০০/-
ঢাকা টু জামালপুরঃ ৫,৫০০/-
ঢাকা টু কিশোরগঞ্জঃ ৪০০০/-
ঢাকা টু নেত্রকোনা --- ৫৫০০/=
ঢাকা টু খুলনা ঃ- ৯৫০০/-
ঢাকা টু যশোর ঃ- ৯০০০/-
ঢাকা টু ফরিদপুর-ঃ ৬৫০০/-
ঢাকা টু রাজবাড়ি ঃ-৬০০০/-
ঢাকা টু কুষ্টিয়া ঃ- ৮০০০/-
ঢাকা টু রাজশাহী --> ৮৫০০/=
ঢাকা টু পাবনা ঃ- ৮০০০/=
ঢাকা টু বরিশালঃ- ৯০০০/=
ঢাকা টু মাদারিপুর ঃ- ৭০০০/-
ঢাকা টু ভাংগা -ঃ- ৬০০০/-

whatsapp +8801717171201

♦️এছাড়াও যে কোনো জেলার ভাড়া জানতে কমেন্ট বা ফোন করুন।
♦প্রাইভেট কারে ঢাকা থেকে যে কোনো জায়গার ভাড়া সকল খরচ সহ সাথে ফুল টাইম এসি,এক্সপার্ট ড্রাইভার। নিরাপদ রাখুন ও থকুন।
আপনার পছন্দের গাড়ি ভাড়া করতে পারেন।

আমি ভেঙেচূরে গেলে, নিজেই নিজের ঈশ্বর হয়ে উঠি।ঘুরে দাঁড়াই। নিজেই নিজেকে মেরামত করি কিংবা নতুন করে সৃষ্টি করি।আমি হতাশাতে,...
23/09/2023

আমি ভেঙেচূরে গেলে, নিজেই নিজের ঈশ্বর হয়ে উঠি।
ঘুরে দাঁড়াই। নিজেই নিজেকে মেরামত করি কিংবা নতুন করে সৃষ্টি করি।

আমি হতাশাতে, নিজেই নিজের পিতা হয়ে উঠি। কাঁধে হাত রেখে নিজেকে নিজেই ভরসা দিয়ে বলি- এসব হতাশাতে ভেঙে পরতে নেই।

আমি আমার মন খারাপে মায়ের মতন হয়ে যাই। নিজের কোলে মাথা রেখে নিজের চুলে বিলি কেটে বলি- একদিন সব ঠিক হয়ে যাবে।

জীবনের যুদ্ধে নিজেকে নিজের ঢাল হয়ে উঠতে হয়।

পৃথিবীতে তোমার সমস্যা, হতাশাতে, মন খারাপে, অসহায়ত্বে কেউই তোমার পাশে এসে দাঁড়াবেনা। তোমার জন্য কারো এত সময় নেই। নিজের জীবনের দেয়ালঘড়িটা নষ্ট হলে, নিজেকেই ব্যাটারি পাল্টে দিতে হয়। নিজের অপারেটিং সিস্টেম হ্যাং করলে, নিজেকেই রিস্টার্ট করতে হয়। নিজের প্রোগ্রাম গুলো নিজেকেই আপডেট করতে হয়।

মানুষ মূলত একা। তার কোথাও কোন শাখা নেই। তার নিজের বলতে কেউ থাকেনা। দুঃসময়ে যে নিজেই তার নিজের পাশে দাঁড়াতে পারেনা, তারচেয়ে অসহায় আর কেউ হতে পারেনা।।।

20/09/2023

ব্যক্তিগত ভাবে আমার শুধু একটা জায়গাতেই সমস্যা মনে হয়, সেটা হলো- নিজেকে প্রমাণ করার নিজস্ব চেষ্টা।
এই জায়গাটাতে দাঁড়ালে আমার ক্লান্ত লাগে। মনে হয়, শরীর আর মন কোনটাই ঠিক গতিতে চলতে চায় না।

আমি যাকে ভালোবাসি, তাকে যে আমি সত্যিই ভালোবাসি; এই অনুভূতির গভীরতাটা তাকে বুঝানোর চেষ্টায় আমি একজন ব্যর্থ প্রেমিকই বটে।
আমি কারো সাথে প্রতারণা করিনি, তবুও সে যখন আমাকে প্রতারক ভাবে; তার কাছে নিজেকে স্বচ্ছ প্রমাণ করার যে নতজানু অভিব্যক্তি, সেই জায়গাটাতেও আমি খুবই অপটু।

আমার জায়গা থেকে আমি যে সঠিক, এই ব্যপারটা কাউকে বুঝাতে ইচ্ছে হয়না। কেউ ভুল বুঝলে, আমি হাল ছেড়ে দিই; সে ভুলই বুঝুক। কেউ বিশ্বাসঘাতক ভাবলে, আমি বিশ্বস্ততা প্রমাণ করাতে সময়ের বিনিয়োগ না করাকেই প্রফিটেবল মনে করি।

পৃথিবীতে কত কত জায়গা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি; কত কত কাছের মানুষ থেকে নিজেকে সরিয়ে নিয়েছি, কেবল নিজেকে প্রমাণ করতে ইচ্ছে না হওয়ার এই ব্যক্তিগত সীমাবদ্ধতার কারনে।

জীবনটা উপপাদ্য নয় যে তাকে প্রমাণ করে দেখাতে হবে। কিছু কিছু জিনিস অমীমাংসিত থাকাই জীবনের রহস্য। অমীমাংসিতই থাকুক।

Address

House 9, Road 1, Sat Masjid Housing Ltd. Mohammadpur Dhaka
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sonia Rent A Car posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share